MFSY Job Circular Page

MFSY Job Circular Page Follow My MFSY Vlogs Page
Job Circular News Post

📥 প্রবেশপত্র ডাউনলোড নোটিশ 📥✅ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (bwdb) এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউলোড নোটিশ✅ ...
07/12/2025

📥 প্রবেশপত্র ডাউনলোড নোটিশ 📥
✅ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (bwdb) এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউলোড নোটিশ
✅ পরীক্ষার তারিখঃ TBA
✅ Admit: https://jobs.bwdb.gov.bd

সরকারি অর্থায়নে সম্পূর্ণ ফ্রিতে / বিনা খরচে প্রশিক্ষণ বিজ্ঞপ্তি✅ Association of Export Oriented Shipbuilding Industries ...
30/11/2025

সরকারি অর্থায়নে সম্পূর্ণ ফ্রিতে / বিনা খরচে প্রশিক্ষণ বিজ্ঞপ্তি
✅ Association of Export Oriented Shipbuilding Industries of Bangladesh (AEOSIB)
✅ Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)

আজকের অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক এর মূল প্রশ্নতারিখঃ ২৯-১১-২০২৫      #সহকারী_উপখাদ্য_পরিদর্শক #উপ...
29/11/2025

আজকের অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক এর মূল প্রশ্ন
তারিখঃ ২৯-১১-২০২৫

#সহকারী_উপখাদ্য_পরিদর্শক
#উপখাদ্য_পরিদর্শক

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (bpdb)👉 পদের নামঃ সাহায্যকারী 👉 পদ সংখ্যাঃ ১৫৯৬ টি 👉 আব...
24/11/2025

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (bpdb)
👉 পদের নামঃ সাহায্যকারী
👉 পদ সংখ্যাঃ ১৫৯৬ টি
👉 আবেদন ফীঃ ৫৬/- টাকা
👉 আবেদন শুরুঃ ২৪ নভেম্বর ২০২৫
👉 আবেদনের লিংকঃ https://bpdb.teletalk.com.bd/bpdb25V3/
👉 আবেদনের শেষ তারিখঃ ১৫ ডিসেম্বর ২০২৫

22/11/2025

দৌড়াবেন না, আশ্রয় নিন! (৫ম তলা বা তার উপরে) 🛑

উঁচু ভবনে (৫ম, ৬ষ্ঠ, ৭ম তলা বা তার উপরে) থাকলে, বের হওয়ার চেষ্টা করা সবচেয়ে বড় ভুল। বাস্তবতা হলো, নিচের তলা ভেঙে পড়ার আগেই আপনি সিঁড়িতে বিশৃঙ্খলা, ধাক্কাধাক্কি এবং অন্ধকারে আটকা পড়বেন।

ভয়ঙ্কর সত্য: ৯০% মানুষ সিঁড়িতেই মারা যায় বা গুরুতর আহত হয়। ভূমিকম্প শুরু হলে সিঁড়ি বা বারান্দা অত্যন্ত বিপজ্জনক!

দ্রুত আশ্রয় নিন (Drop—Cover—Hold On):

বিছানায় থাকলে: শক্তভাবে খাটের নিচে ঢুকে পড়ুন।

অন্যান্য কক্ষে থাকলে: মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন।

আশ্রয় না পেলে: শক্তিশালী দেয়ালের কোণে শরীর গুটিয়ে বসে মাথা ও ঘাড় ঢেকে রাখুন।

মাথা সুরক্ষিত রাখুন: বাথরুমের বালতি উল্টো করে, হেলমেট, ঝুড়ি বা শক্ত ব্যাগ যা পাবেন, তা দিয়ে মাথা ঢেকে রাখুন।

বারান্দা এড়িয়ে চলুন: রেলিং বা স্লাব ভেঙে পড়তে পারে।

২. সৌভাগ্যবানদের জন্য কৌশল (১ম ও ২য় তলা) 🚪

আপনি যদি ১ম বা ২য় তলায় থাকেন, তবে আপনার হাতে বের হওয়ার সুযোগ আছে। এই সুযোগ কাজে লাগাতে হবে দ্রুততার সাথে।

