31/08/2026
⚠️ জরুরি সতর্কবার্তা | 🇲🇾 মালয়েশিয়া কলিং ভিসা
মেডিকেল শুরু হলে বিশেষভাবে সতর্ক থাকুন।
মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল করার আগে অবশ্যই MIGRAMS-এর অফিসিয়াল স্লিপ/ফরম সংগ্রহ করে নিন।
🚫 MIGRAMS স্লিপ/ফরম ছাড়া কোনোভাবেই মেডিকেল করতে যাবেন না।
কেউ যদি MIGRAMS স্লিপ ছাড়া মেডিকেল করানোর কথা বলে অথবা মেডিকেলের নামে আগে টাকা দাবি করে, তাহলে অবশ্যই বিষয়টি ভালোভাবে যাচাই করুন।
কারণ, প্রয়োজনীয় সরকারি/অফিশিয়াল কাগজপত্র ছাড়া মেডিকেল করাতে গেলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকতে পারে।
📌 সবাইকে অনুরোধ:
✅ অফিসিয়াল কাগজপত্র যাচাই করুন
✅ অনুমোদিত মেডিকেল সেন্টার নিশ্চিত করুন
✅ যাচাই না করে কাউকে টাকা দেবেন না
✅ পাসপোর্ট বা গুরুত্বপূর্ণ কাগজপত্র অপরিচিত কারও কাছে জমা দেবেন না
✅ সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব বা কথায় সিদ্ধান্ত নেবেন না ।