Kokil Bd Online Service

Kokil Bd Online Service এখানে সকল সরকারি প্রতিষ্ঠান সমূহের চ? এই পেজের মাধ্যমে সব ধরনের সরকারি বেসরকারি চাকুরির খবর দেওয়া হবে।

05/02/2022

Bangladesh Police Constable Job Circular 2022

বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নতুন নিয়োগ শুরু হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন ৪০০০ হাজার শূন্য পদে কনস্টেবল নিয়োগের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ৪০০০ হাজার পদের মধ্যে ৩,৪০০ জন পুরুষ ও ৬০০ জন নারীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ০১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রত্যেক জেলায় আলাদা আলাদা তারিখে নিয়োগ পরীক্ষা শুরু হবে, নিচে টেবিলে জেলাভিত্তিক পরীক্ষার সময়সূচি দেয়া আছে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://police.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কনস্টেবল পদে আবেদন করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ০১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
Apply
পুলিশের কনস্টেবল পদে নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে ২ দশমিক ৫ ।

বয়স: আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ১৮ থেকে ২০ বছর হতে হবে। শুধু অবিবাহিত নারী ও পুরুষরা আবেদন করতে পারবেন।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। তবে উপজাতীয় এবং মুক্তিযোদ্ধা কোটায় পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩১ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে, তবে উপজাতীয় এবং মুক্তিযোদ্ধা কোটায় নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে।

বেতন ও ভাতা: ছয় মাসের প্রশিক্ষণ চলাকালে পাওয়া যাবে পোশাক, থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধা। পাশাপাশি প্রশিক্ষণকালীন সময়ে প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা দেয়া হবে। প্রশিক্ষণ শেষে নিয়োগপ্রাপ্তদের ২০১৫ সালের বেতন স্কেলের ১৭তম গ্রেড অনুযায়ী বেতনক্রম হবে ৯০০০-২১৮০০ টাকা।

বাছাই পরীক্ষা

শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা নেওয়া হবে প্রার্থীর নিজ জেলার পুলিশ লাইনস ময়দানে। নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে প্রয়োজনীয় কাগজপত্রসহ। চাকরি প্রার্থীদের সঙ্গে রাখতে হবে কর্তৃপক্ষের অনুমতিপত্র। শারীরিক মাপ পরীক্ষায় বয়স, উচ্চতা, বুকের প্রস্থ ও ওজন ঠিক আছে কি না যাচাই করা হবে। এরপর অংশ নিতে হবে দৌড়, জাম্পিং, রোপ ক্লাইমিং, পুশ-আপ, ড্রাগিং-এ।

পরীক্ষায় উত্তীর্ণ হলে জেলার পুলিশ সুপার পরবর্তী পরীক্ষার জন্য প্রবেশপত্র ইস্যু করবেন। একই সঙ্গে তিনি লিখিত পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করে প্রার্থীদের জানিয়ে দেবেন। লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে ।

শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে নির্দিষ্ট দিনে বসতে হবে লিখিত পরীক্ষায়। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নির্ধারিত তারিখে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এতে থাকবে ১৫ নম্বর। ব্যক্তিগত পরিচিতিমূলক প্রশ্নের পাশাপাশি প্রার্থীর মানসিক দক্ষতা, মূল্যবোধ বিচারের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় এ পরীক্ষায়।

