06/12/2025
☞ পদঃ এ্যাডমিন এ্যাসোসিয়েট (Admin Associate)
☞ প্রতিষ্ঠানঃ ভুমিজ লিমিটেড
☞ অবস্থানঃ বনানী ডিওএইচএস, ঢাকা (সময়সাপেক্ষে ঢাকা বাইরে ভ্রমণ প্রয়োজন হতে পারে)
☞ চাকরির ধরনঃ ফুল-টাইম
☞ প্রতিবেদন করবেনঃ অ্যাকাউন্টস ম্যানেজার/চিফ অপারেটিং অফিসার।
১. পটভূমিঃ
ভূমিজ লিমিটেড একটি সামাজিক উদ্যোগ, যা সারাদেশে স্বাস্থ্যসম্মত, অন্তর্ভুক্তিমূলক এবং প্রযুক্তিনির্ভর পাবলিক স্যানিটেশন সেবা নিশ্চিত করতে কাজ করে। মানসম্মত নকশা, প্রশিক্ষিত জনবল এবং স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশবান্ধব টয়লেট পরিচালনায় ভূমিজ অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী ও দক্ষভাবে পরিচালনার জন্য একজন এ্যাডমিন এ্যাসোসিয়েট নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। তিনি অফিস ব্যবস্থাপনা, লজিস্টিক সাপোর্ট, ক্রয় কার্যক্রমে সহায়তা, ডকুমেন্টেশন ও বিভিন্ন সমন্বয়মূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
২. দায়িত্ব ও কর্তব্যঃ
ক. অফিস প্রশাসন ও লজিস্টিক ব্যবস্থাপনা
দৈনন্দিন অফিস প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় অ্যাডমিন ম্যানেজারকে সহায়তা করা, যেমন চিঠি, আবেদনপত্র ও পত্রালাপের খসড়া প্রস্তুতকরণ।
অফিস সামগ্রী, স্টেশনারি, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সরবরাহব্যবস্থা মনিটর করা।
অতিথি ব্যবস্থাপনা এবং অফিসের অভ্যর্থনা কার্যক্রমে সহায়তা প্রদান করা।
স্টাফদের ভ্রমণ, আবাসন বা পরিবহন ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সমন্বয় করা।
অফিসের স্টাফদের দুপুরের খাবার এবং অফিসে আগত অতিথিদের জন্য নাস্তা ও অন্যান্য সুবিধার ব্যবস্থা করা, প্রয়োজনমতো সহায়তা প্রদান করা।
খ. ক্রয় কাজে সহায়তা (Procurement Support)
প্রয়োজনীয় পণ্য/সেবা সংগ্রহের জন্য দরপত্র (Quotation)সংগ্রহ করা।
সরবরাহকারীদের (Vendor) সাথে যোগাযোগ, দরপত্র গ্রহণ ও তুলনামূলক বিবরণী (CS) প্রস্তুত করা।
ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও নীতিমালার অনুসরণ নিশ্চিত করা।
পণ্য গ্রহণ ও যাচাই (Verification) করণ কাজে সহায়তা।
ক্রয় সংক্রান্ত যাবতীয় নথিপত্র (Documents) সংরক্ষণ করা।
গ. নথি ব্যবস্থাপনা ও রিপোর্টিং
প্রয়োজনীয় ফাইল, রেজিস্টার ও অফিস নথিপত্র সমন্বিতভাবে সংরক্ষণ
বিভিন্ন প্রশাসনিক রিপোর্ট প্রস্তুত করা
ভাউচার, বিল, রশিদ ইত্যাদি যাচাই ও সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর।
ঘ. মানবসম্পদ ও স্টাফ সহায়তা
নতুন স্টাফদের অনবোর্ডিং কার্যক্রমে সহায়তা
উপস্থিতি (Attendance) মনিটরিং ও সময়মতো রিপোর্ট দাখিল
কোম্পানীর নীতিমালা অনুসরণে স্টাফদের সহায়তা প্রদান
ঙ. অন্যান্য দায়িত্ব
ব্যবস্থাপনা কর্তৃক অর্পিত যেকোনো প্রাসঙ্গিক দায়িত্ব পালন
কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রশাসনিক কার্যক্রম পরিচালনা নিশ্চিত করা
৩. যোগ্যতা ও দক্ষতাঃ
ন্যূনতম এইচএসসি পাশ; Business Administration বা Management বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
প্রশাসনিক কাজে ন্যূনতম ১–২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বাংলা ও ইংরেজি টাইপিং সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
MS Word, Excel, Google Workspace এবং ইমেইল ব্যবহারে দক্ষতা।
ক্রয় (Procurement) কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
সমস্যা সমাধানে দক্ষতা।
নথি ব্যবস্থাপনা ও ফাইল সংরক্ষণে দক্ষতা।
৪. সুবিধাদিঃ
বেতন রেঞ্জ: ২০,০০০ – ২৫,০০০ টাকা
কোম্পানির নীতিমালা অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা
সাপ্তাহিক ছুটি এবং সরকার নির্ধারিত সকল ছুটি ভোগের সুবিধা
কোম্পানির পক্ষ থেকে দুপুরের খাবারের ব্যবস্থা
ক্যারিয়ার উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ
সহায়ক ও বন্ধুত্বপূর্ণ কর্মপরিবেশ
☞ আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৫
☞Application link in the comment.
For more join Job Hunt Bangladesh
_____________________
⚠️ Disclaimer: আমরা নিয়োগকর্তাদের পক্ষ থেকে উপরে উল্লিখিত চাকরির বিজ্ঞপ্তি পোস্ট করেছি। আমরা নিয়োগ বা নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত নই। আবেদনকারীদের নিজস্ব বিবেচনা এবং দায়িত্বে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
🎯 আবেদন করার জন্য যোগাযোগ করতে পারেন -
📲 01778-714119 (whatsapp only)
অথবা ইনবক্স করুন।