দরজা খোলা রাখুন: কম্পন শুরু হওয়ার সাথে সাথে দরজা খুলে দিন (জ্যাম হওয়া এড়াতে)।

তাৎক্ষণিক নির্গমন: ১৫-২০ সেকেন্ডের মধ্যে সিঁড়ি দিয়ে নিচে নেমে রাস্তায় চলে আসুন।

দূরত্ব বজায় রাখুন: রাস্তায় এসে কখনো বিল্ডিং-এর গা ঘেঁষে দাঁড়াবেন না। ভেঙে পড়া রোধে ভবন থেকে কমপক্ষে ১০০ ফুট দূরে সরে যান এবং খোলা মাঠে চলে যান।

৩. ধ্বংসস্তূপের নিচে আটকে গেলে করণীয় (Think Fast!) 🗣️

আটকে পড়লে শান্ত থাকা এবং সঠিক সংকেত দেওয়া আপনার জীবন বাঁচাতে পারে।

চিৎকার করবেন না: চিৎকার করলে ধুলো ফুসফুসে ঢুকতে পারে এবং গলা দ্রুত শুকিয়ে যাবে।

সংকেত ব্যবহার করুন:

হুইসেল থাকলে একটানা বাজান।

না থাকলে, আন্তর্জাতিক রেসকিউ সিগন্যাল হিসেবে দেয়ালে বা শক্ত পাইপে তিনবার টোকা দিন।

সংরক্ষণ করুন: মোবাইল টর্চ অন করে রাখুন। কথা বলবেন না, ব্যাটারি বাঁচান।

নিরাপত্তা: মুখে কাপড় চেপে ধরুন যাতে ধুলো শ্বাসযন্ত্রে প্রবেশ না করে।

৪. দৈনন্দিন প্রস্তুতি (আজ থেকেই শুরু করুন) 🛠️

প্রস্তুতি ছাড়া ঢাকায় ভূমিকম্প হলে বেঁচে থাকা ভাগ্যের উপর, কিন্তু প্রস্তুতি থাকলে বেঁচে থাকা ভাগ্যের হাতে!

ঘুমের প্রস্তুতি: বিছানার পাশে একজোড়া জুতা, একটি হেলমেট এবং একটি হুইসেল রাখুন।

ভারী আসবাব: ভারী আলমারি, ফ্রিজ, এবং টিভি এমন জায়গায় রাখুন যাতে পড়ে গিয়ে আঘাত না করতে পারে। পারলে দেওয়ালের সাথে বেঁধে রাখুন।

গ্যাস সিলিন্ডার: চেইন বা ফিতা দিয়ে মজবুতভাবে বেঁধে রাখুন।

নির্গমন: দরজা যেন কখনও অটো-লক না হয়। জরুরি চাবি সবসময় কাছাকাছি রাখুন।

৫. শেষ বার্তা ও মানসিক শক্তি 🙏

এই ঘনবসতিপূর্ণ শহরে, যেখানে ৫ থেকে ৭ তলার অ্যাপার্টমেন্টই প্রধান আবাসন, সেখানে সচেতনতা জীবনের সবচেয়ে বড় রক্ষাকবচ।

আমার সিদ্ধান্ত: "আমি ৪র্থ তলার উপরে—তাই আমি দৌড়াবো না, শুধু টেবিল বা বিছানার নিচে ঢুকবো। আমি যদি ১ম-২য় তলায় থাকি—প্রথম ২০ সেকেন্ডে বের হয়ে যাবো।"

প্রকৃতির কাছে আত্মসমর্পণ: জীবন কখনও কখনও কঠিনভাবে মনে করিয়ে দেয়—প্রকৃতি কত শক্তিশালী, আর মানুষ কত সহজেই ভেঙে যেতে পারে। দুর্যোগে মানুষের কিছু করার থাকে না, কিন্তু একটু সচেতনতা, একটু প্রস্তুতি—এটাই আমাদের শক্তি।

