JobSixer

JobSixer You need a job. We know how to get that. jobsixer.com is an online career service for all. You can also buy career products from josixer.com/careershop
(9)

Visit jobsixer.com to get free video lessons to get prepared for your new job.

JobSixer ক্যারিয়ার গঠনের জন্য একটি অনলাইন সার্ভিস। এখানে আপনি জানতে পারবেন আপনার স্বপ্নের চাকরি পাওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে।

আমরা বিশ্বাস করি, চাকরি কোনো লটারির টিকিট না। চাকরি বা যেকোনো কাজে সফল হওয়ার পেছনে ঘুষ বা তেলবাজির চেয়েও বড় দরকার মাটি কামড়ে পড়ে থাকার মতো নিজের ইচ্ছা শক্তি।

সেই ইচ্ছাশক্তি যদি আপনার থাকে, তো আপনি ভাগ্যবান। অন্য অনেকের মতো আপনাকে গরু-ছাগলের জীবন যাপন করতে হবে না।

কিন্তু, শুধু ইচ্ছাশক্তি থাকলেই কি সব সম্ভব? না। ভালো ক্যারিয়ার গড়তে হলে আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আর এখানেই বাংলাদেশের বাজারে অশ্বডিম্ব ছাড়া আর কিছুই মেলে না।

এক, মেলে কিছু ব্যর্থ মানুষের লেখা 'নিউজ', 'অ্যাফেয়ার্স' টাইপ চটি বই। আর মেলে, Job Fair নামক উন্নত 'চাকর' প্রস্তুতকারী চটকদার কিছু করপোরেট ইভেন্টের দেখা। এইসব তাবিজ-কবচের আছড় নিয়ে চাকরিতে জয়েন করার পরে বোঝা যায়, কত সময় নষ্ট হয়ে গেছে, অথচ ভালোভাবে একটা ইমেইল বা অফিসিয়াল Facebook পোস্ট লেখার যোগ্যতা অর্জন করা হয় নাই।

অনেকেই অনেক ভাবে জব সাইট তৈরি করেন। আমাদের লক্ষ্য, আপনাকে সেই চাকরি পাওয়ার জন্য সাহায্য করা। কীভাবে সিভি, কভার লেটার লিখবেন, কীভাবে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিবেন। আদৌ চাকরি করবেন, নাকি নিজের ব্যবসা শুর করবেন, সেটা করতে গেলে কীভাবে কাজ শুরু করবেন - এমন নানান বিষয়ে আপনি আমাদের কাছ থেকে দুই ভাবে সাহায্য পাবেনঃ

এক. ইন্টারনেটের মাধ্যমে ভালো চাকরি/কাজের জন্য ভিডিও, ছবি, লেখা পাবেন।
দুই. সরাসরি যোগাযোগের মাধ্যমে চাকরির জন্য নিজেকে প্রস্তুত করার নানান অভিনব কৌশল শিখতে পারবেন।

এক্ষেত্রে একটু খোলাসা করে বলি, আমরা আপনাকের ১০০% গ্যারান্টি সহকারে কোনো চাকরিতে নিয়োগ দিতে পারবো না। আমরা আপনাকে চাকরির জন্য সম্পূর্ণভাবে তৈরি করবো। আর আপনি আপনার চাকরি তৈরি করবেন। এটাই আমাদের প্রধান কাজ।

যোগাযোগ করুনঃ [email protected]

Address

Gulshan
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when JobSixer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JobSixer:

Share