Corporate Ask

20/08/2026

কোন ডিপার্টমেন্টের জব সবচেয়ে আরামের? এইচআর, সেলস, একাউন্টস, সাপ্লাই চেইন, কাস্টমার সার্ভিস।
কমেন্টে জানাবেন ...।

আবাসন সমস্যার সেরা সমাধান নিয়ে আজ আপনাদের বলবো। এই সমাধান এর আগে কেউ আপনাকে বলেনি। আপনাদের যাদের অফিসে জোর করে রাত ১০টা...
20/08/2026

আবাসন সমস্যার সেরা সমাধান নিয়ে আজ আপনাদের বলবো।
এই সমাধান এর আগে কেউ আপনাকে বলেনি।

আপনাদের যাদের অফিসে জোর করে রাত ১০টা ১১টা পর্যন্ত বসিয়ে রাখা হয়, তারা অফিসে আপনাদেরকে রাতেও রেখে দেয়ার ব্যাপারে প্রপোজাল দিতে পারেন।

শুধুমাত্র রাতে ঘুমানোর জন্যে গাড়িভাড়া দিয়ে বাড়ি যাওয়া এবং বাসা ভাড়া দিয়ে থাকাটা জাস্ট একটা ওয়েস্টেজ।

অফিসেই থেকে গেলেন, রাস্তায় বের হলেন না, এতে করে জ্যাম কমবে, গাড়ি ভাড়া সেভ হবে, আর থেকে গেলে বাসা ভাঁড়া বাঁচবে, এটা এপ্লাই করে দেখুন।

ভালো ফল পেলে আমাকে ধন্যবাদ দিয়েন একটা।

19/08/2026

বাদল সাহেব নামের এক ভদ্রলোক আজ
সন্ধ্যায় এসছিলেন ওয়ান টু ওয়ান কোচিং এ।

তার লক্ষ্য বিজনেস করা, কিন্তু তিনি জব করছেন মার্কেটিং এ।
৩ মাসের মাথায় তিনি জব সুইচ করবেন ভাবছেন।

বাদল সাহেবের হৃদয়টা দুই ভাগে বিভক্ত।
এক ভাগে বাস করে ব্যাংক জবের স্বপ্ন।
আরেক ভাগে বাস করে এমএনসি জবের স্বপ্ন।

এখন তার করনীয় কি? এই নিয়েই পরামর্শ করতে এসছিলেন।
এরকম সমস্যা শুধু বাদল সাহেবের না, আমার মনে হয় ৯০% পেশাজীবির।

আর ভুল মানুষের ভুল পরামর্শ অনেকের ক্যারিয়ারটা শেষ করে দেয়।
এরকম কেইসগুলো সময় নিয়ে শুনতে ভালো লাগে। লক্ষাধিক সিভি মেকিং এর অভিজ্ঞতার সুবাদে, মুটামুটি ক্যারিয়ারের প্রায় সকল অলিগলি তো জানি।

সেই অভিজ্ঞতা থেকে আমরা আসলে আমাদের ক্লায়েন্টদের সিদ্ধান্ত দেই না, ক্লারিটি দেই। তাকে সঠিক সিদ্ধন্ত পেতে হেল্প করি।

একদিন হয়তো গুলশান দাঁড়াবো।
কেউ এসে বলবে, স্যার (যদিও আমি কোন স্যার নই), আপনার পরামর্শগুলো কাজে এসছিলো। চলুন, আপনাকে বাইকে এগিয়ে দেই।

ভালো লাগে ব্যাপারগুলা, নিত্যদিন এসব ঘটে।

কেউ বাদল সাহেবের মতো কনফিউজড থাকলে ওয়ান টু ওয়ান বসতে পারেন।
যোগাযোগ করতে পারেন 01975409545 নম্বরে।

19/08/2026

৭টা mistake আপনার LinkedIn কে invisible করে রাখছে। আগে সে ভাবত LinkedIn মানে online CV একটা profile বানিয়ে রেখে দিলেই হবে।

Apply করতো Reply আসত না। তারপর সে বুঝল LinkedIn এ job পেতে হলে active না, optimized হতে হয়।

সে কিছু smart changes করল:

