Platinum Overseas

Platinum Overseas Bangladesh Government Approved Recruiting License Number-2427.Our aim "Empowering Global Workforce”

একটি গুরুত্বপূর্ণ পরামর্শঃযারা মালয়েশিয়া কলিং ভিসায় যেতে আগ্রহী, তাদেরকে বলছি — ৩ দিনের PDO ট্রেনিং এখনই করে ফেলুন। ভিসা...
01/09/2026

একটি গুরুত্বপূর্ণ পরামর্শঃ

যারা মালয়েশিয়া কলিং ভিসায় যেতে আগ্রহী, তাদেরকে বলছি — ৩ দিনের PDO ট্রেনিং এখনই করে ফেলুন। ভিসা আসার পরে না।

কেন বলছিঃ

মালয়েশিয়ায় এবার প্রায় ২ লাখ কর্মী যাওয়ার কথা শোনা যাচ্ছে। শুধু মালয়েশিয়া না, একই সময়ে সৌদি আরব, কাতার, ওমান, দুবাই, ফিজি, মরিশাসসহ আরও অনেক দেশে যেতে ইচ্ছুক সকলেই এই একই ৩ দিনের ট্রেনিংয়ের জন্য লাইনে দাঁড়াবেন।

বাংলাদেশে মোট TTC আছে মাত্র ১১০টি। এগুলোর ধারণক্ষমতাও সীমিত। সরকার চাইলেও রাতারাতি এর ধারণক্ষমতা দ্বিগুণ করতে পারবে না।

যারা ভাবছেন, “ভিসা হাতে এলে তারপর ট্রেনিং করবো” — তাদের অনেককেই পরে লম্বা সময় অপেক্ষা করতে হতে পারে।
ভিসা এসেছে, অথচ ট্রেনিংয়ের তারিখ পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে মানসিক চাপ বাড়বে, সময় নষ্ট হবে,

আত্মীয়স্বজনের বাসায় দাওয়াত খেতে যাওয়া বা অন্য কাজকর্মও ব্যাহত হবে। কেউ কেউ টাকা জোগাড়ের জন্য ব্যাংক-NGO তে দৌড়ঝাঁপও শুরু করবেন।

অথচ এই ট্রেনিংয়ের খরচ খুব বেশি না। ট্রেনিং করার পর এই ট্রেনিং সার্টিফিকেট এর মেয়াদ এখন সরকার ৩ মাস থেকে বাড়িয়ে ১ বছর করেছে।
এখন করে রাখলে পরে আর এই ঝামেলায় পড়তে হবে না।

তাই আমাদের পরামর্শ স্পষ্ট —
মালয়েশিয়া যাওয়ার ইচ্ছে থাকলে এখনই নিকটস্থ TTC-তে গিয়ে ৩ দিনের PDO ট্রেনিং সম্পন্ন করে রাখুন।

আগে প্রস্তুতি থাকলে পরে সুবিধা হয়।
দেরি করলে ভিড়ের মধ্যে পড়ে অস্বস্তিতে সময় কাটাতে হতে পারে।

🟢 “সবুজ বাতি জ্বলে না”—এই কথাটা যারা বলছেন, তাদের জন্য ছোট্ট একটি উত্তর।আলহামদুলিল্লাহ, সবুজ বাতি জ্বলে। বরং নিয়মিতই জ্ব...
01/09/2026

