Euro Fly International

Call Directions Website Contact the business

Euro Fly International Euro Fly International is a leading & trusted Cosultancy & Travel Agency firm.

Placement service, Consultancy services, Tours & Travel services, student consulting, business visa, work permit processing , air ticket and hotel booking service

🇲🇾 মালয়েশিয়া যেতে আগ্রহীদের জন্য সুখবর!BMET নিবন্ধন ছাড়া মালয়েশিয়ার মেডিকেল করা যাবে না।ইনশাআল্লাহ, আগামী ১ সপ্তাহের মধ্...
09/08/2026

🇲🇾 মালয়েশিয়া যেতে আগ্রহীদের জন্য সুখবর!
BMET নিবন্ধন ছাড়া মালয়েশিয়ার মেডিকেল করা যাবে না।

ইনশাআল্লাহ, আগামী ১ সপ্তাহের মধ্যে মালয়েশিয়া বাংলাদেশের জন্য তাদের সিস্টেম ওপেন করতে পারে। এর ফলে খুব দ্রুতই মেডিকেল কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

✅ তাই যারা এখনো BMET Registration সম্পন্ন করেননি, তারা দেরি না করে নিজ জেলার DEMO (District Employment & Manpower Office)-এ গিয়ে নিবন্ধন সম্পন্ন করুন।

এছাড়াও, একই সঙ্গে নিজ জেলার TTC (Technical Training Centre) থেকে ৩ দিনের বাধ্যতামূলক প্রশিক্ষণ সম্পন্ন করে রাখুন।

DEMO অফিস ও TTC-তে যাওয়ার সময় অবশ্যই সঙ্গে রাখবেন:

📄 পাসপোর্টের ফটোকপি – ৩ কপি
🪪 জাতীয় পরিচয়পত্র (NID)-এর ফটোকপি – ২ কপি
📸 পাসপোর্ট সাইজের ছবি – ৪ কপি

⏳ সময় নষ্ট না করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করুন, যাতে মেডিকেল শুরু হলে দ্রুত পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা যায়।

ধন্যবাদ।

অনেক এজেন্ট সার্বিয়ার পোর্টালের আইডি ও পাসওয়ার্ড সরাসরি ক্লাইয়েন্টের হাতে না দেওয়ার কারণ কি?  সার্বিয়ার অনলাইন পোর্টালের...
09/08/2026

অনেক এজেন্ট সার্বিয়ার পোর্টালের আইডি ও পাসওয়ার্ড সরাসরি ক্লাইয়েন্টের হাতে না দেওয়ার কারণ কি?

সার্বিয়ার অনলাইন পোর্টালের আইডি ও পাসওয়ার্ড ক্লায়েন্টকে সরাসরি না দেওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও ব্যবসায়িক কারণ রয়েছে।

প্রথমত, অধিকাংশ ক্লায়েন্ট পোর্টাল ব্যবহারের নিয়ম সম্পর্কে পুরোপুরি অবগত নন। ফলে যাচাই করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে নতুন আবেদন, ড্রাফট বা ভুল সাবমিশন তৈরি হয়ে যেতে পারে, যা মূল ফাইলের কার্যক্রমে জটিলতা সৃষ্টি করতে পারে।

দ্বিতীয়ত, পোর্টালে কোম্পানির মালিক ও প্রতিষ্ঠানের বিভিন্ন গোপনীয় তথ্য, যোগাযোগের নম্বর এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংরক্ষিত থাকে। আইডি-পাসওয়ার্ড একাধিক ব্যক্তির হাতে পৌঁছালে এসব তথ্য অপব্যবহার, অননুমোদিত শেয়ারিং বা অন্য এজেন্টের মাধ্যমে প্রবেশের ঝুঁকি তৈরি হয়। এতে কোম্পানি ও সংশ্লিষ্ট এজেন্টের ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।

