RESD

RESD RESD is one of the most trusted human resource management consultancy firms in Bangladesh.

রোমানিয়া যেতে ইচ্ছুক কর্মীরা যেন প্রতারণার শিকার না হন এ জন্য তাদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্ল...
19/09/2023

রোমানিয়া যেতে ইচ্ছুক কর্মীরা যেন প্রতারণার শিকার না হন এ জন্য তাদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

18/09/2023

সিজনাল ভিসায় ওয়ার্ক পারমিট নিয়ে গ্রিসে যাওয়া উপায়

মৌসুমী কর্মী নেয়ার ক্ষেত্রে ইউরোপের অভিন্ন কোনো নীতি নেই৷ প্রতিটি দেশের আছে নিজস্ব নীতিমালা৷ ইউরোপের দেশগুলোতে মূলত কৃষিখাতেই মৌসুমী কর্মীর প্রয়োজন হয় সবচেয়ে বেশি৷

মৌসুমী কর্মীদের জন্য বছরের একটি নির্দিষ্ট সময়ে ভিসা ইস্যু করা হয়৷ ফসল তোলা কিংবা ফসল প্রক্রিয়াজাত করার সময়টাতে এই ভিসা ইস্যু করা হয়৷ যেমন, ক্রিসমাসের সময় পোলট্রি খাতে মৌসুমী কর্মী নেয়া হয়৷

মৌসুমী কর্মী ভিসা নিয়ে যারা আসেন তাদেরকে সাধারণত অন্য কাজ করতে দেয়া হয় না৷ কাজ শুরুর আগে আগে তাদের ইউরোপে প্রবেশ করতে দেয়া হয় এবং কাজ শেষে তাদের চলে যেতে হয়৷

গ্রিসে মৌসুমী কর্মী হিসেবে আসতে চাইলে, যে বিষয়গুলো আপনার জানতে হবে-

এক ঝলকে
ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন পোর্টাল অনুযায়ী মৌসুমী কর্মী ভিসায় গ্রিসে সর্বোচ্চ ছয় মাস কাজ করার অনুমতি দেয়া হয়৷
গ্রিক কনস্যুলার কর্তৃপক্ষ চাকরির চুক্তিপত্র যাচাই করে এই ভিসা ইস্যু করে৷
যে নিয়োগকর্তা আপনাকে নিয়োগ দেবে, তার প্রতিষ্ঠানেই আপনাকে কাজ করতে হবে৷ এর কোনো ব্যত্যয় গ্রিস কর্তৃপক্ষ মানবে না৷ ফলে, যে প্রতিষ্ঠানে আপনার চাকরি হবে, সেই প্রতিষ্ঠান ছাড়া অন্য প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ মিলবে না৷
কৃষি, মৎস্য ও পর্যটন শিল্পসহ বেশ কয়েকটি খাতে এই মৌসুমী কর্মী ভিসা ইস্যু করে গ্রিস৷ তবে, মৎস্যখাতে যারা কাজ করবেন, তাদের সর্বোচ্চ ১০ মাসের ভিসা দেয়া হয়৷
মিশর, বাংলাদেশ ও আলবেনিয়ার মতো কয়েকটি দেশের সঙ্গে গ্রিসের দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে৷ ফলে মৌসুমী কর্মী ভিসার ক্ষেত্রেও বাড়তি সুবিধা পেয়ে থাকেন ওইসব দেশের নাগরিকেরা৷
২০২২ সালের ঘোষণা অনুযায়ী প্রতিবছর চার হাজার বাংলাদেশিকে মৌসুমী ভিসা দেয়ার কথা রয়েছে৷ প্রায় ১৫ হাজার অনথিভুক্ত বাংলাদেশি বর্তমানে গ্রিসে কর্মরত রয়েছেন৷ এই প্রকল্পের অধীনে তারা সবাই নিয়মিত হওয়ার প্রচেষ্টায় রয়েছেন৷

