Go Europia

Website

Go Europia Go Europia Bangladesh its a Specialized platform for getting visa related Support, Documents Legalization, e consulate services worldwide.

we are authorized over 40+Countries for support you for you visas, invitation, and legalization services.

🇬🇷🇪🇺গ্রিসের শ্রমবাজার নিয়ে সুখবর!আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশিদের জন্য ইউরোপের সেনজেনভুক্ত দেশ গ্...
19/01/2025

🇬🇷🇪🇺
গ্রিসের শ্রমবাজার নিয়ে সুখবর!
আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশিদের জন্য ইউরোপের সেনজেনভুক্ত দেশ গ্রিসের ভিসা আবার চালু হয়েছে! এটি বাংলাদেশের জন্য এক বিশাল সুযোগ এবং নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
কী বলছে ২০২৫ সালের গ্যাজেট?
বাংলাদেশ থেকে নিয়োগ: ৪,০০০ জন।
মোট নিয়োগ: ৮৭,০০০+ কর্মী।
সিজনাল ভিসা: ৪৫,৬৭০ জন।
উচ্চ দক্ষ কর্মসংস্থান: ২,০০০ জন।
নির্ভরশীল বা স্পন্সর ভিসা: ৪১,৬৭০ জন।
গ্রিসের এই পরিকল্পনা বাংলাদেশের জন্য শ্রমবাজারের একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে। ভাগ্য ভালো হলে এটি হতে পারে দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি বড় অবদান।
আপনার করণীয়:
🇬🇷🇪🇺
এই সুযোগকে কাজে লাগাতে অবশ্যই সতর্ক থাকতে হবে।
1️⃣ বিশ্বস্ত মাধ্যমে আবেদন করুন।
2️⃣ দালাল চক্র থেকে দূরে থাকুন।
3️⃣ ফাইল জমা দেওয়ার আগে যাচাই-বাছাই করুন এবং নিশ্চিত হোন যে আপনি সঠিক পথে আছেন।
সতর্কবার্তা:
অনেক দালাল এই সুযোগের অপব্যবহার করার চেষ্টা করতে পারে। তাই, সঠিকভাবে খোঁজখবর নিয়ে এবং অভিজ্ঞ, বিশ্বস্ত ব্যক্তিদের সহযোগিতায় আবেদন করুন। প্রতারণার শিকার হলে এটি আপনার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।
উপসংহার:
গ্রিসের শ্রমবাজারে এই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের সবাইকে সতর্ক, সচেতন এবং দায়িত্বশীল হতে হবে। এটি শুধু একটি সুযোগ নয়, বরং বাংলাদেশের জন্য শ্রম রপ্তানির একটি নতুন সম্ভাবনার দ্বার। আসুন, সবাই মিলে সঠিক পথে এগিয়ে যাই এবং দেশের সুনাম বাড়াই।
আপনাদের জন্য শুভকামনা! 🇬🇷🇪🇺

আপনার স্বপ্ন পূরণের পাশে আছে আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান :
Go Europia
🇬🇷


থাইল্যান্ড ই-ভিসা: বাংলাদেশিদের জন্য নতুন ভ্রমণ সুবিধা শুরু হতে যাচ্ছে! 🌏থাইল্যান্ড ভ্রমণ এখন আরও সহজ হতে চলেছে! নতুন ই-...
19/12/2024

