19/02/2026
নতুন সরকারের কাছে পোশাক শ্রমিকদের ১২ দফা দাবি:
১. দলমত নির্বিশেষে বেক্সিমকোসহ ৪০০+ বন্ধ কারখানা সচল করতে হবে।
২. নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।
৩. সকল শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. বিদেশী বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমদানি–রপ্তানি শুল্ক হ্রাস করতে হবে।
৫. ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং সময়মতো বেতন প্রদান নিশ্চিত করতে হবে।
৬. বকেয়া বেতন, ওভারটাইম ও উৎসব ভাতা দ্রুত পরিশোধ করতে হবে।
৭. অন্যায় ছাঁটাই ও শ্রমিক হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
৮. নারী শ্রমিকদের নিরাপত্তা এবং মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করতে হবে।
৯. শ্রমিকদের জন্য সাশ্রয়ী বাসস্থান, চিকিৎসা ও রেশন সুবিধা চালু করতে হবে।
১০. ট্রেড ইউনিয়ন করার অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
১১. কর্মস্থলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে।
১২. দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং পদোন্নতির সুযোগ সৃষ্টি করতে হবে।
শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে — শিল্প বাঁচলে দেশ এগোবে।