Liberty Oversees LTD

Liberty Oversees LTD visa consultancy, visa processing, tour operat

20/01/2022

বাংলাদেশ বিমান
প্রেস রিলিজ
তারিখ: ২০ জানুয়ারি, ২০২২।
২৫ জানুয়ারি থেকে বিমানের শারজাহ ফ্লাইট চালু।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত যাত্রীগণের সুবিধার্থে আগামী ২৫ জানুয়ারি, ২০২২ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের সাথে সরাসরি ফ্লাইট চালু করছে। ঢাকা-শারজাহ রুটে সপ্তাহে চারটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। আজ ২০ জানুয়ারি বিকাল ৩ টা থেকে টিকেটসমূহ বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হবে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি৫১ সপ্তাহে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও সোমবার স্থানীয় সময় রাত ১০:৩০ টায় ছেড়ে যেয়ে শারজাহ পৌঁছাবে স্থানীয় সময় রাত ০২:১৫ টায়। ফ্লাইট বিজি১৫২ সপ্তাহে প্রতি মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও রবিবার শারজাহ থেকে ভোর ৪ টায় ছেড়ে এসে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাবে স্থানীয় সময় সকাল ১০:৪৫ টায় এবং চট্টগ্রাম থেকে সকাল ১১:৪৫ টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে দুপুর ১২:৩০ টায়।

সম্মানিত যাত্রীগণ আজ ২০ জানুয়ারি বিকাল ৩ টা থেকে বিমানের যে কোন সেলস্ অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার (২৪/৭): মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।

সম্মানিত যাত্রীগণকে ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘন্টা পূর্বে ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী সকল কর্মকাণ্ড সম্পন্ন করতে প্রয়োজনীয় কাগজপত্রসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে।

17/11/2021
04/09/2021

বাংলাদেশ থেকে ওমান আসার জন্য নিয়মাবলিঃ

1. আপনার ভিসার মেয়াদ থাকতে হবে। নতুন এবং পুরাতন আসতে পারবেন। অবশ্যই আপনার পাসপোর্ট এর মেয়াদ 3-6 মাসের অধিক থাকতে হবে।

2. ওমান সরকার অনুমোদিত ভ্যাকসিন ২ ডোজ নিয়ে ১৪ দিন পর ওমান প্রবেশ করতে পারবেন। আপনার ভ্যাকসিনের কিউ আর কোড সম্বিলিত সার্টিফিকেট টি সংগ্রহ করুন।

3. যাদের ছুটি ৬ মাসের অধিক হয়ে গেছে তাদের কে ই-ভিসা, রয়েল ওমান পুলিশ থেকে এনওসি লাগবে। আপনার আরবী পতাকা দিয়ে সানাদ অফিস থেকে ই-ভিসা সংগ্রহ করুন এবং আরবীর মাধ্যমে রয়েল ওমান পুলিশ থেকে এনওসি সংগ্রহ করুন।

একমাত্র আমরাই দীর্ঘদিন যাবৎ বিশ্বাসের সাথে ওমান, বাহারাইন, কাতার, দুবাই, মালয়েশিয়া, সৌদি আরব সহ সকল দেশের ভিসা ম্যানপাওয়ার প্রসেসিং করে থাকি।

বিদেশগামী কর্মীদের করোনা ভ্যাকসিন পাওয়ার জন্য করণীয়।
07/07/2021

বিদেশগামী কর্মীদের করোনা ভ্যাকসিন পাওয়ার জন্য করণীয়।

6 জুলাই থেকে প্রবাসী কর্মীদের টিকাদান শুরু
01/07/2021

6 জুলাই থেকে প্রবাসী কর্মীদের টিকাদান শুরু

সোমবার (৫ জুলাই) থেকে ‘সুরক্ষা’ অ্যাপ এবং ‘অমি প্রবাসী’ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টিকার নিবন্ধন কার্যক্....

17/05/2021

যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য!!!

