17/03/2022
#বাংলা_সংবাদপত্র_নিয়ে_জটিলতা
১। ভারতীয় উপমহাদেশের প্রথম পত্রিকা ' বেঙ্গল গেজেট'; সম্পাদকঃ জেমস অগাস্টাস হিকি ।( এটি ইংরেজিতে আর সাপ্তাহিক)
২।ভারতীয় উপমহাদেশের প্রথম বাংলা পত্রিকা- দিগদর্শন; সম্পাদকঃ জন ক্লার্ক মার্সম্যান
৩। বাঙালি নিয়ন্ত্রিত, সম্পাদিত, প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র "বাঙ্গাল গেজেট" (১৮১৮)। বাঙ্গাল গেজেট–এর প্রকাশক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য, আর সম্পাদক ছিলেন হরচন্দ্র রায়।
৪। ভারতের প্রথম দৈনিক পত্রিকা- ক্যালকাটা জার্নাল ( এটি ইংরেজিতে)
৫। ভারতের প্রথম দৈনিক বাংলা পত্রিকা- সম্বাদ প্রভাকর; সম্পাদকঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
৬। পূর্ববাংলার প্রথম পত্রিকা/ বাংলাদেশের ভুমি থেকে প্রকাশিত প্রথম পত্রিকা- রংপুর বার্তাবহ (১৮৪৭); সম্পাদকঃ গুরুচরণ রায়।
৭।ঢাকার প্রথম বাংলা সংবাদপত্র ঢাকা প্রকাশ (১৮৬১) বের হয়। সম্পাদকঃ কৃষ্ণচন্দ্র মজুমদার
৮। বাংলাদেশের মফস্বল থেকে প্রকাশিত প্রথম পত্রিকা-কুষ্টিয়ার " গ্রামবার্তা প্রকাশিকা"; সম্পাদকঃ কাঙাল হরিনাথ ।
৯। মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা সমাচার সভারাজেন্দ্র বের হয়। সাপ্তাহিকটির সম্পাদক ছিলেন শেখ আলিমুল্লাহ।
১০।১৯৪৭-এর দেশভাগের পর পূর্ববাংলার প্রথম দৈনিক পয়গাম। সম্পাদক ছিলেন ফয়েজ আহমেদ চৌধুরী।
১১। প্রমথ চৌধুরীর মাসিক সবুজপত্রকে বলা হয় চলিতরীতির প্রথম পত্রিকা। এটি ১৯১৪* সালে প্রকাশিত হয়।
১২। কাজী নজরুল ইসলামের পত্রিকার মধ্যে রয়েছে নবযুগ, লাঙল ও ধূমকেতু।
১৩। কল্লোল (১৯২৩), সম্পাদক ছিলেন দীনেশচন্দ্র দাস।
১৪। শনিবারের চিঠির সম্পাদক সজনীকান্ত দাস।
১৫। কালিকলম (১৯২৬)। সম্পাদনা করেছেন প্রেমেন্দ্র মিত্র।
১৬। ১৯২৬ সালের ১৭ জানুয়ারি আবুল হুসেনের নেতৃত্বে ঢাকায় ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়। শিখা (১৯২৭) ছিল এই সংগঠনের বার্ষিক মুখপত্র।
১৭। বঙ্গদর্শন- সম্পাদকঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়