Green HR Foundation

Green HR Foundation Our mission extends beyond professional development, we are committed to building a better society.

Green HR Foundation is a non-profit platform promoting continuous learning, leadership development, and social impact through study circles, training, and community support. Green HR Foundation (formerly Green HR Professionals Bangladesh) is a non-profit organization dedicated to empowering HR and other professionals through continuous learning, sustainability, and social impact. Founded in 2018 b

y a group of passionate HR and development professionals, the Foundation has become a dynamic platform for knowledge sharing, personal growth, and community service. With over 330 Weekly Study Circles, 50+ professional trainings, and 2,000+ participants from more than 400 organizations and 20 universities, Green HR Foundation continues to inspire a culture of lifelong learning and ethical leadership in Bangladesh. Through free training, awareness programs, and charitable initiatives such as winter blanket distributions and flood relief programs, we aim to make a real difference in people’s lives. Our Vision: To be the leading platform for HR and other professionals, advancing global standards, sustainability, and social impact. Our Mission: To enhance professional and HR capabilities through knowledge, skill development, research, and innovation in human resource practices. Green HR Foundation is dedicated to fostering excellence, socio-economic growth, and sustainable development in alignment with national and global priorities. Our Core Values
Integrity: Acting with honesty, fairness, and accountability. Learning & Growth: Promoting a reading culture and continuous self-improvement. Collaboration: Building partnerships across industries and academia. Compassion & Service: Giving back to society and supporting underprivileged communities. Sustainability: Encouraging environmentally and socially responsible practices. Excellence: Striving to achieve the highest standards in everything we do. Our Key Activities
Weekly Study Circle: A flagship program held every Friday morning at Rabindrasarobar, Dhanmondi Lake, inspiring professionals through book discussions, leadership insights, and career guidance. Training, Workshop & Seminars: Over 50 impactful learning sessions conducted by industry leaders and academicians on HR, leadership, strategy, and legal topics. Community Support: Humanitarian initiatives including blanket distribution, relief operations, and free training for underprivileged individuals. Our Commitment: At Green HR Foundation, we believe that “real growth begins with learning and service.”. We are continuously working to build a network of professionals who are not only skilled and ethical but also socially conscious and committed to sustainable development. Join Us: Be a part of this inspiring journey of growth, learning, and giving back.
📘 Facebook: facebook.com/GreenHRFoundation
🌐 Website: www.greenhr.org

Green HR Foundation এর ৩৫৫তম সাপ্তাহিক পাঠচক্র:The 5 Types of Wealth — Time Wealth“The Big Question — How Many Moments D...
15/05/2026

Green HR Foundation এর ৩৫৫তম সাপ্তাহিক পাঠচক্র:

The 5 Types of Wealth — Time Wealth
“The Big Question — How Many Moments Do You Have Remaining with Your Loved Ones?”
by Sahil Bloom

“আমরা কি সত্যিই বুঝতে পারি—আমাদের প্রিয় মানুষদের সাথে আর কতগুলো meaningful মুহূর্ত বাকি আছে?”

Green HR Foundation-এর ৩৫৫তম সাপ্তাহিক স্টাডি সার্কেলে আজ আলোচনা করা হয় বিশ্বব্যাপী আলোচিত বই The 5 Types of Wealth এর অত্যন্ত গভীর ও আবেগময় অধ্যায় “Time Wealth: The Big Question — How Many Moments Do You Have Remaining with Your Loved Ones?” নিয়ে, যার লেখক Sahil Bloom।

এই আলোচনায় উঠে আসে সময়ের প্রকৃত মূল্য, সম্পর্কের গভীরতা, emotional presence এবং জীবনের meaningful মুহূর্তগুলোকে সচেতনভাবে বাঁচার গুরুত্ব।

আলোচনার মূল উপলব্ধি:
জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ শুধু অর্থ, অর্জন বা ব্যস্ততা নয়; বরং নির্ভর করে আমরা কাদের সাথে সময় কাটাচ্ছি, কতটা emotionally present থাকতে পারছি, meaningful relationships গড়ে তুলছি কিনা এবং সময় চলে যাওয়ার আগেই প্রিয় মানুষদের মূল্য বুঝতে পারছি কিনা।

