Royal It Dhaka

Royal It Dhaka Jobs/ Visa home & abroad Technical Jobs / visa for experienced professionals

ইন্টেরিম যে করিডর দিছে এইটা নিয়া খুব একটা পড়াশোনা করার টাইম পাইনাই। আজকে করলাম।আর এখন বুঝতেছি, Bangladesh just committ...
06/05/2025

ইন্টেরিম যে করিডর দিছে এইটা নিয়া খুব একটা পড়াশোনা করার টাইম পাইনাই। আজকে করলাম।

আর এখন বুঝতেছি, Bangladesh just committed one of the most dangerous geopolitical moves in its recent history under the illusion of “humanitarian aid”।

দেশবাসীর অনুমতি ছাড়া, রাজনৈতিক দলগুলার সাথে আলোচনা না কইরা, ইন্টেরিম UN হিউম্যানিটারিয়ান করিডর খুইলা দিছে চট্টগ্রাম-আরাকান রুটে।

আসেন আগে বুঝি “Humanitarian Corridor” আসলে কী। UN এইটারে বলে সাহায্য পাঠানোর রাস্তাঘাট। কিন্তু বাস্তবে ওরা যেইটা বানায়:
➤ এনজিও টাইপ তাঁবু বসে
➤ ইনটেলিজেন্স অফিসার ঢুকে
➤ “মানবিক সহায়তা”র নামে মিলিটারি ম্যাপিং হয়
➤ বিদেশি অস্ত্র, ড্রোন, ডেটা আস্তে আস্তে ঢুকে
➤ কিছুদিন পর সেই অঞ্চল আর নিজের থাকে না

Corridor = Invasion

আসেন কিছু বাস্তব উদাহরণ দেখি — করিডর কেমনে দেশ ধ্বংস করে:

✓ সিরিয়া:
→ "মানবিক সাহায্য"র নামে তাবু বসানো হইছিল।
→ এরপর সেই রাস্তাতেই অস্ত্র ঢুকছে, বিদ্রোহী ট্রেনিং ক্যাম্প বসছে।
→ ISIS আর আল-নুসরা এই করিডরের মাধ্যমেই তৈরি হইছে।

✓ ইরাক:
→ "No-fly zone" ছিল কাগজে।
→ বাস্তবে সেই অঞ্চলে US মিলিটারি বেস দিছিল।
→ সাদ্দামের পতনের রাস্তাটা এই ভাবেই বানাইছিল।

✓ লিবিয়া:
→ "Protection corridor" দেয়া হইছিল Qaddafi’র বিরুদ্ধে বিদ্রোহীদের জন্য।
→ এক মাসের মধ্যে NATO ওই করিডর দিয়া ঢুইকা পুরা দেশ বোমায় উড়ায়া দিল।

✓ গাজা:
→ "মানবিক সাহায্য" পাঠানোর জন্য Rafah গেটে করিডর খুলছিল।
→ এখন জানেন কী? সেই রাস্তাই মোসাদ-এর লোকজন ঢুকতে ব্যবহার করে।
→ গোপন ইন্টেল, হামাস সদস্যদের লোকেশন, সব কিছু ওই গেট দিয়া বের হয়।

✓ আফগানিস্তান:
→ "সাহায্য দিতে CIA করিডর বানায়" — এই ছুতা দিয়া বেস তৈরি করে।
→ সেখান থেকেই চালানো হইছে ড্রোন হামলা, খুন, আর গোয়েন্দা অপারেশন।

এইগুলা ফ্যান্টাসি না। এইগুলা প্রমাণিত সত্য।

প্রশ্ন হইল —
বাংলাদেশ আজকে করিডর খুলে দিয়া বললো "এইটা মানবতা", তারপর ৬ মাস পরে যদি
→ সেখানে NGO দিয়া মিলিটারি ম্যাপিং হয়,
→ কোন এক রাতে surveillance drone নামে,
→ কোন এক সকালে UN interfaith cleric গিয়ে মুসলিম ক্যাম্পে বক্তৃতা দেয়,
→ আর ২ বছর পরে সেই এলাকাই “safe zone” ঘোষণার নামে দখল হয়,

তখন আপনি আমি কী করতে পারবো?

