25/02/2022
পশ্চিমবঙ্গের দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগ | WB Duare Ration Prakalpa DEO Recruitment 2022
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মানুষের ঘরে ঘরে গিয়ে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে রেশন পৌঁছে দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পকে সফল করার জন্যই পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় দুয়ারে রেশন প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের নতুন করে দুয়ারে রেশন প্রকল্পে কাজ করার জন্য ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে ও ব্লকে ব্লকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে দেওয়া হচ্ছে সেগুলো ডাউনলোড করা ভালো করে পড়ে নিবেন।
পদের নাম: অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটর(DEO)
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাস করতে হবে এবং সেইসঙ্গে আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
বয়স সীমা: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে
বেতন: আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতিমাসের 13,000/- টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: এখানে আপনাকে আগে থেকে কোনরকম আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ দিন আপনি ইন্টারভিউ স্থানে পৌঁছে গিয়ে ফরম ফিলাপ করতে পারবেন। ইন্টারভিউ দিন আপনারা যে ফর্ম ফিলাপ করবেন সেটি আপনারা অফিশিয়াল নোটিফিকেশন এর মধ্যে পেয়ে যাবেন।
ইন্টারভিউ দিনে আপনি যেসব কাগজপত্র নিয়ে যাবেন: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনি নিচের দেওয়া ডকুমেন্টগুলো জেরক্স কপি ও অরিজিনাল কপি সঙ্গে করে নিয়ে যাবেন -
1. পাসপোর্ট সাইজের রঙিন ফটোকপি
2. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড
3. আপনার সমস্ত শিক্ষাগতযোগ্যতার ডকুমেন্টস
4. কম্পিউটার সার্টিফিকেট
5.কাস্ট সাটিফিকেট (যদি থাকে)
6. আধার কার্ড অথবা ভোটার কার্ড
7. অভিজ্ঞতা সার্টিফিকেট ( যদি থাকে)
নিয়োগ পদ্ধতি: এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ-এর তারিখ: এখানে আপনি সরাসরি ইন্টারভিউ দিতে উপস্থিত হবেন 09-03-2022 তারিখে সকাল 10 টার মধ্যে। 12 টার পর আপনি যদি পৌঁছান তাহলে আপনাকে ইন্টারভিউ দিতে দেওয়া হবে না।
ইন্টারভিউ স্থান: Office of the Block Development Officer, Indpur, Bankura.
আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে অন নিয়োগ সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করে ভাল করে পড়লেই জেনে নিতে পারবেন।
OFFICIAL WEBSITE - https://bankura.gov.in/
OFFICIAL NOTICES (পিডিএফ Download) - https://t.me/c/1783591595/443
আমাদের আরো আপডেট পেতে আমাদের পেইজ Like & follow করে পাশে থাকুন ।
বি দ্রো :- আমরা শুধু মাত্র বিনামূল্যে কাজের সন্ধান দিয়ে থাকি, এছাড়াও অনেকই আমাদের পোস্ট Copy করে তাদের page অথবা গ্রুপে পোস্ট করে দিচ্ছে, সেটার জন্য আমরা কোনও ভাবে দায়ী নয়, শুধু একটাই কথা মনে রাখবেন, কাজের জন্য কোনো টাকা পয়সা লাগে না। সতর্ক থাকুন, সুস্থ থাকুন, পোস্ট গুলো শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিন।
Town of Terracotta