15/08/2026
"শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।"
বাংলা সাহিত্যের সমাজ সচেতন এবং বাস্তববাদী অন্যতম লেখক হলেন সৈয়দ ওয়ালীউল্লাহ । তিনি ১৯২২ সালের ১৫ই আগস্ট চট্টগ্রামের ষোলশহরে জন্মগ্রহণ করেন ।তিনি একাধারে অনন্য কালজয়ী উপন্যাস, মনস্তাত্ত্বিক নাটক, শক্তিশালী ছোটগল্প ও বস্তুনিষ্ঠ সামাজিক প্রবন্ধ রচনা করেছেন। চব্বিশ বছর বয়সে তাঁর রচিত প্রথম গল্পগ্রন্থ "নয়নচারা" প্রকাশিত হয়। ১৯৪৮ সালে তাঁর রচিত প্রথম ও সবচেয়ে প্রভাবশালী উপন্যাস "লালসালু" প্রকাশের মাধ্যমে তিনি বাংলা সাহিত্য জগতে এক নতুন ধারার সূচনা করেন। এছাড়াও তিনি চাঁদের অমাবস্যা, কাঁদো কাঁদো নদী, বহিপীর ইত্যাদি সৃষ্টির মাধ্যমে অনন্যতা অর্জন করেছেন । তার লিখনিতে বাঙালি জাতির ধর্মের কুসংস্কার, অসামাজিক কার্যকলাপ খুবই সূক্ষ্মভাবে প্রকাশ পায় । সৈয়দ ওয়ালীউল্লাহর সাহিত্য আমাদের অন্ধভাবে কিছু বিশ্বাস না করে যুক্তি দিয়ে প্রশ্ন করতে, মানুষের মনের গভীরতা ও জটিলতা বুঝতে এবং সমাজের অন্যায় ও ভণ্ডামির বিরুদ্ধে জাগ্রত হতে শেখায়
১০৪ তম জন্মবার্ষিকীতে বিএএফ শাহীন কলেজ ঢাকা রাইটার্স ক্লাব-এর পক্ষ থেকে মনস্তাত্ত্বিক কথাসাহিত্যিক ও নাট্যকার সৈয়দ ওয়ালীউল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।