12/10/2026
✅সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা
১. প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন এবং সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলুন।
২. চলমান পরিস্থিতির ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য ধারণ, মোবাইলে সংরক্ষণ, শেয়ার বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকুন।
৩. ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলুন।
✅বাংলাদেশে অবস্থানরত সৌদিগামী যাত্রীদের জন্য পরামর্শ
১. নতুন ভিসায় বা এক্সিট রি-এন্ট্রিতে সৌদি আরবে যাওয়ার আগে কোম্পানি, এজেন্সি বা এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য নিশ্চিত হয়ে এয়ারপোর্টে যান।
২. এক্সিট রি-এন্ট্রি ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ আছে, এবং যারা নতুন ভিসায় যাচ্ছেন সংশ্লিষ্ট এজেন্সি বা কোম্পানর মাধ্যমে তথ্য যাচাই করে নিন।
৩. বিচলিত না হয়ে ধৈর্য ধরুন। গুজব বা হুজুগে কোনো সিদ্ধান্ত না নিয়ে সঠিক তথ্য ও পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিন।
সবার জন্য দোয়া রইল। আশা করি, খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
#জরুরি_বিজ্ঞপ্তি #সৌদি_প্রবাসী #সৌদিগামী #প্রবাসী_বাংলাদেশি