বাংলাদেশি কর্মীদের পাঁচ বছরের জন্য এই ভিসাটি দেয়া হয়৷ তবে শর্ত থাকে, এই ভিসার অধীনে বছরে নয় মাস কাজ করার সুযোগ পাবেন একজন কর্মী৷ বাকি তিন মাস ওই কর্মী আর গ্রিসে থাকতে পারবেন না৷ গ্রিস ছেড়ে নিজ দেশ বাংলাদেশ বা অন্য কোনো দেশে চলে যেতে হবে৷ এভাবে পাঁচ বছর পূর্ণ হওয়ার পরেও তাদের আবারো গ্রিস ছেড়ে যেতে হবে৷

কত সংখক ওয়ার্ক পারমিট দেওয়া হয়?
প্রতি দুই বছর কোটা পদ্ধতিতে ভিসার সংখ্যা ঘোষণা করে গ্রিক কর্তৃপক্ষ৷ তবে বছরে বছরে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে৷ কোনো বছর ১৫ হাজার, কোনো বছর পাঁচ হাজার মৌসুমী কাজের ভিসা দেয়া হয়৷ কখনো সেই সংখ্যা ৬০ হাজারও হতে পারে৷

যেখানে চাকরি খুঁজবেন
ইকোনোমিক অ্যান্স সোশ্যাল কাউন্সিল অব গ্রিক
গ্রিক ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অর্গানাইজেশন
স্থানীয় নিয়োগের জন্য গ্রিক রিজিয়ন
নৌপরিবহন মন্ত্রণালয়
গ্রিক ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন জিএনটিও
রিফিউজি ডটইনফো
জেনারেশন ২.০ রেড
স্কাইওয়াকার
কারিয়েরা
ভ্যাকেনসিস ইন গ্রিস
এনজিওতে কাজের খোঁজ যেখানে পাবেন
রিলিফওয়েব
ইউএন জবস
আইওএম
সলিডারিটি নাউ
মেটাদ্রাসি

যা যা প্রয়োজন
ভিসায় উল্লেখিত মেয়াদের বেশিসময় গ্রিসে থাকা যাবে না৷ এ কারণেই প্রতি বছর নির্দিষ্ট সময়ে গ্রিস ছেড়ে যাওয়া উচিত৷ গ্রিস থেকে ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোতে যেতে হলে তৃতীয় দেশের নাগরিকদের নির্দিষ্ট ভিসার প্রয়োজন৷ তাই যে তিন মাস আপনার কাজের অনুমতি নেই, সেই সময়টায় নিজ দেশে ফিরে যাওয়া ভালো সিদ্ধান্ত হিসেবে দেখা হয়৷

যেভাবে আবেদন করতে হবে
মৌসুমী কর্মী ভিসা পেতে প্রশাসনিক ফি জমা দিতে হবে৷ তবে দ্বিপক্ষীয় চুক্তি থাকায়, বাংলাদেশের জন্য প্রশাসনিক ফি ১২০ ইউরো৷ তবে অন্যদের ক্ষেত্রে এটি ১৫০ ইউরো৷
ভিসার জন্য আপনি যে দেশে আছেন, সেই দেশের গ্রিক কনস্যুলেট বা দূতাবাস থেকে আবেদন করতে হবে৷
গ্রিসে কাজ করার জন্য আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা ক্যাটাগরিতে আবেদন করতে হবে৷
নিয়োগকর্তা আপনাকে যে নির্দিষ্ট কাজটির জন্য নিয়োগ দিয়েছেন, তার ঘোষণাপত্র জমা দিতে হবে৷
নিয়োগকর্তার সঙ্গে আপনার সই করা চুক্তি এবং সেই চুক্তি যে গ্রিসের লেবার ইন্সপেক্টরেট অনুমোদন করেছে, তার দুটি কপি জমা দিতে হবে৷ এই চুক্তিপত্রে আপনার কাজের ধরন এবং আপনার বেতন উল্লেখ থাকতে হবে৷ অদক্ষ কর্মীদের ক্ষেত্রে বেতনের পরিমাণ গ্রিসের সর্বনিম্ন বেতনের কম হতে পারবে না৷
আপনাকে অবশ্যই আবাসনের একটি ঘোষণা দেখাতে হবে, যেটা আপনার চুক্তির সময়কালে আপনাকে দেয়া হবে৷ দুই মাসের বেতনের অনুপাতে সামাজিক নিরাপত্তা ফি জমা দিতে হবে৷
আপনার নিয়োগকর্তার অনুরোধ অনুমোদিত হলে, আপনাকে ভিসা দেয়া হবে৷
আপনি যদি মৎস্য খাতে কাজ করেন, তাহলে নিয়োগকর্তাকে আপনার হয়ে ১৫ ইউরো জমা দিতে হবে৷ আপনি যে নৌকাটিতে কাজ করবেন, সেটি কোথায় নিবন্ধিত হয়েছে, সেটির অবস্থা এবং ধারণ ক্ষমতা উল্লেখ করে বন্দর কর্তৃপক্ষের একটি সনদ জমা দিতে হবে৷