Hack–1
Headline = Designation না, Value

❌ “Marketing Executive at XYZ”
✅ “Helping brands grow sales through data-driven digital marketing”

Why it works:

Recruiter designation না, problem solver খোঁজে। Value লিখলে search-এ আপনি উঠে আসেন।

Hack–2
Summary = গল্প + Result

❌ “I am a hardworking professional with 3 years experience…”
✅ “In the last 3 years, I helped 15+ clients increase online leads by up to 40%…”

Example:

Result থাকলে HR বোঝে আপনি শুধু কাজ করেন না, impact তৈরি করেন।

Hack–3
Experience এ দায়িত্ব না, achievement

❌ “Handled social media pages”
✅ “Managed 5 brand pages and increased engagement by 60% in 6 months”

Tip:

Number = বিশ্বাস।

Hack–4
Keyword ছাড়া LinkedIn অন্ধ

ধরুন HR search করে:

“Content Writer | SEO | Copywriting”

আপনার profile-এ যদি keyword না থাকে, আপনি invisible।

Job description থেকে 10–15টা keyword নিয়ে Headline, Summary, Skills-এ naturally বসান।

Hack–5
Profile Photo & Banner matters

❌ Cropped selfie, random background
✅ Clear face, neutral background, confident look
✅ Banner-এ লিখুন আপনি কী করেন বা কী problem solve করেন

Truth: First impression profile photo থেকেই হয়।

Hack–6
Activity = Algorithm booster

সে সপ্তাহে ২টা কাজ শুরু করল:

✔ One value-based post
✔ One insightful comment

Profile views বাড়ল।
Recruiter visit শুরু করল।

Hack–7
Open to Work” but strategically

সবাইকে দেখানোর দরকার নেই।

Recruiter-only mode ব্যবহার করলে current company safe থাকে।

তারপর কী হলো?
সে আর বলত না, “LinkedIn কাজ করে না।”
সে বলত, “LinkedIn আমার হয়ে কথা বলে।”

Magic আসলে কোনো magic না। এটা ছিল right strategy at right place।

আপনি যদি এখনো apply করে অপেক্ষা করেন তাহলে আপনি job seeker।

Optimize করলে আপনি হয়ে যান job magnet।

আপনি কোন দলে থাকতে চান?
যারা বলে, “যা দিচ্ছে তাই নেবো”
নাকি যারা বলে, “আমি আমার value proof করবো।”

🎯 FREE LIVE WEBINAR (LinkedIn job Hunting)

আপনার LinkedIn Profile কি Recruiter-এর কাছে Visible?

ফ্রি Webinar এ শিখুন LinkedIn Job Hunting-এর কার্যকর কৌশল।

Date: 22 Aug, 2026
Time: রাত ৯:০০টা

Registration Link কমেন্টে।

🔰 "লিংকডইনে জব খোঁজার ২০টি কার্যকর সিক্রেট টেকনিক" ই-বুকটি ফ্রি পেতে Registration করে কমেন্টে লিখুন "DONE"। বইটি ইনবক্সে পাঠিয়ে দেওয়া হবে।

19/08/2026

কীভাবে LinkedIn ব্যবহার করে Interview Call আনবেন? রেজিস্ট্রেশন করুন ফ্রি "লিংকডিন জব ওয়েবিনারে"
লিংক কমেন্টে 👇

18/08/2026

MNC জব ট্র্যাপঃ

গতকাল একজন ক্লায়েন্টের সাথে মিটিং ছিলো, তিনি MNC তে জব করতে চান।
অথচ প্রাক্টিকালি তার পক্ষে এমএনসিতে জব পাওয়া কোনভাবেই পসিবল না।

হাজার হাজার তরুণ আছেন, যারা চান MNC Job.
কিন্তু দেশে MNC আছেই বা কয়টা আর সেখানে জবই বা কয়টা?

