BdJobsbazar

BdJobsbazar Bangladeshi Job Bazar (প্রতিদিন চাকরির খবর)

Pollibuddut
18/11/2025

Pollibuddut

বাংলাদেশ পুলিশের বিশাল নিয়োগ। https://www.prothomalo.com/chakri/employment/4tmqj1bgt9?fbclid=IwY2xjawFkg8hleHRuA2FlbQIx...
28/09/2024

বাংলাদেশ পুলিশের বিশাল নিয়োগ।

https://www.prothomalo.com/chakri/employment/4tmqj1bgt9?fbclid=IwY2xjawFkg8hleHRuA2FlbQIxMQABHcnkfNi9iriYzkyMkrXuG5YITePmc4WtKH4zwSO2yeekejtVaIv0Xf-28w_aem_f5ZaQA3nycXcQgKRRTQV4Q

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসএসসিত.....

Gov. Job circular
08/10/2022

Gov. Job circular

24/06/2020

করোনাভাইরাস বা কোভিড-১৯ এর মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।


এই বিজ্ঞপ্তির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরে ১ হাজার ৭২৬ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে। পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুকদের আগামী ২৬ জুলাই পর্যন্ত আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা/ উপসহকারী উদ্যান কর্মকর্তা/ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা/উপসহকারী প্রশিক্ষক/ উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা পদে ১ হাজার ৩৯৪ জন জনবল নিয়োগ দেয়া হবে।


এছাড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সহকারী প্রোগ্রামার পদে ৫৯ জন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ৬০ জন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতরের সহকারী পরিচালক (ভূ-তত্ত্ব) পদে ১৫ জন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভূ-পদার্থ) পদে আট জন নিয়োগ দেয়া হবে।
উপরোক্ত পদগুলো ছাড়াও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন দফতরসমূহে ক্রাফট ইন্সট্রাক্টর পদে ২৫ জন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন দফতরসমূহে সিনিয়র ইন্সট্রাক্টর, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার্স পদে ৩১ জন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন দফতরসমূহে ইন্সট্রাক্টর অব টেকনিক্যাল ট্রেনিং সেন্টার্স পদে ৫৫ জন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ৪০ জন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা প্রকৌশল অধিদফতরের ড্রাফটসম্যান পদে ২১ জন নিয়োগ দেয়া হবে।

আগ্রহীদের bpsc.teletalk.com.bd ও www.bpsc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে বিপিএসসি ফর্ম-৫ পূরণ করে আবেদন করতে হবে। যোগ্য প্রাথীরা এক বা একাধিক পদে আবেদন করতে পারবেন। ২৬ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।

Source: Somoy news

09/12/2019

‘ব্যাটালিয়ন আনসার’ পদে ১০০০ জনকে নিয়োগ দেওয়া হবেঃ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)

পদের নাম: ব্যাটালিয়ন আনসার
পদসংখ্যা: ১০০০ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান
বয়স: ০৫ জানুয়ারি ২০২০ তারিখে ১৮-২২ বছর
বেতন: দৈনিক ৫১৬.৬৬-৫৩৩.৩৩ টাকা

শারীরিক যোগ্যতা: সাধারণ ও অন্যান্য প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৮৯৫ কেজি, বুকের মাপ ৩২-৩৪ ইঞ্চি। উপজাতিদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি। প্রার্থীদের দৃষ্টিশক্তি ৬ বাই ৬।

অযোগ্যতা: দুরারোগ্য ব্যধি থাকলে আবেদনের প্রয়োজন নেই
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
প্রার্থীর ধরন: পুরুষ

আবেদন ফি: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০০ টাকা

আবেদনের নিয়ম:
আগ্রহীরা www.ansarvdp.gov.bd এ "ব্যাটালিয়ান আনসার পদের জন্য আবেদন" লিংক এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়: ০৬ ডিসেম্বর থেকে ০৫ জানুয়ারি ২০২০

28/11/2019
26/11/2019

সেনাবাহিনীতে চাকরির আবেদনের শেষ দিন ২৭ নভেম্বর


এইচএসসি পাসে চাকরি দিচ্ছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স-২য় পর্বে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: ৮৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স-২য় পর্ব
শিক্ষাগত যোগ্যতা
এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ ৯.২৫। ইংরেজি মাধ্যমে ও লেভেলের ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্রেড ও ৩টিতে বি গ্রেড থাকতে হবে। এ লেভেলে দুটি বিষয়ে বি গ্রেড থাকতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫০ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৭ কেজি।
বয়স
০১ জুলাই ২০২০ তারিখে ১৭-২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরতদের ক্ষেত্রে ১৮-২৩ বছর।
নাগরিকত্ব: বাংলাদেশি
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
আবেদনের নিয়ম: আগ্রহীরা joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৭ নভেম্বর ২০১৯
এস/সি




rtvonline.com

SNOWTEX GROUP Job News
24/08/2019

SNOWTEX GROUP Job News

07/01/2019

বাংলাদেশ সেনাবাহিনী

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অনলাইন মাধ্যমসহ বিভিন্ন পত্রপত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬১ পদে মোট ৬৭৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সব বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারেন।