ইউনিয়ন এবং সেবা
গ্রিসে আপনার স্বাস্থ্য সেবাসহ অন্যান্য সুযোগ সুবিধা ইউনিফাইড রেগুলেশন অব হেলফ বেনিফিট (ইকেপিআই)-এর অধীনে ন্যাশনাল অর্গানাইজেশন ফর দ্য প্রভিশিন অব হেলথ সার্ভিসেস (ইওপিওয়াইওয়াই)-এর মাধ্যমে নিশ্চিত করা হবে৷
দশ দিন দেখার পর কোনো কর্মীকে যদি কাজে করতে দেয়া না হয়, তাহলে নিয়োগকর্তাকে তার পাওনা পরিশোধ করতে হবে৷

জেনে নিন আপনার অধিকার
মৌসুমী কর্মী ভিসা পেতে অবশ্যই আপনার নিয়োগকর্তার সঙ্গে আপনার একটি কর্মচুক্তি থাকতে হবে৷
চুক্তির সময় স্ববেতনে ছুটির সুযোগ থাকতে হবে৷
চুক্তিপত্রে প্রয়োজনীয় নিয়ম-কানুন পরিষ্কার করে লেখা থাকতে হবে৷ আপনাকে যদি মেয়াদ পূর্ণ হওয়ার আগে বরখাস্ত করা হয়, সেক্ষেত্রে কেন করা হলো তার যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে৷ একইসঙ্গে নোটিশ পিরিয়ড এবং ক্ষতিপূরণের বিষয়টি উল্লেখ করতে হবে৷
প্রতি সপ্তাহে কর্মঘণ্টা ৪০ এর বেশি হতে পারবে না৷ দিনে আট ঘণ্টা হিসেবে পাঁচ দিনে ৪০ ঘণ্টা৷ সেক্ষেত্রে আপনি যদি সপ্তাহে ছয় দিন কাজ করেন, তবে দিনে ছয় ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না৷
যদি আপনি সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি কাজ করেন, তবে আপনি ওভারটাইম পাওয়ার যোগ্য৷ নিয়োগকর্তারা আশা করেন, প্রতি সপ্তাহে যদি পাঁচ দিন কাজ করেন তবে আপনি পাঁচ ঘণ্টা ওভারটাইম করবেন এবং সপ্তাহে যদি ছয় দিন কাজ করেন তবে আপনি আট ঘণ্টা ওভারটাইম করবেন৷ আপনার ওভারটাইমের মূল্য প্রতি ঘণ্টায় ধার্য্য বেতনের ২০ শতাংশ বেশি হবে৷

