Bureau of Manpower Employment and Training- BMET

Call Directions Website Contact the business

Bureau of Manpower Employment and Training- BMET Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bureau of Manpower Employment and Training- BMET, 89/2, Kakrail, Dhaka.
(3)

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়ে এর কর্মযাত্রা শুরু করে। বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং অভিবাসী কর্মীর সুরক্ষা বিএমইটি’র প্রধান লক্ষ্য।

মরক্কো তে কাজ এর সুযোগ
29/10/2026

মরক্কো তে কাজ এর সুযোগ

বিদেশগামী কর্মী  ভাই ও বোন গণ , যাওয়ার পূর্বে নিজের কাছ থেকেই জানুন আপনি  এ বিষয় গুলো অনুসরণ করেছেন কিনা।
28/10/2026

বিদেশগামী কর্মী ভাই ও বোন গণ , যাওয়ার পূর্বে নিজের কাছ থেকেই জানুন আপনি এ বিষয় গুলো অনুসরণ করেছেন কিনা।

জেনে রাখবেন
28/10/2026

জেনে রাখবেন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET)-এর একটি মাঠ পর্যায...
27/10/2026

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET)-এর একটি মাঠ পর্যায়ের অফিস হিসেবে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কুমিল্লা নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরনে ভুমিকা রাখছে।

উক্ত অফিসে বিদেশ গমনেচ্ছু কর্মীদের রেজিস্ট্রেশন, বায়োমেট্রিক ফিংগার ইম্প্রেশন গ্রহণ, পিডিও ট্রেনিং, অভিবাসীদের অভিযোগ গ্রহণ, তদন্ত, আপোষ মিমাংসা কার্যক্রম, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ব্যুরো, মন্ত্রণালয়ের সহিত সমন্বয় সাধন এবং সরকার কর্তৃক অর্পিত অন্যান্য কার্যক্রম পরিচালিত হয়।

নোয়াখালী জেলায় প্রবাস গমনেচ্ছুক কর্মীদের নিয়মিত ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, নোয়াখা...
27/10/2026

নোয়াখালী জেলায় প্রবাস গমনেচ্ছুক কর্মীদের নিয়মিত ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, নোয়াখালী বিভিন্ন ধরণের দাপ্তরিক সেবা প্রদান করে থাকে। তন্মধ্যে রয়েছে- প্রবাস গমনেচ্ছুক কর্মীদের বিএমইটি রেজিস্ট্রেশন ও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেবা, তথ্য সহায়তা, অভিযোগের তদন্ত ও নিষ্পত্তি, প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) সেবাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড।

ছবি: ডিইএমও, নোয়াখালী ( ২৭/১০/২০২৬)

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (DEMO), চাঁদপুর। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET)-এর অধীনে চাঁদপুরে নিরাপদ...
27/10/2026

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (DEMO), চাঁদপুর। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET)-এর অধীনে চাঁদপুরে নিরাপদ, নিয়মিত ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে। বিদেশগমনে ইচ্ছুক কর্মীদের সঠিক তথ্য প্রদান, নিবন্ধন এবং সরকারি নির্দেশনা অনুযায়ী সেবা প্রদানসহ দালালচক্র ও মানবপাচার রোধে এবং বৈধ উপায়ে বিদেশ যাওয়ার বিষয়ে সচেতনতা তৈরিতে নিয়মিত অবদান রাখছে ডিইএমও চাঁদপুর। এছাড়াও, বিদেশগামী কর্মীদের ০৩ দিনের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

ছবি: নিবন্ধন ও ফিঙ্গার প্রিন্ট কার্যক্রম ও পিডিও ক্লাস (২৭ অক্টোবর ২০২৬)

26/10/2026
25/10/2026

চাকরি নিয়ে বিদেশগমনের পূর্বে নিরাপদ অভিবাসন নিশ্চিত করুন।

নিরাপদ অভিবাসন (Safe Migration) হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে একজন ব্যক্তি নিজের দেশ ছেড়ে অন্য কোনো দেশে যাওয়ার সময় সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করেন, নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকেন এবং কোনো ধরনের প্রতারণা বা শোষণের শিকার হন না। সহজ কথায়, সঠিক কাগজপত্র নিয়ে, সঠিক তথ্যের ভিত্তিতে এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে বিদেশে যাওয়া ও কাজ করাই হলো নিরাপদ অভিবাসন।
নিরাপদ অভিবাসনের মূল ভিত্তিগুলো নিচে তুলে ধরা হলো:

১. আইনি ও বৈধ প্রক্রিয়া

• বৈধ কাগজপত্র: পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিট এবং স্মার্টকার্ড (BMET ক্লিয়ারেন্স) সম্পূর্ণ বৈধ উপায়ে সংগ্রহ করা।
• অনুমোদিত মাধ্যম: সরকারি প্রতিষ্ঠান (যেমন: বোয়েসেল) বা সরকার কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়া।

২. সঠিক ও স্বচ্ছ তথ্য

• চুক্তিপত্র যাচাই: বিদেশে যাওয়ার আগে কাজের ধরন, বেতন, কর্মঘণ্টা, থাকার সুবিধা এবং ছুটির শর্ত সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া।
• ব্যয় সম্পর্কে ধারণা: সরকার নির্ধারিত প্রকৃত অভিবাসন ব্যয় জেনে লেনদেন করা এবং সব খরচের অফিশিয়াল রসিদ বা প্রমাণ রাখা।

৩. মানবধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ

• সুরক্ষা: কর্মক্ষেত্রে শারীরিক, মানসিক বা আর্থিক কোনো শোষণের শিকার না হওয়া।
• জরুরি সহায়তা: বিদেশে কোনো সমস্যায় পড়লে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস বা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আইনি ও প্রবাসীবন্ধু সহায়তা পাওয়া।

৪. সচেতনতা ও দক্ষতা

• ভাষা ও কাজের দক্ষতা: যে দেশে যাচ্ছেন সেই দেশের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে প্রাথমিক ধারণা রাখা এবং কাজের প্রয়োজনীয় ট্রেনিং নেওয়া।
• প্রতারণা থেকে বাঁচা: কোনো অজ্ঞাত বা অননুমোদিত দালালের প্রলোভনে পড়ে নদী বা সমুদ্রপথে কিংবা ট্যুরিস্ট ভিসায় কাজের উদ্দেশ্যে বিদেশ না যাওয়া।

Address

89/2, Kakrail
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

9357972

Alerts

Be the first to know and let us send you an email when Bureau of Manpower Employment and Training- BMET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bureau of Manpower Employment and Training- BMET:

Shortcuts

Share

Nearby recruitment companies