12/02/2023
আমেরিকার একটি কোম্পানি মানুষের দৈনিক কাজের রুটিন নিয়ে একটি তথ্য প্রকাশ করেছে। খুবই ইন্টারেস্টিং ভাবে তারা মানুষের আয় অনুযায়ী দৈনিক রুটিন স্টাডি করেছে। স্টাডিটা এরকম-
#১: হতাশাবাদী
১০.০০ - ঘুম থেকে উঠা
১০-১১ টা - সোস্যাল মিডিয়া
১১-১২টা - সকালের নাস্তা
১২-১টা- টিভি দেখা
১-৫টা - পানাহার
৫-৯টা - আড্ডায় সময় কাটানো
৯- ৩ টা - আবার টিভি দেখা
#২: মধ্যবিত্ত
৭.৩০ - ঘুম থেকে উঠা
৭.৩০-৮ টা - সোস্যাল মিডিয়া
৮-৯টা - নাস্তা + টিভি দেখা
৯-৫ টা- কর্মক্ষেত্রে
৫-৭টা- ডিনার
৭-১টা- টিভি দেখা
# ৩: মিলিওনিয়ার
৬টা: ঘুম থেকে উঠা
৬.৩০-৮টা- ব্যায়াম
৮-৯টা- নাস্তা+ টিভি
৯-৭টা- কর্মক্ষেত্রে
৭-৮টা- ডিনার + ফ্যামিলি টাইম
৮-১১ টা- আবার কাজ
#৪: বিলিয়নিয়ার
৬টা- ঘুম থেকে উঠা
৬-৬.০৫ টা - শুকরিয়া জ্ঞাপন
৬.০৫-৬.৩০ টা - মেডিটেশন
৬.৩০- ৮টা- ব্যায়াম
৮-৮.২০ টা - রোদের সহচর্যে থাকা
৯-৬ টা - কর্মক্ষেত্রে
৬- ৮টা- ফ্যামিলি টাইম
৮-১০ টা: আবার কাজ
১০-১২ টা: পড়াশোনা
তারমানে হচ্ছে যারা আর্থিকভাবে সচ্ছল, তারা তাদের সময়টাকে বেশি ভাগে ভাগ করছেন এবং ওয়ার্ক-লাইফ ব্যালান্স করছেন। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে বিলিয়নিয়াররা শুকরিয়া জ্ঞাপন এবং পড়াশোনার জন্য আলাদা সময় দেন। Gratitude আর Knowledge Management ই তাদেরকে অন্যদের চেয়ে আলাদা এবং সফল করে তুলে।
তথ্যসূত্র: Ultiself