26/02/2024
২০২৪ সালের ৫টি বেষ্ট ওয়ার্ডপ্রেস বিজনেস থিম💥
এই আর্টিকেলে আমরা এমন কিছু জনপ্রিয় থিম তুলে ধরছি যা ধারাবাহিকভাবে সেলস চার্টে শীর্ষ অবস্থানে আছে।
👉১.Avada – বেস্ট সেলিং ওয়ার্ডপ্রেস বিজনেস থিম
এটা দিয়ে যেকোনো ধরণের ওয়েবসাইট তৈরি করা যায় এবং আর এ কারনেই এটাকে ওয়ার্ডপ্রেস থিমের “সুইস আর্মি নাইফ” বলা হয়। কোড না ছুঁয়েই আপনি এই থিম দিয়ে যেকোনো ধরণের কাস্টমাইজেশন করতে পারবেন। এতে আছে ড্র্যাগ-এন্ড-ড্রপ ফিউশন বিল্ডার, উকমার্স ইন্টিগ্রেশন করার সুযোগ, রেস্পন্সিভ ডিজাইন, মেগামেনু, শর্টকোড জেনারেটর, এবং ফিউশন স্লাইডার। সাপোর্ট এবং আপডেটও অন্তর্ভুক্ত আছে।
👉২.Enfold – ইউজার-ফ্রেন্ডলি বিজনেস ওয়ার্ডপ্রেস থিম
এনফোল্ড হচ্ছে বর্তমান ওয়ার্ডপ্রেস থিমগুলোর মধ্যে সর্বাধিক ইউজার-ফ্রেন্ডলি থিম, যাতে সহজে ব্যবহারযোগ্য প্যাকেজে অসংখ্য ফিচারসমূহ আছে। এই থিমে প্রিডিফাইনেড কন্টেন্ট, অসংখ্য ডেমো, একটি অসাধারণ রেস্পন্সিভ লেআউট, দুই মিনিটে সেটআপ করার সুবিধা, একটি ড্র্যাগ এন্ড ড্রপ লেআউট এডিটর, রেটিনা-রেডি গ্রাফিক্স, সহজে ব্যবহারযোগ্য এডমিন এরিয়া, উকমার্স সাপোর্ট, এসইও অপ্টিমাইজেশন, WPML সাপোর্ট, স্লাইডশো, গ্রাভিটি ফরম সাপোর্ট, সম্পূর্ণ ডকুমেন্টেশন, সংক্ষিপ্ত টিউটোরিয়াল এবং আরও অনেক কিছু আছে।
👉৩.Udesign – রেস্পন্সিভ, কর্পোরেট ওয়ার্ডপ্রেস থিম
এতে আছে ড্র্যাগ-এন্ড-ড্রপ পেইজ বিল্ডার, ২০০০ এরও বেশি ফন্ট, অসংখ্য কালার এবং উকমার্স সাপোর্ট। এটা এসইও এবং দ্রুত লোড করার জন্য কাস্টমাইজ করা হয়েছে। এছাড়াও এতে পাবেন এক্সক্লুসিভ সাপোর্ট ফোরাম, নিবেদিতপ্রান সাপোর্ট স্পেশালিস্ট এবং নিয়মিত হালনাগাদ করার সুবিধা।
👉৪.The seven – কাস্টমাইজেবল ওয়ার্ডপ্রেস থিম ফর বিজনেস
দি সেভেন হচ্ছে আরেকটি অসাধারণ থিম যা অন্যান্য থিমের তুলনায় সবচেয়ে বেশি কাস্টমাইজযোগ্য মনে করা হয়। এতে যেকোনো ধরণের ব্যবসার জন্য প্রায় ৬৩০ টি অপশন আছে, যা দিয়ে আপনি যেকোনো ধরণের ডিজাইন তৈরি করতে পারবেন। এতে আছে একটি ডিজাইন উইজার্ড, ড্র্যাগ-এন্ড-ড্রপ করে লেআউট তৈরি করার জন্য ভিজুয়াল কম্পোজার, এবং ডিজাইন লাইব্রেরী এক্সেস করার সুবিধা যা দিয়ে আপনি একেবারেই অন্যরকম ডিজাইন তৈরি করতে পারবেন। এছাড়াও দি সেভেনে আছে উকমার্স সাপোর্ট, পোর্টফলিও, মিডিয়া অ্যালবাম পোস্ট টাইপ, এসইও অপটিমাইজেশন, একইসাথে আপডেট এবং সম্পূর্ণ সাপোর্ট।
👉৫.Jupiter – মাল্টি পারপাস ওয়ার্ডপ্রেস বিজনেস থিম
জুপিটার হচ্ছে একটি মাল্টি-পারপাস রেস্পন্সিভ ওয়ার্ডপ্রেস থিম যাতে ড্র্যাগ-এন্ড-ড্রপ ইন্টারফেস ব্যবহার করে খুব সহজেই ওয়েবসাইট বানানো যায়। এটার ডিজাইন খুব হালকা পাতলা এবং দ্রুত শুরু করার জন্য ৫০ এরও অধিক টেম্পলেট আছে। এডমিন এড়িয়াটিও খুব সহজ কিন্তু শক্তিশালী এবং এতে একটি হেডার স্টাইল কাস্টমাইজার, একটি ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজার এবং আরো অনেক কিছু আছে। এছাড়াও এতে একটি প্রান্তিক স্লাইডশো, ২৩০ টি স্টাইলের ১০০ এরও বেশি ঊপাদান, এবং অসংখ্য ফ্রি অ্যাড-অন সমূহ আছে।
👉এরকম কন্টেন্ট কি আরোও চান? চাইলে নিয়মিত কনটেন্ট দিব? আমরা চিন্তা করছি, ৩ টি ফ্রি ওয়ার্কশপ নিব HTML, CSS এবং Basic Javascript এর উপরে।যারা করতে চান, পেইজে চোখ রাখুন।🫠