🟢 “সবুজ বাতি জ্বলে না”—এই কথাটা যারা বলছেন, তাদের জন্য ছোট্ট একটি উত্তর।
আলহামদুলিল্লাহ, সবুজ বাতি জ্বলে। বরং নিয়মিতই জ্বলে।
কিন্তু আমরা প্রতিটি সবুজ বাতি জ্বলার খবর নিয়ে বাজারে হইচই করি না! 😊
কারণ আমাদের উদ্দেশ্য হাজার হাজার পাসপোর্ট সংগ্রহ করা নয়—যে পাসপোর্ট নিচ্ছি, তার কাজ সফলভাবে সম্পন্ন করা। এটাই আমাদের নীতি।
একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই—
👉 বেশি হাইপ তুললে বেশি পাসপোর্ট আসবে।
👉 কিন্তু আমাদের প্রয়োজনের অতিরিক্ত পাসপোর্ট নেওয়ার কোনো আগ্রহ নেই।
👉 আমাদের কিছু পুরোনো কাজ চলমান আছে, সেগুলোও সফলভাবে শেষ করা আমাদের দায়িত্ব।
তাই আমরা ঢালাওভাবে ফাইল বা পাসপোর্ট নিচ্ছি না।
বর্তমান ভ্যাকেন্সি ও কোটা অনুযায়ী সীমিত সংখ্যক পাসপোর্ট নিয়ে কাজ করছি।
📌 আমরা সংখ্যার পেছনে ছুটছি না, কাজের মান ও সফলতার পেছনে ছুটছি।
আজকে ৫০০ পাসপোর্ট নিয়ে কালকে ৫০ জনের কাজ করার চেয়ে,যতটুকু সামর্থ্য ও সুযোগ আছে—ততটুকু নিয়েই সঠিকভাবে কাজ করাকে আমরা বেশি গুরুত্ব দিই।
তাই যারা নিয়মিত পোস্ট না দেখে ভাবছেন “কাজ কি বন্ধ?”— না, কাজ বন্ধ নয়। আমরা শুধু অযথা হাইপ তৈরি করছি না।
🟢 সবুজ বাতি জ্বলছে।
📂 কাজ চলছে।
🎯 তবে পাসপোর্ট নেওয়া হচ্ছে প্রয়োজন ও কোটা অনুযায়ী।
সময় হলে আপডেট আসবে, প্রয়োজন হলে জানানো হবে।
গুজব নয়—অফিসিয়াল আপডেটের ওপর আস্থা রাখুন।
🤝 আলহামদুলিল্লাহ, আমরা কথা কম বলে কাজের ফলাফল দেখাতে চাই ।

আলহামদুলিল্লাহ্ ❤️মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে অপেক্ষার শেষ।আপনাদের কাঙ্ক্ষিত শ্রমবাজারের মেডিক্যাল শুরু হতে পারে যে কোনো দি...
21/08/2026

আলহামদুলিল্লাহ্ ❤️
মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে অপেক্ষার শেষ।
আপনাদের কাঙ্ক্ষিত শ্রমবাজারের মেডিক্যাল শুরু হতে পারে যে কোনো দিন।
আশাবাদী, এই সপ্তাহেই সুখবর আসবে ইনশাআল্লাহ। আমাদের কাছে বেশ কিছু ডিমান্ড রেডি আছে, অফিসিয়াল ঘোষণা আসার পর আপনাদের সাথে শেয়ার করা হবে, সুতরাং যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক তারা BMET রেজিস্ট্রেশন দ্রুত কমপ্লিট করে ফেলুন 🇲🇾✈️
সকল বিদেশগামী যাত্রীদের জন্য রইল শুভকামনা ।

🇧🇾 বেলারুশ আপডেট | গুরুত্বপূর্ণ ঘোষণাআলহামদুলিল্লাহ! 🤲🇧🇾আমাদের বেলারুশগামী বেশ কিছু সম্মানিত যাত্রীর Special Work Permit...
21/08/2026

🇧🇾 বেলারুশ আপডেট | গুরুত্বপূর্ণ ঘোষণা

আলহামদুলিল্লাহ! 🤲🇧🇾

আমাদের বেলারুশগামী বেশ কিছু সম্মানিত যাত্রীর Special Work Permit ইতোমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, বিভিন্ন পদে মোট ৩০০ জন কর্মী প্রেরণের চুক্তি সম্পন্ন হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—ম্যানপাওয়ার সম্পন্ন করে বেলারুশ পৌঁছানোর পর সম্পূর্ণ টাকা পরিশোধের সুযোগ রাখা হলে, এমন একটি সুবিধা কি আপনি গ্রহণ করতে আগ্রহী?
আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

আপনি হলে এই সুযোগটি গ্রহণ করতেন কি? 🇧🇾✈️
বিস্তারিত তথ্য ও প্রক্রিয়া জানতে আমাদের অফিসে যোগাযোগ করুন।

🇷🇸 ভিসা কপি কেন অনেক সময় হাইড/ঢেকে প্রকাশ করা হয়?অনেকেই আমাদের প্রশ্ন করেন—“আপনারা ভিসার কপি সোশ্যাল মিডিয়ায় আপলোড ক...
21/08/2026

🇷🇸 ভিসা কপি কেন অনেক সময় হাইড/ঢেকে প্রকাশ করা হয়?
অনেকেই আমাদের প্রশ্ন করেন—“আপনারা ভিসার কপি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে ব্যক্তিগত তথ্যগুলো হাইড বা ঢেকে দেন কেন?”

বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন।

আমাদের সম্মানিত যাত্রীদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিসা বা অন্যান্য ডকুমেন্টে থাকা পাসপোর্ট নম্বর, ভিসা নম্বর, জন্মতারিখসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে শেয়ার করা নিরাপদ নয়। একই সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নীতিমালা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়গুলো বিবেচনা করেই আমরা সাধারণত এসব তথ্য হাইড করে পোস্ট করি।

এছাড়াও অনেক সম্মানিত যাত্রী নিজের ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার জন্য আমাদের অনুরোধ করেন। তাদের গোপনীয়তাকে সম্মান করা আমাদের দায়িত্ব। তাই চাইলেও প্রতিটি ডকুমেন্ট সম্পূর্ণভাবে প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব হয় না।
তবে আমাদের কার্যক্রম নিয়ে কারো কোনো সন্দেহ থাকলে—আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা।
সরাসরি আমাদের অফিসে এসে সংশ্লিষ্ট কাগজপত্র ও কার্যক্রম সম্পর্কে জানতে পারেন। স্বচক্ষে দেখে যাচাই করার ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। 🤝
📌 আজ একজন সম্মানিত যাত্রী তার ভিসা কপি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের জন্য আমাদের স্পষ্ট অনুমতি দিয়েছেন। তার অনুমতি এবং সম্মতির ভিত্তিতেই আজ আমরা তার ভিসা কপিটি শেয়ার করছি।
আমরা বিশ্বাস করি—বিশ্বাস তৈরি হয় স্বচ্ছতা, দায়িত্বশীলতা এবং সঠিক তথ্যের মাধ্যমে।
আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। ❤️
Platinum Overseas — দায়িত্বশীলতার সঙ্গে আপনাদের পাশে। 🇷🇸🇧🇩

🇷🇸 সার্বিয়া ভিসা আপডেট | আমাদের কার্যক্রম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথাআলহামদুলিল্লাহ। আমাদের মাধ্যমে ইস্যুকৃত সার্বিয়ার...
21/08/2026

🇷🇸 সার্বিয়া ভিসা আপডেট | আমাদের কার্যক্রম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা
আলহামদুলিল্লাহ। আমাদের মাধ্যমে ইস্যুকৃত সার্বিয়ার বেশ কিছু ভিসা বর্তমানে হাতে এসেছে। আমাদের সঙ্গে যারা নিয়মিতভাবে কাজ করছেন, তাদের অধিকাংশই আমাদের সম্মানিত অ্যাসোসিয়েট—যাদের আপনারা এজেন্ট হিসেবে পরিচিত।

অনেকেই প্রশ্ন করেন—“আপনারা নিয়মিত প্রতিটি কাজের আপডেট দেন না কেন?”
এর উত্তর খুব সহজ। আমাদের প্রায় ৯০% কার্যক্রম নিয়মিতভাবে চলমান, আর বাকি প্রায় ১০% এর মধ্যে রয়েছেন আমাদের পুরনো সম্মানিত যাত্রীগণ, যারা কোনো কারণে পূর্বে রিফিউজ হওয়ার পরও আমাদের ওপর আস্থা রেখে পুনরায় কাজ করার সুযোগ দিয়েছেন। তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। ❤️

বর্তমানে সার্বিয়ার শ্রমবাজারের ভিসা কার্যক্রম অনেকটাই কন্ট্রাকচুয়াল হয়ে যাওয়ায় নিয়মিত ফাইলগুলোর অ্যাপ্রুভাল পেতে আগের তুলনায় অতিরিক্ত সময় লাগছে। কিছু ক্ষেত্রে দীর্ঘ সময় অপেক্ষা করার পরও রিফিউজড আসছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি এবং প্রতিটি ফাইল নিয়ে যথাসাধ্য কাজ করে যাচ্ছি।
🤝 আমাদের সম্মানিত সকল যাত্রীর প্রতি অনুরোধ—
আপনারা যেভাবে শুরু থেকে আমাদের প্রতি আস্থা, বিশ্বাস ও ভালোবাসা রেখে পাশে রয়েছেন, আমরা তার যথাযথ মূল্য দিতে চাই। কাউকে নিরাশ করার ইচ্ছা আমাদের নেই। ইনশাআল্লাহ, প্রত্যেকের ফাইলের সর্বোচ্চ সম্ভাব্য ফলাফল নিশ্চিত করতে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব।

