Medinest

Medinest for foreign job

24/08/2022

আলহামদুলিল্লাহ আমরা এক হাজার পরিবারের সদস্য।।।

30/07/2022

আমি প্রবাসী ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাদেশীদের বিদেশে চাকরী নিয়ে যাওয়ার স্বপ্ন পূরণে সহায়ক হিসেবে কাজ করবে। এই অ্যাপ এর মাধ্যমে সরাসরি সরকারী তথ্য ভান্ডারে বিএমইটিতে রেজিস্ট্রেশন থেকে শুরু করে বিদেশের সকল চাকরীর বিস্তারিত তথ্যাদি পাওয়া যাবে যা আপনাকে বৈধভাবে বৈধ পথে বিদেশে চাকরী নিয়ে যেতে সাহায্য করবে। এছাড়াও অ্যাপটিতে পাচ্ছেন অনুমোদিত এজেন্সিগুলোর তথ্য, নিকটস্থ পাসপোর্ট অফিসের ঠিকানা সহ সকল যাবতীয় প্রয়োজনীয় তথ্যাদি। আরও থাকছে এই অ্যাপ এর মাধ্যমে সরাসরি চাকরীতে আবেদন, এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করে ইন্টারভিউ এর জন্য বুকিং, মেডিকেল সেন্টারগুলোর সাথে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুকিং সহ আপনার আবেদন প্রক্রিয়াটির প্রতিটি ধাপ ট্র্যাক করার সুবিধা।

30/07/2022

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
পতাকাবাহী
থাম্বনেল ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যা সাধারণত বিমান নামে পরিচিত, বাংলাদেশের একমাত্র সরকারি এবং জাতীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা। এটি প্রধানত ঢাকায় অবস্থিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্যক্রম পরিচালনা করে। উইকিপিডিয়া
সিইও: মোকাব্বির হোসেন (১২ সেপ্টেম্বর, ২০১৯–)
সদর দপ্তর: ঢাকা
প্রতিষ্ঠার তারিখ ও জায়গা: ৪ জানুয়ারী, ১৯৭২, ঢাকা
আয়: ৫৭.৯১ বিলিয়ন BDT
মোট সম্পদ: ২০.৮২ বিলিয়ন BDT
হাবগুলি: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট

30/07/2022

মধ্যপ্রাচ্যের বাংলাদেশীরা বিশ্বব্যাপী বাংলাদেশি প্রবাসীদের সবচেয়ে বড় অংশ। যদিও বাংলাদেশ শুধুমাত্র 1971 সালে অস্তিত্ব লাভ করেছিল, কিন্তু আজকের বাংলাদেশ যে ভূখন্ডে রয়েছে তার মধ্যপ্রাচ্যের সাথে দৃঢ় সম্পর্ক রয়েছে। বিদেশে 13 মিলিয়নের মধ্যে বাংলাদেশি প্রায় 8 মিলিয়ন মধ্যপ্রাচ্যে বাস করে,সৌদি আরবে 2.5 মিলিয়ন এবং তাদের মধ্যে 1 মিলিয়ন সংযুক্ত আরব আমিরাতে বসবাস করে। মধ্যপ্রাচ্যে আসা বাংলাদেশিরা মূলত অতিথি শ্রমিক বা দিনমজুর। বাংলাদেশ সৌদি আরবের অন্যতম বৃহৎ শ্রম সরবরাহকারী, 2007 সালে ইস্যুকৃত 1.5 মিলিয়ন সৌদি আরব ভিসার মধ্যে 23.50 শতাংশ বাংলাদেশি শ্রমিকরা সবচেয়ে বেশি অংশ পেয়েছিলেন।

বাঙালীদের কাছে ইসলামের প্রবর্তন আরব উপদ্বীপের সাথে একটি সংযোগ তৈরি করেছে, কারণ মুসলমানদের তাদের জীবনে একবার হজ যাত্রা সম্পন্ন করার জন্য এই ভূমিতে যেতে হয়। বেশ কিছু বাঙালি সুলতান হেজাজে ইসলামী প্রতিষ্ঠানকে অর্থায়ন করেন, যা আরবদের কাছে বাঙালি মাদারিস নামে পরিচিত ছিল। বাঙালিরা কবে আরব ভূমিতে বসতি স্থাপন শুরু করেছিল তা অজানা যদিও একটি প্রাথমিক উদাহরণ হল হাজী শরীয়তুল্লাহর শিক্ষক মাওলানা মুরাদ, যিনি 1800-এর দশকের গোড়ার দিকে মক্কা শহরে স্থায়ীভাবে বসবাস করতেন।