থাইল্যান্ড ই-ভিসা: বাংলাদেশিদের জন্য নতুন ভ্রমণ সুবিধা শুরু হতে যাচ্ছে! 🌏
থাইল্যান্ড ভ্রমণ এখন আরও সহজ হতে চলেছে! নতুন ই-ভিসা ব্যবস্থা চালু হওয়ার পর বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রক্রিয়া হবে সহজ এবং দ্রুত।
গুরুত্বপূর্ণ তারিখ
১৯ ডিসেম্বর ২০২৪: বাংলাদেশি অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রয়োজন থাকবে না।
২ জানুয়ারি ২০২৫: সাধারণ পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা ব্যবস্থা চালু হতে যাচ্ছে।
ই-ভিসা আবেদন প্রক্রিয়া
১. অনলাইন আবেদন
থাইল্যান্ড ই-ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন:
👉 https://www.thaievisa.gov.th
আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
📌 পাসপোর্ট জমা দিতে হবে না।
২. ফি পরিশোধ
আবেদন জমা দেওয়ার "Payment Info Summary" শীট পাবেন যার মাধ্যমে ভিসা ফি প্রদান করতে হবে।
অনলাইনে ফি পরিশোধ করুন:
👉 Commercial Bank of Ceylon এর মাধ্যমে।
📌 ক্যাশ পেমেন্ট গ্রহণযোগ্য নয়।
৩. ভিসা অনুমোদন
আবেদন জমা দেওয়ার ১০ কার্যদিবসের মধ্যে ই-ভিসা অনুমোদন পাওয়া যাবে।
অনুমোদিত ই-ভিসা আপনার ইমেইলে পাঠানো হবে।
ই-ভিসা ব্যবহার
✅ অনুমোদিত ই-ভিসার একটি প্রিন্ট কপি নিন।
✅থাইল্যান্ডে প্রবেশের সময় ইমিগ্রেশনে এটি প্রদর্শন করুন।
বর্তমান ভিসা সেন্টারের আপডেট
ই-ভিসা সিস্টেম চালুর প্রস্তুতির জন্য ২৪ ডিসেম্বর ২০২৪ থেকে ঢাকার চারটি ভিসা সেন্টারে আবেদন গ্রহণ বন্ধ থাকবে। (যদিও ইতিমধ্যে প্রচুর ফাইল এর চাপের কারনে তারা সকল ধরনের ফাইল নেয়া বন্ধ করে দিয়েছে।)
যোগাযোগের ঠিকানা
📍 থাই রয়্যাল এম্বাসি, ঢাকা
📞ফোন: (880 2) 5881 3260-1, 5881 2795
📧ইমেইল: [email protected]
🌐ওয়েবসাইট: thaiembassy.org/dhaka

আলহামদুলিল্লাহ আরো ১৪ জনের গ্রীসের পারমিট পেলাম! যারা পারমিট পেয়েছেন আপনাদের অভিনন্দন ও সবার জন্য শুভকামনা রইল! 👍✅আপনাদ...
15/12/2024

আলহামদুলিল্লাহ আরো ১৪ জনের গ্রীসের পারমিট পেলাম!
যারা পারমিট পেয়েছেন আপনাদের অভিনন্দন ও সবার জন্য শুভকামনা রইল! 👍
✅আপনাদের এখন কাজ হচ্ছে, নতুন পুলিশ ক্লিয়ারেন্স ছবি এবং বাকি ডকুমেন্ট দেওয়া!

আমাদের এই গ্রুপ এর সবার পারমিট সম্পূর্ণ হয়েছে , পারমিট পেতে কি পরিমান পরিশ্রম করতে হয় এবং সময় লাগে এটা একমাত্র যারা কাজ করে তারাই জানে! যাইহোক আলহামদুলিল্লাহ!

আপনার স্বপ্ন পূরণের পাশে আছে আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান :
Go Europia
🇬🇷

14/12/2024

ইউরোপের 🇪🇺সেনজনভুক্ত ২১টি দেশের "ভিএফএস " বাংলাদেশে তাদের অফিস চালু করতে আগ্রহের কথা জানিয়েছেন। শুভকামনা রইল।
Go Europia

* NOTICE *ঢাকাস্থ সুইডিশ দূতাবাস এবং ভিএফএস গ্লোবাল থেকে গুরুত্বপূর্ণ আপডেট। ১০ ডিসেম্বর, ২০২৪ থেকে, ভি এফ এস (VFS) গ্লো...
10/12/2024

