বিদেশে চাকরির তথ্য ও প্রবাস সংক্রান্ত সংবাদ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বিদেশে চাকরির তথ্য ও প্রবাস সংক্রান্ত সংবাদ

বিদেশে চাকরির তথ্য ও প্রবাস সংক্রান্ত সংবাদ বিদেশে বিভিন্ন চাকরির আপডেট ও প্রবাস?

31/08/2026

প্রবাসে কর্মরত অবস্থায় আহত বা অসুস্থ হয়ে দেশে ফেরা কর্মীদের চিকিৎসা সহায়তায় পাশে রয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

প্রবাস ফেরত আহত ও অসুস্থ কর্মীর চিকিৎসার জন্য সর্বোচ্চ ২,০০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সেবার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র অথবা বোর্ডের নিবন্ধন/মেম্বারশীপ সংক্রান্ত প্রমাণক

প্রবাসী কর্মীর পাসপোর্টের কপি

চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রের ফটোকপি

অসুস্থ কর্মীর ছবি

বিস্তারিত জানতে যোগাযোগ করুন

📞 টোল-ফ্রি—দেশ থেকে: ১৬১৩৫
📞 বিদেশ থেকে: +৮৮০৯৬১০১০২০৩০
🌐 www.wewb.gov.bd

Collected- ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড (WEWB)

বিদেশে গিয়ে ৬ মাসের মধ্যে দেশে ফিরেছেন? আপনার জন্য রয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও জীবন বীমা কর্পোরেশনের বীমা সুবিধা।...
27/08/2026

বিদেশে গিয়ে ৬ মাসের মধ্যে দেশে ফিরেছেন?
আপনার জন্য রয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও জীবন বীমা কর্পোরেশনের বীমা সুবিধা।

প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রবাসী কর্মীরা যেকোনো সময় আবেদন করতে পারবেন।
🌐 portal.wewb.gov.bd

বিস্তারিত জানতে যোগাযোগ করুন
📞দেশ থেকে: ১৬১৩৫ (টোল-ফ্রি)
📞 বিদেশ থেকে: +৮৮০৯৬১০১০২০৩০
🌐 www.wewb.gov.bd

(Collected)

বাংলাদেশের বৈদেশিক আয়ের সিংহভাগ আসে প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স থেকে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাদের অবদান অপ...
26/08/2026

বাংলাদেশের বৈদেশিক আয়ের সিংহভাগ আসে প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স থেকে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাদের অবদান অপরিসীম। দীর্ঘদিন ধরে প্রবাসী কর্মীরা আর্থিক নিরাপত্তা ও কল্যাণের দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে সরকার প্রবাসী কর্মীদের জন্য বাধ্যতামূলক বীমা চালু করেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং জীবন বীমা কর্পোরেশনের মধ্যে ২০১৯ সালের ১১ ডিসেম্বর চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই বীমা কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে একাধিকবার মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ২০২৩ সালের মার্চে নতুন চুক্তি স্বাক্ষরিত হয়, যা ১ জানুয়ারি ২০২৩ থেকে কার্যকর রয়েছে।

এই পরিকল্পনার আওতায় বিদেশগামী কর্মীরা স্বল্প প্রিমিয়ামে গ্রুপ বীমার সুবিধা পাচ্ছেন। মাত্র এককালীন ১ হাজার টাকা প্রিমিয়ামে পাঁচ বছরের জন্য বীমা সুবিধা কার্যকর হয়। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৫৫ বছর।

বীমার মেয়াদকালে স্বাভাবিক মৃত্যু বা দুর্ঘটনায় মৃত্যু হলে বীমা অংকের শতভাগ অর্থ প্রদান করা হবে।

উভয় চোখের দৃষ্টি হারানো, উভয় হাত বা উভয় পা হারানো, কিংবা এক হাত ও এক পা হারানোর মতো পরিস্থিতিতে বীমা অংকের শতভাগ অর্থ প্রদান করা হবে।

এক হাত বা এক পা হারালে বীমা অংকের নির্দিষ্ট অংশ প্রদান করা হবে। যেমন, কনুই পর্যন্ত হাত বা হাঁটুর নিচ থেকে পা হারালে ৭৫ শতাংশ, এক চোখ বা এক হাত হারালে ৫০ শতাংশ, আঙ্গুল হারালে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত অর্থ প্রদান করা হবে।

বিদেশে গিয়ে চাকরিচ্যুত হয়ে ছয় মাসের মধ্যে বাংলাদেশে ফেরত আসলে ৫০ হাজার টাকা প্রদান করা হবে। তবে নিয়োগকারীর সম্পূর্ণ খরচে বিদেশগামী কর্মীদের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য নয়।

বিদেশগামী কর্মী বীমার আওতায় মৃত্যু, অক্ষমতা বা চাকরিচ্যুতির ঘটনা ঘটলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে জীবন বীমা কর্পোরেশনে সুপারিশ পাঠাবে। এরপর কর্পোরেশন দ্রুত দাবির অর্থ বাংলাদেশি টাকায় পরিশোধ করবে।

প্রবাসী কর্মীদের জন্য বাধ্যতামূলক বীমা চালু হওয়া তাদের দীর্ঘদিনের দাবি পূরণের পাশাপাশি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেছে। মৃত্যু, অক্ষমতা বা চাকরিচ্যুতির মতো পরিস্থিতিতে এই বীমা তাদের পরিবারকে আর্থিক সুরক্ষা দেবে। সরকারের এই উদ্যোগ প্রবাসী কর্মীদের কল্যাণে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

23/08/2026
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ কাটা-ছেঁড়া, ভাঙচুর বা অন্যান্য ক্ষয়ক্ষতির অভিযোগ করুন।
06/06/2026