জীবনযাত্রার অবস্থা সম্পাদনা

উপসাগরীয় অঞ্চলে অভিবাসী শ্রমিক
এই অঞ্চলে অভিবাসী শ্রম, যেখান থেকে বাংলাদেশী নাগরিকরা একটি বড় সংখ্যালঘু গঠন করে, কাফালা পদ্ধতির মাধ্যমে আনা হয়, যা কর্মসংস্থান ভিত্তিক ভিসা প্রদান করে এবং শ্রমিকদের দীর্ঘমেয়াদী আবাস অর্জন থেকে বাধা দেয়। অন্যান্য এশীয় প্রবাসীদের মতো, বাংলাদেশি নাগরিকরা এই অঞ্চলে প্রাথমিকভাবে তাদের পরিবারের কাছে রেমিট্যান্স ফেরত পাঠানোর জন্য এবং তাদের স্বাগতিক সমাজের সাথে সাংস্কৃতিকভাবে সামান্য অংশীদারিত্বের জন্য কাজ চেয়েছে। যদিও অনেকে হজের আনুষ্ঠানিকতা পালনের আশায় মক্কার সান্নিধ্যের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, বাংলাদেশের বেশিরভাগ মুসলমান উপসাগরীয় অঞ্চলে কাজ করে এমন লোক ইসলাম পালন করে যাতে বৌদ্ধ ও হিন্দুধর্মের উপাদান রয়েছে, বিপরীতে আরও ভিন্নধর্মী ওয়াহাবিবাদের সাথে। তেল আবিষ্কার এবং সৌদি আরবের সৃষ্টির পর থেকে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করেছে।

মানবাধিকার সংস্থাগুলি উপসাগরীয় অঞ্চলে অভিবাসী শ্রমিকদের শ্রম ও মানবাধিকারের ব্যাপক লঙ্ঘনের বিষয়ে রিপোর্ট করে চলেছে। রিপোর্ট করা অপব্যবহারের মধ্যে রয়েছে পাসপোর্ট বাজেয়াপ্ত করা, চলাফেরার বিধিনিষেধ, অতিরিক্ত কর্মঘণ্টা, বিলম্বিত বা অনুপস্থিত বেতন প্রদান, উপ-সমমানের কাজ এবং জীবনযাত্রার অবস্থা, সেইসাথে তাদের নিয়োগকর্তাদের দ্বারা কর্মীদের যৌন, শারীরিক ও মানসিক নির্যাতন।

30/07/2022

যারা ই-পাসপোর্ট করতে চান তাদের জন্য সম্পূর্ন গাইড লাইনঃ

০১. ই পাসপোর্ট করতে কখনোই কোন অবস্থাতেই কোন দালালের সরনাপন্ন হবেন না। কেনোনা এই ডিজিটাল ব্যপারটায় দালালের কিছুই করাআর নেই। তাই নিজের টা নিজে করুন।

০২. আপনারা নিজের টা অবশ্যই নিজে পারবেন। আপনার পরিবারেরটাও আপনি পারবেন।

০৩. এম আর পি থেকে ই পাসপোর্ট করা আর নতুন ভাবে ই পাসপোর্ট করার ফর্মালিটি একই। এম আর পি পাসপোর্ট থাকলে শুধু এর ডাটা গুলো ভুল না করে সঠিক ভাবে নতুন আবেদনে উল্লেক্ষ করুন।

০৪. একটা বিষয় মাথায় রাখবেন ই পাসপোর্ট করতে যে সাপরটিং পেপার লাগে তা অবশ্যই আবেদনের পূর্বেই নিজের কাছে সংগ্রহে রাখুন, জেনো কোন অবস্থাতেই আপনার আবেদিন টা পরিপূর্ণ করতে কোন রকম ঝামেলায় পড়তে না হয়।

★কি কি ডকুমেন্ট লাগবে?

(ক) আপনার বয়স যদি ১৮ থেকে ২০বছরের মাঝে হয়, তবে NID অথবা ১৭ ডিজিটের ভেরিফাইড Birth Certificate. আর ২০ বছরের উপর হলে অবশ্যই NID লাগবে।
(খ) পুরাতন পাসপোর্ট থাকলে তার যে পেইজে ডাটা রয়েছে সেই পাতাটির ফটোকপি।
(গ) যারা বিবাহিত তাদের কাবিন নামার কপি।
(ঘ) ১৮ বছরের নিচে হলে বাবা মা এর NID এর কপি।
(অ) ৬ বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে গ্রে বেকগ্রাউন্ডের উপর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
(আ) ১৫ বছরের নিচের বাচ্চাদের জন্য তাদের বাবা মা এর পাসপোর্ট সাইজের ছবি।
ই পাসপোর্টের জন্য এই সব কাগজের কোন কিছুই সত্যায়িত করার প্রয়োজন নেই।
তবে যেদিন এপয়েন্টমেন্ট তারিখে আপনারা পাসপোর্ট অফিসে যাবেন সেদিন এই সকল কপির মুল সেট টি অবশ্যই সাথে নিয়তে হবে।