একই স্ক্রিপ্ট বারবার। শুধু রং আর ভাষা বদলায়।

এই করিডরের পেছনে খেলোয়াড় কারা? আসেন পরিচিত হই:

১। আমেরিকা:
→ চীনের ইন্ডিয়ান ওশান অ্যাক্সেস ব্লক করতে চায়
→ সাহায্যের নামে মিলিটারি লজিস্টিক ঢুকাবে
→ “মানবাধিকার” দিয়া স্পাই হাইওয়ে বানাবে

২। ইসরায়েল:
→ আরাকানকে ভাবে সাউথ ইস্ট এশিয়ার স্পিরিচুয়াল গেট
→ মুসলিম জাগরণ শুরু হওয়ার আগেই এখান দিয়ে থামাইতে চায়
→ থার্ড টেম্পলের প্রফেসাইজড জায়গাগুলার একটার ভিতরে চট্টগ্রাম–আরাকান করিডর পড়ে

৩। ভারত:
→ কালাদান মাল্টি-মোডাল প্রজেক্টের ফাইনাল সিল এইখানে
→ উত্তর-পূর্ব বিদ্রোহ নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের জমি ব্যবহার করতে চায়
→ গাজওয়াতুল হিন্দ আসার আগেই পূর্বদিক সীল করে দিতে চায়

প্রশ্ন হচ্ছে, চীন আর রাশিয়া কি চুপ থাকবে?

৪। চীন:
→ ওদের আরাকানে বিলিয়ন ডলারের করিডর আছে (Kyaukphyu Port)
→ UN করিডর মানে ওদের চোখে NATO presence
→ পাল্টা জবাব দিতে পারে স্পাই অপস বা বিরোধী গোষ্ঠী গুলারে ফান্ডিং দিয়া

রাশিয়া:
→ মিয়ানমারকে নিয়মিত অস্ত্র দেয়
→ পশ্চিমাদের ঢুকতে দেখলে স্বাভাবিকভাবে খুশি হবে না
→ ডিপ্লোম্যাটিক চাপে ফেলবে, সরাসরি সংঘর্ষে যাবে না, কিন্তু চুপও থাকবে না

একটা নতুন কোল্ড ওয়ারের রেখা এখন আঁকা হইতেছে আরাকানে।

আরাকান কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই জায়গাটা:
→ চীনের বেল্ট অ্যান্ড রোডের গেইটওয়ে
→ বঙোপসাগরের প্রবেশপথ
→ বৌদ্ধ-হিন্দু-মুসলিম জোনের প্রাকৃতিক বাফার
→ সাউথ ইস্ট এশিয়ার মুসলিম পরিচয়ের স্পিরিচুয়াল ফ্ল্যাঙ্ক
→ ভবিষ্যতের গাজওয়াতুল হিন্দের মজবুত র‍্যালি-পয়েন্ট

আরাকান হারানো মানে উম্মাহর পূর্বদিকের ফটক বন্ধ কইরা ফেলা।

আসেন জানি UN এর “মানবিক সাহায্য”র লোগোর আন্ডারে আসলে কারা আছে? এই যে এরা:
→ WFP, WHO, UNHCR = পশ্চিমা গোয়েন্দাদের লেজার স্ক্যানার
→ MSF, Save the Children = ফিল্ড ম্যাপিং + লোকাল মনিটরিং
→ UN Troops = NATO ছায়া বাহিনী, ব্লু হেলমেট পরা দখলদার

তাইলে এই করিডর দিয়া বাংলাদেশ কী পাবে?
→ কিছু ডলার
→ নিজের মাটির ভেতরে surveillance বেস
→ Teknaf আর Naf নদীর পাশে ড্রোন রুট
→ যুদ্ধ হইলে পূর্ব ফ্রন্ট কাদের হাতে থাকবে, আপনিই বলেন
→ ভবিষ্যতের বাংলাদেশ হবে একটা UN ম্যানেজড মুসলিম “থিম পার্ক”

একজন মেহমানের জন্য কেউ বাসা বিক্রি করে না। কিন্তু বাংলাদেশ এখন মিলিটারি এলাকা ভাড়া দিছে প্যাকেজ সুদ্ধা।

হাসিনার পতন কি বিজয় ছিল? হ্যাঁ। সে ছিল ভারতের চরম দালাল। কিন্তু ইউনুস? এই মাল খুশি মুখে পশ্চিমাদের লিস্টে সাইন কইরা দিতেছে। ওয়ার্ল্ড ব্যাংক, গেটস ফাউন্ডেশন, DAVOS এদের প্রিয় মুখ
হইলো ড. ইউনূস। এই করিডরের মাধ্যমে ওদের লিস্টের প্রধান কাজটা সে কমপ্লিট করলো।