আলোচনার গুরুত্বপূর্ণ বার্তাগুলোর মধ্যে ছিল:
• “সময় এখনো আছে” — এই ধারণাই অনেক সময় আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়।
• Family-এর সাথে remaining moments ধীরে ধীরে কমে যায়, অথচ আমরা তা বুঝতেই পারি না।
• Children খুব দ্রুত বড় হয়ে যায়; তাই শুধু provide করা নয়, emotionally present থাকাও জরুরি।
• Strong relationship শুধু একসাথে থাকার মাধ্যমে তৈরি হয় না; attention, listening এবং meaningful conversation প্রয়োজন।
• Friendship হঠাৎ শেষ হয় না; সময় ও মনোযোগের অভাবে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়।
• Work জীবনের বড় অংশ দখল করবে, তাই meaningful environment এবং positive coworkers বেছে নেওয়া গুরুত্বপূর্ণ।
• শেষ পর্যন্ত মানুষ আপনার achievements নয়, বরং আপনার উপস্থিতি ও shared moments মনে রাখে।

এই chapter-এর অন্যতম গুরুত্বপূর্ণ উপলব্ধি হলো:
Life changes faster than we emotionally realize.

আমরা যাদের সবসময় পাশে থাকবে ভাবি, সময় ধীরে ধীরে তাদের সাথে distance তৈরি করে দেয়। তাই ভালোবাসা, সময় ও মনোযোগ “পরে দিব” বলে ফেলে রাখা উচিত নয়।

আলোচনায় বিশেষভাবে উঠে আসে কয়েকটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি:
1. Family Time — Parents ও loved ones-এর সাথে remaining moments-এর মূল্য

2. Children & Presence — সন্তানের জন্য শুধু support নয়, সময় ও emotional connection-এর প্রয়োজনীয়তা

3. Relationships & Emotional Presence — একসাথে থেকেও emotionally disconnected হয়ে যাওয়ার বাস্তবতা

4. Friendship & Attention — সম্পর্ক ধরে রাখতে intentional effort-এর গুরুত্ব

5. Work & Coworkers — meaningful work environment এবং positive energy-এর প্রয়োজনীয়তা

6. Alone Time — healthy solitude ও inner reflection-এর গুরুত্ব

এই chapter আমাদের মনে করিয়ে দেয়—

জীবন শুধু ব্যস্ত থাকার নাম নয়; বরং সচেতনভাবে meaningful relationship ও valuable moments তৈরি করার নাম।

লেখকের একটি শক্তিশালী উপলব্ধি পুরো আলোচনার মূল ভাবনাকে গভীরভাবে তুলে ধরে—

> “At the end of life, we will not remember every meeting or achievement — we will remember the people we loved and the moments we shared.”

এই একটি বাক্য যেন আমাদের সবাইকে মনে করিয়ে দেয়-
জীবনে শুধু কত কাজ করলাম, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়; বরং কাদের জন্য সময় দিলাম, কাদের পাশে ছিলাম, সেটিই সবচেয়ে মূল্যবান।

মূল বার্তাঃ
• Time wealth মানে শুধু free time নয়; meaningful moments ও deep relationships।
• সত্যিকারের emotional presence মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে।
• কাজ, ব্যস্ততা ও ambition-এর মাঝেও relationships-কে intentionalভাবে সময় দিতে হয়।
• জীবনের সবচেয়ে বড় wealth অনেক সময় মানুষের মধ্যেই লুকিয়ে থাকে।
• শেষ পর্যন্ত meaningful connection-ই জীবনের প্রকৃত সমৃদ্ধি এনে দেয়।

Green HR Foundation-এর এই স্টাডি সার্কেল আবারও আমাদের মনে করিয়ে দেয়—
যখন আমরা শুধু ভবিষ্যতের জন্য দৌড়ানো নয়, বরং বর্তমানের মানুষ ও মুহূর্তগুলোকে মূল্য দিতে শিখি, তখনই জীবনের প্রকৃত Time Wealth অর্জন সম্ভব হয়।

14/05/2026

আসসালামু আলাইকুম

Green HR Professionals Bangladesh Study Circle-এর বিষয়ভিত্তিক পাঠচক্র আলহামদুলিল্লাহ ৩৫৪ তম সপ্তাহ সম্পন্ন করেছে।

ইনশাআল্লাহ, ৩৫৫ তম পাঠচক্র আগামীকাল সকাল ৭:০০টায় রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে।