কাজের মধ্যে প্রতি চার ঘণ্টা অন্তর আপনি অন্তত ৩০ মিনিটের একটি বিরতি নিতে পারবেন৷ কাজের শুরুতে কিংবা কাজের শেষে এই বিরতি নিতে নিয়োগকর্তা আপনাকে বাধ্য করতে পারবেন না৷ তবে, বিরতির সময়টা কর্মঘণ্টা হিসেবে গণনা হবে না৷ ফলে, বিরতির জন্য আপনি কোনো অর্থ পাবেন না৷
মৌসুমী কাজের বেতন পূর্বনির্ধারিত থাকে না৷ বরং এটি দুই পক্ষের যৌথ বোঝাপড়ায় হয়৷ কখনও কখনও বেতনের বাইরে আবাসান এবং খাবারের সুবিধা দেয়া হয়৷ বেতন প্রতি মাসে প্রায় ৬২০ ইউরো থেকে সাড়ে চার হাজার ইউরো পর্যন্ত হতে পারে৷ রেস্তোরাঁ বা হোটেলে ধোয়া মোছার কাজ করলে প্রতি মাসে প্রায় ৫৭০ ইউরো আয়ের সুযোগ থাকে৷ বারিস্তা হিসেবে কাজ করে প্রতি মাসে প্রায় ৯০০ ইউরো আয় করা যায়৷ বাবুর্চি হিসাবে কাজ করলে বেতন হতে পারে মাসে এক হাজার ৩০০ ইউরো৷
বেতনের অর্থ সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে৷ হাতে হাতে দেয়ার কোনো বিধান নেই৷ দৈনিক, সাপ্তাহিক কিংবা মাসিক হিসাবে বেতন দিতে পারেন নিয়োগকর্তা৷ কিন্তু সেটা কাজ শুরু করার আগেই পরিষ্কার করে বলতে হবে৷
কর্মক্ষেত্রে আপনার নিরাপত্তা বিধান করা এবং প্রয়োজনীয় সরঞ্জাম বিনামূল্যে আপনাকে দেয়ার দায়িত্ব নিয়োগকর্তার৷
আপনার যদি যথাযথ কর্মচুক্তি থাকে, সেক্ষেত্রে আপনি স্বাস্থ্যসেবা এবং পেনশন পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন৷ তবে, কৃষির মতো কিছু খাতে স্বাস্থ্যবীমা সুবিধাটি নিজ দেশ থেকে নিয়ে আসতে হয়৷
গ্রিক আইন পর্যটন খাতে কর্মরত মৌসুমী কর্মীদের সুরক্ষা দিয়ে থাকে৷ পরের মৌসুমে তাদের আবারও কর্মসংস্থানের অধিকার রয়েছে, যদি তার নিয়ম মেনে যথাসময়ে আবেদন করেন৷
যে সময়টাতে কাজ থাকে না তখন মৌসুমী কর্মীদের গ্রিক পিইএস (ওএইডি) এর আওতায় বেকারত্ব সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে৷

কৃতজ্ঞতা: ইনফো মাইগ্রেন্ট

Planning your Schengen Visa application for a memorable trip to Germany or Estonia from Bangladesh? 🌍✈️Before you take o...
17/09/2023

Planning your Schengen Visa application for a memorable trip to Germany or Estonia from Bangladesh? 🌍✈️

Before you take off on your adventure, make sure you're prepared! Here's a checklist of documents to submit for your Schengen Visa application under the Tourism category.

You can apply for your Schengen Visa via VFS: https://visa.vfsglobal.com/bgd/en/deu

Please review this checklist carefully and download it for reference: https://shorturl.at/rxLQW

Source: German Embassy Dhaka

07/09/2023
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো - বিএমইটি'র মহাপরিচালক মোঃ শহীদুল আলমকে বদলি করা হয়েছে।বিএমইটির সা‍‍র্ভার জালিয়া...
06/09/2023

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো - বিএমইটি'র মহাপরিচালক মোঃ শহীদুল আলমকে বদলি করা হয়েছে।

বিএমইটির সা‍‍র্ভার জালিয়াতি ও প্রবাসীদের তথ্য মুছে ফেলা চক্রের সদস্যদের ক‍‍র্মকান্ড ও মহাপরিচালকের ভূমিকা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পর থেকে বিএমইটি'র নানা ক‍‍র্মকান্ড নিয়ে আলোচনা- সমালোচনা শুরু হয়, এমন এক পরিস্থিতির জের ধরে তাকে বদলির করা হয়।

বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য জার্মানি ১৯১ মিলিয়ন ইউরো (আনুমানিক ২২১৫ কোটি টাকা) প্রদান করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
05/09/2023

বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য জার্মানি ১৯১ মিলিয়ন ইউরো (আনুমানিক ২২১৫ কোটি টাকা) প্রদান করছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ফেডারেল রিপাবলিক অফ জার্মানি সরকারের মধ্যে ৩রা সেপ্টেম্বর ২০২৩ রবিবার, উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত মোট ১৯১ মিলিয়ন ইউরো (প্রায় ২২১৫ কোটি টাকা) মূল্যের দুটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মিসেস শরিফা খান, সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় এবং জনাব ইয়ান ইয়ানোস্কি, চার্জ ডি অ্যাফেয়ার্স এ.আই. ফেডারেল রিপাবলিক অফ জার্মানি দুই সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন । জার্মান উন্নয়ন সহযোগিতার প্রকল্পগুলি সবুজ এবং জাস্ট এনার্জি ট্রানজিশন, টেকসই নগর উন্নয়ন, টেকসই সাপ্লাই চেইন, জীববৈচিত্র্য এবং নারীর ক্ষমতায়নের পাশাপাশি কক্সবাজারে স্থানীয় অধিবাসী ও বাস্তুচ্যুত রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য সহায়তার উপর জোর দেয়।

