Try Help

Try Help সরকারি/বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এই পেইজ Follow করুন।
(1)

US-Bangla Airlines is hiring for multiple technical roles within its Ground Support Equipment (GSE) department. The avai...
26/07/2026

US-Bangla Airlines is hiring for multiple technical roles within its Ground Support Equipment (GSE) department. The available positions include:

1. GSE Refueler
2. GSE Welder
3. GSE Assistant Mechanic
4. GSE Air Conditioning Mechanic
5. GSE Fire Safety Officer

Apply Now: bit.ly/4c0451V

Deadline: 15th August 2026

নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত)-এর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণআজ ২৬ জুলাই ২০২৬ তারিখে নবনিযুক্ত মহামান্...
26/07/2026

নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত)-এর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

আজ ২৬ জুলাই ২০২৬ তারিখে নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমদ (অবঃ), বীর বিক্রম সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণকালে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তিন বাহিনী প্রধানগণসহ রাষ্ট্রের উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

পরবর্তীতে নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত) জাতীয় স্মৃতিসৌধে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

🇧🇩⚓

ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীমঢাকা, ২৩ জুলাই ২০২৬:    ন...
23/07/2026

ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ঢাকা, ২৩ জুলাই ২০২৬: নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি আজ বৃহস্পতিবার (২৩-০৭-২০২৬) ভাইস এডমিরাল পদে পদোন্নতি লাভ করেন এবং বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি পূর্বতন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি-এঁর স্থলাভিষিক্ত হয়েছেন।

আজ সকালে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস এডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন এবং নৌবাহিনীকে আরও আধুনিক, সক্ষম ও সময়োপযোগী বাহিনী হিসেবে এগিয়ে নিতে তাঁর মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা কামনা করেন। এছাড়াও, সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, বিমান বাহিনী প্রধান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে অপরাহ্নে নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দায়িত্বভার গ্রহণের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নৌবাহিনী প্রধানের কার্যালয়ে কমান্ড হস্তান্তর/গ্রহণ বইতে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন। এ সময় নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ০১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৯ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। দেশ-বিদেশে উচ্চতর শিক্ষা ও সামরিক প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি তিনি মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। প্রায় চার দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণমূলক দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করেন। তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন এবং কমান্ড্যান্ট বাংলাদেশ নেভাল একাডেমিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া, নৌ সদর দপ্তরে পরিচালক নৌ অপারেশন্স ও পরিচালক নৌ পরিকল্পনা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন যুদ্ধজাহাজ ও নৌ ঘাঁটির অধিনায়কত্ব করেন। এছাড়াও, ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও ওমানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

প্রায় ৪০ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নৌবাহিনী পদক (এনবিপি), নৌ-পারদর্শিতা পদক (এনপিপি), জাতীয় শুদ্ধাচার পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা ও পদকে ভূষিত হয়েছেন। সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা ও সামরিক কৌশল বিষয়ে তাঁর একাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি অসাধারণ পেশাদারিত্ব, দক্ষতা ও সামরিক সক্ষমতার স্বাক্ষর রেখেছেন। নতুন দায়িত্বে ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে নৌবাহিনীর নিজস্ব সক্ষমতায় শিপইয়ার্ড ও ডকইয়ার্ডের মাধ্যমে দেশীয় প্রযুক্তির বিকাশ এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের আধুনিকায়নে নৌবাহিনীকে আরও শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান।আজ, ২১ জুলাই ২০২৬, নৌবাহিনী প্রধান এডমিরাল এম না...
21/07/2026

বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান।

আজ, ২১ জুলাই ২০২৬, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। বিমান বাহিনী সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দুই বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, পেশাদারিত্ব ও আন্তঃবাহিনী সহযোগিতা আরও সুদৃঢ় করার বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করে আসছে।



🚔 ১০,০০০ পুলিশ কনস্টেবল নিয়োগ আসছে...নিয়োগের তথ্য গুলো আমরা সরকারি গণমাধ্যমে পাওয়ার পর তোমাদের সুবিধার্থে পোস্ট করি যাতে...
21/07/2026

🚔 ১০,০০০ পুলিশ কনস্টেবল নিয়োগ আসছে...

নিয়োগের তথ্য গুলো আমরা সরকারি গণমাধ্যমে পাওয়ার পর তোমাদের সুবিধার্থে পোস্ট করি যাতে তোমরা আগে থেকে নিজেদের কে প্রস্তুত করতে পারো।
তাছাড়া নতুন সার্কুলার যখন প্রকাশিত হবে তখন তোমরাও জানতে পারবে।

#পুলিশ_কনস্টেবল নিয়োগ যোগ্যতা:

📘 এসএসসি (ন্যূনতম GPA ২.৫০)
🎂 বয়স: ১৮–২০ বছর
📏 উচ্চতা:
🔹 পুরুষ: ৫'৬" (কোটা: ৫'৪")
🔹 মহিলা: ৫'৪" (কোটা: ৫'২")
⚖️ ওজন: ন্যূনতম উচ্চতা অনুযায়ী

👁️ দৃষ্টি: ৬/৬
💍 বৈবাহিক অবস্থা: অবিবাহিত
📝 লিখিত পরীক্ষা: ৪৫ নম্বর

যেহেতু পুলিশ কনস্টেবল পদের সার্কুলার একটু বেশি আসবে সুতরাং তোমরা যারা গত মাঠ গুলোতে বাদ পড়েছো তারা নতুন করে নিজেকে প্রস্তুত করো। পূর্বের মাঠে কি কারণে বাদ গিয়েছো সেটা বের করে এখন থেকে সমাধান করো।

