Outsourcing Or Freelancing

Outsourcing Or Freelancing This Page is about outsourching and freelancing. We are working as an Employment Support.

If You are Interested in Online Freelancing Job which is called as Part Time Job, Feel Free to Inbox Us.
#

12/11/2020

Sobai kmon asen ???

20/06/2020

অনলাইন আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে ফ্রি সেমিনারে জয়েন করতে রেজিস্টেশন করুন।রেজিস্ট্রেশন করতে ইনবক্স করুন।

19/06/2020

ফ্রিল্যান্সিংয়ে এখন সবচেয়ে বেশি চাহিদা ডেটা অ্যানালিস্টদের।
যাঁরা প্রচলিত অফিস বাদ দিয়ে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে সবচেয়ে বেশি আয় করতে চান, তাঁদের জন্য ডেটা অ্যানালিটিক্স ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রের দক্ষতা সবচেয়ে বেশি কাজে লাগবে। সম্প্রতি এ দুটি খাতে দক্ষ কর্মীর চাহিদা সবচেয়ে বেশি বাড়তে দেখা গেছে। ফ্রিল্যান্সিং ক্ষেত্রের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডটকমের তথ্য অনুযায়ী, কর্মী নিয়োগদাতাদের কাছে ডেটা অ্যানালিটিক্স ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জানা কর্মীর চাহিদা জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে সবচেয়ে বেশি দেখা গেছে। সম্প্রতি ‘ফাস্ট ৫০’ নামে দক্ষতাবিষয়ক প্রান্তিক সূচক প্রকাশ করেছে ফ্রিল্যান্সার ডটকম। ওই তালিকায় সবচেয়ে চাহিদাসম্পন্ন দক্ষতার মধ্যে স্থান পেয়েছে ডেটা অ্যানালিটিক্স, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মাইক্রোসফট অফিস, কপি টাইপিং, ট্রান্সক্রিপশন, রাশিয়ান ট্রান্সলেশন, বুককিপিং, ই-মেইল হ্যান্ডেলিং ও কাস্টমার সাপোর্ট। যাঁদের এ ধরনের কাজে দক্ষতা আছে, তাঁরা চাইলে ফ্রিল্যান্সিং ক্ষেত্রে ভালো করতে পারেন।

ফ্রিল্যান্সার ডটকমের তথ্য অনুযায়ী, গত প্রান্তিকে ডেটা অ্যানালিটিক্স ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রের চাহিদা বেড়েছে ৫৮.৯ ও ৫৫.৬ শতাংশ। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে তাদের সাইটে ৪ লাখ ৭৩ হাজার ফ্রিল্যান্সিং কাজের পোস্ট হয়েছে। অনলাইন মার্কেটপ্লেসে সবচেয়ে চাহিদাসম্পন্ন ৫০টি কাজের তালিকা থেকে তৈরি করা হয়েছে ‘ফাস্ট ৫০’। দেখে নিন সবচেয়ে বেশি চাহিদা থাকা ৫টি ফ্রিল্যান্সিং কাজ সম্পর্কে:

ডেটা অ্যানালিটিক্স: বাজার বিশ্লেষকেরা বলছেন, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ডেটা অ্যানালিটিক্সের চাহিদা বাড়তে থাকবে। ২০২৩ সাল নাগাদ ডেটা অ্যানালিটিক্স মার্কেট বেড়ে দাঁড়াবে ২৭৫ বিলিয়ন মার্কিন ডলারে। গত প্রান্তিকে ফ্রিল্যান্সার ডটকমে ডেটা অ্যানালিটক্সে চাহিদাসম্পন্ন কর্মীর চাহিদা ৫৮.৯ শতাংশ বেড়েছে। বর্তমান ব্যবসার ট্রেন্ড বুঝতে এবং সে অনুযায়ী পরিকল্পনা সাজাতে দক্ষ কর্মীদের জন্য নানা প্রকল্প নিচ্ছে নিয়োগদাতারা। তাই যাঁরা ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী, তাঁদের জন্য এ দক্ষতা বাড়তি আয়ের পথ খুলে দেবে।

ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট: গত প্রান্তিকে ফ্রিল্যান্সার ডটকমে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি আগের প্রান্তিকে পোস্ট হওয়া ৭ হাজার ৯২৫ থেকে ১২ হাজার ৩২৯টিতে পৌঁছেছে। অর্থাৎ, এ খাতে চাহিদা বেড়েছে ৫৫ শতাংশের বেশি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পদে যাঁরা কাজ করেন, তাঁদের নানা রকম কাজে নিয়োগদাতাকে সাহায্য করতে হয়। গ্রাহকসেবা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ব্লগ পোস্টিং থেকে শুরু করে ভার্চুয়াল অফিসে বাস্তব অফিসের সহকারীর মতো কাজ করতে হয়। এ ক্ষেত্রে নির্দিষ্ট প্রকল্পভিত্তিক বা ঘণ্টা ভিত্তিতে আয়ের সুযোগ থাকে।

মাইক্রোসফট অফিস: গত প্রান্তিকে মাইক্রোসফট এক্সেলে দক্ষ কর্মীদের প্রচুর চাহিদা বাড়তে দেখা গেছে। সাধারণ টাইপিং বা ডেটা এন্ট্রি কাজের তুলনায় এক্সেল দক্ষতা কিছুটা জটিল। এক্সেল ও প্রোগ্রামিং দক্ষতাসম্পন্ন একজন কর্মী কাজকে স্বয়ংক্রিয় করে তোলার মাধ্যমে নিয়োগকারীর সময় বাঁচাতে পারেন। অনেক ক্ষেত্রে ২০ ঘণ্টার কাজ এক ঘণ্টায় হয়ে যায়। এ ধরনের কাজে দক্ষ কর্মীরা স্বল্প সময়ে প্রচুর আয় করতে পারেন। যাঁরা ফ্রিল্যান্সিং কাজে ঢুকতে আগ্রহী, তাঁরা এক্সেল নিয়ে কাজে দক্ষতা অর্জন করতে পারেন।

কপি টাইপিং: টানা দুই প্রান্তিক জুড়ে শীর্ষ ১০ চাহিদাসম্পন্ন কাজের মধ্যে রয়েছে কপি টাইপিং। গত প্রান্তিকে এর চাহিদা বেড়েছে ৫৩ শতাংশ। বিস্তৃত ও এলোমেলো তথ্য থেকে পরিষ্কার তথ্যে কপি তৈরি, হাতে লেখা পোস্টকে সম্পাদনা উপযোগী পোস্টে রূপান্তর করার মতো নানা কাজ করতে হয় কপি টাইপিং কর্মীকে। নির্দিষ্ট প্রকল্পে নির্দিষ্ট বাজেট বা ঘণ্টা ভিত্তিতে কাজ করার সুযোগ পাওয়া যায়। যাঁরা দ্রুত ও নির্ভুল কপি টাইপ করতে পারেন, তাঁদের জন্য ফ্রিল্যান্সিং বাজারে কাজের সুযোগ রয়েছে।

ট্রান্সক্রিপশন: যাঁরা ভাষান্তর কাজে পারদর্শী তাঁদের জন্য ফ্রিল্যান্সিং ক্ষেত্রে ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে ট্রান্সক্রিপশনে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে। গত প্রান্তিকে ফ্রিল্যান্সার ডটকমে ৫২ দশমিক ২ শতাংশ চাহিদা বেড়েছে ট্রান্সক্রিপশন কাজে দক্ষ কর্মীদের। যাঁরা নতুন করে ফ্রিল্যান্সিং করতে চান, তাঁরা ভাষান্তর কাজে দক্ষতা অর্জন করতে পারেন। আরবি, রুশ, মান্দারিন, ফ্রেঞ্চসহ যত বেশি ভাষা জানবেন, তত বেশি আয় করতে পারবেন।

