RTA Job Circular

RTA Job Circular Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RTA Job Circular, Recruiter, Dhaka.

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতহু।
এখানে চাকরির আবেদন, রেজাল্ট, পরীক্ষার সময় সকল তথ্য পাবেন আমাদের এই পেইজে।সত্য প্রচারে আমরা অঙ্গিকার বদ্ধ।সত্য তথ্য পেলে আমাদের পেইজটি ফলো করে রাখুন।নোটিফিকেশন অন করে রাখুন নতুন পোস্ট করা মাএ পান।ইনশাআল্লাহ

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিঃপদের নাম: সহকারী পরিচালক (প্রোগ্রাম) – ছাত্র-শিক্ষক কেন্দ্র, গ্রেড-২ (প্রোগ্রাম)বেতন ...
31/07/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিঃ

পদের নাম: সহকারী পরিচালক (প্রোগ্রাম) – ছাত্র-শিক্ষক কেন্দ্র, গ্রেড-২ (প্রোগ্রাম)

বেতন স্কেল: ২২,০০০/- – ৫৩,০৬০/- টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী), বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদিসহ।

পদ সংখ্যা: ০১ (এক) টি শূন্য পদ

আবেদনের নিয়মাবলী:

আগ্রহী প্রার্থীগণকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর হতে ৫০/- (পঞ্চাশ) টাকার বিনিময়ে নির্ধারিত ফরমে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
ফরম সংগ্রহের পর তা যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২১-০৮-২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রারের (২০৯ নং কক্ষ) নিকট পৌঁছাতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

প্রার্থীদের এস.এস.সি/এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে।
সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
প্রার্থীদের সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা:

প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর হতে হবে।
অবস্থানাধীন প্রার্থীদের ক্ষেত্রে কোনো শর্ত শিথিলযোগ্য নয়।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিনঃ ২৮-০৭-২০২৫ তারিখ

বিস্তারিত দেখুন নিচেঃ
#চাকরি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য...
31/07/2025

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে।

পদের নাম ও সংখ্যা: বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেখুন

বয়স সংক্রান্ত তথ্য: বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তাবলী প্রযোজ্য

আবেদনের প্রক্রিয়া: বিজ্ঞপ্তিতে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে

আবেদনের শেষ তারিখ: বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখের মধ্যে আবেদন করতে হবে

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

#চাকরি

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সম্প্রতি ১২ টি পদে মোট ১৮২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় য...
26/07/2025

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সম্প্রতি ১২ টি পদে মোট ১৮২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ২৮-০৭-২০২৫ থেকে । আবেদন করা যাবে ২৮-০৮-২০২৫ পর্যন্ত।

আবেদনের নিয়মঃ
আগ্রহী প্রার্থীরা লিংক কমেন্ট বক্সে দেয়া আছে বা বিজ্ঞপ্তিতে ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে। আগামী ২৮-০৮-২০২৫ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য রাজস্ব খাতভ...
26/07/2025

বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য রাজস্ব খাতভুক্ত মোট ১৯০টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহবান করা হচ্ছে।আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা কমেন্ট বক্সে লিংক দেয় আছে বা নিয়োগ বিজ্ঞপ্তিতে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৪ আগস্ট ২০২৫, সকাল ১০:০০ ঘটিকা।
অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১ আগস্ট ২০২৫, বিকাল ০৫:০০ ঘটিকা।
উল্লিখিত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৪৯ তম বিসিএস (BCS) এর সম্প্রতি  নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে ...
22/07/2025

৪৯ তম বিসিএস (BCS) এর সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ২২-০৭-২০২৫ থেকে । আবেদন করা যাবে ২২-০৮-২০২৫ পর্যন্ত।

আবেদনেরযোগ্যতাঃ
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।

আবেদনের নিয়মঃ
আগ্রহী প্রার্থীরা কমেন্ট বক্সে লিংক দেয় আছে ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২২-০৮-২০২৫ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ
আগ্রহী প্রার্থীরা কমেন্ট বক্সে লিংক দেয় আছে।
#চাকরি ゚

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সম্প্রতি তাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১৪টি শূন্য পদ...
22/07/2025

