26/03/2026
সৌদি আরবের রিয়াদে অবস্থানরত বাংলাদেশি ভাই ও বোনদের জন্য জরুরি বার্তা। গত ২৫ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও যারা দেশ ছাড়তে পারেননি, তাদেরকে আগামী ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
নির্ধারিত সময়ের মধ্যে দেশ ছাড়লে কোনও জরিমানা প্রযোজ্য হবে না। তবে নির্দেশ অমান্য করলে জরিমানাসহ আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারে। এই তথ্য নিশ্চিত করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
#বাংলাদেশ #সৌদি #ভিসা #আপডেট #আন্তর্জাতিক