অন্যান্য: ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এখন অন্যের জন্য বই লিখে দেওয়ার কাজের ব্যাপক চাহিদা রয়েছে। নিয়োগদাতার চাহিদা ও নির্দেশ অনুযায়ী সময়মতো বই লিখে দিতে পারলে ফ্রিল্যান্সিং করেও ব্যাপক আয় করতে পারবেন।

17/06/2020

আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে চাইলে কি কি গুণাবলী গুলো থাকতে হবে


ফ্রিল্যান্সিং সফল হতে চাইলে কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে। আপনি যে সেক্টরেই ফ্রিল্যান্সিং করুন না কেন, আপনার দক্ষতার পাশাপাশি নিম্নোক্ত বিষয়গুলো থাকলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সফল হয়ে উঠবে।
তাহলে আসুন দেখে নেওয়া যাক- কাজকেন্দ্রিক সাধারণ দক্ষতার পাশাপাশি সফল ফ্রিল্যান্সারে কোন কোন বিষয়গুলো জানা থাকা প্রয়োজন:

সফল ফ্রিল্যান্সার হিসেবে আপনার যে গুনাগুন প্রয়োজন


১। সময়োপযোগী দক্ষতা অর্জন :
আপনি ফ্রিল্যান্সার হিসেবে ডিজাইনার, প্রোগ্রামার বা লেখক যাই হোন না কেন, নির্দিষ্ট কোন বিষয়ের উপর আপনার ভালো দক্ষতা থাকতে হবে।

২। সময় জ্ঞান:
কোন কাজ করতে আপনার কত সময় লাগতে পারে, সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। এতে করে

আপনার সকল কাজ সঠিকভাবে ভাগ করে নিয়ে কাজটি যথাযথভাবে করতে পারবেন। তাছাড়া কাজ জমা দেয়ার ব্যাপারে

সময়ানুবর্তীতা অবশ্যই প্রয়োজন।

৩। যোগাযোগের দক্ষতা:
ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে বিভিন্ন ধরনের মানুষের সাথে যোগাযোগ করতে হবে। তাই

ইংরেজীতে দক্ষতা থাকার পাশাপাশি আপনার যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ক্লায়েন্ট এর কাছ থেকে কাজ বুঝে নেয়া ও

অন্যান্য ফ্রিল্যান্সারদের থেকে কোনো সমস্যার সমাধান পেতে যোগাযোগ দক্ষতা খুবই প্রয়োজন।



৪। প্রজেক্ট পরিচালনা:
সকল ফ্রিল্যান্সিং কাজেরই আলাদা আলাদা প্রজেক্ট থাকে। ফ্রিল্যান্সার হিসেবে আপনার দায়িত্ব

প্রজেক্টগুলো যেন সময়মতো এবং ক্লায়েন্টের শর্ত অনুযায়ী সঠিকভাবে সম্পন্ন হয়। তাই প্রতিটি প্রজেক্টের খুঁটিনাটি সকল

বিষয় সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে। সাথে প্রজেক্ট পরিচালনার দক্ষতাও থাকতে হবে।



৫। সমস্যা নির্ণয়:
কোনো কাজ সম্পন্ন করার পর কাজের খুঁটিনাটি সবকিছু পুনরায় পরীক্ষা করতে হয়। যেন কাজটিতে

কোনো সমস্যা থেকে না যায় যা আপনার ক্লায়েন্টকে অসন্তুষ্ট করবে। নিজের কাজের ভুলগুলো নির্ণয় করতে পারাও একটি

আলাদা দক্ষতা। যা অনেক ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে যখন একা একা কাজ করবেন।



৬। সমস্যা সমাধানের দক্ষতা:
একজন ভালো ফ্রিল্যান্সার মানেই দক্ষ হাতে সমস্যা সমাধানকারী। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে

সমস্যার মুখোমুখি হওয়াটা খুব স্বাভাবিক। ফ্রিল্যান্সার হিসেবে আপনার গন্ডীর ভেতরে থাকা সমস্যাগুলোর সঠিক সমাধানের

