16/01/2026
শুধু মাত্র একজন বোর্ড পরিচালকের সত্য কথা ভাল না লাগার কারণে আমাদের ক্রিকেটাররা একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট বয়কটের ডাক দিয়ে সারাবিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে, আমরা বেয়াদব, আমরা আমাদের অভিভাবক বোর্ডের সাথে নাই। এবং তারা সত্যি সত্যিই গতকালের ম্যাচ দুইটি না খেলে বেয়াদবির পরিচয় দিয়েছে৷
এখন আমার কথা হলো, গতকাল যারা টিকেট কেটে ম্যাচ দেখতে এসেছিলো কোয়াব কি তাদের ক্ষতিপূরণ দিবে? সভাপতি মিথুনের উচিত গতকালকের ম্যাচের প্রতিটি টিকেট হোল্ডারকে ফোন করে করে সরি বলা৷ আর ম্যাচ বয়কট করে পরোক্ষভাবে ভারতের পক্ষ নেওয়া তথা ভারতের দালালী করার জন্য "ক্ষমা চাওয়া কর্মসূচি" নামক সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। অন্যথায় মিথুন কে সব ধরনের ক্রিকেট থেকে আজীবন বহিষ্কার করা হোক।
সরকারি চাকরি করে যদি সরকারের বিপক্ষে কিছুই বলা না যায়; তাহলে একটা বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থেকে মাসে ২ থেকে ১০ লক্ষ টাকা বেতন নিয়ে বোর্ডেরই বিরুদ্ধে দাড়ালে ওই প্লেয়ারেরও শাস্তি হওয়া উচিৎ ।
চুক্তিবদ্ধ যেকোন প্লেয়ার অবশ্যই তার বোর্ডের অনুশাসনের মধ্যে থাকতে হবে।।