27/04/2026
আন্তর্জাতিক শ্রম সংস্থা - International Labour Organization , UN Women এবং Asian Development Bank - এর পক্ষ থেকে,গত ২৩শে এপ্রিল ঢাকার একটি স্থানীয় হোটেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (MoWCA), শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (MoLE) এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের (MoSW) সমন্বয়ে আয়োজন করা হয়েছিলো National Care Conclave 2026 এর লক্ষ্য হলো নীতিগত সংলাপ, বিনিয়োগের অগ্রাধিকার নির্ধারণ এবং অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সেবা অর্থনীতিকে শক্তিশালী করার জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রম কে এগিয়ে নিতে মূল উদ্যোক্তা দের একত্রিত করা। বর্তমানে সেবা খাতে—বিশেষ করে শিশু ও দীর্ঘমেয়াদী সেবায়—বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে রূপান্তরমূলক সম্ভাবনা তৈরি হয়েছে। এটি নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণকে ত্বরান্বিত করতে পারে, বাংলাদেশ ও বিদেশে সেবা খাতে লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, লিঙ্গ বৈষম্য কমাতে পারে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারে। এই কর্মসূচিতে একটি মূল বক্তব্য, উচ্চ-পর্যায়ের প্যানেল আলোচনা এবং কারিগরি অধিবেশনের পাশাপাশি বাংলাদেশের জন্য নেটওয়ার্কিং ও অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে গুরুত্বারোপ করা হয় । বিশদা ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী মিরা মিত্র এই সম্মেলনে অংশগ্রহণ করেন এবং ভরসা কেয়ার এর স্টল এ তাদের কার্যক্রম প্রদর্শিত হয় ।
# Elderly
# Care workers
# Home care