যাই হোক, নিচের ৭ টা ক্রাইটেরিয়া মিট না করলে শুধু শুধু MNC Job এ এপ্লাই করবেন না, কারণ আপনি কল পাবেন না।

সেগুলো হচ্ছেঃ
১। প্রচুর পরিমাণে এক্সট্রা কারিকুলাম
২। ইন্টার্নশিপ, পার্ট টাইম কাজের অভিজ্ঞতা
৩। লিডারশীপ রোলে এবং টিমে থেকে ভলুন্টার কাজ করা
৪। ক্লাব কানেকশন, শার্প আইকিউ
৫। সম্মানজনক সিজিপিএ
৬। বিষয়ভিত্তিক নলেজ এবং ট্রেনিং
৭। কাজের প্রেজেন্টেশন

আমি কি আপনাকে হতাশ করছি? না, বাস্তবতা বলছি।

দেশে আরও অনেক ধরনের জব আছে, আপনি সেগুলায় জয়েন করার চেষ্টা করেন। MNC JOB হবে না, এর মানে এই না যে আপনি ফুরিয়ে গিয়েছেন। সব শেষ। আপনার জন্য উপযুক্ত জায়গা এই মুহূর্তে ওটা না।

আপনি ভুল জায়গায় সময় নষ্ট করলে, আপনার ক্যারিয়ারে গ্যাপ পড়বে, ক্ষতির কারণ হবে। আপনি লোকাল কোম্পানিতে ট্রাই করুন।

আর যারা আসলেই MNC JOB এর ব্যাপারে ডিটারমাইন্ড, তারা ভার্সিটি লাইফের পুরোটা সময় যতো পারেন, এক্সট্রা কারিকুলাম কাজে যুক্ত হোন।

তাই বলে পড়াশুনায় আবার ডাব্বা মারলে হবে না, সেটাও আপনাকে চালিয়ে যেতে হবে মন দিয়ে। ইন্টার্নশিপ, ট্রেনিং, পার্ট টাইম কাজে যুক্ত হন।

এগুলা না করতে পারলে আপনি লোকাল স্টার্ট আপ, এসএমই, মাঝারি প্রতিষ্ঠান, দেশীয় কোম্পানিগুলোতে চেষ্টা করে দেখুন। আল্লাহ্‌ কোন না কোন ভাবে ঠিকই সুযোগ মিলিয়ে দিবেন।

ভুল জায়গায় সময় নষ্ট করিয়েন না, শুভরাত্রি।

18/08/2026

ATS friendly সিভি কেন তৈরি করতে হয়?

18/08/2026

জব পোস্টে স্যালারি ৫০,০০০ লেখা থাকে কিন্তু অফার লেটারে আসে ৩০,০০০!
এটা কি শুধু আপনার সাথেই হচ্ছে? না!

এটা বাংলাদেশের জব মার্কেটের বাস্তবতা। কেন ৫০ হাজারের জব ২০ হাজারের মধ্যে নেগোসিয়েট করতে হয়?

ধরা যাক—
জব পোস্ট: Salary: Up to 50,000 BDT
আপনার অভিজ্ঞতা: ৩–৫ বছর
স্কিল: কাজ করতে পারবেন একাই
অফার: 28,000–32,000 BDT

কেন এমন হয়?
১) “Up to” মানে Maximum, Guarantee না
কোম্পানি শুরুতেই সর্বোচ্চটা দেখায় attention পাওয়ার জন্য। কিন্তু অফার দেয় lowest range থেকে।

২) প্রার্থী নিজেই নিজের ভ্যালু কম বলে
Interview এ বলে ফেলি—
“আমি শিখতে চাই”,
“স্যালারি নিয়ে ফ্লেক্সিবল”
Result? কোম্পানি ভাবে আপনি কমেই রাজি।

৩) Proper negotiation culture নাই
বাংলাদেশে এখনো negotiation কে অনেকেই “দাবি” ভাবে, “professional skill” না।

৪) CV আর Interview এ Impact clear না
আপনি কী করেছেন, কী value add করেছেন—এইটা যদি clear না হয়, কোম্পানি ভাবে আপনি replaceable। তাহলে একজন যোগ্য কর্মজীবী কেন তার ভ্যালু পায় না?

কারণ—
• সে নিজের কাজের result quantify করতে পারে না
• সে জানে না market salary benchmark
• সে Interview এ নিজের strength sell করতে পারে না
• সে ভাবে, “এই জবটা পেলে হলেই চলবে”

কিন্তু কোম্পানি ভাবে—
“একে কমে নিলেও অন্য কেউ রাজি হবে”
উদাহরণ দিয়ে বলি:

একই পজিশন, দুইজন প্রার্থী:
👤 Candidate A:
“আমি customer handle করেছি”

👤 Candidate B:
“আমি daily 40+ client handle করেছি, যার ফলে retention 25% বেড়েছে”
Guess করুন কে ৫০ হাজারের কাছাকাছি অফার পাবে?

