29/09/2026
জনশক্তি রপ্তানি খাত বর্তমানে একটি কঠিন ও সংকটপূর্ণ সময় অতিক্রম করছে। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই খাতকে সচল রাখতে সরকারের কার্যকর ও জোরালো কূটনৈতিক উদ্যোগ অত্যন্ত জরুরি।
বন্ধ ও স্থবির শ্রমবাজারগুলো দ্রুত পুনরায় উন্মুক্ত করার পাশাপাশি নতুন শ্রমবাজার সম্প্রসারণে সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
কারণ, বৈদেশিক কর্মসংস্থান শুধু কর্মসংস্থানের সুযোগই সৃষ্টি করে না—প্রবাসীদের অর্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করে।
শ্রমবাজার খুলুক, কর্মসংস্থান বাড়ুক—রেমিট্যান্সের মাধ্যমে সমৃদ্ধ হোক বাংলাদেশ।
নাসির উদ্দিন সরকার
জনশক্তি রপ্তানিকারক এবং শ্রমবাজার বিশ্লেষক