ক্ষমতা অর্জন করতে হবে।

৭। দর-কষাকষির দক্ষতা :
ফ্রিল্যান্সিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো দর-কষাকষি। আপনার ক্লায়েন্ট থেকে

কাজ বুঝে নেয়া, কাজের শর্তগুলো আলাপচারিতার মাধ্যমে নির্দিষ্ট করা, নিজের চাহিদামতো পারিশ্রমিক দাবি করার দক্ষতা

আপনার থাকতে হবে। যা আপনার কাজের ভ্যালূ ধরে রাখতে সহায়তা করবে।

৮। প্রচার ও প্রসার:
আপনার ফিল্যান্সিং কাজটি যদি ব্যবসায়ী ধরনের হয়, তবে ঠিকমতো প্রচার করা না গেলে এ সম্পর্কে

অন্যরা জানতে পারবে না। এতে আপনার ব্যবসার সহজে প্রসারও ঘটবে না। তাই আপনার ব্যবসার মার্কেটিং সম্পর্কে

জানতে হবে। শুধু ফিল্যান্সার হলেও আপনার যোগ্যতা ও দক্ষতার সঠিক বিবরণ ক্লায়েন্টের কাছে তুলে ধরাও প্রচার-প্রসারের

অন্তর্ভূক্ত।সকল প্রতিষ্ঠানে এসব দক্ষতার জন্য প্রতিটি সেক্টরে আলাদা আলাদা লোক নিয়োগ দেয়া হয়।

কিন্তুফ্রিল্যান্সারদেরকে একাই উক্ত কাজগুলো করতে হয়। তাই ফ্রিল্যান্সিংকে একদমই সহজ করে দেখার কোনো উপায় নেই।

বরং যোগ্যতা অর্জন করার

উপর আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সফলতা নির্ভর করে।

11/06/2020

আউটসোর্সিং Adsense টাকা রোজগার শ্রেষ্ঠ উপায়. আপনি যদি নিজে যা জানেন বা কোন ভালো আইডিয়া নিয়ে একটি মান সম্পূর্ণ তথ্য-ব.....

https://www.techtunes.co/freelancing/tune-id/109711
29/05/2020

https://www.techtunes.co/freelancing/tune-id/109711

কিছুক্ষন এগে একজন আমার কাছে একজন খাস করে শুধু একখান খবরের কাগজ হাতে করে নিয়ে এসেছে আমাকে দেখানোর জন্য। আমি তার দিক...

Outsourcing Tips Bangla: প্রথমে আমাদেরকে যানতে হবে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই দুটির ব্যপারে এবং এই ২টির পার্থক্য কত...
21/05/2020

Outsourcing Tips Bangla: প্রথমে আমাদেরকে যানতে হবে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই দুটির ব্যপারে এবং এই ২টির পার্থক্য কতটুকু ।
ফ্রিল্যান্সিং: ফ্রিল্যান্সিং বলতে আমরা বুঝে থাকি স্বাধীন ভাবে কোন কোম্পানির সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া যে কাজ গুলো সম্পাদ করে থাকি তকেই মূলত ফ্রিল্যান্সিং বুঝে থাকি।
আউটসোর্সিং: আউটসোর্সিং বলতে আমরা যা বুঝে থাকি যে কোন কাজ আমরা নিজেরা না করে অন্য কোন বা তৃতীয় কোন প্রতিষ্ঠানের সাহায্যে নিয়ে কাজটি করিয়ে নেয়াকে বুঝে থাকি ।

