HR Perception - HRP

HR Perception - HRP বাংলাদেশের ১ম প্রফেশনাল সিভি রাইটিং কোম্পানি
Established in 2015
৯০ হাজারের বেশি সফল সিভি লিখার রেকর্ড!
প্রতিষ্ঠাতা: Siraj Uddin Chowdhury Rubel

Welcome To HR Perception! An international CV Writing Company with 40,000+ CV writing experience. Standard CVs are valuable and important because they are your first and may be only direct communication with a potential employer. Introduction is important. For this reason alone it should be carefully thought out, designed and written with Important & strong words so that it makes an immediate posi

tive impact on key decision makers. HR Perception - the number 1 CV/Resume writer in Bangladesh. It started the journey from 28th August of 2015 with the aim of developing Human Resources.

AI কি মানুষের জায়গা দখল করে নিবে? নাকি মানুষ AI কে নিজের গোলাম বানিয়ে ক্রমাগত আরো উন্নতি করবে? এই জায়গাটা আরো ভালো করে ক...
21/08/2026

AI কি মানুষের জায়গা দখল করে নিবে? নাকি মানুষ AI কে নিজের গোলাম বানিয়ে ক্রমাগত আরো উন্নতি করবে?

এই জায়গাটা আরো ভালো করে ক্লিয়ার করার জন্যেই চলছে আমাদের আজকের AI Summit.

বাংলাদেশের কর্পোরেট সেক্টরের কিছু গুণী মানুষের সাথে দেখা হলো আজ।

সিরাজ উদ্দিন চৌধুরী
সিইও, এইচ আর পারসেপশন

আপনি কি জানেন আপনার সিভি রিজেক্ট হয় কোন কারণে?  সিভি রিজেক্ট হওয়ার অনেক কারণ থাকতে পারে।যেমনঃ১. আপনার সিভিতে সঠিকভাবে প্...
21/08/2026

আপনি কি জানেন আপনার সিভি রিজেক্ট হয় কোন কারণে?

সিভি রিজেক্ট হওয়ার অনেক কারণ থাকতে পারে।
যেমনঃ

১. আপনার সিভিতে সঠিকভাবে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন না থাকা, স্পেশালি এচিভমেন্ট এবং স্কিল না থাকা।
২. গদবাধা ভাবে জব রেসপনসেবিলিটি লিখে সিভি বড় করা।
৩. সঠিক ফোন নাম্বার বা ইমেইল এড্রেস সিভিতে না থাকা।
৪. প্রফেশনাল ছবি ব্যবহার না করা
৫.সিভির সাথে কভার লেটার না পাঠানো।

সঠিক নিয়মে সঠিকভাবে সিভি তৈরি করতে HR Perception থেকে সিভি বানিয়ে নিন।
বিস্তারিত জানতে কল করুনঃ 01876966969

সম্প্রতি একটি জরিপে বের হয়ে এসেছে দারুন তথ্য! যদি আপনার LinkedIn ও Bdjobs প্রোফাইল প্রফেশনালি আপডেট করা থাকে, তাহলে আপনা...
20/08/2026

সম্প্রতি একটি জরিপে বের হয়ে এসেছে দারুন তথ্য! যদি আপনার LinkedIn ও Bdjobs প্রোফাইল প্রফেশনালি আপডেট করা থাকে, তাহলে আপনার নতুন চাকরির সুযোগ এবং ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা ৬০% বৃদ্ধি পায়।

👉 এই সুযোগ কাজে লাগাতে এখনই নিন HR Perception এর Professional CV Package Service। এই প্যাকেজে পাচ্ছেন:

• একটি Professional CV
• Bdjobs প্রোফাইল আপডেট
• LinkedIn প্রোফাইল আপডেট
• একটি Professional Cover Letter

⏳ আর দেরি করবেন না, নিজের ক্যারিয়ারের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না।

📞 এখনই কল করুন বা WhatsApp করুন 01876966969 নম্বরে।

✨ HR Perception – বাংলাদেশের নাম্বার ওয়ান Professional CV Writing & Career Consulting Service.