সরকারিভাবে জর্ডানের Needle Craft গার্মেন্টস-এ সরাসরি কর্মী নিয়োগ। বোয়েসেল এর ওয়েবসাইটে প্রকাশিত নিন্মের বিজ্ঞপ্তি ভালো ভ...
04/09/2023

সরকারিভাবে জর্ডানের Needle Craft গার্মেন্টস-এ সরাসরি কর্মী নিয়োগ।
বোয়েসেল এর ওয়েবসাইটে প্রকাশিত নিন্মের বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে, নিন্মের দেয়া লিংকে গিয়ে আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারেন।
লিংকঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfKwExBlaXjurq2NWu_EYfx7WVhYvrh3XJAg8SyccWsSq8XaA/viewform
প্রচারেঃ অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ
+88 01730666936, +88 01713086330
#এমআরসি #অভিবাসীতথ্যকেন্দ্র #বোয়েসেল_চাকুরী

সহজে কানাডা যাওয়ার ৭টি উপায়উন্নত জীবনযাপন, চাকরি বা পড়াশুনার জন্য কানাডা বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ। জীবন মানের বিবেচনায়...
03/09/2023

সহজে কানাডা যাওয়ার ৭টি উপায়

উন্নত জীবনযাপন, চাকরি বা পড়াশুনার জন্য কানাডা বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ। জীবন মানের বিবেচনায় কানাডার অবস্থান সবার শীর্ষে। তাই পৃথিবীর বহু দেশ থেকে মানুষ কানাডা যাওয়ার চেষ্টা করে। নিচে সহজে কানাডা যাওয়ার ৭টি উপায় নিয়ে আলোচনা করা হলো:

এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম

নতুন অভিবাসীদের জন্য সবচেয়ে জনপ্রিয় একটি পথ হল হল এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম। এটি একটি সহজ প্রক্রিয়া যার মাধ্যমে আপনি দ্রুততম সময়ের মধ্যে কানাডার স্থায়ী বাসিন্দা হতে পারবেন। প্রতি বছর হাজারো অভিবাসন প্রত্যাশীরা কানাডায় এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ পাচ্ছেন।

ফ্যামিলি রিইউনিফেকেশন ভিসা

কানাডার অভিবাসন নীতিমালায় একটি কার্যকর উপায় হচ্ছে পরিবারের সদস্যের আমন্ত্রণে সেখানে যাওয়া যাকে বলে ফ্যামিলি রিইউনিফেকেশন। এর মাধ্যমে পরিবারের সদস্যরা স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানাতে পারে। এ ক্ষেত্রে আমন্ত্রণকারীকে কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দা হতে হবে। যাকে আমন্ত্রণ জানানো হচ্ছে সে হতে হবে স্বামী বা স্ত্রী, ২২ বছরের কম বয়সী সন্তান। তবে বাবা-মা ও দাদা-দাদিকে সুপার ভিসা ক্যাটাগরির আওতায় কানাডায় নেয়া যায়। এছাড়া কানাডায় স্থায়ী বাসিন্দা হওয়ার সবচেয়ে সহজ ও নিশ্চিত উপায় হচ্ছে কোনো কানাডার নাগরিককে বিয়ে করা। তবে এক্ষেত্রে যদি কোনো ভুয়া বা অসততার আশ্রয় নেয়া হয় তাহকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। বিয়ে করে কানাডায় যেতে চাইলে তাকে অন্তত দুই বছর অপেক্ষা করতে হয়। এই দুই বছর তাকে সরকারি কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করে।