🎉 যারা ইতোমধ্যে ভিসা পেয়েছেন—আপনাদের আন্তরিক অভিনন্দন।
🤲 যারা এখনো অপেক্ষায় আছেন—আপনাদের জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।
⚠️ সম্প্রতি কিছু ব্যক্তি ভুয়া প্রোফাইল ব্যবহার করে বিভিন্ন গ্রুপে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানোর চেষ্টা করছেন। অনলাইনে কোনো পোস্ট বা মন্তব্য দেখে বিভ্রান্ত না হয়ে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
আমাদের কাজের অগ্রগতি নিয়ে কারো কোনো প্রশ্ন বা সন্দেহ থাকলে, আমাদের অফিসে সরাসরি চলে আসুন। প্রয়োজনীয় তথ্য ও প্রক্রিয়া সম্পর্কে সরাসরি আলোচনা করলে আশা করি আপনার সব প্রশ্নের উত্তর পাবেন এবং সন্দেহ দূর হবে।
আস্থা রাখুন, ধৈর্য ধরুন—আমরা আমাদের দায়িত্ব থেকে পিছিয়ে যাব না।
ইনশাআল্লাহ, ভালো কিছুই হবে। 🇷🇸❤️

আলহামদুলিল্লাহ! 🇷🇸✈️প্লাটিনাম ওভারসিজের মাধ্যমে সম্প্রতি বেশ কিছু সম্মানিত যাত্রীর সার্বিয়া ভিসা সফলভাবে ইস্যু হয়েছে ।...
06/06/2026

আলহামদুলিল্লাহ! 🇷🇸✈️

প্লাটিনাম ওভারসিজের মাধ্যমে সম্প্রতি বেশ কিছু সম্মানিত যাত্রীর সার্বিয়া ভিসা সফলভাবে ইস্যু হয়েছে । এটি আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি আমাদের উপর আস্থা রাখা সকলের জন্যও একটি বড় সুখবর। অনুগ্রহ করে বকেয়া পরিশোধ করে ২ সপ্তহের মধ্যে ফ্লাইট গ্রহন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ।

বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন পূরণে আমরা সবসময় চেষ্টা করি স্বচ্ছতা, সততা এবং দায়িত্বশীলতার সাথে কাজ করতে। বর্তমানে আমাদের হাতে সার্বিয়ার জন্য আরও কিছু চলমান প্রসেস রয়েছে এবং নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে।
যারা সার্বিয়াসহ ইউরোপে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ খুঁজছেন, তারা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দ্রুত যোগাযোগ করতে পারেন।

📞 বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা সরাসরি যোগাযোগ করুন।
বিশ্বাস, স্বচ্ছতা ও সফলতার পথে — প্লাটিনাম ওভারসিজ। ✨

সব সময় সফলতার গল্পই থাকবে বিষয়টি এমন নয় ।প্রতিটি প্রতিষ্ঠানেরই কিছু ব্যর্থতা থাকে, কিছু সীমাবদ্ধতা থাকে। কিন্তু গুরুত্ব...
24/05/2026