তাইলে খেলা বুঝতেছেন?
পুতুল বদল হইছে। নাটের গুরু আগেরই আছে।

কিন্তু এখন কী করা দরকার?
→ এই মানবিক সাহায্যের ফালতু ন্যারেটিভ বাতিল করার জন্য লেখতে হবে
→ জাতীয় সম্মতি ছাড়া কোনো ফরেন এনট্রি মানি না, করিডর মানি না, এই দাবী করতে হবে
→ আলেম, অ্যাক্টিভিস্ট, স্টুডেন্ট সবাইকে ডিপ স্টাডি কইরা সত্য জানতে হবে
→ “ফরেন এইড” রোমান্টিসাইজ বন্ধ করতে হবে
→ মুসলিমদের গাজওয়াতুল হিন্দ সম্পর্কে পড়তে হবে

লেখা শেষ করতে পারতেছি না এখনই।
করিডর দেয়ার আগেই এই ইন্টেরিম সরকার কী কী করছে বা চুপচাপ ঠেলতেছে?

১. সংবিধানে “Pluralism” সংযোজন করতে প্রস্তাব দিছে। এইটার মানে অনেক আলেমও বুঝেন না। একটু পড়াশুনা করতে হবে ভাই। Secularism এর বাপ হইলো Pluralism। এইটার মাধ্যমে ইসলামী শিকড় কেটে ফেলা হবে। LGBTQ পুশ দিবে। ধর্মীয় রীতিনীতি পুরাই প্রাচীন শো পিস বানায় ফেলবে।

২. ১১টা রিফর্ম কমিশন বসাইছে। বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশন সব বিদেশী ফ্রেমওয়ার্কে যাচাই করতেছে। কিন্তু দেশের বিভিন্ন পরিস্থিতি সামাল দেয়ার কোনো ইচ্ছা নাই। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, দেশের সচিব পর্যায়ে পরিবর্তন, ফ্যাসিবাদ নির্মূল, এগুলা নিয়া কোনো প্ল্যান নাই। উল্টা বিএনপির পুরান মাস্তানদের জেল থেকে ছাইড়া দিতেছে।

৩. Starlink স্যাটেলাইট এর লাইসেন্স আনছে। Full-spectrum digital mesh under Elon Musk, a Zionist-sympathetic capitalist। দেশের মাথার উপরেই এখন থেকে থাকবে নজরদারির জাল। ডেটা আর কমিউনিকেশন হবে আমেরিকান কন্ট্রোলড।

৪. U.S. Trade Concessions Behind Closed Doors। যুক্তরাষ্ট্র ট্যারিফ ডিলে করবে বলছে। এর বদলে দেশে আমেরিকান খাদ্য, ওষুধ, ফার্মা, ডিজিটাল লেভারেজ ঢুকতে দিতেছে। (আমার আরেকটু পড়াশোনা করতে হবে এই বিষয়ে)।

৫. UNICEF এর “চিলড্রেনস কোর্ট” ঢুকাইছে। Your child can be taken, judged, or labeled extremist via UN standards। বুঝতেছেন?

৬. Gates Foundation দিয়া হেলথ সেক্টরে ওষুধ, জন্মনিয়ন্ত্রণ, নিউট্রিশনের নামে নীরব ইউজেনিক্স চালাইতেছে। কিন্তু বিষয়টা একটু ঘোলাটে। আরো পড়াশোনা করবো।

৭. Marital R**e Law, LGBTQ normalisation, রেইনবো ফ্ল্যাগ, ইনক্লুসিভ এডুকেশন, আইডেন্টিটি রাইটস, সংসদ ভবনের উপর এঞ্জেল সিম্বল,, Prostitution rebranding under “S*x workers' rights”..... and so on।

এখন বলেন.. ইউনূস যে আসলেই পাঁকা খেলোয়াড় সেটা তো সবাই বলতেছিলাম। কিন্তু সে আসলে কি নিয়া খেলতেছে বা কার হয়ে খেলতেছে সেইটা কি ভাবছেন?

04/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন!