শারীরিক মাপ ও Physical Endurance Test এবং লিখিত পরীক্ষার সময়সূচি:
জেলা শারীরিক মাপ লিখিত পরীক্ষা
ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, খাগড়াছড়ি, নওগাঁ, পটুয়াখালী, খুলনা, ঝিনাইদহ, লালমনিরহাট, ময়মনসিংহ ০৯-১১ মার্চ ২০ মার্চ
নরসিংদী, গাজীপুর, ফেনী, বান্দরবান, রাজশাহী, নাটোর, বাগেরহাট, রংপুর, ভোলা, সুনামগঞ্জ, নেত্রকোণা ১২-১৪ মার্চ ২০ মার্চ
কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুষ্টিয়া, মাগুরা, পিরোজপুর, সিলেট, শেরপুর ২০-২২ মার্চ ২৯ মার্চ
ঢাকা, মানিকগঞ্জ, কক্সবাজার, বি-বাড়ীয়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, বরিশাল, মৌলভীবাজার ২২-২৪ মার্চ ২৯ মার্চ
মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরগুনা, চট্টগ্রাম, লক্ষীপুর, গাইবান্ধা, পঞ্চগড়, সাতক্ষীরা, মেহেরপুর, পাবনা ২৭-২৯ মার্চ ৮ এপ্রিল
নারায়ণগঞ্জ, গোলাপগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, নড়াইল, নোয়াখালী, বগুড়া, ঝালকাঠি, হবিগঞ্জ, জামালপুর ২৯-৩১ মার্চ ৮ এপ্রিল

30/01/2022

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ BRTC Job Circular 2022
BRTC Job Circular

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি’র শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন ১টি পদে মোট ২০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।
Bangladesh Road Transport Corporation (BRTC) Job Circular 2022

পদের নাম: কন্ডাক্টর, গ্রেড-ডি (কাউন্টারম্যান)
পদ সংখ্যা: ২০০ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা।

আবেদন শুরুর সময়: ১৩ জানুয়ারি ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://brtc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি Bangladesh Railway Job Circular 2022Bangladesh Railway Job Circularবাংলাদেশ রেলওয়ের স্থ...
28/01/2022

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি Bangladesh Railway Job Circular 2022
Bangladesh Railway Job Circular

বাংলাদেশ রেলওয়ের স্থায়ী শূন্যপদ সমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ রেলওয়ে খালাসী পদে মোট ১০৮৬ জনকে এবং সহকারী লোকমোটিভ মাস্টার পদে মোট ২৮০ জনকে নিয়োগের ঘোষণা করেছে। এই চাকরিতে পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
Bangladesh Railway Job Circular 2022

পদের নাম: খালাসী
পদ সংখ্যা: ১০৮৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন শুরুর সময়: ২০ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১০ ফেব্রুয়ারি ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

পদের নাম: সহকারী লোকমোটিভ মাস্টার
পদ সংখ্যা: ২৮০ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান) পাশ।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

আবেদন শুরুর সময়: ৩০ জানুয়ারি ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০৬ মার্চ ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://br.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

17/01/2022

CGA Job Circular 2022: হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় ০৫ টি পদে মোট ৪৭৮ জনকে নিয়োগ দেবে। উক্ত পদ গুলোতে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি( CGA Job Circular 2022 ) বিস্তারিত দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।
Office of the Controller General of Accounts Job Circular 2022

পদের নাম: অডিটর
পদ সংখ্যা: ৩৭৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১২,৫০০ – ৩০,২৩০ টাকা।

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।

পদের নাম: জুনিয়র অডিটর
পদ সংখ্যা: ৯২ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম: ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম: ড্রাইভার
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://cga.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ১২ জানুয়ারি ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২৭ জানুয়ারি ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ  ২০২২Bangladesh Army Job Circular 2022বাংলাদেশ সেনাবাহিনীতে পুরুষ ও মহিলা সৈনিক পদে নিয়োগ দেয়া...
01/01/2022

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২২
Bangladesh Army Job Circular 2022

বাংলাদেশ সেনাবাহিনীতে পুরুষ ও মহিলা সৈনিক পদে নিয়োগ দেয়া হবে, ২০২২ সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। বিস্তারিত বিজ্ঞাপনে দেখুন।

*বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগে আবেদনের সময়সীমা ১৫ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো*

আবেদনের সময়সীমা: এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন শুরু হবে ০১ ডিসেম্বর ২০২১ তারিখ এবং শেষ হবে ১৫ জানুয়ারি ২০২২ তারিখে।

পদের নাম: সাধারণ ট্রেড, বিএনসিসি এবং সেনাসন্তান।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
বয়স: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