আজ সারাদিন ছিলাম nextjobz এর ক্যারিয়ার সামিট এবং জব ফেস্টে। অসাধারণ প্রানবন্ত ছিল আজ সারাদিন। সব লেভেলের জব সিকারগন উপস্...
18/08/2026

আজ সারাদিন ছিলাম nextjobz এর ক্যারিয়ার সামিট এবং জব ফেস্টে। অসাধারণ প্রানবন্ত ছিল আজ সারাদিন। সব লেভেলের জব সিকারগন উপস্থিত ছিলেন এই জব ফেস্টে। প্রায় ৩০০+ সিভি রিভিউ করে দিয়েছি আমি আজ ক্যান্ডিডেটদের। এই অসাধারণ উদ্যোগ গ্রহন করা হয়েছে নেক্সটজবস এর সিভি ক্লিনিক টাইটেলে।

আজকের ইভেন্টের প্রায় শেষ পর্যায়ে বন্ধুবর Shoeb Hassan এর সাথে যিনি নেক্সটজবস কে এগিয়ে নিচ্ছেন দুর্দান্ত গতিতে।

ইনশাআল্লাহ!  আগামীকাল সারাদিন nextjobz এর ক্যারিয়ার সামিটে থাকব এবং আপনাদের অসুস্থ সিভিগুলো চেক করে দিব।
17/08/2026

ইনশাআল্লাহ! আগামীকাল সারাদিন nextjobz এর ক্যারিয়ার সামিটে থাকব এবং আপনাদের অসুস্থ সিভিগুলো চেক করে দিব।

কর্মক্ষেত্রে ধৈর্য ও ইতিবাচক আচরণ: ইসলামের শিক্ষাকর্মক্ষেত্রে প্রতিদিনই আমাদের নানা ধরনের চাপ, মতবিরোধ ও চ্যালেঞ্জের মুখ...
17/08/2026

কর্মক্ষেত্রে ধৈর্য ও ইতিবাচক আচরণ: ইসলামের শিক্ষা

কর্মক্ষেত্রে প্রতিদিনই আমাদের নানা ধরনের চাপ, মতবিরোধ ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কখনো সহকর্মীর আচরণ বিরক্ত করে, কখনো ঊর্ধ্বতন কর্মকর্তার সমালোচনা মন খারাপ করে দেয়, আবার কখনো অতিরিক্ত কাজের চাপ আমাদের ধৈর্য হারিয়ে ফেলতে বাধ্য করে।

ভিন্ন মানসিকতা, ভিন্ন স্বভাব ও ভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষের সঙ্গে কাজ করতে গিয়ে মতবিরোধ হওয়া স্বাভাবিক। কিন্তু একজন সচেতন পেশাজীবীর প্রকৃত দক্ষতা প্রকাশ পায় তখনই, যখন কঠিন পরিস্থিতিতেও তিনি নিজেকে সংযত রাখতে পারেন।

ইসলাম আমাদের শুধু ইবাদতের শিক্ষা দেয় না; বরং মানুষের সঙ্গে সুন্দর আচরণ, ধৈর্য, ক্ষমা ও আত্মসংযমেরও শিক্ষা দেয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ছিল এসব গুণের অসাধারণ দৃষ্টান্ত।

কর্মক্ষেত্রে তাঁর শিক্ষা থেকে আমরা কী শিখতে পারি?

১. সমস্যার মাঝেও ইতিবাচক দিক খুঁজুন

কাজের চাপ বা কোনো সমস্যার মধ্যেও ভালো দিক খুঁজে নেওয়ার চেষ্টা করুন। একটি কাজ সফলভাবে শেষ করা, সহকর্মীর সহযোগিতা পাওয়া কিংবা নতুন কিছু শেখার সুযোগ—ছোট এসব অর্জনও মানসিক প্রশান্তি দিতে পারে।

