Platinum Overseas

Platinum Overseas Bangladesh Government approved Recruiting License Number-2427 .Our aim “Empowering Global Workforce”

19/07/2026

আলহামদুলিল্লাহ প্রথম ব্যাচ সফল হওয়ার পরে পুনরায় আমরা মলদোভার ডিমান্ড হাতে পেয়েছি, যে সকল প্রার্থী ৩-৫ মাসের মধ্যে ফ্লাইট নিতে পারবেন শুধু তাদের ক্ষেত্রেই প্রযোজ্য

🇲🇾 মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বিভ্রান্ত হবেন না 🇧🇩সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে—এম...
15/07/2026

🇲🇾 মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বিভ্রান্ত হবেন না 🇧🇩

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে—এমন নানা ধরনের পোস্ট ও গুজব ছড়ানো হচ্ছে। এসব তথ্য দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

⚠️ সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কলিং ভিসা এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি।

❌ তাই কোনো ব্যক্তি, দালাল বা প্রতিষ্ঠানের কথায় বিশ্বাস করে অগ্রিম টাকা প্রদান, পাসপোর্ট জমা কিংবা মেডিকেল সম্পন্ন করবেন না।

✅ মালয়েশিয়ায় কর্মসংস্থান সংক্রান্ত যেকোনো আপডেট জানতে শুধুমাত্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিএমইটি (BMET)-এর আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করুন।

🙏 সচেতন থাকুন, নিরাপদ থাকুন এবং অন্যদেরও সচেতন করুন। একটি ভুল সিদ্ধান্ত আপনার কষ্টার্জিত অর্থ ও মূল্যবান সময়—দুটোই নষ্ট করতে পারে।

📢 পোস্টটি শেয়ার করুন, যাতে কেউ ভুয়া তথ্যের কারণে প্রতারণার শিকার না হন।

#মালয়েশিয়া #সতর্কবার্তা #প্রবাসী #বিদেশে_চাকরি

08/07/2026

আজকের দিনটি আমাদের জন্য একই সঙ্গে আনন্দের এবং কিছুটা বেদনাদায়ক।
একদিকে আপনাদের অগণিত ভালোবাসা, বিশ্বাস ও সহযোগিতা আমাদের প্রতিনিয়ত সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে। অন্যদিকে, কিছু উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।
সম্প্রতি আমাদের সম্পর্কে যে বক্তব্য প্রচার করা হয়েছিল, সেই বিষয়ে সংশ্লিষ্ট যাত্রীকে নোটিশের মাধ্যমে অফিসে উপস্থিত হতে অনুরোধ করা হয়। তিনি অফিসে এসে বিষয়টি নিয়ে তার অবস্থান ব্যাখ্যা করেন এবং নিজের ভুল স্বীকার করেন।
আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতোমধ্যে সাইবার ক্রাইম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি, সত্য ও ন্যায়বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে।
প্লাটিনাম ওভারসিজ সবসময় সততা, স্বচ্ছতা এবং সর্বোচ্চ সেবার মান বজায় রেখে কাজ করে এসেছে। আমাদের একমাত্র লক্ষ্য হলো বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং প্রতিটি যাত্রীকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা।
আপনাদের কাছে আন্তরিক অনুরোধ—যেকোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে অবশ্যই সত্যতা যাচাই করুন। আপনাদের আস্থা, দোয়া এবং সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
সবাই আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ, আমরা আগামীতেও একই নিষ্ঠা ও সততার সঙ্গে আপনাদের সেবা দিয়ে যাব। ❤️

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে আজ থেকেই কার্যকর হচ্ছে নতুন সিদ্ধান্ত!মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনা...
06/07/2026

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে আজ থেকেই কার্যকর হচ্ছে নতুন সিদ্ধান্ত!