তৃতীয়ত, কিছু ক্লায়েন্ট কোম্পানির ডকুমেন্ট বা অ্যাপ্রুভালের কপি ডাউনলোড করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে যাচাইয়ের জন্য প্রকাশ করেন কিংবা সরাসরি দূতাবাসে একাধিক ইমেইল পাঠান। একই কোম্পানির বিষয়ে বারবার যাচাইয়ের অনুরোধ গেলে সংশ্লিষ্ট কোম্পানি অতিরিক্ত নিরাপত্তা যাচাই বা প্রশাসনিক জটিলতার মুখে পড়তে পারে, যা ভবিষ্যতে কর্মী নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

তবে আইডি-পাসওয়ার্ড সরাসরি না দেওয়ার অর্থ এই নয় যে ক্লায়েন্ট তার ফাইল যাচাই করতে পারবেন না। এর নিরাপদ ও গ্রহণযোগ্য সমাধান হলো—ক্লায়েন্টকে অফিসে উপস্থিত রেখে একজন দক্ষ ও দায়িত্বশীল ব্যক্তির মাধ্যমে পোর্টালে লগইন করে অনলাইন স্ট্যাটাস, আবেদনসংক্রান্ত তথ্য এবং অ্যাপ্রুভালের কপি সরাসরি দেখিয়ে যাচাই করে দেওয়া।

এতে একদিকে ক্লায়েন্ট তার আবেদনের সত্যতা ও অগ্রগতি সম্পর্কে নিশ্চিত হতে পারেন, অন্যদিকে কোম্পানির গোপনীয় তথ্য, পোর্টালের নিরাপত্তা এবং ব্যবসায়িক স্বার্থও সুরক্ষিত থাকে।

সুতরাং, বিষয়টি জটিল বা অস্পষ্ট নয়; এটি মূলত তথ্যের নিরাপত্তা ও সঠিক ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সহজেই সমাধানযোগ্য।

Collected from Shahadat Hossainn. All Rights Reserve

🇪🇺 ১৩ বছর পর বড় সম্প্রসারণের পথে ইউরোপীয় ইউনিয়ন: ব্রাসেলসে তীব্র কর্মকর্তা স/ং/ক/ট! ~~ ২০২৮ সালের মধ্যে ২৮তম সদস্য হতে প...
02/08/2026

🇪🇺 ১৩ বছর পর বড় সম্প্রসারণের পথে ইউরোপীয় ইউনিয়ন: ব্রাসেলসে তীব্র কর্মকর্তা স/ং/ক/ট! ~
~ ২০২৮ সালের মধ্যে ২৮তম সদস্য হতে পারে মন্টেনিগ্রো; ইউক্রেন-মলদোভা ও আইসল্যান্ডের নতুন পদক্ষেপে চরম চাপের মুখে ইউরোপীয় কমিশন। ~

📍 ব্রাসেলস, বেলজিয়াম —

২০১৩ সালে ক্রোয়েশিয়ার পর ইউরোপীয় ইউনিয়নে (EU) নতুন কোনো দেশ যুক্ত না হলেও, দীর্ঘ ১৩ বছর পর এবার বড় ধরনের সম্প্রসারণ প্রক্রিয়ায় হাত দিয়েছে সংস্থাটি। তবে একসঙ্গে একাধিক দেশের সদস্যপদ দেওয়ার আলোচনা সামলাতে গিয়ে কর্মকর্তা ও অভিজ্ঞ লোকবলের তীব্র অভাবে হিমশিম খাচ্ছে ইউরোপীয় কমিশন।

📌 সংবাদের মূল বিষয়সমূহ:
📍 ~ দৌড়ে এগিয়ে মন্টেনিগ্রো ও আলবেনিয়া: ~ ২০২৮ সালের মধ্যে ইইউ-এর ২৮তম সদস্য হওয়ার লক্ষ্যে মন্টেনিগ্রোর জন্য চূড়ান্ত চুক্তির খসড়া তৈরি হচ্ছে। একই সঙ্গে দ্রুত এগোচ্ছে আলবেনিয়াও।