এলএমআইএ ওয়ার্ক ভিসা

অনেক অভিবাসন প্রত্যাশী ওয়ার্ক ভিসায় আবেদন করে কানাডায় চাকরির অফার নিয়ে যান। এই ক্ষেত্রে তাকে লেবার মার্কেট ইম্প্যাক্ট এসেসমেন্ট (এলএমআইএ) এর আওতায় আবেদন জমা দিতে হবে। এটি অপেক্ষাকৃত কঠিন প্রক্রিয়া। তবে এর মাধ্যমে কানাডায় স্থায়ী বাসিন্দা হওয়া সহজ হয়।

প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম (পিএনপি)

কানাডায় অভিবাসী হওয়ার ক্ষেত্রে পিএনপি এখন জনপ্রিয়তা পেয়েছে। কানাডার প্রদেশ যেমন আলবার্টা, অন্টারিও, ব্রিটিশ কলাম্বিয়াসহ অন্যান্য প্রদেশের নিজস্ব অভিবাসন নীতিমালা রয়েছে। ফেডারেল নীতিমালার চেয়ে এই পদ্ধতিতে অনেক দ্রুত অভিবাসী হওয়া যায়। তবে এ ক্ষেত্রে কানাডায় যাওয়ার পর তাকে ওই নির্দিষ্ট প্রদেশেই বসবাস করতে হবে।

স্ট্যাডি ভিসা

কানাডা যাওয়া আরেকটি সহজ প্রক্রিয়া স্ট্যাডি ভিসা। তবে এজন্য আপনাকে কানাডার কোনো প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া আগেই সেরে ফেলতে হবে। এক্ষেত্রে আপনি সেখানে চাকুরি করতে পারবেন শুধুমাত্র যে স্টেটে আপনি পড়ালেখা করছেন সেই স্টেটে। এই সুযোগ পৃথিবীর সব দেশের জন্য রয়েছে।

ভ্রমণ ভিসা

ভ্রমণ ভিসায় কানাডা যাওয়া সহজ। তবে ভিসা পাওয়া একটু কঠিন। ছুটি কাটাতে বা ভ্রমণ করতে যারা কানাডা যেতে চান তাদের ভিসা দিয়ে থাকে। এক্ষেত্রে ভিসা প্রার্থীর কাছে জিজ্ঞেস করা কেন যেতে চান। দূতাবাসের যে কর্মকর্তা আপনার সাক্ষাৎকার নেবেন তার কাছে যদি মনে হয় ভিসার মেয়াদ শেষ হলেও আপনার না ফেরার আশঙ্কা রয়েছে তাহলে আপনাকে ভিসা দেয়া হবে না।

বিজনেস ভিসা

আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে এবং আপনি কানাডায় ব্যবসা শুরু করতে চান তাহলে কানাডা যাওয়া আপনার জন্য সহজ। তবে নিজে কানাডায় ব্যবসা করতে না চাইলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে কানাডার কোনো ব্যবসা প্রতিষ্ঠানের চুক্তি থাকলেও আপনি কানাডা যেতে পারবেন। এই প্রক্রিয়ার ভিসাকে নাফটা ভিসা বলা হয়।

প্রতি বছর বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমান। তাদের মধ্যে অনেকে বৈধ উপায়ে আবার অনেকে অবৈধ  পথে স...
02/09/2023

প্রতি বছর বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমান। তাদের মধ্যে অনেকে বৈধ উপায়ে আবার অনেকে অবৈধ পথে সাগর-নদী-জঙ্গল পেরিয়ে দেশটিতে যাওয়ার চেষ্টা করেন।

আমরা আজকে বৈধ উপায়ে আমেরিকা যাওয়ার সহজ ৫টি উপায় নিয়ে আলোচনা করবো।

১. ফ্যামিলি-বেইজড ইমিগ্রেশন
এখন পর্যন্ত আমেরিকায় প্রবেশের সবচেয়ে বড় অংশটি হচ্ছে ফ্যামিলি-বেইজড ইমিগ্রেশন। যদি কারো পরিবারের সদস্য আমেরিকার নাগরিক বা স্থায়ী বাসিন্দা হয়ে থাকে তাহলে তারা এই ভিসা পেতে পারেন। এই ভিসার মাধ্যমে স্ত্রী, স্বামী বা অবিবাহিত সন্তানদের আমেরিকায় আনার জন্যে স্পন্সরশিপের মাধ্যমে তারা আবেদন করতে পারেন।