* NOTICE *

ঢাকাস্থ সুইডিশ দূতাবাস এবং ভিএফএস গ্লোবাল থেকে গুরুত্বপূর্ণ আপডেট।
১০ ডিসেম্বর, ২০২৪ থেকে, ভি এফ এস (VFS) গ্লোবাল, ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায়, বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া বা সুইডেনে যাওয়ার জন্য শেনজেন ভিসা আবেদনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করবে।
অনুগ্রহ করে লক্ষ্য করুন : ১৭ ডিসেম্বর, ২০২৪ থেকে কার্যকর, সকল আবেদনকারীদের অবশ্যই ঢাকায় ভি এফ এস (VFS) গ্লোবাল সুইডেনের সাথে শেনজেন ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে আগাম একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ওয়াক-ইন আবেদন আর গ্রহণ করা হবে না। অ্যাপয়েন্টমেন্ট স্লটটি আপনার ব্যক্তিগত এবং আপনার নিজেকেই বুক করতে হবে।
আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তখন ভি এফ এস (VFS) গ্লোবাল, দ্বারা একটি পরিষেবা ফি চার্জ করা হবে। আপনি যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য উপস্থিত না হন বা আপনার নির্ধারিত সময়ের স্লটের ২৪ ঘন্টা আগে আপনি এটি বাতিল করেন তবে ফি ফেরত দেওয়া হবে না।
আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য যদি বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া বা সুইডেন ভ্রমণ করা হয় তাহলে অনুগ্রহ করে শুধুমাত্র ঢাকায় ভি এফ এস (VFS) গ্লোবাল সুইডেনের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন।
অনুসন্ধানের জন্য অনুগ্রহ করে ভিএফএস হেল্পডেস্কে যোগাযোগ করুন (+88) 09606 777 333 বা (+88) 09666 911 382 (সর্বজনীন ছুটি ছাড়া রবিবার থেকে বৃহস্পতিবার 09:00 থেকে 17:00 পর্যন্ত)। এছাড়াও আপনি https://vfsforms.mioot.com/forms/CFNC/ -এ তাদের যোগাযোগ ফর্মের মাধ্যমে VFS Global-এ পৌঁছাতে পারেন।
--
Important update from the Embassy of Sweden in Dhaka and VFS Global.
Beginning December 10, 2024, VFS Global, in collaboration with the Embassy of Sweden in Dhaka, will launch an appointment system for Schengen visa applications to visit Belgium, Finland, Iceland, Latvia, Luxembourg, the Netherlands, Poland, Slovenia, or Sweden.
Please Note: Effective December 17, 2024, all applicants must book an appointment in advance to apply for a Schengen visa with VFS Global Sweden in Dhaka. Walk-in applications will no longer be accepted. The appointment slot is personal and needs to be booked by yourself.
A service fee will be charged by VFS Global when you book the appointment. The fee will not be refunded if you do not show up for the appointment or if you cancel it less than 24 hours before your scheduled time slot.
Please remember to only book an appointment with VFS Global Sweden in Dhaka if the main purpose of your journey is to visit Belgium, Finland, Iceland, Latvia, Luxembourg, the Netherlands, Poland, Slovenia, or Sweden.
For inquiries please contact VFS Helpdesk at (+88) 09606 777 333 or (+88) 09666 911 382 (09:00 to 17:00 from Sunday to Thursday except Public Holiday). You can also reach VFS Global via their Contact form at https://vfsforms.mioot.com/forms/CFNC/

আলহামদুলিল্লাহ আরো ৮ জনের গ্রীসের পারমিট পেলাম! যারা পারমিট পেয়েছেন আপনাদের অভিনন্দন ও সবার জন্য শুভকামনা রইল! 👍✅আপনাদে...
01/12/2024

আলহামদুলিল্লাহ আরো ৮ জনের গ্রীসের পারমিট পেলাম!
যারা পারমিট পেয়েছেন আপনাদের অভিনন্দন ও সবার জন্য শুভকামনা রইল! 👍

✅আপনাদের এখন কাজ হচ্ছে, নতুন পুলিশ ক্লিয়ারেন্স ছবি এবং বাকি ডকুমেন্ট দেওয়া!

যারা পারমিট পাননি অপেক্ষা করেন ইনশাআল্লাহ আপনাদের গুলো আসবে ধৈর্য ধরেন !