27/04/2025

✅❤️ হলিক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা মহিয়সী ছাত্রীদের উদ্দেশে বলেছেনঃ

"চোখে চোখ রেখে কথা বলবে, eye contact is very important "

"আমি যেন কখনই না দেখি তোমাদের ভারী ব্যাগের বোঝা বাবা মাকে দিয়েছ, নিজের ব্যাগের ভাড় নিজেই বহন করবে। ঠিক তেমনি নিজের জীবনের ভাড় নিজেই বহন করবে"

"ইতিবাচক বেহায়া হও, নেতিবাচক বেহায়া হবে না"

"Sometimes you cant find out your beauty, someone else can find it out. So never think you are useless"

"কালো কাজল যদি তোমার চোখকে সুন্দর করতে পারে, তবে হতাশা কেনো জীবনকে নয়?"

"মেয়েরা, জীবন কখনও সরলরেখায় চলে না, চলবেও না।"

"মেয়েরা, 'না' বলতে শিখবে।"

"তোমার কষ্টকে তুমি খাবে, তোমার কষ্ট তোমাকে খাবে না"

"the world is burning and someone is pouring petrol in it"

"সব ছেলেরাই সষ্ট্রার সৃষ্টি, তাহলে তোমরা কিভাবে ভাবো কেউ একটু আলাদা হবে? ”

" নারী হলো ঈশ্বরের সবচেয়ে যত্নে তৈরি করা সৃষ্টি৷ নারী হলো ঈশ্বরের ছুটির দিনে বাড়ির কাজের মতো পরম যত্নে তৈরী জিনিস, প্রতিটি নারী তার নিজস্ব স্বকীয়তায় সুন্দর।"

"এই পৃথিবীতে ঘটে যাওয়া অপরাধ গুলোর কারণ মূলত তিনটি, 'Money', 'Power', 'S*x' ।"

"মেয়েরা, কখনো কেউ তোমাকে ধোঁকা দিলে, নিজেকে তৈরি করবে, জীবনে সফলতা অর্জন করবে... যেদিন কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে, সেদিন এক জোড়া হাই হিল আর একটা শাড়ি কিনবে। তারপর সেই জুতো আর শাড়ি পরে তার আঁচল ছেড়ে যে তোমাকে আঘাত করেছিল তার সামনে দিয়ে আত্মবিশ্বাসের সাথে নিজের মহিমায় হেঁটে যাবে..... সেদিন সে তোমার সফলতা দেখে নিজেই অনুতপ্ত হবে।"

"কঠিন প্রশিক্ষন, সহজ পরীক্ষা"

"পৃথিবীর সবথেকে বড় যুদ্ধ হলো, আমাকে আমি করে তোলা"

"sit straight, back straight"

"dont waste your tears for silly reasons, they are precious like you"

"Hope for the best, prepare for the worst"

"মেয়েরা ক্রস লেগ এ বসবে না, পা গুটিয়ে বসো। সোজা হয়ে বসো"

"আমার মেয়েরা বস্তিতেও ফিট, রেডিসনেও হিট"

"শ্বশুরবাড়িতে গিয়ে প্রথমদিন শ্বাশুড়িকে বলবে, মা কড়াইতে আগে তেল দিব নাকি কাচামরিচ দিব? "

"মেয়েরা, আমাদের একটা হৃদয় আছে, একটা মন আছে"

"মেয়েরা মনকে রংগীন করবে, বিআরটিসির লাল বাসের মতো"

"কোনো দিন পার্টনারকে ঝাড়ি দিয়ে বলবে না, 'তোমার মত মানুষ আমি আর একটাও দেখিনি 😠।' বরং ভালোবেসে বলবে 'তোমার মত মানুষ আমি আর একটাওওও দেখিনি 😇।'...সব মানুষ যদি তোমার মন মত হতো তাহলে মেলায় মানুষ কিনতে পাওয়া যেত আর সবাই মেলা থেকে পছন্দমত মানুষ কিনে নিতো।"

"সবসময়ে নিজের শ্বাশুড়ির প্রশংসা করবে, বলবে আপনি এত সুন্দর তাই আপনার ছেলেও এত সুন্দর মানুষ হয়েছে"

"শোনো মেয়েরা, বিয়ের পরেও কিন্তু ভালবাসা আসতে পারে। বিয়ের পরও তোমাকে যে কেউ পছন্দ করতে পারে। তোমাকে অনেক ভালবাসা দিতে চাইতে পারে৷ তাতে তুমি কি করবা? সংসার ছেড়ে চলে যাবে? না মেয়েরা৷ যাবে না। তোমাকে বিয়ের পরও কেউ ভালবাসে এতে তুমি খুশি হবে, এতে প্রমান হয় তুমি ভালবাসার যোগ্য, তুমি ভালবাসা পাওয়ার সকল গুনাগুন নিয়েই এসেছ। এতেই তুমি খুশি থাকবে। তাকেও বলে দিবে, আপনার প্রস্তাবে আমি খুশি হয়েছি"

