বাস্তবতা-Reality

বাস্তবতা-Reality Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাস্তবতা-Reality, Moulvi Bazar.

তারুণ্য
"ভিক্ষা নয় শিক্ষা চাই, অধিকারে এই লড়াই"



আমাদের কার্যক্রমঃ-
সচরাচর রাস্তাঘাটে চলাফেরা করার সময় অজস্র সুবিধাবঞ্চিত শিশুদের আমাদের চোখে পড়ে, যাদের একটা বড় অংশ ভিক্ষাবৃত্তি, মাদকাসক্তিসহ বিভিন্ন ধরনের অপরাদের সাথে জড়িত। এসব দেখে আমরা না দেখার ভান করে চলে যাই, নাক সিটকাই এবং মনে মনে বলে উঠি "ওদের দিয়ে কিছু হবে না" কিন্তু তাদের জন্য দায়িত্ব নিয়ে কেউ এগিয়ে আসিতে চাই না। এহেন পরিস্থিতিতে আম

রা এক ঝাঁক তরুন দেশের প্রতি সমাজের প্রতি ঋণ পরিশোধ করতে এই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছি। আমরা এই সুবিধাবঞ্চিত শিশুদের ভিক্ষাবৃত্তি, মাদকাসক্তিসহ যাবতীয় অপরাধমূলক কর্মকান্ড থেকে নিবৃত করতে চচাই। তাদেরকে পড়ালেখা, খেলাধুলা,সংস্কৃতি চর্চাসহ সকল প্রকার সৃজনশীল কর্মকান্ডের সাথে যুক্ত করে তাদেরকে একটি উন্নত মানবিক জীবন প্রদান করতে চাই এই লক্ষে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যালয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছি। বিদ্যালয়ে দৈনন্দিন পাঠদানের পরবর্তী সময়ে তাদের জন্য আলাদাভাবে পড়াশুনা,খেলাধুলা ও সংস্কৃতি চর্চার ব্যবস্থা করছি।তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও পোষাকের ব্যবস্থা করছি।

উপরোক্ত কাজগুলো আমরা একদল কলেজ শিক্ষার্থী সেচ্ছাশ্রমের মাধ্যমে এবং ব্যাক্তিগত টিউশনি করে উপার্জিত আয় থেকে খরচ সমূহ নির্বাহ করে যাচ্ছি।

আমাদের লক্ষ ও উদ্দেশ্য ঃ-
১। সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার সমুহ নিশ্চিত করা।
২। তাদের অপরাদমূলক কর্মকান্ড থেকে বিরত করে রাষ্ট্রের সচেতন সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
৩। ভিক্ষাবৃত্তি ও শিশুশ্রম থেকে বিরত করে শিক্ষিত দক্ষ জনশক্তিতে পরিণত করা।
৪। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর জন্য দেশের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করা।
৫। সর্বোপরি এই সুবিধাবঞ্চিত শিশুদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলে দেশের সার্বিক জীবন মানের উন্নয়ন নিশ্চিত করা।

Address

Moulvi Bazar
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাস্তবতা-Reality posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাস্তবতা-Reality:

Shortcuts

Share