Fima Overseas Ltd.

Fima Overseas Ltd. Fima Overseas is one of the most trusted Recruiting agencies in Bangladesh.

14/04/2024

সবাইকে ঈদের শুভেচ্ছা 🇧🇩🇸🇦

09/04/2024

সকল প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের পবিত্র ঈদের শুভেচ্ছা

ঈদ মোবারক 💖

সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র  শ্রদ্ধা 💚 আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ।
20/02/2024

সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা 💚 আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ।

সৌদি আরবের সকল ভিসার অনলাইন সার্ভিস  প্লাটফর্ম  এখন এই লিংকে ( www.ksavisa.sa)
02/01/2024

সৌদি আরবের সকল ভিসার অনলাইন সার্ভিস প্লাটফর্ম এখন এই লিংকে ( www.ksavisa.sa)

ফিমা ওভারসীজ এর পক্ষ থেকে ইংরেজি নতুন বছর ২০২৪-এর শুভেচ্ছা।
01/01/2024

ফিমা ওভারসীজ এর পক্ষ থেকে ইংরেজি নতুন বছর ২০২৪-এর শুভেচ্ছা।

বিজয় মানে একটা মানচিত্র, বিজয় মানে লাল সবুজের পতাকা, বিজয় মানে একটা গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ। বিজয়ের ৫২...
15/12/2023

বিজয় মানে একটা মানচিত্র, বিজয় মানে লাল সবুজের পতাকা, বিজয় মানে একটা গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ। বিজয়ের ৫২ বছর পূর্তিতে এই গর্বিত জাতি গড়ার সকল কারিগরকে ফিমা ওভারসিজের পক্ষ থেকে শুভেচ্ছা।

ফ্লাইট মিস করলে এবং বিদেশে গমনকালে যাত্রীর করনীয়:মজিদ চাচার ফ্লাইট সন্ধ্যা ৬টায়, সৌদি আরব যাবেন । তিনি বিমানববন্দরে ঢুকল...
13/12/2023

ফ্লাইট মিস করলে এবং বিদেশে গমনকালে যাত্রীর করনীয়:

মজিদ চাচার ফ্লাইট সন্ধ্যা ৬টায়, সৌদি আরব যাবেন । তিনি বিমানববন্দরে ঢুকলেন পৌনে ৬ টায়। তিনি ভেবেছেন বাসের কাউন্টারের মতো ১০/১৫ মিনিট আগে গেলেই বিমানে উঠে বসতে পারবেন। ‍কিন্তু তিনি তা পারলেন না। অনেক সময় নানান অনিবার্য কারণে ফ্লাইট মিস করে ফেলি আমরা। সেক্ষেত্রে কি করণীয়:

👉 বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।

👉 যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।

👉 ফ্লাইটের ৩ ঘন্টার আগে বিমানবন্দরে উপস্থিত হোন।

👉 চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন।

👉 বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।

👉 ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।

👉 চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।

👉 পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।

👉 চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।

👉 ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।

👉 আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না।

সূত্র : বাংলা এভিয়েশন।

23/08/2023
প্রবাসী ভাইদের জন্য শুভ কামনা 🌺🥀
31/05/2023

প্রবাসী ভাইদের জন্য শুভ কামনা 🌺🥀

30/05/2023

বাংলাদেশি কর্মীদের দক্ষতা যাচাই করবে সৌদি প্রতিষ্ঠান

বহির্বিশ্বে দক্ষ ও অর্ধ-দক্ষ অভিবাসী কর্মীদের চাহিদা বরাবরই বেশি। সাম্প্রতিক বছরগুলোতে সেই চাহিদা আরও বেড়েছে। শ্রমবাজার ধরতে বাংলাদেশও সে দিকে নজর দিয়েছে, জোর দিয়েছি দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি রপ্তানিতে। কিন্তু, নানা কারণে বাংলাদেশি কর্মীদের দক্ষতার ওপর আস্থা রাখতে পারেন না বিদেশি নিয়োগদাতা ও বড় প্রতিষ্ঠানগুলো। দক্ষতা ও সনদের মান নিয়ে সন্দিহান থাকেন তারা। ফলে যোগ্য বাংলাদেশি কর্মীরা ভালো বেতন ও সুবিধার চাকরি থেকে বঞ্চিত হন। আর প্রতিনিয়ত এমন সমস্যা মুখামুখি হচ্ছেন, বাংলাদেশের সবচেয়ে বড় বাজার সৌদিপ্রবাসী বাংলাদেশিরা।এমন বাস্তবতার মুখে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের গ্রহণযোগ্যতা বাড়ানোর পাশাপাশি শ্রমবাজার সম্প্রসারণে নতুন একটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। সৌদির সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমেই দক্ষতা যাচাই করা হবে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের।জন্য সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) চুক্তি স্বাক্ষর হয়েছে।

গত বুধবার ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশি কর্মীদের দক্ষতা যাচাইয়ের এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিএমইটি মহাপরিচালক মো. শহীদুল আলম এবং সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিনিধি চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