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একক সেবা কেন্দ্রের মাধ্যমে এখন থেকে বিদেশি কর্মী নিয়োগ ও সংশ্লিষ্ট সব কার্যক্রম সম্পন্ন করা হবে।

মানবসম্পদ বিষয়ক মন্ত্রী দাতুক সেরি আর. রামানান জানিয়েছেন, গত ১ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। মন্ত্রিসভার সম্মতি পাওয়ার পর থেকেই নতুন এই ব্যবস্থা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম একটি কেন্দ্রীয় ব্যবস্থার আওতায় পরিচালিত হবে। এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানো, জটিলতা কমানো এবং বিভিন্ন দপ্তরের সমন্বয় আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে মালয়েশিয়া সরকার।

মালয়েশিয়ায় কর্মরত এবং নতুন করে আসতে ইচ্ছুক বাংলাদেশি প্রবাসীদের জন্য এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ভবিষ্যতে বিদেশি কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনার অধিকাংশ সরকারি কার্যক্রম মানবসম্পদ মন্ত্রণালয়ের এই একক সেবা কেন্দ্রের মাধ্যমেই পরিচালিত হবে।

📢 সম্মানিত সকলের অবগতির জন্যসম্প্রতি আমাদের প্রতিষ্ঠান প্লাটিনাম ওভারসিজ (আর এল-২৪২৭)-এর নামে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর...
04/07/2026

📢 সম্মানিত সকলের অবগতির জন্য

সম্প্রতি আমাদের প্রতিষ্ঠান প্লাটিনাম ওভারসিজ (আর এল-২৪২৭)-এর নামে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি।

স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি আমাদের অঙ্গীকারের অংশ হিসেবে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করেছি যে, আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ রয়েছে কি না। জনশক্তি অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্লাটিনাম ওভারসিজ (আর এল-২৪২৭)-এর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

তাই বিনীত অনুরোধ, কারো উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বা যাচাইবিহীন তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত হবেন না। যেকোনো তথ্য বিশ্বাস করার আগে অনুগ্রহ করে সরকারি উৎস বা আমাদের অফিস থেকে তা যাচাই করে নিন।

এছাড়াও, আমাদের লাইসেন্স নবায়নের (Renewal) অফিসিয়াল কপি খুব শীঘ্রই আমাদের হাতে পৌঁছাবে। কপি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সেটি আপনাদের সঙ্গে প্রকাশ্যে শেয়ার করব, যাতে সবাই নির্ভুল তথ্য জানতে পারেন।

আপনাদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ইনশাআল্লাহ, সততা, স্বচ্ছতা এবং দায়িত্বশীলতার সঙ্গে ভবিষ্যতেও আপনাদের সেবা দিয়ে যাব।
ধন্যবাদ।
প্লাটিনাম ওভারসিজ (আর এল-২৪২৭)

03/07/2026

আলহামদুলিল্লাহ! 🤲
আপনাদের আন্তরিক সহযোগিতা, দোয়া এবং অটুট বিশ্বাসের কারণেই Platinum Overseas (RL-2427) প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
আজ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সার্বিয়ার ৫২টি ভিসার অ্যাপ্রুভাল আমরা হাতে পেয়েছি। 🇷🇸
এই ৫২ জন সৌভাগ্যবান আবেদনকারীকে জানাই আন্তরিক অগ্রিম অভিনন্দন। 🎉
খুব শীঘ্রই আমাদের অফিস থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পরবর্তী সকল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
যারা এখনো আবেদন করার কথা ভাবছেন, তাদের জন্য এটি হতে পারে একটি নতুন সুযোগ। আমরা সবসময় স্বচ্ছতা, দায়িত্বশীলতা এবং সঠিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আপনাদের ভালোবাসা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। ❤️

মালয়েশিয়া নীতিগতভাবে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সম্মতি জানালেও, এর মানে এই নয় যে আগামীকাল থেকেই ভিসা চালু হয়ে যাবে।কারণ ...
22/06/2026

মালয়েশিয়া নীতিগতভাবে বাংলাদেশ থেকে কর্মী
নেওয়ার সম্মতি জানালেও, এর মানে এই নয় যে আগামীকাল থেকেই ভিসা চালু হয়ে যাবে।

কারণ এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত হওয়া বাকি—

✅ নিয়োগ প্রক্রিয়ায় কোনো সিন্ডিকেট থাকবে কি না, থাকলেও কতটি এজেন্সি কাজ করবে—তা দুই দেশের আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে।

✅ কোন কোন মেডিক্যাল সেন্টার মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার অনুমোদন পাবে, সেটিও ঠিক করতে হবে।

✅ নিয়োগের পদ্ধতি, শর্ত, কারিগরি প্রক্রিয়া ও সমন্বয় চূড়ান্ত করতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও বৈঠক প্রয়োজন।

