26/09/2026
রিক্রুটমেন্ট শুধু CV Shortlisting নয়,এটি একটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
Talent Acquisition এর প্রাথমিক পর্যায়ে অনেক প্রতিষ্ঠানে Junior level CV screening এর দায়িত্ব দেওয়া হয়। কিন্তু বাস্তবতা হলো, অনেক সময় প্রতিটি CV গভীরভাবে পড়া বা প্রার্থীর সম্পূর্ণ অভিজ্ঞতা ও potential বোঝার মতো পর্যাপ্ত সময় দেওয়া হয় না। এর ফলে শুরুতেই অনেক যোগ্য candidate বা potential talent বাদ পড়ে যায়।
অন্যদিকে, Senior level recruitment আরও বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র CV বা interview performance দেখে কোনো senior professional কে নিয়োগ দিলে অনেক সময় বাস্তব competency, leadership ability এবং functional depth যথাযথভাবে যাচাই করা হয় না। বিশেষ করে যখন decision maker এর সংশ্লিষ্ট department সম্পর্কে পর্যাপ্ত technical knowledge থাকে না, তখন একজন candidate তার অভিজ্ঞতা ও presentation দিয়ে নিজেকে convincingভাবে উপস্থাপন করতে পারেন,কিন্তু নিয়োগের কয়েক মাস পরই তার actual capability এর সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠতে পারে।
এর ফলাফল শুধু একটি wrong recruitment decision এর মধ্যে সীমাবদ্ধ থাকে না। একটি ভুল নিয়োগের কারণে,
Financial loss হতে পারে
Team structure ও productivity ক্ষতিগ্রস্ত হতে পারে
Existing talent demotivated বা lost হতে পারে
Leadership gap তৈরি হতে পারে
Employee turnover বাড়তে পারে
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ,প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি growth বাধাগ্রস্ত হতে পারে
তাই Recruitment should be treated as a strategic business decision, not merely an HR activity.
বিশেষ করে critical এবং senior positions এর ক্ষেত্রে প্রয়োজন structured assessment, competency based evaluation, proper reference checking এবং functional expertise এর সমন্বয়।
একজন ভুল মানুষকে নিয়োগ করার খরচ শুধু তার salary নয়,এর সঙ্গে জড়িয়ে থাকে সময়, business opportunity, team performance এবং কখনও কখনও পুরো organizational structure এর ক্ষতি।
সব হারানোর পর recruitment এর গুরুত্ব বোঝার চেয়ে, সঠিক talent নির্বাচন করার সময়ই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।