জীবন মানে শুধু শ্বাস নেওয়া না, জীবন মানে সচেতন থাকা, আর প্রতিটি মুহূর্তকে সম্মান করা, যেন এটা শেষ সুযোগ।

আপনার শেষ কথাটিই আমাদের প্রেরণা: জীবন অনিশ্চিত, কিন্তু কৃতজ্ঞতা নিশ্চিত। যা আছে, যতটুকু আছে—সেটাই আমাদের শক্তি।



নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩👉 প্রতিষ্ঠানঃ স্থানীয় সরকার বিভাগ (lgd)👉 পদের নামঃ বিভিন্ন পদ 👉 পদ সংখ্যাঃ ৮৯৭টি 👉 আবেদন ফীঃ ২২৩/-, ১৬...
18/11/2025

নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ স্থানীয় সরকার বিভাগ (lgd)
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পদ সংখ্যাঃ ৮৯৭টি
👉 আবেদন ফীঃ ২২৩/-, ১৬৮/-, ১১২/- ও ও ৫৬/- টাকা
👉 আবেদন শুরুঃ ২০ নভেম্বর ২০২৫
👉 আবেদনের লিংকঃ https://lgd.teletalk.com.bd/
👉 আবেদনের শেষ তারিখঃ ১৫ ডিসেম্বর ২০২৫

 #সিভিল-৮ জন নতুন সার্কুলার।।৪৪ পদে জাতীয় ক্রীড়া পরিষদ (nsc) এ নিয়োগ বিজ্ঞপ্তি - ১০/১২Deadline: 10 Dec 2025🇧🇩 নিয়োগ বি...
17/11/2025

#সিভিল-৮ জন নতুন সার্কুলার।।
৪৪ পদে জাতীয় ক্রীড়া পরিষদ (nsc) এ নিয়োগ বিজ্ঞপ্তি - ১০/১২
Deadline: 10 Dec 2025

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ জাতীয় ক্রীড়া পরিষদ (nsc)
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পদ সংখ্যাঃ ৪৪টি
👉 আবেদন ফীঃ ২২৩/-, ১৬৮/- ও ৫৬/- টাকা
👉 আবেদন শুরুঃ ১৩ নভেম্বর ২০২৫
👉 আবেদনের লিংকঃ https://nsc.teletalk.com.bd
👉 আবেদনের শেষ তারিখঃ ১০ ডিসেম্বর ২০২৫

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩👉 প্রতিষ্ঠানঃ স্থানীয় সরকার বিভাগ (lgd)👉 পদের নামঃ বিভিন্ন পদ👉 পদ সংখ্যাঃ ৯৩টি👉 আবেদন ফীঃ ২০০/- ও ৫...
17/11/2025

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ স্থানীয় সরকার বিভাগ (lgd)
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পদ সংখ্যাঃ ৯৩টি
👉 আবেদন ফীঃ ২০০/- ও ৫০/- টাকা
👉 আবেদন শুরুঃ ১৯ নভেম্বর ২০২৫
👉 আবেদনের লিংকঃ https://lgd.teletalk.com.bd/
👉 আবেদনের শেষ তারিখঃ ১৮ ডিসেম্বর ২০২৫

🔴 সম্পূর্ণ সার্কুলার এর জন্য ছবি ডাউনলোড করুন HQ

শুনেন,অফিস ”সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৬ গ্রেড)” চাকরির জন্য কোথাও কোচিং না করে, একা একা পড়ে কিভাবে প্রস্তুতি ন...
10/11/2025

শুনেন,
অফিস ”সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৬ গ্রেড)” চাকরির জন্য কোথাও কোচিং না করে, একা একা পড়ে কিভাবে প্রস্তুতি নিবেন। [পূর্ণাঙ্গ গাইডলাইন]