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ কাটা-ছেঁড়া, ভাঙচুর বা অন্যান্য ক্ষয়ক্ষতির অভিযোগ করুন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর আওতায় পরিচালিত প্রশিক্ষ...
04/06/2026

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর আওতায় পরিচালিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের নাম, পদবী ও অফিসের ঠিকানা, ফোন ও মোবাইল নম্বর এবং ইমেইল।

প্রেস রিলিজপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়*রাশিয়ায় ৩০ জন বাংলাদেশী যুবককে প্রতারণামূলকভাবে প্রেরণের  দায়...
01/06/2026

প্রেস রিলিজ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

*রাশিয়ায় ৩০ জন বাংলাদেশী যুবককে প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত; ফিরিয়ে আনার জোর তৎপরতা*

ঢাকা, ১ জুন ২০২৬:
উচ্চ বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশী যুবককে রাশিয়ায় প্রেরণের অভিযোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে অদ্য ১ জুন ২০২৬ তারিখে আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮) এবং জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫) নামে ৩টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানান যে, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণামূলকভাবে বিদেশে প্রেরণের মতো জঘন্য অপরাধের সাথে জড়িত কোনো চক্র, সংস্থা, ব্যাক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না। কোনো এজেন্সির অসততার কারণে বৈদেশিক কর্মসংস্থান খাত ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রতিরোধে তদারকি আরও জোরদার করা হবে।

মন্ত্রী আরও জানান যে, প্রতারণামূলকভাবে রাশিয়ায় প্রেরণকৃত এই ৩০ জন বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সাথে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে তাৎক্ষণিকভাবে ফোন করে ভুক্তভোগীদের সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে নির্দেশনা দেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশ গমনেচ্ছু নাগরিকদের যেকোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লেনদেনের পূর্বে তাদের বৈধতা ও কাজের শর্তসমূহ সঠিকভাবে যাচাই করার জন্য পুনরায় আহ্বান জানানো হয়েছে।

স্বাক্ষরিত
মোঃ শরীফুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
০১৯০৯৮৫৪৮৮৩

প্রবাসে যদি বাংলাদেশি পাসপোর্ট হারিয়ে যায়, তাহলে দ্রুত দেশে ফেরার জন্য Electronic Emergency Travel Pass (eTP) নেওয়া যাবে...
13/03/2026

প্রবাসে যদি বাংলাদেশি পাসপোর্ট হারিয়ে যায়, তাহলে দ্রুত দেশে ফেরার জন্য Electronic Emergency Travel Pass (eTP) নেওয়া যাবে। নিচে সহজভাবে বিশ্লেষণ করে বলছি।।

১️⃣ eTP কী?

Electronic Emergency Travel Pass (eTP) হলো অস্থায়ী ভ্রমণ ডকুমেন্ট।
যদি বিদেশে পাসপোর্ট হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে এই eTP দিয়ে একবারের জন্য বাংলাদেশে ফিরে আসা যায়।

২️⃣ আবেদন করার ধাপ (পোস্টারে যা বলা আছে)

ধাপ ১
ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে

www.epassport.gov.bd

www.etp.dip.gov.bd

ধাপ ২
BGD Emergency Travel Pass App ব্যবহার করে
👉 Facial Verification করতে হবে।

ধাপ ৩
TickTheek App ব্যবহার করে
👉 অনলাইনে e-sign দিতে হবে।

ধাপ ৪
সব ভেরিফিকেশন শেষ হলে
👉 আপনার eTP ইস্যু হবে, যা দিয়ে আপনি দেশে ফিরতে পারবেন।

৩️⃣ TickTheek App কী?

পোস্টারে বলা হয়েছে:

এটি বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন কর্তৃক স্বীকৃত।

এই অ্যাপ দিয়ে ডিজিটাল e-sign দেওয়া যায়।

জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ইত্যাদি ডকুমেন্ট ডিজিটাল ওয়ালেটে সংরক্ষণ করা যায়।

অনলাইন আবেদন ও লেনদেন সুরক্ষিতভাবে করা যায়।

৪️⃣ বাস্তবে এটা কাদের জন্য?

এই সিস্টেম মূলত তাদের জন্য যারা:

বিদেশে পাসপোর্ট হারিয়েছে

চুরি হয়েছে

নষ্ট হয়ে গেছে

বা জরুরি ভিত্তিতে দেশে ফিরতে হবে

৫️⃣ গুরুত্বপূর্ণ কথা

এই eTP দিয়ে সাধারণত:

শুধু বাংলাদেশে ফেরার জন্য ব্যবহার করা যায়

অন্য দেশে ট্রাভেল করা যায় না

এটি স্থায়ী পাসপোর্ট নয়

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্তৃক প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী স...
11/03/2026

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্তৃক প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের কল্যাণে প্রদত্ত মাসিক ভাতার পরিমাণ ১,০০০/- (এক হাজার) টাকা হতে বৃদ্ধি করে ২,০০০/- (দুই হাজার) টাকা নির্ধারণ করা হয়েছে। একই সাথে ভাতা প্রাপ্তির মেয়াদ ৫ (পাঁচ) বছর হতে বৃদ্ধি করে ৭ (সাত) বছর নির্ধারণ করা হয়েছে, যা ২০২৬ সাল হতে কার্যকর হবে।

যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন দাখিলের জন্য অনুরোধ করা যাচ্ছে।
আবেদন: https://portal.wewb.gov.bd

📅 আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬

প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের কল্যাণে পাশে আছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB)

(Collected)

Address

Naya Paltan
Dhaka
1000

Telephone

+8801813542162

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিদেশে চাকরির তথ্য ও প্রবাস সংক্রান্ত সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিদেশে চাকরির তথ্য ও প্রবাস সংক্রান্ত সংবাদ:

Shortcuts

Share

Category