⏰ সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক অনুরোধ রইল।
আপনাদের উপস্থিতিই আমাদের প্রেরণা।

ধন্যবাদান্তে,
Green HR Foundation

10/05/2026
📘 Green HR Foundation এর ৩৫৪তম সাপ্তাহিক পাঠচক্রঃThe 5 Types of Wealth — Sahil Bloom💭 “জীবনে দ্রুত এগিয়ে যাওয়া বেশি গুরু...
08/05/2026

📘 Green HR Foundation এর ৩৫৪তম সাপ্তাহিক পাঠচক্রঃ

The 5 Types of Wealth — Sahil Bloom
💭 “জীবনে দ্রুত এগিয়ে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ, নাকি সঠিক পথে এগিয়ে যাওয়া?”

Green HR Foundation-এর ৩৫৪তম সাপ্তাহিক স্টাডি সার্কেলে আজ আলোচনা করা হয় বিশ্বব্যাপী আলোচিত বই The 5 Types of Wealth এর অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় “Your True North: Climbing the Right Mountain” নিয়ে, যার লেখক Sahil Bloom।

এই আলোচনায় উঠে আসে আত্ম-অনুসন্ধান, জীবনের সঠিক দিক নির্ধারণ, মূল্যবোধভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং অর্থপূর্ণ জীবন গঠনের গভীর কিছু উপলব্ধি।

🔍 আলোচনার মূল উপলব্ধি:

জীবনের প্রকৃত সাফল্য শুধু দ্রুত এগিয়ে যাওয়ার মধ্যে নয়, বরং নির্ভর করে—
🧭 সঠিক দিক নির্বাচন
🎯 মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ লক্ষ্য নির্ধারণ
⚙️ ছোট কিন্তু ধারাবাহিক অভ্যাস গড়ে তোলা
⚖️ জীবনের ভারসাম্য বজায় রাখা
🌱 আত্ম-সচেতনতা ও ভেতরের সত্যকে অনুসরণ করার ওপর

📌 কিছু শক্তিশালী বার্তা:
• শুধু Goals নয়, নিজের “Anti-Goals” জানাও সমান গুরুত্বপূর্ণ।
• বড় অর্জনের ভিত্তি তৈরি হয় প্রতিদিনের ছোট অভ্যাস থেকে।
• জীবন কোনো “On/Off” সুইচ নয়; এটি একটি “Dimmer Switch”, যেখানে সময় অনুযায়ী অগ্রাধিকার পরিবর্তন করতে হয়।
• ভুল পথে চলে যাওয়া সমস্যা নয়, বরং ভুল বুঝেও নিজেকে সংশোধন না করাই বড় সমস্যা।
• অনেক সময় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরগুলো আমাদের নিজের ভেতরেই লুকিয়ে থাকে।

💡 একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি:
👉 বাহ্যিক সাফল্য অর্জন করা সম্ভব, কিন্তু ভেতরের তৃপ্তি আসে তখনই, যখন আমরা নিজের সত্যিকারের পথ অনুসরণ করি।
👉 সঠিক পাহাড়ে ওঠা মানে এমন একটি জীবন গড়া, যেখানে আমাদের লক্ষ্য, পরিশ্রম ও সিদ্ধান্ত আমাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে।

🧭 আলোচনায় বিশেষভাবে উঠে আসে পাঁচটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গিঃ

1. 🎯 Goals & Anti-Goals — কী অর্জন করতে চাই এবং কী হারাতে চাই না

2. ⚙️ High-Leverage Systems — ছোট অভ্যাসের মাধ্যমে বড় পরিবর্তন

3. 🎚️ The Dimmer Switch — জীবনের ভারসাম্য রক্ষা

4. 🔄 Course Correction — সময়মতো নিজেকে পুনর্মূল্যায়ন করা

5. 🌱 Inner Truth — নিজের ভেতরের কণ্ঠকে শুনতে শেখা

📖 “Your True North” অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়—
জীবন শুধু ব্যস্ত থাকার নাম নয়, বরং সচেতনভাবে সঠিক পথে এগিয়ে যাওয়ার নাম।

লেখকের বাবা-মায়ের উপহারের সেই বার্তাটি পুরো আলোচনার মূল ভাবনাকে স্পষ্টভাবে তুলে ধরে—

> “So you may always know where your true north lies.”