যারা করোনা ভাইরাসের ভ্যাকসিন নেননি, তারা সৌদি আরবে প্রবেশ করলে ৭ দিন হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। হোটলের খরচ নিজেকেই বহন করতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সৌদি সরকারের এ নিয়ম ২০ মে থেকে কার্যকর হবে।
সৌদি আরবে যাওয়ার ৭২ ঘন্টার মধ্যে পিসিআর পদ্ধতিতে করোনা নেগেটিভ রিপোর্ট আসলে ঢাকা থেকে ফ্লাইটে উঠতে পারবেন। সৌদিতে পৌছানোর পর আরও ২ বার করোনা টেষ্ট করতে হবে।
প্রথমবার করতে হবে সৌদি আরবে পৌছানোর ২৪ ঘন্টার মধ্যে। ৬ষ্ঠ দিনে আবারও করোনা টেষ্ট করা হবে। করোনা টেষ্ট করার খরচ যাত্রীকেই বহন করতে হবে। ২বার টেষ্টে নেগেটিভ রিপোর্ট আসলে হোটেলে কোয়ারেন্টিন থেকে ৭ম দিনে নিজের বাসায় যাওয়া যাবে।
আর যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের ভ্যাকসিন নেওয়ার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। ফাইজার-বায়োএনটেকের ২ ডোজ, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ ডোজ, মডার্না ২ ডোজ এবং জনসন অ্যান্ড জনসনের টিকার ১ ডোজ যারা নিয়েছেন তারা হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার বদলে বাসায় কোয়ারেন্টিনে থাকার সুবিধা পাবেন।
এখানেই শেষ নয়, সৌদি আরবে যাওয়ার আগে আপনার মেডিকেল ইন্সুরেন্স করতে হবে। সেই ইন্সুরেন্সের আওতায় থাকতে হবে আপনি করোনা আক্রান্ত হলে চিতিৎসা ব্যয় বহন করার।
বাংলা এভিয়েশনকে এয়ারলাইন্সগুলো জানিয়েছে, ১০ মে সৌদি আরবের জেলারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এ নির্দেশনা জারি করেছে। সেখানে বলা হয়েছে, যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিং এয়ারলাইন্সের মাধ্যমে করতে হবে।
ফলে বাংলা এভিয়েশনের পক্ষ থেকে পরামর্শ, আপনার ফ্লাইট যদি ১৯ মে’র পরে হয়, তাহলে দ্রুত আপনি যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন। হোটেল বুকিং ও ইন্সুরেন্স করা ছাড়া আপনি সৌদি আরবে যেতে পারবেন না।
আপনি যদি মিথ্যা তথ্য দেন কিংবা নিয়ম না মানেন, তাহলে শাস্তির দিয়ে দেশে পাঠিয়ে দিবে সৌদি সরকার।
এছাড়া সকলকেই সৌদি আরবে করোনাভাইরাস সম্পর্কিত সকল ব্যাবস্থা ও বিধিনিষেধ মেনে চলতে হবে। সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, কেউ যদি করোনাভাইরাস ছড়ায় তাকে ৫ বছরের জেল এবং সর্বোচ্চ ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। যদি সেই ব্যাক্তি প্রবাসী হয়, তবে তাকে শাস্তি দেওয়া পর সৌদি আরব থেকে বিতাড়িত করা হবে এবং সে আর কোন দিন সৌদি আরবে আসতে পারবে না।

দেশে আটকা পরা মালয়েশিয়া প্রবাসীদের জন্য পুনরায়  মালয়েশিয়া যাওয়ার সুবর্ণ  সুযোগ! আপনার ভিসার মেয়াদ থাকুক বা নাই থাকুক...
20/03/2021

দেশে আটকা পরা মালয়েশিয়া প্রবাসীদের জন্য পুনরায় মালয়েশিয়া যাওয়ার সুবর্ণ সুযোগ!

আপনার ভিসার মেয়াদ থাকুক বা নাই থাকুক। মালয়শিয়া ইমিগ্রেশন থেকে ট্রাভেল পাস আনার ব্যাপারে এবং ঢাকা এম্বাসি থেকে স্টিকার ভিসার জন্য সহযোগিতা করে থাকি।

ট্রাভেল পাস প্রোসেসিং এর জন্য যে যে ডকুমেন্টস লাগবেঃ
Copy

COPY
COPY
#1 COPY PICTURE

Address

Islam Estate (5th Floor), 55/1 Purana Paltan
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 09:00 - 17:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801819853731

Alerts

Be the first to know and let us send you an email when Liberty Oversees LTD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Liberty Oversees LTD:

Share

Category