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সম্প্রতি তাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১৪টি শূন্য পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নিম্নলিখিত পদগুলোতে আবেদন করতে পারবেন:

সহকারী পরিচালক: ০১টি
ইন্সট্রাক্টর (ফিশারিজ): ০১টি
ইন্সট্রাক্টর (কমিউনিকেটিভ ইংলিশ): ০১টি
ইন্সট্রাক্টর (আইসিটি): ০১টি
ইন্সট্রাক্টর (অটোমোবাইল): ০১টি
উপসহকারী প্রকৌশলী: ০১টি
সহকারী হোস্টেল সুপারিনটেনডেন্ট: ০১টি
সহকারী লাইব্রেরীয়ান: ০১টি
হিসাবরক্ষক: ০২টি
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০২টি
অফিস সহায়ক: ০২টি
বয়স সংক্রান্ত তথ্য: প্রার্থীদের বয়স ২৩ জুলাই ২০২৫ তারিখে অনুর্ধ্ব ৩২ বছর হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে কমেন্ট বক্সে লিংক দেয় আছে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা:

আবেদন শুরুর তারিখ ও সময়: ২৩ জুলাই ২০২৫ সকাল ১০.০০টা
আবেদনের শেষ তারিখ ও সময়: ২১ আগস্ট ২০২৫ বিকাল ০৫.০০টা
আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিভিন্ন পদের জন্য নির্ধারিত ফি ও সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা, ১১২ টাকা বা ৫৬ টাকা প্রযোজ্য। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫৬ টাকা প্রযোজ্য।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিস্তারিত লিংকে ক্লিক করে দেখুনঃ
আগ্রহী প্রার্থীদের অনলাইনে কমেন্ট বক্সে লিংক দেয়া আছে।
゚ #চাকরি

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে কম্পিউটার ...
19/07/2025

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে কম্পিউটার অপারেটর এবং টেকনিশিয়ান-২ পদে সর্বমোট ০২ (দুই) জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিস্তারিত বিবরণ:
কম্পিউটার অপারেটর: ০১ টি পদ। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ।
টেকনিশিয়ান: ০২ টি পদ। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫)। শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিষয়ে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ; ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিষয়ে অন্যুন ০২ (দুই) বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার MS Office এ কাজ করিবার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা: সকল পদের প্রার্থীর ক্ষেত্রে ০১.০৭.২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা:
আবেদন শুরু: ২১ জুলাই ২০২৫, সকাল ১০:০০ ঘটিকা।
আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫, বিকাল ০৫:০০ ঘটিকা।
আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে ওয়েবসাইটে মাধ্যমে আবেদন করতে হবে। লিংকটি কমেন্ট বক্সে দেয়া আছে।
অনলাইন আবেদনপত্র Submit করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদন ফি:

সাধারণ প্রার্থীদের জন্য: ১১২/- টাকা (সার্ভিস চার্জ সহ)।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য: ৫৬/- টাকা (সার্ভিস চার্জ সহ)।
গুরুত্বপূর্ণ নির্দেশনা: লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। নিয়োগ সংক্রান্ত পরীক্ষার তারিখ, সময় ও স্থান যোগ্য প্রার্থীদেরকে পরবর্তীতে এসএমএস-এর মাধ্যমে ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইটে জানানো হবে।
আবেদন লিংক কমেন্ট বক্সে দেয়া আছে।
゚ #চাকরি

জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে উপহার              ゚  ゚viralシviralシfypシ゚viralシalシ          ゚viralシfypシ゚viralシ
17/07/2025

জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে উপহার
゚ ゚viralシviralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシ

বাংলাদেশ সেনাবাহিনীতে সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পা...
17/07/2025

বাংলাদেশ সেনাবাহিনীতে সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদটির জন্য আবেদন করা যাবে ২১-০৮-২০২৫ পর্যন্ত।
আবেদনেরযোগ্যতাঃ
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।
চাকরি আবেদনের বয়সঃ
প্রার্থীর বয়স ০৫-০৪-২০২৬ তারিখে ২০ হতে ২৮ বছরের মধ্যে হতে হবে ।
আবেদনের নিয়মঃ
আগ্রহী প্রার্থীরা নিচের বিজ্ঞপ্তিতে ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২১-০৮-২০২৫ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