[লক্ষ্য করুন- এই সিলেবাসে উচ্চমান সহকারী, অফিস সহকারী, ক্যাশিয়ার, হিসাব সহকারী, হিসাব রক্ষক, প্রধান সহকারী, স্টেনো, স্বাস্থ্য সহকারী, অফিস সহায়ক ইত্যাদি সম পদের প্রস্তুভি কাভার হবে, ইনশাহ'আল্লাহ]

১৬ গ্রেডের উল্লিখিত পদে সাধারণত ৭৫% ক্ষেত্রে লিখিত হয় (মন্ত্রণালয়, ডিসি অফিস, সিভিল সার্জন অফিস সহ বিভিন্ন অধিদপ্তরে) + ২৫% ক্ষেত্রে প্রিলি হয় (কিছু মন্ত্রণালয়, খাদ্য, মাদক, দুদক, আরো কিছু জায়গাতে)।

পরীক্ষার ধাপ সাধারণত:
লিখিত > ব্যবহারিক > ভাইভা > চূড়ান্ত নিয়োগ (৭৫ শতাংশ ক্ষেত্রে)।
প্রিলি > লিখিত > ব্যবহারিক > ভাইভা > চূড়ান্ত নিয়োগ (২৫ শতাংশ ক্ষেত্রে)।
বি:দ্র: বর্তমান প্রেক্ষাপটে লিখিত/প্রিলি শতাংশ হার কিছু কম বেশি হতে পারে।

লিখিত প্রস্তুতি কীভাবে নিবেন?
বই: সেল্প প্রিপারেশন/ জব পিড়িয়া এর বাংলা, ইংরেজি, গণিত (এক্ষেত্রে ৬-১০ বোর্ড বই বেস্ট অপশন তবে নিজে বুঝে নোট করতে সময় লাগবে), সাধারণ জ্ঞান বিষয়ভিত্তিক বই।
বিষয়ভিত্তিক পড়া শেষে রিসেন্ট পাবলিকেশন্স এর ২৩-২৫ সালের লিখিত প্রশ্ন ব্যাংক নিয়ে নিজে নিজে সমাধান করা, না পারা গুলো নিজের স্টাইল এ নোট করে পড়া।

পড়ার নিয়ম:
বাংলা: প্রথমে বাংলার “বাগধারা, এক কথায় প্রকাশ, সন্ধি বিচ্ছেদ, বিপরীত শব্দ, বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি, সমাস, কারক, প্রকৃতি-প্রত্যয় (মাঝে মাঝে আসে), পারিভাষিক শব্দ, বিগত সালের গুরুত্বপূর্ণ সাহিত্য প্রশ্ন গুলো বিগত সালে আসাগুলো ভালো ভালো পড়ে নিতে হবে।
সমাস ও কারকের জন্য ৯-১০ এর গ্রামার বেস্ট বই।

ইংরেজি: Idiom, Preposition, Translation, Voice Change, Gender, Number, Transformation, Spelling, Synonym, Antonym, Right form of verbs এগুলো বিগত সালে আসা প্রশ্ন ভালোভাবে পড়ে নিতে হবে।

গণিত: ঐকিক নিয়ম (এর মধ্যে নল-চৌবাচ্চা, নৌকা-স্রোত, কাজ, ইত্যাদি আছে), লাভ-ক্ষতি, সুদ কষা, পরিমাপ, বয়স, অনুপাত, মান নির্ণয় (বর্গ, ঘন) উৎপাদকে বিশ্লেষণ, ত্রিকোনমিতি, জ্যামিতির সূত্র।
পরামর্শ: ম্যাথের ক্ষেত্রে বেস্ট হলো ৬-১০ এর বোর্ড বই, বিশেষ করে ৮ ও ৯ এর বই ট্রাম্পকার্ড। ৮ ও ৯ এর বইয়ের উদাহরণ গুলো খাতায় নোট করে নিয়ে বারবার রিভিশন দিতে হবে (এখান থেকেই হুবহু কমন আসে)।