সব সময় সফলতার গল্পই থাকবে বিষয়টি এমন নয় ।
প্রতিটি প্রতিষ্ঠানেরই কিছু ব্যর্থতা থাকে, কিছু সীমাবদ্ধতা থাকে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো — সেই ব্যর্থতা থেকে কতটা সততা নিয়ে সামনে এগিয়ে যাওয়া যায়।
Platinum Overseas সব সময় চেষ্টা করে স্বচ্ছতা এবং দায়িত্বশীলতার সাথে কাজ করার।
আমাদের মূল উদ্দেশ্য শুধু ভিসা করানো নয়, বরং একজন মানুষের বিদেশে নিরাপদ ও বৈধ কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং প্রতিটি ধাপে সঠিক হিসাব ও বাস্তব তথ্য প্রদান করা।
আলহামদুলিল্লাহ ❤️
আজকে আবারও আমাদের হাতে এসেছে বেশ কিছু সার্বিয়ার ভিসা।
অনেকেই সমালোচনা করেন — “ভিসা হয়, কিন্তু ফ্লাইট হয় না।”
সত্যি কথা বলতে, আমরা সব কিছু নিয়ে অতিরিক্ত শো-অফে বিশ্বাসী না। ফেসবুক পেইজে প্রতিটি যাত্রীর পুরো প্রসেস সব সময় প্রকাশ করা হয় না বলেই হয়তো অনেকের এমন ধারণা তৈরি হয়েছে। যাদের মনে আমাদের নিয়ে কোনো সন্দেহ বা প্রশ্ন আছে, তাদের সবাইকে আমাদের অফিসে আমন্ত্রণ রইলো। এসে আমাদের কাজের প্রমাণ, প্রসেস, ডকুমেন্ট এবং বাস্তবতা নিজের চোখে দেখে যেতে পারেন।
আমরা বিশ্বাস করি — বিশ্বাস কথায় নয়, কাজে তৈরি হয়।
আর সেই বিশ্বাস অর্জনের জন্যই প্রতিদিন কাজ করে যাচ্ছে Platinum Overseas। 🇷🇸✈️

আলহামদুলিল্লাহ 🌍✈️আপনাদের দোয়া, ভালোবাসা এবং আস্থার ফলেই প্লাটিনাম ওভারসীজ (আর এল–২৪২৭) খুব শীঘ্রই আগামী তিন বছরের জন্য ...
03/05/2026

আলহামদুলিল্লাহ 🌍✈️
আপনাদের দোয়া, ভালোবাসা এবং আস্থার ফলেই প্লাটিনাম ওভারসীজ (আর এল–২৪২৭) খুব শীঘ্রই আগামী তিন বছরের জন্য লাইসেন্স নবায়ন গ্রহণ করতে যাচ্ছে।

এটি শুধু একটি নবায়ন নয়—এটি আমাদের দায়িত্ব, বিশ্বাসযোগ্যতা এবং আপনাদের স্বপ্নপূরণের পথচলায় আরেকটি শক্তিশালী পদক্ষেপ।
বিদেশগামী কর্মীদের স্বপ্ন পূরণে, নিরাপদ ও সঠিক প্রক্রিয়ায় কাজের সুযোগ নিশ্চিত করতে আমরা সবসময় ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো।
আপনাদের বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি।
নতুন উদ্যমে, নতুন লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আরও বড় পরিসরে।

🤝 পাশে থাকুন, আস্থা রাখুন
📍 প্লাটিনাম ওভারসীজ (আর এল–২৪২৭)
✨ স্বপ্নপূরণের নির্ভরযোগ্য ঠিকানা

শ্রমই উন্নয়নের চালিকাশক্তি, আর শ্রমিকরাই সেই অদৃশ্য নায়ক—যাদের ঘাম, পরিশ্রম আর ত্যাগে গড়ে ওঠে পরিবার, প্রতিষ্ঠান এবং একট...
01/05/2026

শ্রমই উন্নয়নের চালিকাশক্তি, আর শ্রমিকরাই সেই অদৃশ্য নায়ক—যাদের ঘাম, পরিশ্রম আর ত্যাগে গড়ে ওঠে পরিবার, প্রতিষ্ঠান এবং একটি দেশের অর্থনীতি।

আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি পৃথিবীর সকল পরিশ্রমী মানুষকে, বিশেষ করে সেই সকল প্রবাসী শ্রমিকদের, যারা নিজের স্বপ্নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

Platinum Overseas বিশ্বাস করে—প্রতিটি শ্রমিকের স্বপ্নের মূল্য আছে, আর সেই স্বপ্ন পূরণের পথকে নিরাপদ, সঠিক ও সম্মানজনক করা আমাদের দায়িত্ব।
এই শ্রমিক দিবসে সকল পরিশ্রমী মানুষের প্রতি জানাই সম্মান, কৃতজ্ঞতা ও শুভকামনা।
আপনাদের শ্রম, সংগ্রাম ও স্বপ্নই আগামীর শক্তি।

শুভ আন্তর্জাতিক শ্রমিক দিবস।

Address

80 Kakrail (Rupayan Karim Tower) Suite 9A
Dhaka
1000

Telephone

+8801763683838

Website

Alerts

Be the first to know and let us send you an email when Platinum Overseas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Platinum Overseas:

Shortcuts

Share

Category