চুক্তির অধীনে সৌদির সরকারি প্রতিষ্ঠান তাকামল হোল্ডিং বাংলাদেশ বসেই দক্ষ/ অর্ধ-দক্ষ কর্মীদের দক্ষতা যাচাইয়ের কাজ করবে এবং সনদ প্রদান করবে। প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ওয়েল্ডিং, কার্পেন্টার পেইন্টার, প্লাস্টারার, বিল্ডারসহ ২৩টি বিষয়ে দক্ষতা যাচাই ও সনদ প্রদান করা হবে।
'তাকামল' সৌদি আরবে শ্রমবাজার উদ্ভাবনের মূল চালক হিসেবে টেকসই প্রকল্পের মাধ্যমে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে অংশীদারিত্ব সক্রিয়করণ, নিয়োগকর্তা ও সম্ভাব্য কর্মীদের মধ্যে ব্যবধান দূর করা, প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের নির্দিষ্ট চাকরিতে যোগ্য করে তোলার কাজ করছে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ৫ বছর মেয়াদী এ সনদের মাধ্যমে একবার সৌদি আরব গেলে আর কোনো পরীক্ষার প্রয়োজন হবে না। সনদধারী বাংলাদেশি কর্মীদের সৌদি আরবে সংশ্লিষ্ট খাতে চাকরি পাওয়া সহজ হবে। এছাড়া বেতন ভাতাদিও দক্ষতা অনুযায়ী পাওয়া যাবে।
বিএমইটি সূত্র জানিয়েছে, সৌদি আরব যেতে ইচ্ছুক কর্মীদের যাচাই করতে এই ব্যবস্থার খুব শিগগির শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর এ চুক্তিটি স্বাক্ষর হয়েছে। আশা করছি, আগামী দিনে বাংলাদেশ থেকে দক্ষ/ অর্ধ-দক্ষ কর্মীরা সনদ নিয়েই সৌদি আরবে আসবেন।
'সৌদি আরবে বাংলাদেশি কর্মীরা ভাল বেতন-ভাতার চাকরির সুযোগ পাবে। এতে আমাদের রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে নিঃসন্দেহে', তিনি যোগ করেন।
এ নিয়ে সৌদি যেতে ইচ্ছুক ও প্রবাসী বাংলাদেশিরা বেশ আনন্দিত। সামাজিক যোগাযোগমাধ্যমে এটিকে যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করে স্বাগত জানিয়েছেন অনেকে। কেউ কেউ দীর্ঘসূত্রিতা, অনিয়ম, দুর্নীতির বিষয়ে নজর দেওয়ার উপর জোর দিয়েছেন। কারো অভিমত, দক্ষতা যাচাইয়ে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে দেশে ভালো মানের ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা প্রয়োজন।
সৌদির একটি তেল কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কর্মরত বাংলাদেশি খুরশিদ আলমের মতে, 'ভালো উদ্যোগ, যার ফলে অভিজ্ঞ লোক পাঠালে ভালো বেতনে চাকরি ছাড়াও সৌদি এসে বেকার থাকবে না বাংলাদেশিরা।'
সৌদির তাবুক প্রবাসী আয়াজ উদ্দিন শাকিল বলছেন, 'আশাকরি সৌদি আরবে ভালো বেতন নিয়ে কর্মী আসতে পারবে এবং দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে।'
দেরিতে হলেও অনেক ভালো কাজ উল্লেখ করে সিলেটের বাশার শিকদার বলেন, 'বাংলাদেশে যেন কেউ টাকা দিয়ে সনদ কিনতে না পারে সেদিকটা কিন্তু চ্যালেঞ্জ হিসেবে থাকবে।'
জেদ্দায় কর্মরত সহকারী প্রকৌশলী নিজাম খান লিখেছেন, 'শুরু থেকে সার্টিফিকেট পাওয়া পর্যন্ত সকল কার্যক্রম সৌদির তত্ত্বাবধানে হলে সাধারণ মানুষ উপকৃত হবে। অন্যথায় সাধারণ মানুষের ভোগান্তিতে পড়তে পারেন।'
দূতাবাস কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশ বসে সৌদির সরকারি প্রতিষ্ঠান যেহেতু দক্ষতা যাচাই ও সনদ প্রদান করবে, কাজেই এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

29/05/2023

**বাংলাদেশীদের জন্য উঠে গেলো সৌদির স্টীকার ভিসা **

***চালু হলো ই-ভিসা ***
****সৌদির নতুন চালু ই-ভিসা দেখতে কি রকম***
****সৌদি আরবের ই-ভিসা কিভাবে বের করবেন ***
****মোবাইল থেকে ই-ভিসা বের করুন নিজে নিজেই***

সবথেকে দ্রুত সময়ে সৌদি ভিসা প্রসেসিং করতে যোগাযোগ করুন

ফিমা ওভারসীজ লি:
লাইসেন্স নং-১৪৩৪
বাড়ী-৪৮, রোড-১১, ব্লক - সি, বনানী, ঢাকা।

Website : www.fimaoverseas.com.bd

Address

HOUSE#48 (5th FLOOR), ROAD# 11 , BLOCK# C, BANANI
Dhaka
1213

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801745064006

Alerts

Be the first to know and let us send you an email when Fima Overseas Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fima Overseas Ltd.:

Share

Category

আত্তনির্ভরতায় এনে দেয় মুখে অনাবিল হাসি।

আত্তনির্ভরতায় এনে দেয় মুখে অনাবিল হাসি। লক্ষ্য লক্ষ্য মানুষ আজ মুখে হাসি নিয়ে কাজ করে যাচ্ছে, অর্থের জন্য এখন আর মানুষ দারে দারে ঘুরে না। সুখে শান্তিতে করছেন জীবনযাপন......।


  • মানুশের পাশে থেকে কর্মসংস্থান সৃষ্টিতে একমাত্র বিশস্ত এজেন্সী ফিমা ওভারসীজ লিমিটেড।