পদের নাম: টেকনিক্যাল ট্রেড
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
বয়স: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ১৭ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।

শারীরিক যোগ্যতা : (পুরুষ) উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি), ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে (মহিলা) উচ্চতা ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি), ওজন ৪৭ কেজি (১০৪ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।

আবেদন পক্রিয়া: প্রার্থীকে টেলিটক সিমের মাধ্যমে এসএমএস পাঠিয়ে আবেদন করতে হবে। নিচে বিস্তারিত আলোচনা করা হল।

সাধারণ (জিডি) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

প্রথম এসএমএস: SAINIK1ST THREE LETTERS OF SSC BOARDROLLPASSING YEAR DISTRICT CODE

উদাহরণ: SAINIK DHA 236098 2018 34 (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

বিএনসিসি (BNCC) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

প্রথম এসএমএস: SAINIK1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE BNCC

উদাহরণঃ SAINIK DHA 236098 2018 34 BNCC (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

সেনাসন্তান (SS) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

প্রথম এসএমএস: SAINIK1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE SS

উদাহরণ: SAINIK DHA 236098 2018 34 SS (ঢাকা বাের্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড় অনুযায়ী)।

টিটিটিআই (TTTI) হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

প্রথম এসএমএস: SAINIK1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE TTTI

উদাহরণঃ SAINIK DHA 236098 2018 34 TTT (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

টেকনিক্যাল ট্রেডের (TT) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে (শুধুমাত্র পুরুষ প্রার্থী)। উল্লেখ্য, টেকনিক্যাল ট্রেড (IT) এ ভর্তি ইচ্ছুক প্রার্থীদের ভর্তি পরীক্ষা টেবিল-১ অনুযায়ী হবে, এই ক্ষেত্রে প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের সেন্টার কোড় এবং প্রার্থী যে ট্রেডএ ভর্তি হতে ইচ্ছুক টেবিল-১ অনুযায়ী সেই ট্রেজ এর কোড এসএমএস’এ দিতে হবে।

প্রথম এসএমএস: SAINIK1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE TT EXAM CENTER CODE TRADE CODE

উদাহরণঃ SAINIK DHA 236098 2018 34 IT 111 DVR (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

এসএমএস প্রেরণকৃত প্রার্থী যোগ্য হলে তাকে একটি পিন নাম্বার এসএমএসের মাধ্যমে প্রেরণ করা হবে। এই পিন নাম্বার দিয়ে পুণরায় প্রার্থীকে এসএমএস পাঠাতে হবে। এবার এসএমএস করার সময় ২০০ টাকা কাটা হবে। ২য় এসএমএস যেভাবে করবেন:

২য় এসএমএস: SAINIKYESPIN NUMBERপ্রার্থীর মোবাইল নাম্বার. লিখে পাঠাতে হবে ১৬২২২ এই নাম্বারে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে SAINIK এর পরিবর্তে FSAINIK টাইপ করে প্রথম ও দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে।

দ্বিতীয় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে একটি USER ID ও Password দেয়া হবে এই USER ID ও Password দিয়ে প্রার্থীকে http://sainik.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

01/01/2022

Planning Division Job Circular: পরিকল্পনা বিভাগের শূন্য পদসমূহে জনবল নিয়োগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পরিকল্পনা বিভাগ ০৬ টি পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই চাকরিতে সকল জেলার প্রার্থীদের আবেদনের সুযোগ আছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
Planning Division Job Circular 2022

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রী।
অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ০১ টি।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক/সমমান পাশ। কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০।

পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদের সংখ্যা: ০৪ টি।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক/সমমান পাশ। কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০।

পদের নাম: ট্রেসার
পদসংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ড্রাফটিং-এ উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক সার্টিফিকেট।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

পদের নাম: সর্টার
পদসংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাশ এবং তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে উত্তীর্ণ হতে হবে ।
বেতন স্কেল: ৮,৫০০ – ২০,৫৭০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৯ টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ।
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://plandiv.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ২১ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