কমেন্টে আবেদন লিংক দেয়া আছে

#চাকরিরখবর

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)ঃরাজস্ব খাতের “ডাটা এনালিস্ট” পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১৮...
14/07/2025

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)ঃরাজস্ব খাতের “ডাটা এনালিস্ট” পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১৮ জুলাই ২০২৫, শুক্রবার অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শুরু হবে বেলা ০৩:০০ টায় এবং এর আয়োজন করা হয়েছে ওয়েস্ট এন্ড হাই স্কুল, আজিমপুর, ঢাকায়।

ইতোমধ্যে আবেদনকারীদের প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙ্গিন প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ
#চাকরিরখবর

ASA (এনজিও) তে ক্যারিয়ার সুযোগASA, বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, তাদের ৮৫টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং ১...
12/07/2025

ASA (এনজিও) তে ক্যারিয়ার সুযোগ
ASA, বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, তাদের ৮৫টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং ১৪টি সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভূমিকা রাখছে। বর্তমানে, ASA তাদের সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রগুলির জন্য 'মেডিকেল অফিসার' পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করছে।

পদ ও পদসংখ্যা:

মেডিকেল অফিসার: ০১ জন
প্রয়োজনীয় যোগ্যতা:

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (BMDC) এর সাথে নিবন্ধিত ন্যূনতম মেডিকেল স্নাতক ডিগ্রি থাকতে হবে।
আল্ট্রাসাউন্ড (USG) এ ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্স সম্পন্ন।
একটি স্বনামধন্য হাসপাতালে এক বছরের লং জব অভিজ্ঞতা থাকতে হবে।
যারা এনজিও ক্লিনিক/প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে অভিজ্ঞ তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
এমএস অফিস প্যাকেজ, ইমেল এবং ওয়েব ব্রাউজিং-এ দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা (এনআইডি কার্ড অনুযায়ী):

সর্বোচ্চ ৪০ বছর।
মাসিক বেতন (সমন্বিত):

৬৬,০০০/- টাকা।
বেতন ও অন্যান্য সুবিধা:

শিক্ষানবিশকাল ১ (এক) বছর। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে প্রার্থীর চাকরি স্থায়ী হবে এবং ASA এর পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে।
অন্যান্য সুবিধাগুলির মধ্যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, নববর্ষ ভাতা (বৈশাখী ভাতা) এবং কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অন্তর্ভুক্ত।
কর্মচারী প্রভিডেন্ট ফান্ড একটি স্থায়ী কর্মসংস্থান সুবিধা।
কাজের অবস্থান:

বাংলাদেশের যেকোনো স্থানে।
আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী:

আগ্রহী এবং যোগ্য প্রার্থীদেরকে ১৯/০৭/২০২৫ তারিখের মধ্যে নিচের কমেন্টে লিংকের দেয়া আছে। ঠিকানায় আবেদন করার জন্য অত্যন্ত উৎসাহিত করা হচ্ছে।
আবেদনের সাথে সকল শিক্ষাগত সনদপত্রের মূল কপি, প্রশংসাপত্র, বিস্তারিত জীবনবৃত্তান্ত (সিভি), ৩ কপি পাসপোর্ট আকারের সাম্প্রতিক ছবি, বিএমডিসি রেজিস্ট্রেশন কার্ড, অভিজ্ঞতার সনদপত্র এবং এনআইডি কার্ড স্ক্যান করে সংযুক্ত করতে হবে।
লিখিত/মৌখিক পরীক্ষার সময় সনদপত্রের মূল কপি এবং এনআইডি কার্ড বোর্ডে উপস্থাপন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় ১০,০০০/- (দশ হাজার) টাকা জমা দিতে হবে এবং চাকরি ত্যাগ করার সময় এই অর্থ সুদসহ ফেরত দেওয়া হবে।
মহিলা প্রার্থীদের বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
সরকারি অনুমোদিত/স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান (কোর্স/প্রোগ্রাম সহ) থেকে প্রাপ্ত প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-১১-০৭-২০২৫ তারিখ

বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ নিচের কমেন্টে লিংকের দেয়া আছেঃ
#চাকরিরখবর

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when RTA Job Circular posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category