22/07/2022
আইটি সেক্টরে নতুনদের যে ভুল গুলো সামনে আগানো কঠিন করে তোলেঃ
♦ যাচাই না করে হুট করে কোন একটা কোম্পানিতে ঢুকে যাওয়া।
♦ নিজের ভাল লাগার বিষয় বাদ দিয়ে, অন্য কোন বিষয়ে কাজ করা। (যেমনঃ আপনার ভাল লাগে গ্রাফিক্স, আপনি কাজ করছেন ওয়েব ডেভেলোপমেন্ট নিয়ে)
♦ ঘন ঘন জব চেঞ্জ করা।
♦ সিনিয়রের সাথে কাজ করার সুযোগ না থাকা সত্বেও সেই কোম্পানিতে কাজ করা।
♦ দক্ষতা বৃদ্ধির দিকে না তাকিয়ে, টাকার পিছনে দৌরানো।
নতুনদের জন্য কিছু পরামর্শঃ
=====================
♦ একটা কোম্পানিতে ঢোকার আগে দেখবেন সিনিওর আছে কিনা।
আপনার যে বিষয়ে দক্ষতা আছে সেই বিষয়েই জবে ঢুকবেন।
♦ ভাল সিনিওর এবং কাজ শেখার পরিবেশ থাকলে প্রথম জব টা ২ বছরের আগে চেঞ্জ করবেন না।
♦ টাকার পিছনে না ছুটে প্রথম ২ বছর বা ৩ বছর কাজ শেখার পিছনে সময় দিবেন।
♦ ৫ বা ১০ হাজার টাকার জন্য জব চেঞ্জ করবেন না।
একটা প্রজেক্ট এ শুরু থেকে শেষ পর্যন্ত না থাকলে নিজের দক্ষতার উন্নতি ঘটবে না।
♦ আবারও বলছি প্রথমে জবে শেখার পরিবেশ এবং সিনিওর থাকলে কমপক্ষে ২ বছরের আগে জব চেঞ্জ করবেন না।
♦ ৫, ১০ হাজার টাকার জন্য যারা কয়েক মাস পর পর জব চেঞ্জ করে তারা ৫, ১০ বছর পরেও ৫০, ৬০ হাজার অতিক্রম করতে পারবে না সহজে।
♦ একই প্রতিষ্ঠানে থেকে ভাল কিছু প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারলে আপনার যে দক্ষতা হবে, সেই দক্ষতা দিয়ে আপনার প্রথম জবের চেয়ে কয়েক গুণ বেশী স্যালারি তে জব পাবেন ইনশাআল্লাহ।
Durjoy Talukdar Naim
Software Engineer