📍 ~ আইসল্যান্ডের গণভোট ও ইউক্রেন-মলদোভা: ~ সদস্যপদের আলোচনা নতুন করে শুরু করতে আগামী ২৯ আগস্ট গণভোটের ডাক দিয়েছে আইসল্যান্ড। অন্যদিকে ইউক্রেন ও মলদোভাও দ্রুত ইইউ সদস্যপদের চুক্তি সম্পাদনে আলোচনা চালিয়ে যাচ্ছে।

📍 ~ লোকবল সংকট ও রাজনৈতিক বাধা: ~ দীর্ঘ দিন নতুন দেশ যুক্ত না হওয়ায় স্থায়ী ও অভিজ্ঞ কর্মকর্তা কমে যাওয়া এবং হাঙ্গেরির মতো সদস্য দেশগুলোর রাজনৈতিক বাধার কারণে পুরো প্রক্রিয়াটি পরিচালনা করা ব্রাসেলসের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

📅 ১ আগস্ট, ২০২৬ | সূত্র: ইউরো নিউজ (Euronews) ও ইউরোপীয় কমিশন।

📂 Verified Information Sources: 🌐
📍 ১. Euronews - EU Expansion & Accession Policy Reports.
📍 ২. European Commission - Directorate-General for Neighbourhood and Enlargement Negotiations.

09/07/2026

আমরা সস্তা (কম টাকার) কাজ করতে গিয়ে অনেক টাকা লসে পড়েছি। এত টাকা লস যে অন্য এজেন্সি হলে পালিয়ে যেত। কিন্ত আমরা পালাইনি। আমরা সবাইর সাথে যোগাযোগ রেখেছি। কাজ করতেছি। আমরা পূনরায় লস কাটিয়ে উঠে দাড়াতে হলে সবাইর সহযোগিতা দরকার। আশাকরি সময় দিয়ে আমাদের সাহায্য করবেন। ধন্যবাদ।

09/07/2026

আমরা সার্বিয়ার সস্তা (কম টাকার) কাজ করে অনেক টাকা লসে পড়েছি। লস টা কাটিয়ে উঠতে আমাদের বেশ সময় লাগবে। আমরা পালিয়ে যায়নি। শুধু কাজ কমিয়ে দিয়েছি। যে গুলো পূর্বের ফাইল সেগুলো চলমান রয়েছে। কিন্ত কম টাকার কাজ আর নিবোনা।

আমরা কিছু হাই রেট এ কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। যা ৩ মাসের মধ্যে সার্বিয়ার কাজ শেষ হবে। যার রেট ১৪ ল** টাকা। আমরা আপাতত এজেন্ট ভিত্তিক কাজ গুলো করতেছি। শীঘ্রই সাধারণ ক্লায়েন্ট এর কাজ শুরু হবে।

⚠️ জরুরি সতর্কবার্তা | মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সর্বশেষ জরু...
08/07/2026

⚠️ জরুরি সতর্কবার্তা | মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সর্বশেষ জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারিভাবে নতুন নির্দেশনা প্রকাশ না হওয়া পর্যন্ত মালয়েশিয়ায় কর্মী প্রেরণ সংক্রান্ত কোনো আর্থিক লেনদেন, মেডিকেল টেস্ট, পাসপোর্ট জমা বা চুক্তি সম্পাদন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

✅ তাই সকল চাকরিপ্রত্যাশী ভাইদের প্রতি অনুরোধ:

• কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অগ্রিম টাকা প্রদান করবেন না।

• সরকারি ঘোষণা ছাড়া মেডিকেল বা অন্যান্য প্রক্রিয়ায় অংশ নেবেন না।

• যাচাই-বাছাই ছাড়া কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না।

আমরা সবসময় বৈধ, স্বচ্ছ ও সরকারি নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করি। সরকার থেকে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার নতুন নিয়োগ কার্যক্রম শুরু হলে আমরা আমাদের অফিসিয়াল পেইজের মাধ্যমে আপনাদের দ্রুত জানিয়ে দেব, ইনশাআল্লাহ।