★এবার আসি আবেদনের ব্যপারে।

০১. প্রথমেই একটি বৈধ ই মেইল আইডি থেকে epassport.gov.bd এই ঠিকানায় গিয়ে নির্দেশনা মোতাবেক আপনার একটা account খুলুন। একাউন্ট খুলতে আপনার একটা সচল বৈধ মোবাইল নাম্বার ব্যবহার করুন যা সব সময় আপনার নিজের কাছে থাকবে।account খোলার সময় একটা password use করতে হবে । তা যত্ন সহ সংরক্ষন করুন।
০২. আপনার একটা account থেকেই আপনি আপনার নিজের ও আপনার পরিবারের সদস্যদের জন্য আবেদন করতে পারবেন।
০৩. এবার আপনার আবেদন গুলো নির্ভয়ে আস্তে আস্তে সময় নিয়ে (প্রয়োজন হলে দুই তিন দিন ) পুরন করুন। এটা পুরন করতে গিয়ে প্রতিটা ষ্টেপে "Save and Continue" নির্ভয়ে চাপুন আর পরবর্তী ধাপে এগিয়ে যান। কেননা এখানে ভুল হলেও আপনি তা শুদ্ধ করার সুযোগ পাবেন। এভাবে একে একে আপনার সব গুলো আবেদন পত্র গুলো পুরন করুন। একটা বিষয় খেয়াল রাখবেন আবেদন পত্র পুরনের শেষ ধাপে "Confirm and Submit" অপশন আসবে। এই খানে ক্লিক করার আগে আপনি এতক্ষন যা পুরন করেছেন তা দারি কমা সহ পুঙ্খানুপুঙ্খ ভাবে চেক করে নিন। প্রয়োজন হলে এই ড্রাফটের একটা কপি প্রিন্ট করে নিয়ে ভালো ভাবে এর ইনফরমেশন গুলো যচাই করে নিন। আপনি এই অবস্থায় আপনার কম্পিউটার থেকে বেরিয়ে গেলেও অসুবিধা নেই । আপনার এতোক্ষন কাজের সব কিছুই সেইভ হয়ে থাকবে।
সব কিছু ঠিক থাকলে "Confirm and Submit" বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার আবেদন এর কাজ শেষ। এই পর্যায়ে আপনার কাছে আপনি কবে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি উঠাবন, আঙ্গুলের ছাপ দিবেন, চোখের আইরিশ ফিতে পারবেন তার এপয়েন্টমেন্ট এর শিডিউল চাইবে, তখন আপনি আপনার সুবিধামত এপয়েন্টম্যান্ট নিন। আর এই এপয়েন্টমেন্ট শিট এর একটি কপি প্রিন্ট করে নিন। এবার আপনার আবেদনের ৩ পাতার মুল কপিটি প্রিন্ট করে রাখুন।

নাম লেখার ব্যপারে অনেকেই একটা সমস্যায় ভুগেন যেমন কারো নাম যদি হয় A.Z.M. ZUBAIDUR RAHMAN হয় তবে তিনি Sure Name এর ক্ষেত্রে লিখবেন RAHMAN. আর Given Name এ লিখবেন AZM ZUBAIDUR . এখানে কোন Dot ba ফোটা ব্যবহার করা যাবেনা।

আর মনে রাখবেন আপনার শিক্ষা সার্টিফিকেটে আপনার নাম যেভাবেই লিখা থাকুক তাতে কিছুই আসে যায়না। আপনি আপনার আবেদনে নাম লিখবেন আপনার NID অনুযায়ী।

এবার আপনি নির্দিষ্ট ব্যাংক কে আপনার পাসপোর্ট এর ফী জমা দিন। মনে রাখবেন আপনার আবেদনে যেভাবে নাম লিখেছেন ব্যাংক এর জমার স্লিপ এর নামও ঠিক হুবুহু একই যেনো হয়। ব্যাংক এ টাকা জমা দেওয়ার পর ব্যাংক আপনাকে এটা স্লিপ দিবে, যেখানে একটা রেফারেন্স নাম্বার থাকবে। এই রেফারেন্স নাম্বার টা আপনার মুল আবেদনের ৩য় পাতায় নির্ধারিত জায়গায় যত্নি নিয়ে নিরভুল্ভাবে লিখুন। আর ৩য় পাতার নিচে আপনি সাক্ষর ও তারিখ দিন।
এবার পর্যায়ে ক্রমে উপর থেকে নিচের দিকে ব্যাংক জমার স্লিপ, এপয়েন্টমেন্ট লেটার, মুল আবেদন পত্র, নিজের NID এর কপি, পুরাতন পাসপোর্ট এর ফটোকপি, (যদি থাকে), স্ত্রী এর NID কপি, কাবিন নামার ফটোকপি একসাথে করে একটা সেট বানিয়ে স্টেপ্লার করে সংরক্ষন করুন আর নিশ্চিন্তে এপয়েন্টমেন্ট দিনের জন্য অপেক্ষা করুন।

