01/12/2024
স্টার্টআপ ওয়ার্ল্ডে খুব প্রচলিত একটি টার্ম হচ্ছে "ইউনিকর্ন"। ইউনিকর্ন বলতে বোঝায় এমন কোনো স্টার্টআপকে যার ভ্যালুয়েশন ১ বিলিয়ন ডলার বা তার বেশি। এই স্টার্টআপের ভ্যালুয়েশন নির্ভর করে বিভিন্ন বিষয়ের ওপর, যেমন স্টার্টআপটিতে কত বিনিয়োগ এসেছে এবং বিনিয়োগকারীরা কীভাবে কোম্পানির মূল্য নির্ধারণ করছেন, এর বাজার সম্ভাবনা কেমন, ভবিষ্যতে কত দ্রুত এবং কতটা আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, বিজনেস মডেল কতটা ফিউচার প্রুফ, স্টার্টআপটির উদ্ভাবন এবং প্রযুক্তিগত সক্ষমতা কতটুকু ইত্যাদি।
১ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশন খুব সোজা কোনো ব্যাপার নয়। ২০২৪ সালের সর্বশেষ আপডেট অনুসারে সারা বিশ্বে প্রায় ১,৪০০টির মতো ইউনিকর্ন রয়েছে, যাদের মিলিত ভ্যালুয়েশন ৩.৮ ট্রিলিয়ন ডলার।
স্টার্টআপ ইউনিকর্নের সংখ্যার উপর ভিত্তি করে সবচেয়ে এগিয়ে আছে আমেরিকা (৬০০ ইউনিকর্ন) এবং চায়না (৩০০ ইউনিকর্ন)। এর পরেই প্রায় ২০০টি ইউনিকর্ন নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভারত।
গ্লোবালি জনপ্রিয় ইউনিকর্নের মধ্যে রয়েছে স্পেসএক্স (SpaceX), ওপেনএআই (OpenAI), এয়ারবিএনবি (Airbnb) ইত্যাদি।
বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম এখনও অনেকটাই অপরিপক্ব। ইউনিকর্নের কথা বলতে গেলে শুধুমাত্র বিকাশ এবং নগদ এই দুটি স্টার্টআপই রয়েছে। দক্ষ জনবলের ঘাটতি, পর্যাপ্ত বিনিয়োগের অভাব, আন্তর্জাতিক বাজারে প্রবেশের সীমাবদ্ধতা, দুর্নীতি, ফাউন্ডারদের দূরদর্শিতার অভাবসহ আরও নানাবিধ কারণে স্টার্টআপগুলোর গ্রোথ আশানুরূপ হচ্ছে না। তবে, আশার কথা হচ্ছে বাংলাদেশে স্টার্টআপের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। আশা করা যায়, পর্যাপ্ত স্টার্টআপ তৈরি হওয়ার পাশাপাশি সরকারি সহায়তা এবং আন্তর্জাতিক বিনিয়োগের সুযোগ বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশ আরও বেশ কিছু ইউনিকর্ন পাবে।
.............................................................................................................................................................
In the startup world, a widely used term is "Unicorn." A unicorn refers to a startup valued at $1 billion or more. This valuation is determined by several factors, such as how much investment the startup has received, how investors assess its worth, its market potential, projected revenue growth, the robustness of its business model, innovation, and technological capabilities.
Achieving a $1 billion valuation is no easy feat. As of the latest update in 2024, there are approximately 1,400 unicorns worldwide, with a combined valuation of $3.8 trillion. The U.S. leads the count with around 600 unicorns, followed by China with 300 unicorns. India ranks third with nearly 200 unicorns.
Globally recognized unicorns include SpaceX, OpenAI, and Airbnb.
Bangladesh's startup ecosystem is still in its infancy. When discussing unicorns, only bKash and Nagad make the list. Several challenges hinder startup growth, such as a lack of skilled workforce, insufficient investment, limited access to international markets, corruption, and founders' lack of long-term vision. However, the growing popularity of startups in Bangladesh is promising. With increased governmental support and international investment opportunities, Bangladesh could see the emergence of more unicorns in the future.