তাই শ্রমবাজার চালু হতে কিছুটা সময় লাগা স্বাভাবিক।

অযথা গুজব, দালালের প্রলোভন বা অসমর্থিত তথ্য শুনে বিচলিত হবেন না। ধৈর্য ধরুন, সঠিক ও সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করুন।

শ্রমবাজার খোলার ঘোষণা ইতিবাচক সংবাদ, তবে বাস্তবায়নের জন্য কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া জরুরি। 🇧🇩🤝🇲🇾

#প্রবাসী #মালয়েশিয়া #শ্রমবাজার #প্রবাসী_সংবাদ #

আমিরাত প্রবাসীদের জন্য সুখবর : ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত।সংযুক্ত আরব আমিরাতে কর্...
11/06/2026

আমিরাত প্রবাসীদের জন্য সুখবর :
১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত।

সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থানের সুযোগ আরও সহজ ও গতিশীল করতে ওয়ার্ক পারমিট ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে দেশটির মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয়।
নতুন এই উদ্যোগের আওতায় ওয়ার্ক পারমিটের আবে দন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি প্রশাসনিক জটি লতা কমানো এবং ডিজিটাল সেবার পরিধি বাড়ানো হয়েছে। ফলে নিয়োগকর্তা ও কর্মী—উভয় পক্ষই দ্রুত ও স্বল্প খরচে সেবা নিতে পারবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (৮ জুন) জারি করা এক পরিপত্রে মন্ত্রণালয় জানায়, সংস্কার কার্যক্রমকে আরও কার্যকর করতে আগামী ৩০ জুলাই পর্যন্ত একটি অনলাইন জনপরামর্শ কর্মসূচি চালু রাখা হবে। এতে নাগরিক, নিয়োগকর্তা ও সেবাগ্রহীতারা বিদ্যমান ওয়ার্ক পারমিট ব্যবস্থা সম্পর্কে মতামত ও প্রস্তাব দিতে পারবেন।

বিশেষ করে পারমিট অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করা এবং অপ্রয়োজনীয় শর্ত কমানোর বিষয়ে মতামত নেওয়া হবে।
মন্ত্রণালয় বলছে, এই উদ্যোগ দেশটির ‘জিরো গভর্নমেন্ট ব্যুরোক্রেসি’ কর্মসূচির অংশ। সংস্কারের আওতায় সহায়ক নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা অনেক ক্ষেত্রে বাতিল করা হয়েছে। কিছু পারমিটের জন্য প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৭৫ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। পাশাপাশি আবেদন নিষ্পত্তির সময়ও উল্লেখযোগ্যভাবে কমেছে। একীভূত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এখন ঘরে বসেই অধিকাংশ সেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, নতুন এই ব্যবস্থা বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া আরও দ্রুত করবে এবং শ্রমবাজারে দক্ষ জনশক্তি যুক্ত করতে সহায়ক হবে। বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী কর্মীদের জন্যও ওয়ার্ক পারমিট সংক্রান্ত জটিলতা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

১৩ ধরনের ওয়ার্ক পারমিট

আমিরাতের শ্রম আইনের নির্বাহী বিধিমালা অনুযায়ী বর্তমানে ১৩ ধরনের ওয়ার্ক পারমিটের সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে বিদেশ থেকে কর্মী নিয়োগের পারমিট, নিয়োগকর্তা পরিবর্তনের জন্য ট্রান্সফার পারমিট, পরিবারের স্পন্সরশিপে থাকা ব্যক্তিদের জন্য ওয়ার্ক পারমিট, সাময়িক ওয়ার্ক পারমিট, ওয়ান-মিশন ওয়ার্ক পারমিট, পার্ট-টাইম ওয়ার্ক পারমিট, অপ্রাপ্তবয়স্কদের ওয়ার্ক পারমিট, শিক্ষার্থী প্রশিক্ষণ ও কর্মসংস্থান পারমিট, সংযুক্ত আরব আমিরাত ও জিসিসি নাগরিকদের জন্য বিশেষ পারমিট, গোল্ডেন ভিসাধারীদের ওয়ার্ক পারমিট, ন্যাশনাল ট্রেইনি পারমিট, ফ্রিল্যান্স পারমিট এবং গৃহকর্মীদের জন্য পৃথক ওয়ার্ক পারমিট।