30/12/2021

DWA Job Circular: মহিলা বিষয়ক অধিদপ্তরের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর ০৩টি পদে মোট ৫০৪ জনকে নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
Department of Women Affairs DWA Job Circular 2022

পদের নাম: ডে-কেয়ার ইনচার্জ
পদ সংখ্যা: ২৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ অথবা এসএসসি পাশ এবং শিশুযত্ন কর্মসূচী এবং নার্সিং-এ অভিজ্ঞতাসম্পন্ন।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ৬০ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৪১৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dwa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ২১ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১১ জানুয়ারি ২০২২ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

Bangladesh Gas Fields Company Limited job circular 2021: বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল)-এর শূন্যপদ স...
15/12/2021

Bangladesh Gas Fields Company Limited job circular 2021: বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল)-এর শূন্যপদ সমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানী লিমিটেড ০৯ টি পদে মোট ১৪৯ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ১৫ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পুর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেয়া হল।

পদের নাম : মেকানিক
পদের সংখ্যা : ১৫ টি।
শিক্ষাগত যোগ্যতা : জেনারেল মেকানিক্স/মেশিন টুলস অপারেশন/অটোমোটিভ- এ এসএসসি (ভোকেশনাল) উত্তীর্ণ।
বেতন স্কেল : ৯,৭০০ – ২৩,৪৯০ টাকা।

পদের নাম : ওয়েল্ডার
পদের সংখ্যা : ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতা : ওয়েলডিং এন্ড ফেব্রিকেশন-এ এসএসসি (ভোকেশনাল) উত্তীর্ণ।
বেতন স্কেল : ৯,৭০০ – ২৩,৪৯০ টাকা।

পদের নাম : এটেনডেন্ট (জেনারেটর)
পদের সংখ্যা : ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা : জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস-এ এসএসসি (ভোকেশনাল) উত্তীর্ণ।
বেতন স্কেল : ৯,৭০০ – ২৩,৪৯০ টাকা।

পদের নাম : এটেনডেন্ট (কম্প্রেসর)
পদের সংখ্যা : ১৫ টি।
শিক্ষাগত যোগ্যতা : রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং/জেনারেল মেকানিক্স/মেশিন টুলস অপারেশন-এ এসএসসি (ভোকেশনাল) উত্তীর্ণ।
বেতন স্কেল : ৯,৭০০ – ২৩,৪৯০ টাকা।

পদের নাম : ইনস্ট্রমেন্ট মেকানিক
পদের সংখ্যা : ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা : জেনারেল মেকানিক্স/মেশিন টুলস অপারেশন-এ এসএসসি (ভোকেশনাল) উত্তীর্ণ।
বেতন স্কেল : ৯,৭০০ – ২৩,৪৯০ টাকা।

পদের নাম : টার্ণার
পদের সংখ্যা : ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা : মেশিন টুলস অপারেশন-এ এসএসসি (ভোকেশনাল) উত্তীর্ণ।
বেতন স্কেল : ৯,৭০০ – ২৩,৪৯০ টাকা।

পদের নাম : ইলেকট্রিশিয়ান
পদের সংখ্যা : ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা : জেনারের ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস/জেনারেল ইলেকট্রনিক্স/রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং-এ এসএসসি (ভোকেশনাল) উত্তীর্ণ।
বেতন স্কেল : ৯,৭০০ – ২৩,৪৯০ টাকা।

পদের নাম : ড্রাইভার
পদের সংখ্যা : ৩০ টি।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পাশ।
বেতন স্কেল : ৯,৭০০ – ২৩,৪৯০ টাকা।

পদের নাম : নিরাপত্তা প্রহরী
পদের সংখ্যা : ৫০ টি।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পাশ।
বেতন স্কেল : ৮,৮০০ – ২১,৩১০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bgfcl.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ২৫ অক্টোবর ২০২১ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২১ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Kokil Bd Online Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kokil Bd Online Service:

Share

Category