16/09/2026
আমি কোনো রাজনীতি করি না , আর না আমি কোনো রাজনীতি দলের সাথে যুক্ত , নিজে কষ্ট করে খেটে খাই , তাই শুনতে খারাপ লাগলেও , বলছি
খুব বাজে রাজনীতি চলছে ,
এভাবে কতদিন ? কত বছর চলবে এমন পরিবর্তন ?
দৈনন্দিন জীবনের এমন কোনো জিনিস নেই যেটায় দাম বাড়েনি , যারা বাজার করে তারা ভালো ভাবে জানে ,
সবজি হোক বা ঘরের চাল , ডাল , তেল সব জিনিসের দাম আকাশ ছোঁয়া ,
আজ কের ঘটনা যদি একটু বলি ,
একটা লঙ্কার গুড়োর যে প্যাকেট কিছু দিন আগে ২০ টাকা ছিলো আজ ২৫ টাকা ☺️ ,
এ ছাড়া চিনির দাম নিশ্চয়ই কম বেশি সবার জানা আছে , বর্তমান দাম ৭০+ টাকা ,
যে মানুষ গুলো দিন আনে দিন খায় তাদের জীবনের অবস্থা খারাপ , কাজ নেই , রাজমিস্ত্রি কাজ করবে যারা তাদেরও কাজ কম , সাধারণ মানুষ ঘর করবে যে ঘরের জন্য বালি , সিমেন্ট , রং বাকি যে সব জিনিস সব কিছুতেই দাম এখন আকাশ ছোঁয়া , সেই কারণে রাজমিস্ত্রি কাজ করা সাধারণ মানুষদের ও কাজ নেই ,
তারা তো চুরি করে খায় না , খেটে খায় নিজে কষ্ট করে ইনকাম করে সংসার চালায় , তাদের অবস্থা খারাপ ,
গাড়ির তেলের দাম বেড়েছে , তেলে E20 ( ইথানল ) মেশানোর ব্যাপার তো পুরো অতীত ☺️ ,
গ্যাসের দাম বেড়েছে , সব কিছুতেই সবাই ট্যাক্স দেয় , তার পরেও এখন শুনছি অনলাইন পেমেন্টের ২০০০ টাকার বেশি লেনদেন করলে তাতেও এখন ট্যাক্স দিতে হবে , চাকরি নেই , নিউজে দেখছি স্টুডেন্ট রা প্রোটেস্ট করছে , পরীক্ষার পেপার লিক হচ্ছে , এসব নিয়ে খুব কম ই মানুষ মাথা ঘামায় ছোট খাটো ব্যাপার যদিও ☺️,
ছোট খাটো দোকান হোক বা রাস্তার ধারে রোদে পুড়ে ব্যবসা করা লোক কেউ ই রেহাই নেই ...
কিছু বলার মতো বাকস্বাধীনতাও সবার নেই , হয়তো কোনো কারণ ছাড়াই যে কারোর সাথে শত্রুতা বাঁধিয়ে দিতে পারে এমন একটা অবস্থা এখন ,
আগে শুনতাম , "ভয় আউট ভরসা ইন" , কিন্তু এখন যা চলছে এতে এতে কি বলবো সেটা বলার মতো ভাষা নেই ,
আমরা তো এমন "পরিবর্তন ই চেয়েছিলাম" তাই না ? ☺️
আগামী দিন গুলো যে কি হবে সেটা উপর ওয়ালা জানেন ,
তবে হ্যাঁ এত কিছুর পরেও যারা রাজনৈতিক শক্তি অযথা ব্যবহার করছেন , তাদের এরকম শক্তি সারা জীবন থাকবে তো ?
একটা দল ১৫ বছর তো নানা শক্তি লাগানোর পর শেষে হেরে গিয়ে এখন ডিম থেরাপি তে আটকে আছে , ডিমের ট্রে ২০০ টাকা দাম এখন ,
পরের বার কোন থেরাপি হবে ?
দুই দল নিয়ে সাধারণ মানুষ লড়াই করছে কিন্তু উপর থেকে আসল মাথা সবাই ই এক ☺️