আপনার স্বপ্ন পূরণের পাশে আছে আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান :
Go Europia
🇬🇷


সবার একটি কমন প্রশ্ন, ভাই এই মুহূর্তে ইউরোপের কোন দেশের কাজের ভিসা সহজে পাওয়া যাচ্ছে? ভিসা রেশিও ভালো বেশি কোন দেশ গুলো...
24/11/2024

সবার একটি কমন প্রশ্ন, ভাই এই মুহূর্তে ইউরোপের কোন দেশের কাজের ভিসা সহজে পাওয়া যাচ্ছে? ভিসা রেশিও ভালো বেশি কোন দেশ গুলোর! 🇧🇩🤝🇪🇺
এই মুহূর্তে ইউরোপের কিছু সেনজেন এবং নন সেনজেন দেশ বাংলাদেশীদের কাজের ভিসা দিচ্ছে..! 🇪🇺🤝🇧🇩
তারমধ্যে, সেনজেন, রোমানিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি ইত্যাদি! নন সেনজেন এর মধ্যে, সার্বিয়া, নর্থ ম্যাসেডুনিয়া, ইত্যাদি!
Romania 🇷🇴 Croatia 🇭🇷 Bulgaria 🇧🇬 Hungary 🇭🇺 Serbia 🇷🇸 north Macedonia 🇲🇰 ✈️
এসব দেশে আপনি ট্রাই করতে পারেন, ইউরোপের অন্যান্য দেশের তুলনায়, এই দেশগুলোর ভিসা রেশিও অনেক হাই, আপনারা বাংলাদেশ কিংবা মধ্যপ্রাচ্য থেকে এসব দেশে চেষ্টা করতে পারেন " সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি! আবারো অনেকে ব্যর্থ হতে পারেন সম্পূর্ণ রিজিকের ব্যাপার!
তবে হ্যাঁ ইউরোপের ব্যাপারে আপনাকে অবশ্যই, একজন ভালো এজেন্ট ধরতে হবে, যেন সে আপনার জন্য ট্রাই করে, কোন বাটপার প্রতারকের হাতে পড়া যাবে না! তাহলে আপনার টাকা নিয়ে, আপনাকে ঘুরাবে কাজ না করে! আপনার এই সিদ্ধান্তটা ১০০% ভালো ভাবে নিতে হবে! 🇧🇩
ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল!
সবার ইউরোপের স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশাকরি! 🇪🇺

Go Europia - এর সাথেই থাকুন।

সংগ্রহীত পোস্ট

17/11/2024

সুখবর! ভারতের ভিসার জন্য যারা অপেক্ষা করে আছেন | ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা আপডেট ও বিকল্প
ভারতীয় ভিসা সম্পর্কিত নতুন নির্দেশনা | তৃতীয় দেশে ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হবে
বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা সমস্যার মধ্যে নতুন আপডেট এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান জানিয়েছেন, ভারতের ভিসা না পাওয়ায় বাংলাদেশি নাগরিকরা এখন ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা আবেদন করতে পারবেন। এর আগে ভারতের হাইকমিশনার জানিয়েছিলেন, শিগগিরই ভারতীয় পর্যটক ভিসা শুরু হবে না, তবে জরুরি প্রয়োজনীয় ভিসা দেয়া হচ্ছে।

বাংলাদেশে বর্তমানে SSW (Specified Skilled Worker) ভিসা চালু হয়েছে, যা জাপানে কাজের জন্য বেশ আকর্ষণীয় একটি সুযোগ। তবে, এ...
14/11/2024

বাংলাদেশে বর্তমানে SSW (Specified Skilled Worker) ভিসা চালু হয়েছে, যা জাপানে কাজের জন্য বেশ আকর্ষণীয় একটি সুযোগ। তবে, এই ভিসা প্রসেসে সঠিক এজেন্সি বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক এজেন্সি সঠিক দক্ষতা এবং জাপানি ভাষার প্রয়োজনীয় জ্ঞান ছাড়াই প্রক্রিয়াটি পরিচালনা করতে চায়।

SSW ভিসায় যাওয়ার জন্য মূলত দুইটি শর্ত পূরণ করা অত্যাবশ্যক:

