21/10/2026
কি ভাইয়া, কথা মিলছে তো? আলহামদুলিল্লাহ! 🙏 গরিবের কথা বাসি হলেও সত্যি হয়। রোমানিয়ার লেবার কোর্টের মামলা নিয়ে যা বলেছিলাম, আলহামদুলিল্লাহ ঠিক তাই হতে যাচ্ছে—এই বছরই মামলার রায় আসছে!
অনেকেই বিভ্রান্ত ছড়াচ্ছেন যে রোমানিয়া আর খুলবে না বা পোর্টাল চিরতরে বন্ধ হয়ে গেছে। তাদের এই ভুল ধারণার অবসান ঘটাতে আজকের এই পোস্ট। বিষয়টি ঠান্ডা মাথায় একটু ক্লিয়ার হোন:
⚖️ মূলত মামলাটি কেন করা হয়েছিল? পূর্বে কর্মী পালানো রোধ বা বিভিন্ন কড়া শর্তের কারণে রিক্রুটমেন্ট প্রসেস বেশ ঝুঁকিপূর্ণ ও জটিল হয়ে উঠেছিল। এই কঠিন নিয়মগুলো সংস্কার করে সবার জন্য প্রক্রিয়া সহজ করা, ভিসা রেশিও ১০০% নিশ্চিত করা এবং প্রতারণার হাত থেকে সবাইকে রক্ষা করার জন্যই লেবার ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন শ্রম মন্ত্রণালয়ের আদেশের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ বা মামলাটি করেছিল।
গত ১৫ অক্টোবর যে নোটিশ বা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তা মূলত নতুন বা একক এজেন্সিগুলোর লাইসেন্স ও কার্যক্রমের ওপর ছিল। আর আমরা প্লেসমেন্ট এজেন্সির মাধ্যমে দীর্ঘ সময় ধরে যে বিশ্বস্ত এজেন্সিগুলোর সাথে কাজ করে আসছি, তাদের কার্যক্রম ও ফাইল প্রসেসিং সম্পূর্ণ স্বাভাবিক ও চলমান রয়েছে—যা আমি ইতিপূর্বেই আমার পেজে পোস্ট করে পরিষ্কার করে দিয়েছি। রোমানিয়া ইউরোপের একটি বিশাল শ্রমবাজার, এটি বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই।
📅 আদালতের সর্বশেষ আপডেট: রোমানিয়ার বুখারেস্ট কোর্ট অফ আপিলের অফিশিয়াল পোর্টালে (portal.just.ro) মামলার স্ট্যাটাস অনুযায়ী, আগামী ০২ ডিসেম্বর ২০২৬ তারিখেই এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি ও রায় নির্ধারিত রয়েছে। ইনশাআল্লাহ, এই রায়ের মাধ্যমে খুব দ্রুতই পোর্টাল পুনরায় সচল হবে এবং জটিলতা কেটে যাবে।
🤝 আমাদের সম্মানিত ফাইল হোল্ডার ও নতুন প্রত্যাশীদের প্রতি বার্তা: যারা ইতিপূর্বে আমাদের প্লেসমেন্ট এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিয়েছেন, আপনাদের কাজ চলমান রয়েছে; সুতরাং আতঙ্কিত হবেন না বা অন্যের গুজবে কান দেবেন না। ইনশাআল্লাহ, সঠিক প্রসেসের মাধ্যমে আপনাদের কাজ সফলভাবে সম্পন্ন হবে।
আর যারা নতুন প্রত্যাশী আছেন এবং আগামীতে আবেদন করার কথা ভাবছেন, মূলত আপনাদের জন্যই এই নোটিশ ও বার্তাটি দেওয়া হলো। ভরসা রাখুন, গুজবে কান না দিয়ে সঠিক নিয়ম ও আইনি প্রক্রিয়া বুঝুন। সঠিক সোর্স ও কোর্টের আপডেট দেখুন। রিজিকে থাকলে ইনশাআল্লাহ রোমানিয়া হতে পারে আপনার স্বপ্নের ইউরোপের দেশ! 🇪🇺✨
কথায় নয়, কাজে বিশ্বাস রাখুন। সত্য জেনে সিদ্ধান্ত নিন। বিস্তারিত প্রমাণসহ আদালতের অফিশিয়াল পোর্টালের আপডেট স্ক্রিনশটে দেওয়া হলো।
সংক্ষেপে বলতে গেলে, ডিসেম্বরের শুরুতে শুনানির পর রায় পজিটিভ আসলে (ইনশাল্লাহ ১০০% পজিটিভ আসবে আমরা আমাদের লয়ারের মাধ্যমে যতটুকু যানতে পেরেছি) প্রশাসনিক কাগজপত্রের কাজ শেষ করে খুব দ্রুতই (কিছু সপ্তাহের মধ্যে) কার্যক্রম স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে আইন অনুযায়ী!