সাধারণ জ্ঞান: বিগত সালের বাংলাদেশ গুরুত্বপূর্ণ টপিকগুলো, একই ভাবে আন্তর্জাতিক এর গুরুত্বপূর্ণ (মুদ্রা, রাজধানী, গুরুত্বপূর্ণ স্থাপনা, চুক্তি, প্রণালী, আবিষ্কার, ইত্যাদি) বিগত সালের প্রশ্ন।
আর বর্তমানে প্রত্রিকা দেখার বিকল্প নেই, বিশেষ করে যমুনা টেলিভিশন এর i-desk, and daily news দেখা জরুরি।

কম্পিউটার ও অন্যান্য: কম্পিউটার বিগত সালে আসা প্রশ্নোত্তর। আর অন্যান্যোর এব্রিভিয়েশন পড়তে হবে, এক্ষেত্রে বিগত সালে আসা ১০০-১৫০ পড়তে পারলেই হবে। ইনশাহ’আল্লাহ।

প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ কি পড়বেন?
সাধারণত-
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান (স্বাস্থ্য খাতে উন্নয়ন, অর্থনীতি খাতে প্রবাসীদের অবদান, পদ্মা সেতুর ভবিষ্যৎ ও সম্ভাবনা এমন প্রতিষ্ঠান সম্পর্কিত);
সংশ্লিষ্ট সময় (যেমন: উইন্টার মর্নিং, পহেলা বৈশাখ, মে দিবস, রেইনি ডে);
সাম্প্রতিক ঘটনাকাল (যেমন: বর্তমানে চলে জুলাই-২৪, এছাড়াও সময়ে সময়ে যেগুলো ট্রেন্ডিং সেগুলো নিয়ে প্যারাগ্রাফ/ অনুচ্ছেদ)।

প্রিলির জন্য কী পড়ব?
প্রিলির জন্য বিষয়ভিত্তিক পড়তে পারলে ভালো হয়।
তবে, বিসিএস প্রশ্নব্যাংক (প্রফেসর/ প্রিসেপটর) ব্যাখ্যাসহ পড়তে পারলে উল্লিখিত পদের প্রিলিমিনারিতে ভালো করা যায় (অনেক অভিজ্ঞ বড়ভাইদের মতামদের ভিত্তিতে)।

~এখন বলব কম্পিউটার এর ব্যবহারিক প্রস্তুতি নিয়ে~
কম্পিউটার ব্যবহারিক এর জন্য সাধারণত ২০/২০ বাংলা ও ইংরেজিতে টাইপ স্পিড চাওয়া হয়ে থাকে + ৬ (মাস) মেয়াদী কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন হয়। ৬ মাসের কথা কোথায় কোথাও সার্কুলারে সরারি উল্লেখ থাকে, কোথাও কোথাও বলা থাকেনা।
কম্পিউটার সার্টিফিকেট এর জন্য এলাকার যুব উন্নয়ন, কারিগরী শিক্ষাবোর্ডে নিবন্ধিত যেকোনো দোকান/ ট্রেনিং সেন্টার এ যোগাযোগ করে ২-৩ হাজার টাকায় কোর্স করে, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট অর্জন করা যায়।

ব্যবহারিক পরীক্ষা কীভাবে হয়?
টাইপিং টেস্টের ক্ষেত্রে কম্পিউটার কাউন্সিল ও অনান্য জায়গাতে ব্যবহারিক হয়ে থাকে। এ বিষয়ে বিস্তারিত ভিডিও দেয়া আছে আমার আইডির রিলস সেকশনে।

টাইপ কিভাবে শিখবেন?
টাইপের বেসিক থেকে শুরু করে সকল টিপস দেখানো আছে আমার আইডির রিলস সেকশন এ।

অফিসের জন্য কম্পিউটারের কি কি কাজ জানতে হয়?
সাধারণত সরকারি অফিসে মাইক্রোসফট অফিস ব্যবহার করে চিঠিপত্র লেখা, ই-মেইল করতে জানা, এক্সেল এর কিছু কাজ করা জানতে হয়। (কিছু বিষয়ে ভিডিও দেয়া আছে আমার আইডির রিলস সেকশন এ। আর বাকি বিষয় অফিসের সিনিয়র দের সাথে থেকে শিখে নেয়া যায়।)

