বাংলাদেশের কর্পোরেট অফিসগুলোতে একটু ঘুরে দেখুন- Accounts, Treasury, Tax-VAT, Costing, Budgeting সামলানোর মতো mid-management-level competent professional খুঁজে পাওয়া কঠিন। Executive অনেক আছেন, কিন্তু Manager থেকে Senior Manager, Finance Controller লেভেলে দায়িত্ব নিতে প্রস্তুত এমন মানুষ- সেই gap বিশাল।
কেন এই gap?
কেউ Accounts জানেন কিন্তু Treasury বোঝেন না। কেউ Costing-Budgeting পারেন কিন্তু Tax
-VAT বোঝেন না। কারণ, Management একজন Manager-এর কাছ থেকে সবকিছুই আশা করে- তাঁরা মনে করেন, Manager নিজে না করলেও সবকিছু জানবেন এবং টিম মেম্বারদের দিয়ে করিয়ে নেবেন। ঠিক এই skill gap-এর কারণেই অনেকের ক্যারিয়ার গ্রোথ থেমে যায়। অনেকে হতাশায় দিন কাটান- সংসারের পিছুটানে চাকরি ছাড়তে পারেন না, আবার আত্মবিশ্বাসের অভাবে ভালো পজিশনের চ্যালেঞ্জও নিতে পারেন না।
এই gap-টাই CFO365 Academy পূরণ করছে।
আমরা এমন corporate leader তৈরি করি যাঁরা Accounts, Treasury, Tax-VAT, Costing, Budgeting-সহ সব key finance function চালাতে ও লিড করতে পারেন- Manager থেকে Senior Manager, Finance Controller হয়ে Future CFO পর্যন্ত।
আমাদের শক্তি- 365Seconds Growth Model:
প্রতিদিন শেখা। নোট নেওয়া। আর সেই নোটের ভিত্তিতে ৩৬৫ সেকেন্ডের ভিডিও বানিয়ে Study/Growth Partner-এর সাথে আলোচনা করা। এই তিনটি দৈনিক অভ্যাসই একজন প্রফেশনালকে আত্মবিশ্বাসী করে তোলে- প্রতিদিন তাঁকে নিজের সেরা ভার্সনে পৌঁছাতে সাহায্য করে।
The Road to CFO- Step by Step Hybrid Practical Executive Learning Certificate Program। ১০০ দিনের মেন্টরিং প্রোগ্রাম।
প্রতিটি সদস্য জোড়ায় (২ জন করে) পেয়ার হবেন। প্রতিদিন পড়া, নোট নেওয়া আর Growth Partner-এর সামনে ভিডিও প্রেজেন্টেশন দেওয়া- এটাই তাঁদের কমিটমেন্ট। CFO365 Academy পুরো ১০০ দিন supervision, monitoring ও mentorship দিয়ে পাশে থাকবে।
আমাদের মূল ফোকাস- classroom learning-কে workplace application-এর সাথে যুক্ত করা এবং AI tools ব্যবহার করে কাজকে আরও সহজ, দ্রুত ও নির্ভুল করা।
ক্লাস হবে প্রতি সোমবার ও বুধবার- Zoom-এ অনলাইনে রাত ৮:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত। আর প্রতি শুক্রবার থাকছে Physical Workshop, যেখানে প্রয়োজনীয় বিষয়গুলো হাতে-কলমে শেখার সুযোগ থাকবে পুরো প্রোগ্রাম জুড়ে।
প্রতিদিন শিখে, প্রয়োগের কৌশল জেনে সামনে এগিয়ে যান- আপনার যাত্রা শুরু হোক আজই।
📲 WhatsApp: 01680-000113
📍 LSF & Company and TaxBondhu, H-56, R-2A, Dhanmondi, Dhaka-1209
CFO365 Academy & Advisory
Connect Daily.