Art Design Consultant

Art Design Consultant Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Art Design Consultant, Corporate Office: House: 150 (1st Floor), Road: 02, Block: A, Section: 12, Mirpur, Dhaka.

26/07/2020

গ্রেড বিম এর কাজ নিয়ে বিস্তারিত,
ফুটিং এবং শর্ট কলাম এর কাজ শেষ হওয়ার পর গ্রেড বীমের কাজ শুর হয়। গ্রেড বিম এর কাজের ক্ষেত্রে কিছু ধাপ ও সতর্কতা মেনে কাজ করতে হয়।
# কাজের_বিবরণঃ
১। প্রথমে ফুটিং এবং শর্ট কলামের মধ্যবর্তী ফাকা জায়গা বালি দিয়ে ফিলাপ করুতে হবে এবং ভালো ভাবে কম্প্যাক্ট করুন।
২। এবার শর্ট কলামের ঢালাইকৃত টপ থেকে ৩ ফিট পর্যন্ত কলামের রিং লাগাতে হবে।( কেননা আগে আপনি কলামের রিং না বাধলে গ্রেড বীমের রড বাধার পর আর আপনি গ্রেড বীমের গভীরতার গ্যাপে রিং বাধতে পারবেন না)
৩। এবার গ্রেড বীমের লাইন বরাবর স্যান্ড ফিলিং করে উত্তম ভাবে ব্রিক ফ্লাট সোলিং করুন এবং সিমিন্ট বালির মশলা দিয়ে ইটের জয়েন্ট বন্ধ করে দিন।( সোলিং অবশ্যই ওয়াটার লেভেল মেইনটেইন করে করুন)।
৪। এবার ড্রয়িং অনুযায়ী রড বাধুন।
৫। মেইন রডের প্রান্তে অবশ্যই মাটাম ব্যাবহার করুন। এক্সট্রা টপে মাটাম দিতে পারলে ভাল না দিলেও খুব একটা সমস্যা নেই।
৬। গ্রেড বীমের টপ লেয়ারের রডে 30D অনুসরন করে ল্যাপিং দিন। টপ লেয়ারের ল্যাপিং L/4 এর মধ্যে যেন না আসে। টপ লেয়ারের ল্যাপিং মাঝে ফেলবেন।
৭। গ্রেড বীমের বটম লেয়ারের লেপিং 40D অনুসারে দিন। বটম লেয়ারে লেপিং L/4 এর মধ্যে রাখেন এবং বটম লেয়ারের লেপিং মাঝে রাখবেন না।
৮। এবার গ্রেড বীমে স্টিরাপ সঠিক দূর পর পর সোজাভাবে বাঁধুন। স্টিরাপের হুক দেওয়া মাথা গ্রেড বীমের উপরের লেয়ারে রাখুন এবং হুক অল্টারনেট করে বাঁধুন।
৯। এবার সাটারিং শুরু করুন।
১০। কাঠের সাটার ব্যাবহার করলে সাটারে পাতলা পলিথিন লাগান এতে ঢালাই ভাল হবে।
১১। সুন্দর করে সাটার করার পর ২ থেকে ২.৫ ফিট পর পর বাটাম দিয়ে মুখ টানা মারুন। এবং ২" * ২" ডাসা দিয়ে সাটার ভালভাবে ঠেলা দিন যাতে ভাইব্রেটর মারলে সাটার ফেটে গিয়ে ঢালাই না বের হয়ে যায়।
১২। সাটার গ্রেড বীমের গভীরতা থেকে অবস্যই ২" বেশি করবেন যাতে ঢালাইয়ের সুবিধা হয়।
১৩। গ্রেড বীমে ২.৫" সিসি ব্লক ব্যাবহার করুন।
১৪। এবার গ্রেড বীম পরিষ্কার করে ঢালাই শুরু করুন।
১৫। গ্রেড বীমের ঢালাইয়ে জয়েন্ট দিতে চাইলে অবশ্যই কলাম থেকে L/4 এর মধ্যে যেন না পড়ে, অথবা কলাম থেকে সামান্য দূরে জয়েন্ট রাখবেন। জয়েন্ট কখনো বীমের মাঝে রাখবেন না।
১৬। ঢালাই সঠিক রেশিও তে করুন।
১৭। ঢালাইয়ের আগে সোলিং ভালভাবে পানি দিয়ে ভিজিয়ে নিন যাতে ইট ঢালাই থেকে কোন পানি শোষণ করতে না পারে।
১৮। ঢালাই শেষ হবার ২৪ ঘন্টা পর গ্রেড বীমের উপর পানি দিয়ে কিউরিং করুন এবং ৪৮ ঘন্টা পর গ্রেড বীমের সাইড সাটার খুলে চট পেঁচিয়ে ১৪ দিন কিউরিং করুন।
শেয়ার করে রাখুন

কিভাবে একটি বিল্ডিং ডিজাইন করা হয়,যদিও একটি পোস্ট দিয়ে পুরোটা বুজানো সম্ভব না,তারপরও চেস্টা করলাম, এক ভাইয়ের পোস্ট এর প্...
23/07/2020