দ্বিতীয় ধাপ: আগে থেকে নির্ধারণ করা তারিখে পাসপোর্ট অফিসে দেখা করবেন সেই প্রিন্ট করা পত্রগুলো ও ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ নিয়ে। পরে বিভিন্ন ভাবে আবেদন পত্রগুলো ও জাতীয় পরিচয়পত্র চেক করে পত্রগুলোর উপর ছিল মেরে দিয়ে একটি কক্ষে যেতে বলবে। সেখানে যাওয়ার পর ছবি তুলবে হাতের ফিঙ্গার প্রিন্ট ও চোখের লেন্স নেয়া হবে। পরে পাসপোর্ট ভেলিভারির একটি স্লিপ দেওয়া হবে। পরে বাড়িতে পুলিশ ভেরিফিকেশন হবে। ও ভেরিফিকেশন সম্পন্ন করা হবে।

ব্যাংক ফিঃ
ওয়ান ব্যাংক,প্রিমিয়ার ব্যাংক,সোনালী ব্যাংক,ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া,ঢাকা ব্যাংক

৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৪০২৫/- ২১ দিনে
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৬৩২৫/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৮৬২৫/- ২ দিনে
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে

৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৫৭৫০/- ২১ দিনে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৮০৫০/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ১০৩৫০/- ২ দিনে
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে

তৃতীয় ধাপ: পাসপোর্ট সংগ্রহ
পাসপোর্ট ভেলিভারি স্লিপের তারিখ অনুযায়ী আবার পাসপোর্ট অফিসে দেখা করবেন। ফিঙ্গারপ্রিন্ট চেক করে ই-পাসপোর্ট বুঝিয়ে দেয়া হবে।

বিশেষ দ্রষ্টব্য: ও লক্ষনীয় বিষয়
১: কোন ভূল ও মিথ্যা তথ্য দিবেন না।
২: ভূল বা মিথ্যা ঠিকানা ব্যবহার করবেন না।
৩: পাসপোর্ট সংক্রান্ত কোন সমস্যা হলে দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন
৪: পুলিশ ভেরিফিকেশনে ঘুষ চাইলে পাসপোর্ট তদন্ত কর্মকর্তাকে তাৎক্ষণিক জানান
৫: পাসপোর্ট অফিসে কোন সমস্যা হলে সেখানে দায়িত্বরত পুলিশ, আনসার, সেনাবাহিনী বা অন্য কর্মকর্তাদের জিজ্ঞাসীত করেন তারাই বলে দিবে আপনাকে কি করতে হবে কোন কক্ষে যেতে হবে। সুতরাং কারো সাথে অভদ্র আচরণ করবেন না।

ই-পাসপোর্ট আবেদনের জন্য যা প্রয়োজন:
১: আপনার বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি
২: আপনার জাতীয় পরিচয়পত্র

পুলিশ ভেরিফিকেশন যা দেখতে চাইতে পারে:
১: আপনার ও আপনার বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র
২: পাসপোর্ট আবেদনে যে পেশা দিয়েছেন তার প্রমাণ। যেমন স্টুডেন্ট দিলে স্টুডেন্ট আইডি কার্ড।
৩: বিদ্যুৎ বিলের ফটোকপি বা বিদ্যুৎ বিল কার্ডে রিচার্জ করলে কার্ডের ফটোকপি।
জনস্বার্থ

30/07/2022
30/07/2022
27/06/2022
বিদেশ গামী যাত্রী দের পুলিশ ক্লিয়ারেন্স এর ফাইল টাইপ ও টাকা জমা দেয়াতে সহায়তা করা হয়। যোগাযোগঃ- 01776069942
03/06/2022

বিদেশ গামী যাত্রী দের পুলিশ ক্লিয়ারেন্স এর ফাইল টাইপ ও টাকা জমা দেয়াতে সহায়তা করা হয়।
যোগাযোগঃ- 01776069942

Address

Satir Para
Narsingdi

Telephone

+8801911216997

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medinest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Medinest:

Share