05/04/2020
Work From Home: ঘরে বসে কাজ শিখুন
Covid 19 এর কারণে আজ সারা পৃথিবী এক কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছে। সৃষ্টির সেরাজীব আজ একটি অদৃশ্য খুদ্রাতিক্ষুদ্র জীবাণুর কাছে প্রায় সম্পূর্ণ ধরাশায়ী অবস্থা। এই পরিস্থিতি মোকাবেলায় আজ সকল দ্বায়িত্বশীল ব্যাক্তিবর্গ আপ্রাণ চেষ্টায় স্বর্বাত্মক কর্মে নিয়োজিত। আপনারা যারা শিক্ষিত নর-নারী ঘরে বসে বেকার সময় কাটাচ্ছেন, তাদের এই বেকার সময়টাকে কাজে লাগানোর জন্য আমরা একটু চেষ্টা করছি। আর যে বিষয় নিয়ে কথা বলছি, সেটা হলো Work From Home, অর্থাত ঘরে বসে কাজ.
আপনারা যারা ঘরে বসে কাজ করতে চান, তাদেরকে আমরা দিক নির্দেশনা দিচ্ছি, কিভাবে আপনারা ঘরে বসে কাজ করে উপার্জন করতে পারেন। সাধারণত ঘরে বসে কাজ করার অনেক উপায় আছে, এই কাজগুলোকে আমরা প্রাথমিকভাবে ২টি ভাগে ভাগ করতে পারি। যথাঃ
১ম: অনলাইন কাজ, অর্থাত ইন্টারনেট এবং কম্পিউটার ভিত্তিক কাজ।
২য়: ঘরে বসে নিজ হাতে লোকাল পণ্য উত্পাদনেই কাজ।
এবার আসি ১ম: ঘরে বসে অনলাইন কাজের কথায়: অনলাইন এ কাজ করতে হলে আপনাকে নিম্নে বর্ণিত যে কোনো একটি বিষয়ে অবশই নির্দিষ্ট পরিমান শিক্ষা থাকতে হবে ও দক্ষ হতে হবে। আমি শিক্ষিত হতে হবে বলছি এই অর্থে যে, আপনাকে ক্লায়েন্ট এর সাথে নিয়মিত কথা বলে/ লিখে যোগাযোগ রক্ষা করতে হবে, তার প্রয়োজনগুলো ভালোভাবে বুজতে হবে। আর আপনি যে কাজটি করতে পারবেন বলে নিয়েছেন, তা ঠিক সময়ে সরবরাহ করতে হলে দক্ষতা দরকার।
১. গ্রাফিক ডিজাইন
২. ওয়েব ডিজাইন
৩. ডিজিটাল মার্কেটিং
৪. সোশ্যাল মিডিয়া মার্কেটিং
৫. সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন
৬. আর্টিকেল রাইটিং
৭. ইমেল মার্কেটিং
এছাড়া আরোও অনেক কাজ আছে যে কাজগুলো আপনি দক্ষ হলে ঘরে বসে করতে পারেন।
এবার আসি ২য়: ঘরে বসে লোকাল কাজের কথায়: আপনি যদি হাতের কোনো কাজ, যেমন ভালো আচার বানানো, সেলাইয়ের কাজ, ভালো রান্না, বুটিক এর কাজ, এছাড়া মানুষের প্রয়োজনে লাগে এমন অনেক কাজ আছে যা আপনি ঘরে বসে অনায়াসে করতে পারেন।
আপনারা যারা কাজ ঘরে বসে কাজ করতে আগ্রহী, তাদের জন্য আমরা পরবর্তী করণীয় কাজের নির্দেশনা দিবো। তবে তার আগে, আপনাদের এই কাজে আগ্রহ আছে কি না তা মতামত দিয়ে জানাবেন।
ধন্যবাদ,
মোঃ মুহিব্বুল্লাহ ছিদ্দিকী
সিইও,ওয়েবটেক
https://webtech.com.bd/
http://muhibbullah.com/