মামুদকাটি থেকে বলছি

মামুদকাটি থেকে বলছি একটি সেবামূলক পেইজ
[email protected]

 #সরকারের_সকল_তথ্য_ও_সেবা_এখন_এক_ঠিকানায়:সরকারি কর্মকর্তাদের তালিকা, ই-সেবা, সিটিজেন চার্টার, গেজেট, ই-ডিরেক্টরি এবং অন্...
11/04/2018

#সরকারের_সকল_তথ্য_ও_সেবা_এখন_এক_ঠিকানায়:

সরকারি কর্মকর্তাদের তালিকা, ই-সেবা, সিটিজেন চার্টার, গেজেট, ই-ডিরেক্টরি এবং অন্যান্য নাগরিক সেবাসহ সকল সরকারি তথ্য ও সেবা পেতে এখনই ক্লিক করুন www.bangladesh.gov.bd
http://www.bangladesh.gov.bd/

(দেশে বেকারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে যা কখনোই আমাদের কাম্য নয় | আমরা চেয়েছি একটা বেকার মুক্ত সুন্দর আগামীর বাংলাদেশ |...
02/03/2018

(দেশে বেকারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে যা কখনোই আমাদের কাম্য নয় | আমরা চেয়েছি একটা বেকার মুক্ত সুন্দর আগামীর বাংলাদেশ |)

প্রথম আলোর সৌজন্যে বিস্তারিত পড়ুন .....
#৯পদে_৭৮_হাজার_আবেদন!

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শকের (এসআই) নয়টি শূন্য পদে নিয়োগ পেতে আবেদন করেছেন ৭৮ হাজার ৮২ জন। প্রতি পদের বিপরীতে আবেদনের সংখ্যা আট হাজার ৬৭২টি। এসআই পদে সব মিলিয়ে বেতন প্রায় ২৬ হাজার টাকা।

গত ডিসেম্বরে ১২ ধরনের ২৪২টি পদে কর্মকর্তা ও সদস্য নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার পর আবেদনের সংখ্যা দেখে কর্মকর্তারা অবাক হয়েছেন। ২৪২টি পদের বিপরীতে মোট ২ লাখ ১৭ হাজার আবেদন পড়েছে। অবস্থা এমনই যে আবেদনগুলোর প্রাথমিক যাচাই (শর্ট লিস্ট) করাও সংস্থাটির পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

২৬ হাজার টাকা বেতনের এসআইয়ের নয়টি পদের জন্য এত আবেদনের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না কর্মকর্তারা।

মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা জানান, গত ডিসেম্বরে ১২ ধরনের ২৪২টি পদে নিয়োগের আবেদন চাওয়া হয়। এর মধ্যে সর্বাধিক ৭৮ হাজার জন আবেদন করেছেন নয়টি এসআই পদের জন্য। এ ছাড়া হিসাবরক্ষকের ১২টি পদে আবেদন করেছেন ৩ হাজার ৫৫৮ জন, সহকারী প্রসিকিউটরের দুটি পদে দেড় হাজার জন আবেদন করেছেন। এই তিন পদেরই বেতন হবে গ্রেড-১১ অনুযায়ী। যার মূল বেতন সাড়ে ১২ হাজার টাকা। বাসাভাড়া ও অন্য সুবিধাদি মিলিয়ে মাসে মোট বেতন হবে ২৬ হাজার টাকার মতো। এই তিন পদের ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছিল স্নাতক পাস।

এ ছাড়া গবেষণা তথ্য সংগ্রহকারীর একটি পদের জন্য ৬০৩ জন, কম্পিউটার অপারেটরের চারটি পদে ২ হাজার ৫৬২ জন, গাড়ি চালকের ৪৬টি পদে ৩ হাজার ১৮৭ জন, অফিস সহকারীর ২৮টি পদে ৫২ হাজার ৪০৩ জন, টেলিফোন অপারেটরের তিনটি পদে ৩ হাজার ৪৩৬ জন, সিপাইয়ের ১০১টি পদে ৪১ হাজার ৮৮৮ চন, ওয়্যারলেস অপারেটরের ৩০টি পদে ২৯ হাজার ৬৪৬ জন, নিরাপত্তাপ্রহরীর চারটি পদে ৭৫৮ জন এবং পরিচ্ছন্নতাকর্মীর দুটি পদের জন্য ২৯১ জন আবেদন করেছেন।

