26/08/2026
কেন বিপদ হয় ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে?
মূল কারণ,
ডিজিটাল মার্কেটিং আসলে ১টা স্কিল না—এটা একটা পুরো Skill Set!
অনেকে Digital Marketing শিখতে এসে প্রথমেই SEO, Facebook Ads, Content, Email, Affiliate—সব একসাথে শেখা শুরু করেন।
ফলাফল?
= কিছুদিন পর মাথা বলে—“ভাই, থাক! এসব বাদ, আগে একটা চাকরি খুঁজি!”
সত্যি কথা হলো, Digital Marketing- এর ভেতরের প্রতিটি চ্যানেলই আবার আলাদা একটি জগত।
প্রতিটির আছে আলাদা—
👉 নিয়ম-কানুন
👉 Strategy
👉 Tools
👉 Pricing & Budget
👉 Audience
👉 Algorithm
👉 Common Problems
👉 Advantages & Limitations
এগুলো বেসিক থিওরি ও কমন কনসেপ্ট আছে, কিন্তু সেটা অল্পই। অনেকের অবশ্য তাও বুঝতে কয়েক মাস সময় লাগতে পারে। কিন্তু, কমন থিওরীর পর ডিফারেন্সও ভালোই আলাদা!
অর্থাৎ 'Digital Marketing শেখা মানে একটা বই পড়া নয়; বরং মোটামুটি একটা ছোটখাটো লাইব্রেরির বই পড়া দ্বায়িত্ব কাধে তুলে নেয়া।
প্রফেশনাল পর্যায়ে প্রতিটি চ্যানেলে দক্ষ হতে অনেক সময় কয়েক মাস থেকে এক বছরেরও বেশি সময় লাগতে পারে।
তাই শেখার শুরুতেই সবকিছু একসাথে শেখার চেষ্টা করা সবসময় বুদ্ধিমানের কাজ নয়।
বিশেষ করে আমাদের মতো 'গরীব-মধ্যবিত্ত দেশের মানুষের জন্য'—যেখানে দ্রুত একটা স্কিল দিয়ে আয় শুরু করা অনেক সময় শেখার মোটিভেশন ধরে রাখার জন্যও জরুরি।
* তাহলে কী করবো?
= শুরুতে Digital Marketing-এর পুরো সমুদ্র একবারে পান করার চেষ্টা না করে, ১টা Niche/Channel বেছে নিতে হবে।
সেটা ভালোভাবে শিখতে হবে →
ঐ শাখা সংশ্লিষ্ট ছোট ছোট কাজ খুজে নিতে →
আয় শুরু করা দরকার, যত দ্রুত সম্ভব →
তারপর ধীরে ধীরে অন্য Channel শেখা যেতে পারে
কারণ,
'আগে ১টা স্কিলে কাজের প্রো হওয়া দরকার, পরে সুযোগ হলে ১০টা স্কিলের ছাত্র হবো।'
আর আবার বলে রাখি, ডিজিটাল মার্কেটিং একটা স্কিল না, এটা গুচ্ছ স্কিল, স্কিলের কম্বো সেট।
চলুন খুব সহজ ভাষায় Digital Marketing-এর প্রধান ৮টি Channel দেখে নিই—
// ১. SEO — Search Engine Optimization 🔎
Google-এ বিজ্ঞাপনের টাকা না দিয়ে আপনার Website/Content-কে এমনভাবে সাজানো, যাতে মানুষ সার্চ করলে সহজে খুঁজে পায়।
সহজ কথায়: Google-কে বুঝিয়ে বলা—“ভাই, আমার জিনিসটা আগে দেখাও!”
// ২. SEM / PPC — Search Engine Marketing
Google-এর মতো Search Engine-এ টাকা দিয়ে বিজ্ঞাপন চালিয়ে নির্দিষ্ট মানুষের কাছে দ্রুত পৌঁছানো। অনেক ক্ষেত্রে ক্লিক অনুযায়ী টাকা দিতে হয়।
সহজ কথায়: টাকা দিয়ে Google-এর সামনে নিজের দোকানের সাইনবোর্ড লাগানো।
// ৩. Social Media Marketing — SMM
Facebook, Instagram, LinkedIn, TikTokসহ বিভিন্ন Social Media ব্যবহার করে Brand পরিচিতি, Engagement, Lead ও Sales বাড়ানো।
সহজ কথায়: যেখানে মানুষ আড্ডা দেয়, সেখানে আপনার Brand-এর গল্প পৌঁছে দেওয়া।
// ৪. Content Marketing — Content দিয়ে সম্পর্ক তৈরি ✍️
Blog, Video, Carousel, Infographicসহ বিভিন্ন দরকারি Content দিয়ে মানুষের Attention পাওয়া, Trust তৈরি করা এবং Potential Customer তৈরি করা।
সহজ কথায়: আগে Value দিন, তারপর মানুষ নিজেই আপনার Brand-এর দিকে তাকাবে।
// ৫. Email Marketing — Inbox-এ Marketing 📧
Email-এর মাধ্যমে Offer, Update, Newsletter বা প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে Customer-এর সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করা এবং Sales বাড়ানো।
সহজ কথায়: Customer-এর Inbox-এ নিয়মিত, কিন্তু বিরক্ত না করে হাজির থাকা।
// ৬. Affiliate Marketing — অন্যের পণ্য, আপনার কমিশন
অন্যের Product বা Service Promote করে আপনার মাধ্যমে Sale বা নির্দিষ্ট Action হলে Commission আয় করা।
সহজ কথায়: নিজের দোকান না থাকলেও অন্যের দোকানের Customer এনে কমিশন নেওয়া।
// ৭. Influencer Marketing — Influencer-এর Influence ব্যবহার
জনপ্রিয় Creator বা Influencer-এর Audience ও বিশ্বাসযোগ্যতা কাজে লাগিয়ে Brand বা Product মানুষের সামনে তুলে ধরা।
সহজ কথায়: “আমার কথা সবাই শুনবে না, কিন্তু ওনার কথা শুনবে”—এই শক্তিটাই কাজে লাগানো।
// ৮. Mobile Marketing — মানুষের পকেটেই Marketing
SMS, Mobile App, Push Notification বা Mobile Ads-এর মাধ্যমে Mobile User-দের কাছে Product, Service বা Offer পৌঁছে দেওয়া।
সহজ কথায়: মানুষ যেখানে সবচেয়ে বেশি সময় কাটায়—তার মোবাইলেই আপনার Marketing পৌঁছে দেওয়া।
শেষ কথা ❤️
Digital Marketing-এ সফল হতে 'সবকিছুর Expert হওয়া দিয়ে শুরু করা যাবে না।' বিশেষ করে গ্রাজুয়েশন করে ফেললেতো অবশ্যই না।
শুরু করবো 'একটা Skill দিয়ে'
একটা Skill → একটা Service → একটা Client → প্রথম Income → তারপর পরের Skill গুলো নিয়ে চিন্তা...
এভাবেই Skill Stack তৈরি হয়।
আরও জরুরী একটা জিনিস মনে রাখতে হবে—
> “সবকিছু একসাথে শিখতে গিয়ে কিছুই শেখা না—এর চেয়ে একটা জিনিস ভালোভাবে শিখে আয় শুরু করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ।”
আপনি যদি Digital Marketing শিখতে শুরু করেন, তাহলে প্রথম প্রশ্ন হওয়া উচিত—
“Digital Marketing-টা কীভাবে শিখব?” নয়,
“Digital Marketing-এর কোন ১টা Skill দিয়ে আমি তাড়াতাড়ি আয় শুরু করতে পারবো?”