05/04/2025
নার্সিং ভর্তি আবেদন ও কোর্স বাছাই সিদ্ধান্ত
অবেদন করার শেষ সময়: ৬ এপ্রিল, আর মাত্র ৩ দিন।
১. ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি
মেয়াদ: ৩ বছর + ৬ মাস ইন্টার্নশিপ
যোগ্যতা: যেকোনো গ্রুপ থেকে আসতে পারেন।
সুবিধা:
সরকারি দশম গ্রেডের চাকরির জন্য এলিজিবল হতে পারবেন।
ইউএসএ-তে NCLEX পরীক্ষা দিতে পারবেন।
অসুবিধা:
নার্সিং বাদে অন্য ডিপার্টমেন্টে আবেদনের সুযোগ সীমিত।
দশম গ্রেড হলেও অনেকেই আপনাকে আন্ডারগ্রাজুয়েট মনে করবে। তবে ২ বছরের পোস্ট বেসিক বিএসসি করার সুযোগ রয়েছে।
২. বিএসসি ইন নার্সিং
মেয়াদ: ৪ বছর + ৬ মাস ইন্টার্নশিপ
যোগ্যতা:
এসএসসি ও এইচএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ড সহ মোট ৭ পয়েন্ট (৩ পয়েন্ট প্রতিটি)।
সুবিধা:
নার্সিং ছাড়াও বিসিএস, ব্যাংকসহ অন্যান্য ডিপার্টমেন্টে আবেদন করতে পারবেন।
নিজেকে গ্রাজুয়েট হিসেবে পরিচয় দিতে পারবেন।
অসুবিধা:
সরকারি চাকরিতে সরাসরি নবম গ্রেডে এন্ট্রি এখনো শুরু হয়নি, তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই চালু হবে।
৩. ডিপ্লোমা ইন মিডওয়াইফারি
মেয়াদ: ৩ বছর + ৬ মাস ইন্টার্নশিপ
সুবিধা:
মা ও শিশু বিষয়ক ক্ষেত্রে এক্সপার্ট হয়ে উঠবেন।
অসুবিধা:
সরকারি নিয়োগ সার্কুলার কম, বিদেশে যাওয়ার সুযোগ সীমিত।
বেসরকারি চাকরির সুযোগ কম (বিপরীতে আত্মীয়-স্বজনের সাহায্য থাকতে পারে)।
৪. সরকারি নার্সিং কোর্সে পড়ার সুবিধা
ভাতা: কোর্স চলাকালীন ১৭০০-২০০০ টাকা, ইন্টার্নশিপ চলাকালীন ৬০০০ টাকা।
হোস্টেল: সরকারি হোস্টেলে ফ্রি থাকার সুযোগ (ছেলেদের জন্য কম সুযোগ)।
শিক্ষক: দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের কাছে পড়ার সুযোগ।
৪. সরকারি নার্সিং কোর্সে পড়ার অসুবিধা
চাকরি সম্পর্কে মিথ্যাচার: অনেকেই মনে করবেন আপনি সরকারি চাকরি পাবেন।
স্বাধীনতা: স্বাধীনভাবে কিছু করতে পারবেন না।
বিশেষ সমস্যা: সিনিয়ররা কিছু জায়গায় আজাইরা সমস্যা তৈরি করতে পারেন।
খাওয়ার মান: কিছু জায়গায় খাওয়ার মান নিয়ে প্রশ্ন থাকতে পারে।
৫. বেসরকারি নার্সিং কোর্স
ফি: ১.৫ লাখ থেকে ৪ লাখ টাকা (কোর্স, অবস্থান এবং মান অনুসারে)।
সুবিধা:
মোটামুটি স্বাধীন, কলেজ কর্তৃপক্ষ বা সিনিয়রদের তেমন সমস্যা নেই।
এসাইনমেন্ট বা প্রেজেন্টেশন কম প্রয়োজন।
অসুবিধা:
টাকার চাপ, বিশেষ করে যদি অভ্যন্তরীণ সাহায্য না থাকে।
সরকারি কলেজের শিক্ষার্থীদের তুলনায় কম অভিজ্ঞ শিক্ষকদের কাছে পড়তে হতে পারে।
লাইসেন্স পাশের হার তুলনামূলকভাবে কম হতে পারে।
এপ্লাই করার যোগ্যতা:
পূর্ববর্তী তিন বছরের মধ্যে এসএসসি ও এইচএসসি বা সমমান পাস করলে আপনি নার্সিংয়ে আবেদন করতে পারবেন।