"মেয়েরা, যেখানেই যাবে রানীর মতো থাকবে৷ তুমি যদি ঘরের গৃহিণী ও হও, সেখানেও রানীর মতো থাকবে"

"জিহ্বা সবচেয়ে ভয়ানক অঙ্গ, এই জন্য একে ৩২-টা ধারালো ছুরির ভেতর রাখা, তাও শাসনে রাখা যায় না।"

'"কাউকে 'স্বাগতম' বলার আগে হাজারবার ভাববে।"
[কলেজে আমাদের 'স্বাগতম' জানানো হয়েছিল, কথাটার মর্ম সিস্টারের ভাষায়,"যে সু(ভালো) আগমনে তম(অন্ধকার) গত হয়।"] 🖤

"মনে রাখবে মেয়েরা, তোমরা অনেক মূল্যবান কারন তোমার একটা জঠোর আছে"

"তোমার একটা 'হ্যাঁ'/'না' তোমার জীবন বদলে দিতে পারে।"

"মেয়েরা হলো পানির মত। যখন যে পাত্রে রাখবে সেটারি আকার ধারন করবে"

"মেয়েরা তোমাদের মনটা যেন বাসের হেল্পারের মত বড় হয়। পাবলিক বাসের হেল্পাররা বাসের ভেতর বসার জায়গা না থাকা সত্ত্বেও প্যাসেন্জার ওঠার সুযোগ করে দেয়। তাকে সিট অাছে কিনা জিজ্ঞেস করলে সিট খালি থাকুক বা না থাকুক সে সবাইকে বলে, হ্যাঁ সিট অাছে। সে সবাইকে বাসে টেনে তোলে। জায়গা করে দেয়। কাউকে ফেলে যায় না সে। তোমরাও তোমাদের মনটা তার মত উদার করবে।

"একা চলতে শিখ। একা হতে কখনো ভয় পাবেনা।"

"no news is good news"

"Good luck bad luck, who knows?
Only God knows"

"মেয়েরা নিজেদের বিক্রি করে দিও না। সস্তা বানিয়ে ফেলো না"

"ছেলেরা গ্যাসের চুলা,মেয়েরা মাটির চুলা"

"তোমরা যেখানেই যাও না কেন, be an asset"

"তোমার আকাশে যাকে তুমি সূর্য ভাবো, হতে পারে তার আকাশে তুমি লক্ষ তারার এক তারা।"

"এই পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ হল আমাকে আমি করে গড়ে তোলা।"

"Celebrate your failure."

"তোমার কষ্ট তোমাকে খাবে না, তুমি তোমার কষ্টকে খাবে।"

"You should be someone, তুমি হেঁটে গেলে যেনো মানুষ দুইবার তাকিয়ে দেখে এমন ভাবে নিজেকে গড়ে তোলো।"

"সবসময় চোখে চোখ রেখে সত্য কথা বলবে, Eye contact is so important"

"আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবে 'I'm the most beautiful lady in the world, I'm the emperor of my own world.' "

"রাজ্য চালায় রাজা, আর রাজাকে চালায় রাণী... You know the rest, Girls!"

"মনে রেখো, তুমি ভাগ্যবতী, কারণ তোমাকে ভালোবাসার মতো কেউ না কেউ এই পৃথিবীতে আছে।"

"Don't be so expensive, Don't be so cheap!"

" 'ভালো' শব্দটা 'ভালোবাসা'-র অর্ধেক, তাই যা কিছু ভালো সেগুলোকে ভালবাসবে।"

"মনে কর তোমাকে একটি গাজর, একটি ডিম আর কফি দেয়া হলো... সবগুলো কে ফুটন্ত পানিতে দাও, দেখবে গাজর সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে, ডিমের দিকে লক্ষ্য করলে দেখবে তা কঠিন, শক্ত হয়ে গিয়েছে আর কফিটা পানির সাথে মিশে গিয়ে এক অপূর্ব সুগন্ধ ছড়াচ্ছে... ;

জীবনে অনেক সমস্যার মুখোমুখি হবে, কখনো গাজরের মতো নরম বা ডিমের মতো শক্ত হয়ে যেও না... মেয়েরা, তোমরা কফির মতো পানির সাথে মিশে গিয়ে এক অপূর্ব সুগন্ধ ছড়াবে...!