সংস্থাটির উপপরিচালক (প্রশাসন) মো. মামুন প্রথম আলোকে বলেন, পুরো আবেদনপ্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হয়। গত ৩১ জানুয়ারি ছিল আবেদনের শেষ তারিখ। এখন কীভাবে পরীক্ষা নেওয়া হবে, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে।

দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এখন মোট জনবল ১ হাজার ১৯২ জন। আরও কিছু লোকজন নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। তাঁরা কখনো ভাবতে পারেননি এই কটি পদের জন্য এত আবেদন পড়বে। এখন এগুলো তাঁদের পক্ষে প্রাথমিক যাচাই–বাছাই করাই প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই পরীক্ষার দায়িত্ব বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ইনস্টিটিউট বা বিভাগকে দেওয়া যায় কি না, তা নিয়ে কথাবার্তা চলছে।
সূত্র :
প্রথম আলো
আপডেট: ০১ মার্চ ২০১৮, ১৭:৪৮
১০

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের ফেসবুক পেজ এর পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্...
20/02/2018

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের ফেসবুক পেজ এর পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি |

অ্যাডমিন

2018 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচী :বি : দ্র : শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সকল পরীক্ষার্থী...
27/01/2018

2018 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচী :
বি : দ্র : শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সকল পরীক্ষার্থীকে পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে অবশ্যই কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং পরীক্ষার হলে প্রবেশ করতে হবে | অন্যথায় অনুপস্থিত করে দেওয়া হবে | তাই আপনার সন্তানকে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান , নিশ্চিন্তে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিন |

সবাইকে আমাদের পেজ এর পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা |
31/12/2017

সবাইকে আমাদের পেজ এর পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা |

 #জেএসসি_ও_জেডিসির_ফল_জানতে:যেকোনো মোবাইল থেকে JSC/JDC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে...
30/12/2017

#জেএসসি_ও_জেডিসির_ফল_জানতে:

যেকোনো মোবাইল থেকে JSC/JDC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এ ছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboardresults.gov.bd) এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও জেএসসি-জেডিসির ফল জানা যাবে।

প্রাথমিক ও ইবতেদায়ির ফল জানতে:

যেকোনো মোবাইল অপারেটর থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রাথমিকের ফল জানা যাবে।

যেকোনো মোবাইল অপারেটর থেকে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ইবতেদায়ির ফল জানা যাবে।

এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) ও টেলিটকের ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) থেকেও প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফল জানা যাবে।

ক্লান্ত পিতার জন্য ভাত নিয়ে মাঠে যাচ্ছে মেয়েটি |ছবি :" প্রথম আলো"র সৌজন্যে |
23/12/2017

ক্লান্ত পিতার জন্য ভাত নিয়ে মাঠে যাচ্ছে মেয়েটি |
ছবি :" প্রথম আলো"র সৌজন্যে |

15/12/2017

সবাইকে বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা |

---অ্যাডমিন ,
মামুদকাটি থেকে বলছি |
ছবি : সংগৃহীত |

একটি জরুরী ঘোষনা :আপনি কি জানেন আপনার নামে কয়টি সিম নিবন্ধিত আছে ?এখনই বিনামূল্যে ডায়াল করুন *16001 # আর জেনে নিন আপনি...
14/12/2017