পদের নাম
হিসাবরক্ষক, হেড মেকানিক, অফিস গুদামরক্ষক, ক্লাসিফায়ার, সার্চার, টেইলার, ওয়ার্ডবয়, মেশিনিস্ট, অফিস সহায়ক, মেস ওয়েটার ও পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে।
বিভিন্ন পদে সর্বমোট ৬৭৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাসসহ উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক/অষ্টম শ্রেণি/পঞ্চম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে। আবেদনের জন্য ৩১ জানুয়ারি, ২০১৯ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বিভিন্ন পদের জন্য বিভিন্ন গ্রেডে (১৩ থেকে ২০তম গ্রেড) বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্বের সনদপত্রসহ চারিত্রিক সনদপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। সকল পদের বিপরীতে পদের সর্ব ডানপার্শ্বের কলামে আবেদন পাঠানোর ঠিকানা উল্লেখ করা আছে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি, ২০১৯।

21/12/2018

স্বাস্থ্য অধিদপ্তরে ১০৯৭ নিয়োগ

স্বাস্থ্য অধিদপ্তর ১০ পদে ১ হাজার ৯৭ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলেছে, উল্লিখিত জেলার সিভিল সার্জনের দপ্তর ও অধীন দপ্তরসমূহে, পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় এবং বিভিন্ন হাসপাতালে এ নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ জানুয়ারি ২০১৯ বিকেল চারটা পর্যন্ত এসব পদে আবেদন করতে পারবেন।

কোন পদে কতজন নিয়োগ

প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, হেলথ এডুকেটর পদে ২ জন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৬ জন, পরিসংখ্যানবিদ পদে ৩৮ জন, কীটতত্ত্বীয় টেকনিশিয়ান পদে ৪ জন, স্বাস্থ্য সহকারী পদে ৯৩৬ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৩১ জন, স্টোরকিপার পদে ৫০ জন, ওয়ার্ড মাস্টার পদে ১১ জন, ডার্করুম সহকারী পদে ২ জন এবং ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট পদে ১৭ জনকে নিয়োগ করা হবে।

আবেদনের শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুযায়ী, হেলথ এডুকেটর পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে স্বাস্থ্যশিক্ষায় এমপিএইচ ডিগ্রি হতে হবে।

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের প্রার্থীদের এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির গতি বাংলা প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে ৩০ শব্দ থাকতে হবে।

পরিসংখ্যানবিদ পদে প্রার্থীদের পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে।

কীটতত্ত্বীয় টেকনিশিয়ান পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

স্বাস্থ্য সহকারী পদের প্রার্থীদের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীদের এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসসহ কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং/ডেটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে ২০ শব্দ থাকতে হবে।

স্টোরকিপার, ওয়ার্ড মাস্টার ও ডার্করুম সহকারী পদের প্রার্থীরা উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সব পদের প্রার্থীদের বয়স ১ নভেম্বর ২০১৮ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

আবেদন পদ্ধতি

বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব পদে আগ্রহী প্রার্থীদের http://dghsp.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থীর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। ওই Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। Applicant’s Copy তে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়মানুসারে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পরীক্ষার ফি অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

বেতনাদি

চূড়ান্তভাবে নির্বাচিত হেলথ এডুকেটর পদের প্রার্থীরা ১২ হাজার ৫০০ টাকা, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও পরিসংখ্যানবিদ পদের প্রার্থীরা ১০ হাজার ২০০ টাকা, কীটতত্ত্বীয় টেকনিশিয়ান পদের প্রার্থীরা ৯ হাজার ৭০০ টাকা, স্বাস্থ্য সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোরকিপার, ওয়ার্ড মাস্টার ও ডাকরুম সহকারী পদের প্রার্থীরা ৯ হাজার ৩০০ টাকা এবং ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট পদের প্রার্থীরা ৮ হাজার ৫০০ টাকা স্কেলে বেতন পাবেন।

Prothom Alo

10/12/2018

ফায়ার সার্ভিসে ৬০০ চাকরির সুযোগ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩ পদে ৬০০ জনকে নিয়োগ দেয়া হবে।
পদের নাম: ফায়ারম্যান, পদসংখ্যা : ৫৫৫ জন, শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান।
শারীরিক যোগ্যতা : উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি এবং শারীরিক গঠন ত্রুটিমুক্ত।
বেতন : ৮,৮০০-২১,৩১০ টাকা।
পদের নাম : ডুবুরি, পদসংখ্যা : ১১ জন, শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান
শারীরিক যোগ্যতা : উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি এবং শারীরিক গঠন ত্রুটিমুক্ত।
বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা
পদের নাম: নার্সিং অ্যাটেনডেন্ট, পদসংখ্যা: ৩৪ জন, শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি এবং শারীরিক গঠন ত্রুটিমুক্ত
বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা
প্রার্থীর ধরন : পুরুষ
আবেদনের নিয়ম : আগ্রহীরা www.fscd.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ ডিসেম্বর ২০১৮
© Rtv Online

Address

Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when BdJobsbazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BdJobsbazar:

Share