এই একটি বাক্য যেন আমাদের সবাইকে মনে করিয়ে দেয়—
👉 জীবনে শুধু কত দূর গেলাম, সেটি গুরুত্বপূর্ণ নয়;
👉 বরং কোন পথে চললাম, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

🎯 মূল বার্তাঃ
• অর্থপূর্ণ জীবন গড়তে আত্ম-সচেতনতা ও মূল্যবোধভিত্তিক সিদ্ধান্ত অত্যন্ত জরুরি।
• জীবনের ভারসাম্য রক্ষা করতে হলে সময় অনুযায়ী অগ্রাধিকার নির্ধারণ করতে হয়।
• সত্যিকারের সাফল্য তখনই আসে, যখন আমাদের পথ আমাদের অন্তরের উদ্দেশ্যের সাথে মিলে যায়।
• নিজের “True North” খুঁজে পাওয়া মানেই জীবনের সঠিক দিক খুঁজে পাওয়া।

🙏 Green HR Foundation-এর এই স্টাডি সার্কেল আবারও আমাদের মনে করিয়ে দেয়—
যখন আমরা অন্যদের পথ অনুসরণ না করে নিজের মূল্যবোধ, উদ্দেশ্য ও অন্তরের সত্যকে অনুসরণ করি, তখনই জীবনের প্রকৃত সমৃদ্ধি ও প্রশান্তি অর্জন সম্ভব হয়।

07/05/2026

আসসালামু আলাইকুম

শুভ সকাল। 🌿

Green HR Professionals Bangladesh Study Circle-এর বিষয়ভিত্তিক পাঠচক্র আলহামদুলিল্লাহ ৩৫৩ তম সপ্তাহ সম্পন্ন করেছে।

ইনশাআল্লাহ, ৩৫৪ তম পাঠচক্র আগামীকাল সকাল ৭:০০টায় রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে।

⏰ সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক অনুরোধ রইল।
আপনাদের উপস্থিতিই আমাদের প্রেরণা।

ধন্যবাদান্তে,
Green HR Foundation

Green HR Foundation এর ৩৫৩তম সাপ্তাহিক পাঠচক্র আমাদের এইচআর গুরু Dr-Musharrof Hossain স্যারের বাসভবনে সাফল্যের সাথে অনুষ...
01/05/2026

Green HR Foundation এর ৩৫৩তম সাপ্তাহিক পাঠচক্র আমাদের এইচআর গুরু Dr-Musharrof Hossain স্যারের বাসভবনে সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে।

পাঠচক্র শেষে স্যারের মরহুমা মায়ের কবর জিয়ারত করার সুযোগ হয়, যা আমাদের সবার জন্য ছিল গভীরভাবে আবেগঘন ও আত্মিক এক অভিজ্ঞতা। আমরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি।

স্যার ও তাঁর পরিবারের আন্তরিকতা, উষ্ণ অভ্যর্থনা এবং অসাধারণ আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছে। এ আয়োজনটি অংশগ্রহণকারীদের মাঝে ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করেছে।

আল্লাহ তায়ালা স্যারের মরহুমা মাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং স্যার ও তাঁর পরিবারের উপর সুস্বাস্থ্য ও বরকত নাযিল করুন।

📘 Green HR Foundation এর ৩৫২তম সাপ্তাহিক পাঠচক্রঃWealth Score & The Life Razor💭 “আপনার জীবনের স্থির বিন্দু কী?”Green HR ...
24/04/2026

📘 Green HR Foundation এর ৩৫২তম সাপ্তাহিক পাঠচক্রঃ

Wealth Score & The Life Razor
💭 “আপনার জীবনের স্থির বিন্দু কী?”