সবার প্রতি অনুরোধ, গুজব নয়, শুধুমাত্র সরকারি তথ্যের ওপর আস্থা রাখুন এবং প্রতারণা থেকে নিজে নিরাপদ থাকুন, অন্যদেরও সচেতন করুন।

ধন্যবাদ -
Your Trusted Partner for Overseas Employment

01/07/2026

আমাদের সাকসেস আমরা সাধারণত পাবলিক সিটি করি না কারণ ৯০% এজেন্টের ফাইল, তাই আমরা কোন পোস্ট করি না, আমাদের কাজ দেওয়ার আগে আপনি ভালোভাবে চিন্তা করবেন আমাদের সময় দিতে পারবেন কিনা কারণ ইউরোপ হলো ধৈর্যের বিষয়, কারোর ৩ মাসে হবে কারো ৩ বছর +লাগবে এটাই ইউরোপ। তাড়াহুড়ো করে আমরা কাজ করতে পারি না তাই সময় দিতে পারলে যোগাযোগ করুন।

বর্তমানে দ্রুত হয়- সার্বিয়া 🇷🇸 এবং পর্তুগাল 🇵🇹 গ্যারান্টেড ভিসা।

অতি শীঘ্রই আমাদের সকল যাএীর সমস্যা অবসান হবে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।

দক্ষিণ এশিয়ার নাগরিকদের জন্য রোমানিয়ার ৮২ হাজার কাজের ভিসা অনুমোদন!!
19/06/2026

দক্ষিণ এশিয়ার নাগরিকদের জন্য রোমানিয়ার ৮২ হাজার কাজের ভিসা অনুমোদন!!

চুলপাকা ক্লাইন্টদের কাজ দেখেন কেনো আইডি পাসওয়ার্ড দেই নাএকেবারে ভিসা এপ্রোভাল পেয়েছে এখন তার চেতনা দন্ঢ দারিয়ে গেছে খু...
14/06/2026

চুলপাকা ক্লাইন্টদের কাজ দেখেন কেনো আইডি পাসওয়ার্ড দেই না

একেবারে ভিসা এপ্রোভাল পেয়েছে এখন তার চেতনা দন্ঢ দারিয়ে গেছে খুশির চোটে ফাইল খালি সাবমিট করেতেছে এই স্কিন শর্ট কিভাবে এমব্যাসিতে জমা দেই ভিসার জন্য??

আর ভিসা কনসূলর অফিসার যখন ভিসা দেবার জন্য ভিসা আইডি দিয়ে ক্লিক করবে তখন বিষয়টা কোন পর্যায়ে যাবে তার জন্য বিব্রতকর

এইসব কিরে ভাই???

এতো বার গুতাগুতির কি খুব বেশি প্রয়োজন???

© Arif bhai

08/05/2026

এপ্রুভাল এর পরে পেমেন্ট দেয়া বর্তমানে খুব জরুরি একটা ব্যপার। অনেক ক্লায়েন্ট বা এজেন্ট সেটা বুঝতে চায়না।
পেমেন্ট সময়মতো না দিলে পরবর্তী কাজ গুলোর এপ্রুভাল আসেনা অথবা এম্বাসিতে সমস্যা হয়। গায়ের জোরে বা পলিটিক্যাল প্রেসার দিয়ে কাজ আদায় করা যায়না। কাজ সাকসেসফুল করতে উভয়পক্ষ কে রিস্ক নিয়ে পেমেন্ট দিতে হয়। আমরা মনে করি, মিনিমাম এডভান্স পেমেন্ট দেয়ার মতো যার ইচ্ছে ও সামর্থ্য রয়েছে কেবল সেই ইউরোপ যাওয়ার যোগ্য।

Address

Ahmed Chowdhury Road
Chittagong
4000

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801712489899

Alerts

Be the first to know and let us send you an email when Euro Fly International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Euro Fly International:

Shortcuts

Share