বিদেশ থেকে কর্মী নিয়োগের পারমিটের মাধ্যমে আমিরাতের বাইরে অবস্থানরত ব্যক্তিদের সরাসরি নিয়োগ দেওয়া যাবে। ট্রান্সফার ওয়ার্ক পারমিটের মাধ্যমে দেশটিতে অবস্থানরত কোনো কর্মী এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে চাকরি পরিবর্তন করতে পারবেন।
পরিবারের সদস্যের স্পন্সরশিপে থাকা বাসিন্দারাও বিশেষ পারমিটের মাধ্যমে চাকরিতে যুক্ত হতে পারবেন। একইভাবে নির্দিষ্ট মেয়াদের প্রকল্পভিত্তিক কাজের জন্য সাময়িক ও ওয়ান-মিশন পারমিটের ব্যবস্থা রাখা হয়েছে।
পার্ট-টাইম ওয়ার্ক পারমিটের আওতায় একজন কর্মী একাধিক প্রতিষ্ঠানে খণ্ডকালীন ভিত্তিতে কাজ করতে পারবেন। এছাড়া ১৫ থেকে ১৮ বছর বয়সী তরুণদের জন্য অপ্রাপ্তবয়স্ক ওয়ার্ক পারমিট এবং শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থান পারমিট চালু রয়েছে।
গোল্ডেন ভিসাধারী, জিসিসিভুক্ত দেশের নাগরিক এবং আমিরাতি নাগরিকদের জন্যও পৃথক ওয়ার্ক পারমিট ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি স্বাধীনভাবে কাজ করতে ইচ্ছুকদের জন্য রয়েছে ফ্রিল্যান্স পারমিট, যা কোনো নির্দিষ্ট নিয়োগকর্তার অধীনে না থেকেও কাজ করার সুযোগ দেয়।
এছাড়া গৃহকর্মী, ন্যানি, ব্যক্তিগত চালকসহ গৃহস্থালি পেশায় নিয়োজিতদের জন্য পৃথক ডোমেস্টিক ওয়ার্কার্স ওয়ার্ক পারমিট কার্যকর রয়েছে।
দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের ফলে বেসরকারি খাতের টেকসই উন্নয়ন, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং একটি আধুনিক প্রতিযোগিতামূলক শ্রমবাজার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

11/06/2026

ভিসার পরে টাকা এই শর্তে সার্বিয়াতে গার্মেন্টসে স্যুইং মেশিন অপারেটর নিয়োগ, পুরুষ এবং মহিলা আবেদন করতে পারেন
স্যালারি : ৬৫০ ইউরো

আলহামদুলিল্লাহ! 🇷🇸✈️প্লাটিনাম ওভারসিজের মাধ্যমে সম্প্রতি বেশ কিছু সম্মানিত যাত্রীর সার্বিয়া ভিসা সফলভাবে ইস্যু হয়েছে ।...
06/06/2026

আলহামদুলিল্লাহ! 🇷🇸✈️

প্লাটিনাম ওভারসিজের মাধ্যমে সম্প্রতি বেশ কিছু সম্মানিত যাত্রীর সার্বিয়া ভিসা সফলভাবে ইস্যু হয়েছে । এটি আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি আমাদের উপর আস্থা রাখা সকলের জন্যও একটি বড় সুখবর। অনুগ্রহ করে বকেয়া পরিশোধ করে ২ সপ্তহের মধ্যে ফ্লাইট গ্রহন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ।

বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন পূরণে আমরা সবসময় চেষ্টা করি স্বচ্ছতা, সততা এবং দায়িত্বশীলতার সাথে কাজ করতে। বর্তমানে আমাদের হাতে সার্বিয়ার জন্য আরও কিছু চলমান প্রসেস রয়েছে এবং নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে।
যারা সার্বিয়াসহ ইউরোপে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ খুঁজছেন, তারা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দ্রুত যোগাযোগ করতে পারেন।

📞 বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা সরাসরি যোগাযোগ করুন।
বিশ্বাস, স্বচ্ছতা ও সফলতার পথে — প্লাটিনাম ওভারসিজ। ✨

Address

80 Kakrail (Rupayan Karim Tower) Suite 9A
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Platinum Overseas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category