১) ভাষার দক্ষতা সার্টিফিকেট (JLPT N4 বা JFT):
জাপানি ভাষার একটি নির্দিষ্ট স্তরের জ্ঞান থাকা আবশ্যক। JLPT N4 অথবা JFT পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যা জাপানে কাজ করার জন্য ভাষাগত দক্ষতার পরিচায়ক।

২) কাজের দক্ষতা সার্টিফিকেট (SSW Test):
আপনার নির্দিষ্ট কাজের ক্ষেত্রে দক্ষতার প্রমাণ দিতে হবে, যা “SSW টেস্ট” নামে পরিচিত। এই টেস্টের মাধ্যমে প্রমাণিত হয় যে আপনি প্রয়োজনীয় কাজে পারদর্শী।

এই দুইটি সনদপত্র ছাড়া SSW ভিসা অনুমোদিত হওয়ার সম্ভাবনা নেই, তাই ভিসা প্রক্রিয়া সম্পর্কে যথাযথ জ্ঞান আছে এমন সঠিক এজেন্সি বেছে নেওয়া অত্যন্ত জরুরি।

আশা করি এই তথ্যগুলো আপনার কাজে আসবে! এ ধরনের আরো আপডেট পেতে পেজটি ফলো দিয়ে রাখুন এবং বন্ধু-বান্ধব ও পরিবারের সবার সাথে শেয়ার করুন। আপনার সঠিক ভ্রমণ এবং ভিসা প্রক্রিয়ার জন্য আমরা সবসময় আছি পাশে। 🌍✈️

#ভিসা #কর্মসংস্থান #ভ্রমণতথ্য #ভ্রমণবিশ্ব #জাপানট্রাভেল #ভ্রমণপরামর্শ #বিশেষদক্ষতা #বাংলাদেশ #ভ্রমণ #জাপান িসা #কাজেরভিসা #জাপানিজভাষা #ভাষাদক্ষতা #জাপানিজভিসা #ভ্রমণ #কর্মসংস্থান

🇵🇹 পর্তুগালের নাগরিকত্ব পেতে এখন মাত্র ৫ বছর লাগে!  ⁉️ইউরোপের এই চমৎকার দেশ তার স্থাপত্যশৈলী, সাংস্কৃতিক ঐতিহ্য এবং উন্ন...
14/11/2024

🇵🇹 পর্তুগালের নাগরিকত্ব পেতে এখন মাত্র ৫ বছর লাগে! ⁉️

ইউরোপের এই চমৎকার দেশ তার স্থাপত্যশৈলী, সাংস্কৃতিক ঐতিহ্য এবং উন্নত জীবনযাত্রার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়। সম্প্রতি, পর্তুগাল তার নাগরিকত্ব প্রক্রিয়াকে সহজ করেছে, যার ফলে এটি বসবাস ও বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে।

নাগরিকত্ব পাওয়ার ধাপসমূহ:
১. বিনিয়োগ বা ব্যবসা শুরু: পর্তুগালে ৫ লক্ষ ইউরো বা তার বেশি বিনিয়োগ করে গোল্ডেন ভিসা পেতে পারেন।
২. বাসস্থান প্রাপ্তি: গোল্ডেন ভিসা পাওয়ার পর কিছু নির্দিষ্ট সময় সেখানে বাস করতে হবে এবং ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত হতে হবে।
৩. নাগরিকত্ব আবেদন: ৫ বছরের বাসস্থান পূর্ণ করার পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

নাগরিকত্বের সুবিধাসমূহ:
• ভ্রমণের স্বাধীনতা: ১৮৮টি দেশে ভিসামুক্ত ভ্রমণ।
• উন্নত জীবনযাত্রা: উচ্চমানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা।
• বিনিয়োগের সুযোগ: দেশের অর্থনীতিতে অবদান রাখার মাধ্যমে লাভবান হওয়ার সুযোগ।
• নিরাপদ পরিবেশ: এটি ইউরোপের অন্যতম নিরাপদ দেশ।
এছাড়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে গেলে, প্রবেশের ১-৩ মাসের মধ্যে Temporary Residence Card (TRC) কার্ড পাওয়া যায়, যা নাগরিকত্বের পথে আরো সুবিধাজনক।

Address

390/A (2nd Floor) DIT Road Wast Rampura
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Go Europia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category