২. ওয়ার্ক পারমিট ভিসা

আমেরিকা যাওয়ার আরেকটি অন্যতম মাধ্যম হল ওয়ার্ক পারমিট ভিসা। বিভিন্ন ধরণের ওয়ার্ক ভিসা রয়েছে। কিছু রয়েছে নির্দিষ্ট মেয়াদের জন্য। সেক্ষেত্রে সেই নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর তাকে অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে। আবার কিছু আছে দীর্ঘমেয়াদী ভিসা, সেইক্ষেত্রে নিয়োগকর্তা তার কোম্পানির প্রয়োজনের স্বার্থে নিজ দ্বায়িত্বে কর্মচারীর ভিসার মেয়াদ বাড়িয়ে থাকেন বা রিনিউ করে থাকেন ।

৩. স্টুডেন্ট ভিসা

অভিবাসীদের জন্যে দুই ধরনের স্টুডেন্ট ভিসা আছে। একটি এফ ভিসা একজন বিদেশীকে যুক্তরাষ্ট্রে একাডেমিক অধ্যয়ন অথবা ভাষা প্রশিক্ষণ প্রোগ্রামগুলো ভর্তির সুযোগ দেয়। আর এম ভিসা নন-একাডেমিক প্রোগ্রাম বা বৃত্তিমূলক অধ্যয়নের জন্য।

৪. ইমিগ্রেন্ট ইনভেস্টর ভিসা
যাদের বিপুল পরিমান অর্থ-সম্পদ আছে এবং আমেরিকায় কমপক্ষে ৫ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৪২ লাখ টাকা) বিনিয়োগ করতে পারবে তাদেরকে এই ভিসা দেওয়া হয়। সেক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে কমপক্ষে ৫ জন মার্কিন নাগরিককে পূর্ণকালীন চাকরির সুযোগ দিতে হবে। আর এই দুই শর্ত পূরণ করতে পারলে হাতে চলে আসবে ইমিগ্রেন্ট ইনভেস্টর ভিসা।

৫. আশ্রয় প্রার্থী
আশ্রয় প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে হলে আগ্রহী ব্যক্তিকে দেশটির প্রবেশমুখে কোন একটি বন্দরে উপস্থিত হতে হবে। সেখানকার কর্মকর্তাদের এমন কিছু প্রমাণপত্র দেখাতে হবে যাতে তারা বুঝতে পারেন নিজে দেশে আপনি আর নিরাপদ নন এবং যেকোন সময় নির্যাতন-নিপীড়নের মুখে পড়তে পারেন আপনি। জাতি, ধর্ম, জাতীয়তা, বা নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীতে অংশগ্রহণ বা তাদের রাজনৈতিক মতামত ধারণ করার কারণে নিজ দেশে আপনি হুমকি বা ঝুঁকির মুখে রয়েছেন। এমন পরিস্থিতিতে যে কেউ যুক্তরাষ্ট্রে এসে সুরক্ষা চাইলে তাকে শরণার্থী হিসেবে ভিসা দেয়া হতে পারে। আবার যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করা যে কেউ আশ্রয় প্রার্থী হিসেবে ভিসার আবেদন করতে পারেন।

রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন এর তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার (৩১ আগস্ট)পশ্চিম রোমানিয়ার আরাদ কাউন্টি থেকে অ...
01/09/2023

রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন এর তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার (৩১ আগস্ট)পশ্চিম রোমানিয়ার আরাদ কাউন্টি থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে হাঙ্গেরিতে যাওয়ার পথে ১৬ জন বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে রোমানিয়ার সীমান্ত পুলিশ। তথ্যমতে, এই ১৬জন বাংলাদেশির প্রত্যেকেই বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে রোমানিয়া গিয়েছিলেন। ইতিমধ্যে অভিবাসীদের নিয়ে তদন্ত শুরু হয়ে গেছে। ধারণা করা হচ্ছে তদন্ত শেষে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে।

Address

10/3 Free School Street, Kathalbagan
Dhaka
1205

Telephone

+8801726018961

Website

Alerts

Be the first to know and let us send you an email when RESD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category