কোম্পানি আপনাকে যতটা কমে নিতে পারে, ততটাই নেবে। আপনার ভ্যালু আপনি নিজে না বললে, কেউ বলবে না। Negotiation মানে বেয়াদবি না, এটা একটা
Career skil.

প্রশ্ন একটাই আপনি কি শুধু চাকরি চান,
নাকি আপনার স্কিলের ন্যায্য মূল্য চান?

🎯 FREE Career Webinar: Salary Negotiation Techniques (Batch 15)

এই সেশনে জানবেন—
✅ নিজের Market Value কীভাবে নির্ধারণ করবেন
✅ Salary Offer হাতে পাওয়ার পর কীভাবে Professionalভাবে Negotiation করবেন
✅ Counter Offer করার সঠিক পদ্ধতি
✅ Increment বা Salary Review-এর আগে কীভাবে প্রস্তুতি নেবেন
✅ Data ও যুক্তি ব্যবহার করে কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে Salary Negotiation করবেন
✅ কম Salary Offer পেলে কীভাবে Smartভাবে নিজের Expected Salary তুলে ধরবেন

📅 তারিখ: ১৮ আগস্ট ২০২৬
🕖 সময়: রাত ৯:০০টা
💻 "সম্পূর্ণ ফ্রি অংশগ্রহণ" 🔥

শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে এখনই রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন লিংক কমেন্টে 👇

18/08/2026

জব সার্কুলার না থাকলেও কিভাবে জবে এপ্লাই করবেন

১️। টার্গেট কোম্পানি লিস্ট তৈরি করুনঃ
আপনি যে সেক্টরে কাজ করতে চান (যেমন HR, Marketing, IT, Sales), সেই সেক্টরের ২০–৩০টি কোম্পানির নাম লিখে নিন।
LinkedIn, Bdjobs, এবং কোম্পানির ওয়েবসাইট দেখে কোম্পানিগুলোর নাম বেছে নিন।

📌 উদাহরণ: Walton, Grameenphone, Meghna Group, Unilever, Daraz, Summit, BRAC ইত্যাদি।

২️। সঠিক ব্যক্তি খুঁজুন (Decision Maker বা HR Person)
LinkedIn-এ গিয়ে কোম্পানির নাম লিখে সার্চ দিন।
“HR Manager”, “Talent Acquisition”, “Head of HR”, বা “Admin” পদে যারা আছেন, তাদের নাম বের করুন। যদি ছোট কোম্পানি হয়, তবে “Managing Director” বা “CEO” পর্যন্ত যোগাযোগ করা যায়।

৩️। পার্সোনালাইজড ই-মেইল বা মেসেজ পাঠান
📧 মেইলে ৩টি বিষয় স্পষ্ট রাখুন:
আপনি কে (১ লাইনে পরিচয় দিন)
আপনি কী করতে পারেন (দক্ষতা/অভিজ্ঞতা সংক্ষেপে)
কিভাবে কোম্পানিতে ভ্যালু অ্যাড করতে পারেন?

উদাহরণ ই-মেইল:
Subject: Interest to Contribute in Your HR Department

Dear [Name],

I have been following [Company Name] for a while and really admire your work in the [industry name].

As an HR professional with experience in talent acquisition and employee engagement, I’d love to contribute to your team’s upcoming projects.

Please find my updated CV attached for your consideration.