©
মোহাম্মদ শাকিব খান
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
গণপূর্ত অধিদপ্তর, ঢাকা।
সুপারিশপ্রাপ্ত: অফিস সহ: কাম-কম্পি: মুদ্রাক্ষরিক, জেলা ও জায়রা জজ আলাদত, খুলনা।
সুপারিশপ্রাপ্ত: অফিস সহ: কাম-কম্পি: মুদ্রাক্ষরিক, মৎশ্য অধিদপ্তর, ঢাকা।

শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেন, লেগে থাকুন, হাল ছাড়া যাবেনা একদম।

৩০৭ পদে "বাংলাদেশ বিমান বাহিনী" তে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি - ০৮/১১Deadline: 8 Nov 2025 🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩👉 প্রতিষ্ঠা...
07/11/2025

৩০৭ পদে "বাংলাদেশ বিমান বাহিনী" তে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি - ০৮/১১
Deadline: 8 Nov 2025

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ বিমান বাহিনী
👉 পদের নামঃ বিভিন্ন বেসামরিক পদ
👉 পদ সংখ্যাঃ ৩০৭টি
👉 আবেদন ফীঃ ১০০/- ও ৫০/- টাকা
👉 আবেদনের লিংকঃ https://joinairforce-civ.baf.mil.bd
👉 আবেদনের শেষ তারিখঃ ৮ নভেম্বর ২০২৫

ব্যাগডেট প্রত্যাশীরা আরো কি ঘরে বসে থাকবেন ?
06/11/2025

ব্যাগডেট প্রত্যাশীরা আরো কি ঘরে বসে থাকবেন ?

Standard Pe*******onTest (SPT নির্ণয়) আদর্শ পেনিট্রেশন পরীক্ষঃSPT নির্ণয় বা আদর্শ পেনিট্রেশন পরীক্ষা একটি ইন-সিটু পরীক্ষ...
06/11/2025

Standard Pe*******on
Test (SPT নির্ণয়) আদর্শ পেনিট্রেশন পরীক্ষঃ
SPT নির্ণয় বা আদর্শ পেনিট্রেশন পরীক্ষা একটি ইন-সিটু পরীক্ষা। যেসব সংসক্তিহীন মৃত্তিকার (যেমন- বালি মাটি) স্যাম্পল নেয়া কষ্টকর, ঐ সকল ক্ষেত্রে এ পরীক্ষা বিশেষ উপযোগী।

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও
মালামালের মধ্যে বালতি, কোদাল, শাবল, ড্রিল রড, স্প্লিট ব্যারেল, 63.5 কেজি ওজনের হাতুড়ি ইত্যাদির প্রয়োজন।

কাজ করার নিয়মঃ

১) প্রথমে মাটিতে ৫৫মিমি থেকে ১৫০মিমি ব্যাসবিশিষ্ট একটি গর্ত খনন করতে হবে।
২) ড্রিল এর সাথে স্পিট ব্যারেল নমুনা সংগ্রাহকটি যুক্ত করতে হবে। অতঃপর একে গর্তের নিচের প্রান্তে স্থাপন করতে হবে।
৩) ৬৫ কেজি ওজনের হাতুড়ি দিয়ে ৭৫সেমি উপর হতে মিনিটে ৩০ বার ফেলতে হবে।
৪) ১৫০মিমি অন্তর অন্তর গভীরতায় পৌঁছাতে আঘাতের সংখ্যা হিসেব করতে হবে।
৫) ১ম ১৫০মিমি এর জন্য আঘাত সংখ্যা বাদ দিয়ে পরবর্তী ৩০০মিমি গভীরতার জন্য প্রাপ্ত আঘাত হিসাব করতে হয়। এ সংখ্যাই পেনিট্রেশন (N) সংখ্যা বা পেনিট্রেশন রেজিস্ট্যান্স।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when MFSY Job Circular Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category