Green HR Foundation-এর ৩৫২তম সাপ্তাহিক স্টাডি সার্কেলে আজ আলোচনা করা হয় বিশ্বব্যাপী আলোচিত বই The Five Types of Wealth এর গুরুত্বপূর্ণ দুটি অধ্যায় Wealth Score এবং The Life Razor নিয়ে, যার লেখক Sahil Bloom।

এই আলোচনায় উঠে এসেছে আত্মমূল্যায়ন, জীবনের ভারসাম্য, অগ্রাধিকার নির্ধারণ এবং উদ্দেশ্যময় জীবন গঠনের শক্তিশালী কিছু উপলব্ধি।

🔍 আলোচনার মূল উপলব্ধি:

জীবনের প্রকৃত সমৃদ্ধি শুধু অর্থে নয়, বরং নির্ভর করে—
⏳ সময়ের সঠিক ব্যবহার
🤝 অর্থবহ সম্পর্ক
🧠 মানসিক বিকাশ
💪 শারীরিক সুস্থতা
🎯 স্পষ্ট উদ্দেশ্য ও সঠিক অগ্রাধিকারের ওপর

📌 কিছু শক্তিশালী বার্তা:
• যা পরিমাপ করা যায়, তা উন্নত করা যায়— তাই নিজের Wealth Score জানা জরুরি।
• জীবনের ব্যস্ততা নয়, অগ্রাধিকারই নির্ধারণ করে আমরা কীসের জন্য বাঁচছি।
• বিশৃঙ্খলার সময়ে একটি “Life Razor” সিদ্ধান্তকে সহজ করে।
• ছোট কিন্তু ধারাবাহিক নীতি পুরো জীবনকে বদলে দিতে পারে।

💡 একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি:
👉 সাফল্য শুধু কত অর্জন করলাম, তা নয়; কতটা ভারসাম্যপূর্ণভাবে বাঁচলাম, সেটিও গুরুত্বপূর্ণ।
👉 একটি শক্তিশালী guiding principle অনিশ্চয়তার মাঝেও জীবনের দিক ঠিক রাখে।

📊 বইটিতে আলোচিত “৫ ধরনের সম্পদ (Five Types of Wealth)” আবারও আমাদের নতুনভাবে ভাবতে শেখায়ঃ

1. ⏳ সময়ের সম্পদ
2. 🤝 সামাজিক সম্পদ
3. 🧠 মানসিক সম্পদ
4. 💪 শারীরিক সম্পদ
5. 💰 আর্থিক সম্পদ

আর Wealth Score আমাদের শেখায় এই পাঁচ সম্পদের ভারসাম্যই প্রকৃত সমৃদ্ধির মাপকাঠি।

🧭 The Life Razor ধারণা আমাদের মনে করিয়ে দেয়—
জীবনের জটিল মুহূর্তে একটি স্পষ্ট নীতি বা “স্থির বিন্দু” থাকলে পথ হারাতে হয় না। Apollo 13–এর “Keeping the Earth in the Window” এবং Never Miss a Tuesday Dinner তার অনন্য উদাহরণ।

মূল বার্তাঃ
• অর্থপূর্ণ জীবন গড়তে শুধু লক্ষ্য নয়, প্রয়োজন আত্মমূল্যায়ন ও ভারসাম্য।
• একটি ব্যক্তিগত “Life Razor” আমাদের মূল্যবোধ, পরিচয় ও সিদ্ধান্তকে সঠিক পথে পরিচালিত করে।
• জীবনে শুধু সফল হওয়াই নয়, কীকে অগ্রাধিকার দিচ্ছি সেটিই প্রকৃত প্রজ্ঞা।

🙏 Green HR Foundation-এর এই স্টাডি সার্কেল আবারও মনে করিয়ে দেয়,
যদি আমরা জীবনের সত্যিকার গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কেন্দ্র করি, তবে সমৃদ্ধি শুধু অর্জন নয়, জীবনচর্চায়ও প্রতিফলিত হয়।

23/04/2026

আসসালামু আলাইকুম ও শুভ সকাল। 🌿

Green HR Professionals Bangladesh Study Circle-এর বিষয়ভিত্তিক পাঠচক্র আলহামদুলিল্লাহ ৩৫১ তম সপ্তাহ সম্পন্ন করেছে।

ইনশাআল্লাহ, ৩৫২ তম পাঠচক্র আগামীকাল সকাল ৭:০০টায় রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে।

⏰ সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক অনুরোধ রইল।
আপনাদের উপস্থিতিই আমাদের প্রেরণা।

ধন্যবাদান্তে,
Green HR Foundation

23/04/2026

গ্রিন এইচআর ফাউন্ডেশনের হাঁস পার্টির রান্না

Address

Dhanmondi
Dhaka
1209

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 07:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801818809550

Website

https://greenhr.org/, http://www.greenhr.org.bd/

Alerts

Be the first to know and let us send you an email when Green HR Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green HR Foundation:

Share