বিশেষ করে আগামী সার্কুলারে যারা নতুন আবেদন করবে তাদের জন্য পরামর্শ হচ্ছে - তোমরা এখন থেকেই পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার ধাপ সমূহ জেনে নাও এবং সেই অনুযায়ী নিজেদের তৈরি করো।

#পুলিশ_কনস্টেবল_নিয়োগ #পুলিশ_নিয়োগ_২০২৬ #সরকারি_চাকরি #চাকরির_প্রস্তুতি #নিয়োগ_আপডেট #বাংলাদেশ_পুলিশ

সেনাবাহিনী প্রধানের সাথে নৌবাহিনী প্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎআজ ১৬ জুলাই ২০২৬, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাস...
17/07/2026

সেনাবাহিনী প্রধানের সাথে নৌবাহিনী প্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ

আজ ১৬ জুলাই ২০২৬, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সেনা সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সেনা সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দুই বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, পেশাদারিত্ব ও আন্তঃবাহিনী সহযোগিতা আরও সুদৃঢ় করার বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে নিবিড় সমন্বয়ে কাজ করে আসছে।



⚓🇧🇩

১৭৪ পদে বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)-তে অসামরিক পদে নিয়োগ ২০২৬ | BGB Job Circular 2026    নিয়োগ সংক্রান্ত সকল তথ্য https:...
15/07/2026

১৭৪ পদে বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)-তে অসামরিক পদে নিয়োগ ২০২৬ | BGB Job Circular 2026



নিয়োগ সংক্রান্ত সকল তথ্য https://joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

বরিশালের বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানঢাকা, জুলাই ১৩, ...
13/07/2026

বরিশালের বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, জুলাই ১৩, ২০২৬: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন।

আজ সোমবার (১৩ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১১টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়াস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি পায়ে হেঁটে বিস্তীর্ণ জঙ্গলজুড়ে সেনাসদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গম ও ঘন জঙ্গলের ভেতরে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, চলাচল এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তাঁকে মহড়ার বিভিন্ন দিক এবং সেনাসদস্যদের কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

প্রধানমন্ত্রী এ সময় শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি-ড্রোন মাল্টি-ব্যারেল সিস্টেমের কার্যক্রম প্রত্যক্ষ করেন। সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা তাঁকে এই প্রতিরক্ষাব্যবস্থার কার্যপদ্ধতি ও যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কে ধারণা দেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে আন্তরিকভাবে মিশে যান। তিনি জঙ্গলের ভেতরে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কাছে গিয়ে তাঁদের খোঁজখবর নেন এবং নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। একপর্যায়ে তিনি সেনাসদস্যদের সঙ্গে মাটিতে বসে কিছু সময় কাটান এবং তাঁদের প্রশিক্ষণ, দায়িত্ব ও মাঠপর্যায়ের অভিজ্ঞতার কথা শোনেন।

মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য যুদ্ধক্ষেত্রের পরিবেশে তাৎক্ষণিকভাবে প্রস্তুত করা খাবারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী। কৌটার মধ্যে মোম জ্বালিয়ে তৈরি আগুনে রান্না করা সাদা ভাত, ডাল, আলুভর্তা, চিংড়ি মাছ ও ডিমের তরকারি পরিবেশন করা হয় তাঁকে।

পরে সেনাসদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবেলা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি বলেন, সেনাসদস্যদের শৃঙ্খলা, দক্ষতা, আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা দেশের মানুষের মনে সেনাবাহিনীর প্রতি বিশেষ মর্যাদা তৈরি করেছে। এই আস্থা ও মর্যাদা ধরে রাখতে পেশাদার প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজে একটি সেনা পরিবারে বড় হয়েছেন। তাই সেনাসদস্যদের কাছে এলে তাঁর ভালো লাগে এবং শৈশবের স্মৃতি মনে পড়ে। সেনাসদস্যদের সঙ্গে কথা বলা ও তাঁদের সান্নিধ্যে সময় কাটানোর মধ্য দিয়ে তিনি যেন শৈশবে ফিরে যান।

বাংলাদেশ সেনাবাহিনী আগামী দিনে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে আরও সুনাম, মর্যাদা ও পেশাগত স্বীকৃতি অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সেনাবাহিনীর সক্ষমতা, আধুনিকায়ন এবং সুনাম বৃদ্ধির জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।▫️

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান...
05/07/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রোববার (৫ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর সদর দপ্তরে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানস্থলের পাশে একটি নিমগাছের চারা রোপণ করেন।

বহু অপেক্ষার পর চলে আসলো আনসার ব্যাটালিয়ন ২৮ তম ব্যাচের নিয়গ বিজ্ঞপ্তি। কি সবাই রেডিতো।আবেদনের সময় ঃ২৬ জুন ২০২৬ থেকে ১৯ ...
27/06/2026

বহু অপেক্ষার পর চলে আসলো আনসার ব্যাটালিয়ন ২৮ তম ব্যাচের নিয়গ বিজ্ঞপ্তি।
কি সবাই রেডিতো।
আবেদনের সময় ঃ২৬ জুন ২০২৬ থেকে ১৯ জুলাই ২০২৬ পযন্ত।
বেতন গ্রেড ঃ১৭ তম(পে স্কেল ২০১৫ অনুযায়ী ৯০০০-২১৮০০)
ওয়েবসাইট লিংক ঃhttps://ansarvdp.gov.bd
https://ansarvdp.gov.bd/pages/notices/%E0%A7%A8%E0%A7%AE-%E0%A6%A4%E0%A6%AE-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B7-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80-%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AC-kybbai-6a3b7e7fd6fff31fe5be2afd

Address

Singapore

Telephone

+6583050227

Website

Alerts

Be the first to know and let us send you an email when Try Help posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Try Help:

Shortcuts

Featured

Share

Category