একটি জরুরী ঘোষনা :
আপনি কি জানেন আপনার নামে কয়টি সিম নিবন্ধিত আছে ?
এখনই বিনামূল্যে ডায়াল করুন *16001 #
আর জেনে নিন আপনি কয়টি সিমের মালিক |
সরকারী সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহকের pre-paid post-paid মোবাইল অপারেটর নির্বিশেষে সিমের সর্বমোট সংখ্যা 15 নির্ধারণ করা হয়েছে (কর্পোরেট গ্রাহক ব্যতীত )
31 ডিসেম্বর এর পরে আপনার নামে 15 এর অধিক sim থাকলে তা বন্ধ করে দেওয়া হবে |
তাই অপ্রয়োজনীয় নাম্বার বন্ধ করতে আজই আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন | অন্যথায় আপনার প্রয়োজনীয় নাম্বার বন্ধ হয়ে যাবে |
প্রচারে ,
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন |

সুখবর ! সুখবর !আজ থেকে ....ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি পুলিশি সেবা পেতে জাতীয় হেল্প ডেস্ক হিসেবে ‘৯৯৯’ নম্বরটি ...
12/12/2017

সুখবর ! সুখবর !

আজ থেকে ....

ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি পুলিশি সেবা পেতে জাতীয় হেল্প ডেস্ক হিসেবে ‘৯৯৯’ নম্বরটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রাজধানীর আবদুল গণি সড়কে পুলিশের কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে জরুরি নম্বরটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

টোল ফ্রি হিসেবে ৯৯৯ নম্বরে ফোন করে নাগরিকেরা পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স-সেবা নিতে পারবেন। এ জন্য গ্রাহকের কোনো রকম খরচ লাগবে না। কোনো অপরাধ ঘটতে দেখলে, প্রাণনাশের আশঙ্কা দেখা দিলে, কোনো হতাহতের ঘটনা চোখে পড়লে, দুর্ঘটনায় পড়লে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে, জরুরিভাবে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চাওয়া যাবে। মোবাইল ফোন ও টেলিফোন উভয় মাধ্যমে ৯৯৯ নম্বরে ফোন করা যাবে।

পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীনও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করে, যাতে মানুষকে কোনো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। দলটি শুধু বর্তমান নিয়েই ব্যস্ত নয়, দেশের মানুষের ভবিষ্যৎ কল্যাণ নিয়েও তারা ভাবে।’

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, গত বছরের ২১ অক্টোবর পরীক্ষামূলকভাবে চালু করা হয় ন্যাশনাল হেল্প ডেস্ক ৯৯৯ নম্বরটি। চলতি বছরের ৮ অক্টোবর পর্যন্ত পরীক্ষামূলক সেবা প্রদানের সময় ‘৯৯৯’ নম্বরে প্রায় ৩৩ লাখ কল এসেছে। এতে সেবাপ্রত্যাশীদের মধ্যে ৬৪ দশমিক ৮ শতাংশ পুলিশি সেবা, ৩১ দশমিক ১০ শতাংশ ফায়ার সার্ভিস এবং ৪ দশমিক ১ শতাংশ অ্যাম্বুলেন্স-সেবার জন্য ফোন করেছিলেন।
সূত্র : প্রথম আলো
প্রকাশকাল : 12/12/2017

জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারিত :
07/12/2017

জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারিত :

#জেনে_নিন_কীভাবে_পাবেন_স্মার্টকার্ড:

প্রথমবারের মত দেশের প্রায় ১ কোটি নাগরিককে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম পর্যায়ে ২০১৪ ও ২০১৫ সালের ভোটাররা স্মার্টকার্ড পাচ্ছেন।

সে অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড দেয়া শুরু করেছে সরকার। ইতোমধ্যে অনেকেই তাদের স্মার্টকার্ড বুঝে পেয়েছেন। তবে সবার হাতে এখনো পৌঁছায়নি।

যারা এখনো পাননি তারা জেনে নিতে পারবেন কখন হাতে পাবেন আপনার কার্ডটি। ১০৫ নম্বরে এসএমএস পাঠিয়ে বা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জানতে পারবেন এ তথ্য।

এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইটের services.nidw.gov.bd লিংকে গিয়ে এনআইডি নম্বর ও জন্মতারিখ অথবা ফরম নম্বর ও জন্মতারিখ দিয়ে স্মার্টকার্ড বিতরণের তারিখ জানা যাবে। তবে যাদের স্মার্টকার্ড বিতরণের তারিখ এখনো নির্ধারণ হয়নি তাদেরকে পরবর্তীতে আবার অনুসন্ধান করার কথা বলা হবে।

এসএমএসের মাধ্যমেও বিতরণের তারিখ ও কেন্দ্রের নাম জানা যাবে। এসএমএসের মাধ্যমে জানতে SC স্পেস NID স্পেস দিয়ে ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। আর যাদের এনআইডি ১৩ ডিজিটের তাদের এনআইডির নম্বরের প্রথমে জন্মসাল যোগ করতে হবে।

এখনো যারা এনআইডি পাননি তারা SC লিখে স্পেস দিয়ে F লিখে স্পেস দিয়ে নিবন্ধন স্লিপের ফরম নম্বর লিখে স্পেস দিয়ে D লিখে স্পেস দিয়ে জন্মতারিখ লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।

সূত্র :
নিজস্ব প্রতিবেদক
jagonews24.com
প্রকাশিত: ১১:১২ এএম,
০৯ জানুয়ারি ২০১৭ |

 #জেনে_নিন_কীভাবে_পাবেন_স্মার্টকার্ড:প্রথমবারের মত দেশের প্রায় ১ কোটি নাগরিককে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড ...
07/12/2017

#জেনে_নিন_কীভাবে_পাবেন_স্মার্টকার্ড:

প্রথমবারের মত দেশের প্রায় ১ কোটি নাগরিককে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম পর্যায়ে ২০১৪ ও ২০১৫ সালের ভোটাররা স্মার্টকার্ড পাচ্ছেন।

সে অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড দেয়া শুরু করেছে সরকার। ইতোমধ্যে অনেকেই তাদের স্মার্টকার্ড বুঝে পেয়েছেন। তবে সবার হাতে এখনো পৌঁছায়নি।

যারা এখনো পাননি তারা জেনে নিতে পারবেন কখন হাতে পাবেন আপনার কার্ডটি। ১০৫ নম্বরে এসএমএস পাঠিয়ে বা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জানতে পারবেন এ তথ্য।

এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইটের services.nidw.gov.bd লিংকে গিয়ে এনআইডি নম্বর ও জন্মতারিখ অথবা ফরম নম্বর ও জন্মতারিখ দিয়ে স্মার্টকার্ড বিতরণের তারিখ জানা যাবে। তবে যাদের স্মার্টকার্ড বিতরণের তারিখ এখনো নির্ধারণ হয়নি তাদেরকে পরবর্তীতে আবার অনুসন্ধান করার কথা বলা হবে।

এসএমএসের মাধ্যমেও বিতরণের তারিখ ও কেন্দ্রের নাম জানা যাবে। এসএমএসের মাধ্যমে জানতে SC স্পেস NID স্পেস দিয়ে ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। আর যাদের এনআইডি ১৩ ডিজিটের তাদের এনআইডির নম্বরের প্রথমে জন্মসাল যোগ করতে হবে।

এখনো যারা এনআইডি পাননি তারা SC লিখে স্পেস দিয়ে F লিখে স্পেস দিয়ে নিবন্ধন স্লিপের ফরম নম্বর লিখে স্পেস দিয়ে D লিখে স্পেস দিয়ে জন্মতারিখ লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।

সূত্র :
নিজস্ব প্রতিবেদক
jagonews24.com
প্রকাশিত: ১১:১২ এএম,
০৯ জানুয়ারি ২০১৭ |

Address

Mamudkati
9282

Website

Alerts

Be the first to know and let us send you an email when মামুদকাটি থেকে বলছি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মামুদকাটি থেকে বলছি:

Share