কিভাবে একটি বিল্ডিং ডিজাইন করা হয়,
যদিও একটি পোস্ট দিয়ে পুরোটা বুজানো সম্ভব না,
তারপরও চেস্টা করলাম, এক ভাইয়ের পোস্ট এর প্রেক্ষিতে লিখলাম
১।একটি বিল্ডিং ডিজাইন করার জন্য সবার প্রথম লোড বের করতে হয়,(ডেড লোড, লাইভ লোড, ল্যাটার‍্যাল লোড)
২।কলাম ডিজাইন (টোটাল লোড বের করে নিচের ফ্লোর থেকে ডিজাইন করতে হয় কারন যত উপরে উঠবেন লোড ততই কমে থাকে, সে ক্ষেত্রে ডিজাইন ইকোনোমিকাল করা সম্ভব।
৩। বিম ডিজাইন (প্রতিটি ফ্লোরের লোড বের করে আলাদা করেই ডিজাইন করা হয় বিমের ক্ষেত্রেও ফ্লোর যত উপরে উঠবেন লোডের ইফেক্ট ততই কমে থাকে, সে ক্ষেত্রে ডিজাইন ইকোনোমিকাল করা সম্ভব। )
৪। স্লাব ডিজাইন । (প্রতিটি ফ্লোরের লোড বের করে আলাদা করেই ডিজাইন করা হয় )
৫।ফাউন্ডেশন ডিজাইন।(বিল্ডিং এর টোটাল লোড বের করে মাটির বিয়ারিং ক্যাপাসিটি অনুযায়ী ডিজাইন করা হয়ে থাকে।
৬। প্রতিটি প্রজেক্টেরই কমন কিছু ডিজাইন থাকে, যেমনঃ ,ফলস স্লাব, লিন্টেল সানসেড এগুলো সাধারনত আগেই করা থাকে।
লোডের বন্টন ঃ
একটি বিল্ডিং সব লোড প্রথমে স্লাব এ আসে তারপর বিম এ ট্রান্সফার হয়,বিম থেকে কলামে ট্রান্সফার হয়,তারপর ফাউন্ডেশন এর মাধমে মাটিতে ট্রান্সফার হয়।
লোড বের করার পদ্ধতি ঃ
ডিজাইন করতে হলে সবার আগে করট্রিবিউশন লোড বের করতে হয়, করট্রিবিউশন লোড হল কোন কলাম কতটুকু লোড বহন করবে, আপনি প্রতিটি ফ্লোর আলাদা করে লোড বের করতে পারেন, পরে সব ফ্লোর যোগ করে দিবেন,
কিভাবে লোড ডিস্ট্রিবিউট হয়- যেমন ধরি,
যদি দুইটি কলাম A &B এর দূরত্ব c/c ১০ ফিট হয় তাহলে A ৫ ফিটের লোড নিবে, B ৫ ফিটের লোড নিবে, একটি কলামের চারপাশেই এভাবে L/2 ধরে স্লাব, বিম, পারটিশন ওয়াল এর লোড , বিএনবিসি অনুযায়ী লাইভ লোডের হিসেব করতে হবে
কলামের লোড বের এখান থেকে কলাম ডিজাইন ,এবং ফাউন্ডেশন ডিজাইন করা হয়ে থাকে।
বিমঃ একটি স্লাব এর আলাদা করে টোটাল লোড বের করে(শুধু একটি ফ্লোর) তারপর ৪৫ ডিগ্রি এংগেল ধরে বিমে লোড ট্রান্সফার করে, একটি বিম তার দুপাশের স্লাব এর লোড বহন করবে বিমের লোড দিয়ে শিয়ারফোরস , বেন্ডিং মোমেন্ট দিয়ে,বিমের
টেনশন জোনের রড এবং শিয়ার রড এর ডিজাইন করা হয়ে থাকে,
বিঃদ্রঃ মেনুয়ালি এনালাইসিস এবং ডিজাইন করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়,
সেজন্য সাধারনত সফটওয়্যার দিয়ে ডিজাইন এবং এনালাইসিস করা হয়ে থাকে,
সেই ক্ষেত্রে এক দিনেই একটি বিল্ডিং ডিজাইন করা সম্ভব,
আমার ৫ বছরের অভিজ্ঞতা থেকে লিখলাম,
যদি কোথাও ভুল হয়ে থাকে বড় ভাইরা ধরিয়ে দিবেন দয়া করে,
আর সুন্দর করে গুছিয়ে লিখতে পারিনি হয়তো,কারন আমার লিখালিখির অভ্যাস নেই, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে
Comments
RoNg PEnCiL
Bro

02/05/2017
31/12/2016

Little keys open big locks

Simple words reflect great thoughts

Your smile can cure heart blocks

So keep on smiling it rocks.

Happy New Year
"2017" (www.abclbd.com)

Address

Corporate Office: House: 150 (1st Floor), Road: 02, Block: A, Section: 12, Mirpur
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:30 - 17:30
Wednesday 10:00 - 18:00
Thursday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Art Design Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Art Design Consultant:

Share