Warm regards,
Ashiqur Rahman

৪। LinkedIn-এ কানেক্ট করুন এবং ভ্যালু দেখান
শুধু “Hi” না লিখে, একটা ছোট মেসেজ দিন যেমন:
“Sir, I really admire your company’s work on sustainable HR practices. Would love to stay connected.”
লিংকডইনের পোস্টে কমেন্ট দিন, রিলেভেন্ট কনটেন্ট শেয়ার করুন — যেন তারা আপনার নাম চিনে রাখে।

৫️। কোম্পানির ওয়েবসাইটের "Career" বা "Contact" সেকশন ব্যবহার করুন
অনেক সময় ওরা “Talent Pool” বা “Drop your CV” অপশন রাখে।
→ আপনার CV ও কভার লেটার সেখানে জমা দিন, এমনকি যদি কোনো সার্কুলার না থাকে।

৬। ভিডিও সিভি বানিয়ে পাঠানঃ
ভিডিও সিভি আপনার কল পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে ৬৬%। একজনকে সিভি দিলেন, সেটা তার জন্যে চেক করা কষ্টকর। কিন্তু তাকে ভিডিও সিভি পাঠালে তিনি ওপেন করে দেখবেন। আপনার কমিউনিকেশন স্টাইল, প্রেজেন্টেশন সব কিছু সম্পর্কে ধারনা পাবেন। এই সুযোগটা কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে।

৭। ইন্টারনাল রেফারেন্স ব্যবহার করুন
যদি কোনো বন্ধু বা সিনিয়র ওই কোম্পানিতে কাজ করে, তাকে বলুন HR বা হেডের কাছে আপনার CV ফরওয়ার্ড করতে।
রেফারেন্স থেকে শর্টলিস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

৮। ভ্যালু প্রপোজিশন তৈরি করুন
এক লাইনে একটা বোল্ড স্টেটমেন্ট লিখুন:
“I can help your company [increase sales by 15% / improve recruitment process / reduce cost].”
এতে নিয়োগদাতা ভাববে, আপনি কাজ বুঝে কথা বলছেন।

৯। নিয়মিত Follow-up দিন
৭ দিন পর বিনীতভাবে ফলো আপ করুন:
“Just following up to check if there’s any potential opportunity that fits my background.”

১০। নিজের LinkedIn প্রোফাইল আপডেট রাখুন।
ভিডিও CV বা Portfolio তৈরি করুন — এতে পার্থক্য তৈরি হয়।
ই-মেইল সাবজেক্ট লাইন শক্তিশালী রাখুন (যেমন “Application for Marketing Role – Proven Experience in FMCG”).

CV অবশ্যই টার্গেটেড হোক (General CV অর্থাৎ সব জায়গায় এক সিভি পাঠাবেন না)।

🎯 FREE Career Webinar: Salary Negotiation Techniques (Batch 15)

এই সেশনে জানবেন—
✅ নিজের Market Value কীভাবে নির্ধারণ করবেন
✅ Salary Offer পাওয়ার পর কীভাবে ✅Professionalভাবে Negotiation করবেন
✅ Counter Offer করার সঠিক পদ্ধতি
✅Increment বা Salary Review এর আগে কীভাবে প্রস্তুতি নেবেন
✅Data ও যুক্তি ব্যবহার করে কীভাবে Salary Negotiation করবেন
✅কম Salary Offer পেলে কীভাবে Smartভাবে Expected Salary তুলে ধরবেন

তারিখ: ১৮ আগস্ট ২০২৬
সময়: রাত ৯:০০টা
সম্পূর্ণ ফ্রি অংশগ্রহণ 🔥
রেজিস্ট্রেশন লিংক কমেন্টে 👇

17/08/2026

আজ ৩২ বছরের এক ভাই এসছিলেন, ক্যারিয়ার কাউন্সিলিং এ। কথাপ্রসঙ্গে তিনি জানালেন, তিনি এখনও অবিবাহিত। তিনি এখন ৬০ হাজার টাকা বেতন পান। এক লক্ষ টাকা বেতন হওয়ার পর তিনি বিয়ে করবেন।

এই ব্যাপারে আপনাদের অপিনিয়ন কি? জানাবেন প্লিজ।

Address

House 61/7, Road 4, Block B, Section 12
Mirpur
1216

Opening Hours

Monday 09:30 - 17:30
Tuesday 09:30 - 17:30
Wednesday 09:30 - 17:30
Thursday 09:30 - 17:30
Friday 09:30 - 17:30
Saturday 09:30 - 17:30
Sunday 09:30 - 17:30

Telephone

+8801975409545

Website

Alerts

Be the first to know and let us send you an email when Corporate Ask posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Corporate Ask:

Shortcuts

Share