আমার মেয়েরা শুভ্র ফুলের মতো, এমনি হয়তো কেউ খেয়াল করবে না... কিন্তু তারা চুপ থেকে নিজের কাজের মাধ্যমে সবার মধ্যে জায়গা করে নিবে, ফুল যেমন সুগন্ধ ছড়ায়....."

- 𝔖𝔦𝔰𝔱𝔢𝔯 𝔖𝔥𝔦𝔨𝔥𝔞 🌾
(ʜᴏɴᴏʀᴀʙʟᴇ ᴘʀɪɴᴄɪᴘᴀʟ ᴏꜰ ʜᴏʟʏ ᴄʀᴏꜱꜱ ᴄᴏʟʟᴇɢᴇ)

08/12/2024

Singapore skilled Reject passport. Contact me for your problem solve.

Upcoming jobs in Japan for patient care, health assistant & nurses.
02/07/2024

Upcoming jobs in Japan for patient care, health assistant & nurses.

17/03/2023
11/11/2022

ভারতীয় ধনকুবের রতন টাটাকে যখন টেলিফোন সাক্ষাতকারে একজন রেডিও উপস্থাপক জিজ্ঞাসা করেছিলেন.....
"স্যার, আপনি কখন জীবনে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন? সেই সম্বন্ধে আমাদের কিছু বলুন।

রতনজি বলেছিলেন....

"আমি জীবনে সুখের চারটি ধাপ অতিক্রম করেছি এবং অবশেষে আমি সত্যিকারের সুখের অর্থ বুঝতে পেরেছি।"

প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে অর্থ ও মূল্যবান জিনিসপত্র সংগ্রহ এবং সঞ্চয় করলাম, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এই জিনিসগুলির প্রভাব সাময়িক এবং মূল্যবান জিনিসগুলির দীপ্তি দীর্ঘস্থায়ী হয় না।

এরপর আসে বড় প্রকল্প পাওয়ার তৃতীয় পর্ব। আমি ভারত এবং আফ্রিকায় ডিজেল সরবরাহের 95% মালিক। আমি ভারত ও এশিয়ার বৃহত্তম ইস্পাত কারখানার মালিকও ছিলাম। কিন্তু এখানেও যে সুখ কল্পনা করেছিলাম তা পাইনি।

চতুর্থ পর্যায়টি ছিল যখন আমার একজন বন্ধু আমাকে প্রায় 200 প্রতিবন্ধী শিশুদের জন্য হুইল চেয়ার কিনতে বলেন এবং জোর দিয়েছিলেন যে আমি তার সাথে যাই এবং শিশুদের জন্য হুইল চেয়ার উপহার দিই। সেখানে আমি নিজ হাতে সব শিশুকে হুইল চেয়ার দিলাম । এই শিশুদের মুখে এক অদ্ভুত আনন্দের আভা দেখলাম। আমি দেখলাম তাদের সবাই হুইল চেয়ারে বসে হাঁটছে এবং মজা করছে যেন তারা পিকনিক স্পটে পৌঁছেছে।

"আমি সেদিন আমার ভিতরে সত্যিকারের সুখ অনুভব করেছি"।

আমি যখন সেখান থেকে ফিরে যাচ্ছিলাম, তখন সেই বাচ্চাদের একজন আমার পা চেপে ধরল এবং সে আমার মুখের দিকে তাকিয়ে আমার পা শক্ত করে ধরে রাখল।

আমি ঝুঁকে পড়লাম এবং শিশুটিকে জিজ্ঞাসা করলাম, তোমার কি আর কিছু দরকার?
তারপর শিশুটি আমাকে যে উত্তর দিয়েছিল, তা শুধু আমাকে হতবাক করেনি বরং জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গিও পুরোপুরি বদলে দিয়েছে।

শিশুটি বললো.....

"আমি তোমার মুখ মনে রাখতে চাই, যাতে তোমার সাথে স্বর্গে দেখা হলে আমি তোমাকে চিনতে পারি এবং তোমাকে আবার ধন্যবাদ দিতে পারি"

#সংগৃহীত

Address

Banani
Dhaka
1213

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801618187083

Alerts

Be the first to know and let us send you an email when Royal It Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Royal It Dhaka:

Share

Category