২. রাগের মুহূর্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেবেন না

রাগের সময় বলা একটি কঠিন কথা কিংবা নেওয়া একটি ভুল সিদ্ধান্ত দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট করতে পারে। তাই রাগের মুহূর্তে কিছুটা সময় নিন, নিজেকে শান্ত করুন এবং তারপর কথা বলুন। আত্মসংযম দুর্বলতার পরিচয় নয়; বরং এটি মানসিক শক্তির পরিচয়।

৩. মানুষের আচরণের পেছনের কারণ বোঝার চেষ্টা করুন

কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করলে সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিক্রিয়া না দিয়ে ভাবুন—হয়তো সে কোনো ব্যক্তিগত চাপ বা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। অন্যের পরিস্থিতি বোঝার চেষ্টা করলে অনেক অপ্রয়োজনীয় বিরোধ সহজেই এড়িয়ে যাওয়া যায়।

৪. উসকানির মধ্যেও নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন

কর্মক্ষেত্রে কেউ ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে এমন কিছু বলতে পারে, যা আপনাকে উত্তেজিত করে। কিন্তু অন্যের আচরণ যেন আপনার আচরণ নির্ধারণ না করে। প্রয়োজন হলে নীরব থাকুন, পরিস্থিতি থেকে সাময়িকভাবে সরে আসুন এবং শান্তভাবে বিষয়টি মোকাবিলা করুন।

৫. ভালো আচরণের মাধ্যমে নেতৃত্বের উদাহরণ তৈরি করুন

আপনার ধৈর্য, নম্রতা ও সহনশীলতা শুধু আপনাকেই সম্মানিত করবে না; আপনার আশপাশের কর্মপরিবেশকেও প্রভাবিত করবে। একজন মানুষ কীভাবে কঠিন পরিস্থিতিতে আচরণ করেন, সেটিই অনেক সময় তাঁর প্রকৃত ব্যক্তিত্ব ও নেতৃত্বের পরিচয় দেয়।

মনে রাখুন—

কর্মক্ষেত্রে সব মানুষ আপনার মনের মতো হবে না। সবাই আপনার মতামত বুঝবে না, সবাই আপনার সঙ্গে একমত হবে না এবং সবাই সবসময় ভালো আচরণও করবে না।

কিন্তু অন্যের আচরণ আপনার নিয়ন্ত্রণে নেই; আপনার প্রতিক্রিয়া আপনার নিয়ন্ত্রণে আছে।

তাই প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে প্রশ্ন করুন—

“আমি কি এই পরিস্থিতিকে আরও খারাপ করব, নাকি আমার ধৈর্য ও সুন্দর আচরণের মাধ্যমে পরিস্থিতিকে আরও ভালো করব?”

ইসলামের ধৈর্য, সহনশীলতা, ক্ষমা ও উত্তম আচরণের শিক্ষা শুধু আমাদের ব্যক্তিগত জীবনকে সুন্দর করে না; এটি আমাদের একজন ভালো সহকর্মী, দক্ষ পেশাজীবী এবং মানবিক নেতা হিসেবেও গড়ে তুলতে পারে।

কর্মক্ষেত্রে সফলতা শুধু ভালো কাজ করার মধ্যে নয়; কঠিন পরিস্থিতিতেও ভালো মানুষ হয়ে থাকার মধ্যেও সফলতা রয়েছে।

16/08/2026

একটি প্রতিষ্ঠানের সাফল্যের মূল চাবিকাঠি হলো সেখানকার সুস্থ কর্মপরিবেশ। যদি অধিকাংশ কর্মী কাজের চাপে মুড সুইং বা মানসিক অস্থিরতায় ভোগেন, তবে প্রতিষ্ঠানের ওয়ার্ক কালচার বিষাক্ত (Toxic) হয়ে ওঠে।

সিভি লিখা নিয়ে অনেকের মনেই নেগেটিভ ধারনা আছে। কিন্তু আমাদের সিভির অধিকাংশ ক্লায়েন্ট হচ্ছেন অভিজ্ঞতাসম্পন্ন প্রফেশনাল। তা...
16/08/2026

