21/08/2026
🇲🇳 আলহামদুলিল্লাহ! মঙ্গোলিয়ায় নিরাপদে পৌঁছালেন আমাদের রেমিট্যান্স যোদ্ধারা! ✈️
মহান আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায়, গতকাল (২০ আগস্ট) মঙ্গোলিয়ার স্বনামধন্য মিট ফ্যাক্টরির উদ্দেশ্যে যাত্রা করা আমাদের ১৭ জন দক্ষ কর্মী ভাই নিরাপদে মঙ্গোলিয়া পৌঁছাতে সক্ষম হয়েছেন।
দীর্ঘ বিমানযাত্রার পর তাদের এই নিরাপদ পৌঁছানোর খবরে পরিবার ও পরিজনদের পাশাপাশি মুনিয়া ওভারসিস (RL 2452) পরিবারও অত্যন্ত আনন্দিত। নতুন দেশে, নতুন কর্মক্ষেত্রে তাদের এই পথচলা হোক সাফল্যমণ্ডিত। প্রবাসের মাটিতে আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করছি।
বৈধ ও বিশ্বস্ত উপায়ে মঙ্গোলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আপনার প্রবাসী হওয়ার স্বপ্ন পূরণে মুনিয়া ওভারসিস আছে সবসময় আপনারই পাশে। যেকোনো প্রয়োজনে বা বিস্তারিত জানতে আমাদের পেইজে মেসেজ করুন।