31/08/2025
**আনসার-ভিডিপি সদস্যদের মেরিন শিক্ষানবিশ ভর্তি বিজ্ঞপ্তি**
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর আগামী ১লা জানুয়ারি ২০২৬ হতে শুরু হতে যাওয়া ১ (এক) বছর মেয়াদী মেরিন শিক্ষানবিশ (ডেক ও ইঞ্জিন) কোর্সে ভর্তির জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য সমুদ্রযান/জাহাজে চাকুরী ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের একটি অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। স্বেচ্ছাসেবক/ ভাতাভোগী সদস্যদের কর্মসংস্থান সুযোগ বৃদ্ধির বহুমুখী উদ্যোগ গ্রহণে বাহিনী প্রধানের এই দূরদর্শী ব্যবস্হাপনা সুবহৎ এই বাহিনীর সদস্যদের দেশসেবার আহ্বানে সাড়া দিতে অনুপ্রেরণা যোগাবে ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে শক্তিশালী করবে। শুধুমাত্র যারা প্রশিক্ষণ সমাপান্তে জাহাজ ভিত্তিক কর্মক্ষেত্রে আগ্রহী তাদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
প্রশিক্ষণ প্রতিষ্ঠান: এসপিটিআই, মাদারীপুর।
ভর্তির শর্তাবলী:
১. আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশী অবিবাহিত পুরুষ নাগরিক হতে হবে।
২. আবেদনকারীকে 'উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ', অথবা 'সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ', কিংবা '২৮ দিনব্যাপী ভিডিপি/ হিল ভিডিপি অ্যাডভান্স' প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য হতে হবে।
৩. আবেদনকারীকে ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৪. নির্বাচনী পরীক্ষার সময় প্রয়োজনীয় সকল সনদ/মার্কশিটের মূল কপি বা অনলাইন কপি প্রদর্শন করতে হবে।
৫. এসএসসি সমমান সনদ অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ২১ বছর হতে হবে।
৬. চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে সার্বক্ষণিক প্রশিক্ষণ গ্রহণের জন্য প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থান করতে হবে।
৭.চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে এককালীন অফেরতযোগ্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা প্রদান করতে হবে, যা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্তৃক ঋণ প্রদানের বন্দোবস্ত করা হবে। প্রশিক্ষণ পরবর্তী সময়ে প্রশিক্ষনার্থীর কর্মসংস্থানের মাধ্যমে প্রশিক্ষণার্থী সদস্যরা সেই ঋণ পরিশোধ করবে।
প্রশিক্ষণের সুযোগ-সুবিধা
১. প্রশিক্ষণকালে বিনামূল্যে থাকা ও খাওয়ার সুব্যবস্থা।
২. প্রশিক্ষণ উপযোগী এক সেট ইউনিফর্ম প্রদান করা হবে।
৩. প্রশিক্ষণ শেষে চাকুরী ক্ষেত্রে চাহিদার ভিত্তিতে ৩-৬ মাসের মধ্যে অভ্যন্তরীণ জাহাজে চাকরির সুযোগ, যেখানে যোগ্যতা ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার/ ইনল্যান্ড ড্রাইভার/ ইন