সিভি লিখা নিয়ে অনেকের মনেই নেগেটিভ ধারনা আছে। কিন্তু আমাদের সিভির অধিকাংশ ক্লায়েন্ট হচ্ছেন অভিজ্ঞতাসম্পন্ন প্রফেশনাল। তারা তাদের এত বছরের কর্মজীবনের অর্জনগুলো নিয়ে বিষদ আকারে কাজ করার সময় করে উঠতে পারেননা। তাই আমাদের কাছে সিভিটি বানানোর দায়িত্ব দেন যেন নিজের এত কষ্টের অর্জনগুলোকে সঠিকভাবে তুলে ধরতে পারেন সিভিতে।

এমন না যে সিভিই তাকে নতুন কোম্পানিতে জব পাইয়ে দিবে। তবে উনি যখন নতুন কোন কোম্পানিতে যেতে চাইবেন তখন কিন্তু সবার আগে সিভিটাই পাঠাতে হবে। তাই উনারা নিজেদের কর্মজীবনের এত বছরের অর্জন একসাথে দেখতে এবং ফুটিয়ে তুলতে আমাদের কাছে আসেন। এতে নিশ্চয়ই তাদের অযোগ্যতা প্রকাশ পায়না।

নিজেকে সঠিকভাবে তুলে ধরতে আমাদের "স্ট্যান্ডার্ড রিজুমি রাইটিং" প্যাকেজ সার্ভিসটি নিন এবং এগিয়ে যান আপনার ক্যারিয়ারে।

যোগাযোগঃ 018 7696 6969
ইনবক্সঃ www.facebook.com/HRPerception

15/08/2026

"শুধু খাই খাই - আরো চাই" টাইপের বসদের জন্য!

14/08/2026

মুড সুইং নিয়ন্ত্রণ করবেন যেভাবে 🧠✨

চাকরি জীবনে মুড সুইং আমাদের কর্মদক্ষতা, সিদ্ধান্ত গ্রহণ এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। একইভাবে পারিবারিক ও ব্যক্তিগত জীবনেও অতিরিক্ত মুড সুইং সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি ও দূরত্ব তৈরি করতে পারে।

তাই মুড সুইংকে পুরোপুরি এড়িয়ে যাওয়ার চেয়ে এটিকে বুঝে নিয়ন্ত্রণ করতে শেখা বেশি গুরুত্বপূর্ণ।

মুড ভালো রাখতে ও মুড সুইং কমাতে কিছু সহজ অভ্যাস গড়ে তুলতে পারেন—

🔹 পর্যাপ্ত ঘুম: প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুম মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

🔹 নিয়মিত ব্যায়াম: নিয়মিত শারীরিক ব্যায়াম মন ভালো রাখতে সহায়ক হরমোন তৈরি করে।

🔹 স্বাস্থ্যকর খাবার: ফল, সবজি ও প্রোটিনসমৃদ্ধ খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখুন।

🔹 স্ট্রেস নিয়ন্ত্রণ: ধ্যান, যোগব্যায়াম বা গভীর শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানসিক চাপ কমান।

🔹 সামাজিক যোগাযোগ: পরিবার ও বন্ধুদের সঙ্গে মানসম্মত সময় কাটান।

🔹 নিজেকে সময় দিন: মন খারাপ থাকলে তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিয়ে নিজেকে কিছুটা সময় দিন।

🔹 কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য: অফিসের চাপ যেন ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব না ফেলে।

মনে রাখবেন, মুড নিয়ন্ত্রণ করতে পারা শুধু ব্যক্তিগত গুণ নয়; এটি একজন পেশাদারের গুরুত্বপূর্ণ Soft Skill।

আপনার মুড আপনার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করবে, নাকি আপনি আপনার মুডকে নিয়ন্ত্রণ করবেন—সিদ্ধান্তটা আপনার। 💙

Address

Road 04, House 283/A, Hirajheel R/A, Narayanganj
Dhaka
1430

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 16:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801876966969

Alerts

Be the first to know and let us send you an email when HR Perception - HRP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HR Perception - HRP:

Shortcuts

Share