Outsourcing Tips Bangla
সাধারনত সহজ ভাষায় বলতে গেলে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এ দুটির পার্থক্য এতটোকুই।
ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এদুটি এমন একটি পেশা যা আপনার থাকতে হবে Qualified, Patience ,Seriousness এগুলো না থাকলে আপনি কোন কাজে সফল হতে পারবেন না।
online এ বিভন্ন ধরনের ক্যাটাগরি আছে যার মাধ্রমে আপনি আপনার পছন্দ মত কাজ করতে পারেন । আর আপনি যখন এই ক্যাটাগরির কাজ করবেন তখন আপনকে সবার থেকে update হতে হবে কখন কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে নজর রাখতে হবে এবং টুকিটাকি বিষয় এর উপর নজর রাখতে হবে যাতে করে আপনি অন্যদের থেকে পিছিয়ে না জান। আপনি যখন সবার থেকে আলাদা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তৈরি করতে পারবেন তখন-ই আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন । Outsourcing Tips Bangla
মার্কেটপ্লেস এ আপেনাকে হতে হবে যে কোন কোজের উপর দক্ষ তাহলে আপনি ক্লায়েন্ট দের সাথে কাজ করে সহজে সফল হতে পারবেন।
আপনি সাহস নিয়ে ক্লায়েন্ট দের দেয়া কাজে বিড করুন আর বিড করা ছাড়া আপনি কাজ পাবেন না।বিড যখন করবেন তখন আপনোকে কিছু ব্যাপার মাথায় রাখতে হবে।ক্লায়েন্ট এর যে কাজের বিবরণ দেয়া থাকবে সেটা আপনি ভাল কের পড়ুন এবয় বুঝে নিন ক্লায়েন্ট কি ধরনে কাজ এখানে চেয়েছে এর পর বিড করুন।এবং আরেকটি বিষয় খেয়াল রখতে হবে আপনি যে কাজটি করবেন সে কাজটি শেষ পযর্ন্ত করা সম্ভব কিনা এবং আপনি এই কাজের উপযুক্ত কিনা
Outsourcing Tips Bangla
যদি আপনার দক্ষতার সাথে কাজের মিল থাকে ১০০% তাহলেই বিড করবেন। এবং আপনি দেখবেন বায়ার যে বাজেট এ কাজটি মার্কেটপ্লেস এ দিয়েছে সে বাজেট এ আপনার কাজটি কার পুসাবে কিনা।আপনার যাতে এমটি না হয় যে বিড করে বায়ার এর কোন ফিড ব্যাক দিতেছেন না তাহলে আপনার জন্য এটি খারাপ রির্পোট পরবে।পরর্বতিতে আপনি কোন কাজ এ বিড করেত হলে ঝামেলায় পরতে পারেন । বায়ার এর বাজেট উপর চিন্তা করে আপনি বিড করুন এমন কোন বিড করবেন না যে বায়ার আপনার বিড এর দেখে আপনাকে অনভিজ্ঞ মনে করে।

যে বিষয় গুলোর উপর আপনি ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং করতে পারেন । Outsourcing Tips Bangla

Graphic Design
Logo Design
Web Template Design
Content Writing
Web Development
Content Article
Photography
Animation
Website Content
Customer Service
Data Entry
Sales & Marketing
Writing & Translation. ইত্যাদি।

Outsourcing Tips Bangla
এছাড়াও আপনি কতটুকু কাজ পারেন এগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করুন এতে আপনার কাজের কোন ভুল থাকলে সহজে সংসোধন করে নিতে পাবেরন আলোচনার মাধ্যমে।এতে করে আপনার কাজের মান ও ভাল হবে।

20/05/2020

This Page is about outsourching and freelancing. We are working as an Employment Support. If You are Interested in Online Freelancing Job which is called as Part Time Job, Feel Free to Inbox Us.
#

http://outsourcing.brighthost-it.com/outsourcing-traning-institute/কম্পিউটার এর উপর দক্ষতা কম? নিজ অভিজ্ঞতায় আউটসোর্সিং ...
19/05/2020

http://outsourcing.brighthost-it.com/outsourcing-traning-institute/
কম্পিউটার এর উপর দক্ষতা কম? নিজ অভিজ্ঞতায় আউটসোর্সিং করে আয় করুন।

আউটসোর্সিং Adsense টাকা রোজগার শ্রেষ্ঠ উপায়. আপনি যদি নিজে যা জানেন বা কোন ভালো আইডিয়া নিয়ে একটি মান সম্পূর্ণ তথ্য-ব.....

Address

Dhaka-1216
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Outsourcing Or Freelancing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Outsourcing Or Freelancing:

Share