NU Challenge জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • NU Challenge জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং

NU Challenge জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং স্বপ্ন পূরণের শ্রেষ্ঠ সারথি। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

✅ ফ্রি ক্লাস! ফ্রি ক্লাস!  ফ্রি ক্লাস!✅ শেষ সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি পরিপূর্ণ করতে NU Challen...
23/01/2025

✅ ফ্রি ক্লাস! ফ্রি ক্লাস! ফ্রি ক্লাস!

✅ শেষ সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি পরিপূর্ণ করতে NU Challenge এর অনলাইন ব্যাচে ভর্তি চলছে।

থাকছে ভর্তি পরীক্ষায় শিউর ৩৫ এর নিশ্চয়তা। এবং পরীক্ষার আগ পর্যন্ত সার্বক্ষণিক সাপোর্ট।

♦️ বিষয়: বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান।

🎯ক্লাস শুরু : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ৷ ফ্রি ক্লাস চলবে ১০ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।

♦ কোর্স ফি: ১,৫০০/- মাত্র৷

বিবরণী :

✅ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা পরিচালিত।
✅ সর্বাধিক ক্লাসে ও মডেল টেস্ট।
✅ টপিক ভিত্তিক Class Test ৷
✅ সাপ্তাহিক মূল্যায়ন পরীক্ষা।
✅ প্রতিটি বিষয়ে মডেল টেস্ট।
✅ একাধিক চূড়ান্ত মডেল টেস্ট।

🎯 বিস্তারিত ও ভর্তির জন্য :
☎️ 01704649794 ( হোয়াটসঅ্যাপ )
☎️ 01888-451165( হোয়াটসঅ্যাপ )

✅✅জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরীক্ষায় একাডেমিক মার্ক (SSC ও HSC) বের করার নিয়ম:♦️ টোটাল একাডেমিক মার্ক হচ্ছে ১০০। SSC ...
23/01/2025

✅✅জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরীক্ষায় একাডেমিক মার্ক (SSC ও HSC) বের করার নিয়ম:

♦️ টোটাল একাডেমিক মার্ক হচ্ছে ১০০।

SSC তে আপনার প্রাপ্ত GPA × 8 = .........
HSC তে আপনার প্রাপ্ত GPA × 12 = ........

উদাহরণ:

যদি SSC তে GPA 5.00 এবং HSC তে GPA 5.00 হয় তাহলে আপনার মার্ক হবে:

SSC 5.00 ×8= 40
HSC 5.00 ×12= 60

মোট: 40 + 60 = 100 মার্ক

যদি SSC তে GPA 4.50 এবং HSC তে GPA 4.25 হয় তাহলে আপনার মার্ক হবে:

SSC 4.50×8= 36
HSC 4.25×12= 51

মোট : 36+52= 87 মার্ক

বি.দ্র: একাডেমিক মার্ক এবং পরীক্ষায় প্রাপ্ত মার্ক মিলিয়ে মেধা তালিকা প্রস্তুত করা হবে।

22/01/2025

সব কলেজে মোবাইল ব্যাংকিং সেবা চালু নেই। তাই অনলাইনে আবেদনের পর শুধুমাত্র আবেদনের কপি নিয়ে সশরীরে নির্দিষ্ট কলেজে গিয়ে তারা যে মাধ্যমে টাকা গ্রহণ করছে সে মাধ্যমে আবেদন ফি পরিশোধ করুন।

🔥🔥 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাংলা এবং ইংরেজিতে আলাদা ভাবে পাস করার প্রয়োজন নেই। মোট ১০০ মার্কের MCQ পরীক্ষায়...
21/01/2025

🔥🔥 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাংলা এবং ইংরেজিতে আলাদা ভাবে পাস করার প্রয়োজন নেই। মোট ১০০ মার্কের MCQ পরীক্ষায় ৩৫ পেলেই আপনি উত্তীর্ণ বলে বিবেচিত হবেন।

21/01/2025

✅✅ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত মার্কের ভিত্তিতে আপনি কোন সাবজেক্টে ভর্তি হতে পারবেন সেটি নির্ধারিত হবে। শুধুমাত্র ৩৫ মার্ক পেয়ে পাশ করলেই আবেদন কৃত কলেজে ভর্তি হতে পারবেন না।

✅✅ পরবর্তীতে রিলিজ স্লিপের মাধ্যমে আসন ফাঁকা থাকা সাপেক্ষে তুলনামূলক দূর্বল কলেজ গুলোতে আপনার প্রাপ্ত মার্ক অনুসারে সাবজেক্ট পাবেন। তাই সময় নষ্ট না করে নিজের পছন্দের কলেজ এবং সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য এখনই পড়তে বসুন।

📌২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তিঃ👉অনলাইনে প্রাথমিক আবেদন- ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি ...
20/01/2025

📌২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তিঃ

👉অনলাইনে প্রাথমিক আবেদন- ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।👈

✅প্রাথমিক আবেদন ফি- বাবদ ৭০০/-

✅ভর্তি পরীক্ষা: ০৩ মে ২০২৫, শনিবার
( সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত)

✅ আবেদন যোগ‍্যতা-

(i) বিজ্ঞান শাখা: SSC- ২.৭৫ (২০২১/২২) + HSC- ২.৫০ (২০২৩/২৪)
{উভয় পরীক্ষা মিলে প্রাপ্ত ন্যূনতম জিপিএ- ৬.০০}

(ii) ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা: SSC- ২.৫০ (২০২১/২২) + HSC- ২.৫০ (২০২৩/২৪)
{উভয় পরীক্ষা মিলে প্রাপ্ত ন্যূনতম জিপিএ- ৫.৫০}

(ভোকেশনালদের ক্ষেত্রে একই)

✅ আবেদনের করতে- SSC ও HSC এর রোল ও পাশের সন এবং ১ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি এবং ১টি সচল ফোন নাম্বার লাগবে।

✅ ১টি কলেজ চয়েস দিয়ে আবেদন করতে হবে।
সাবজেক্ট আপনার ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করতে পারেন। পছন্দের সাবজেক্ট ১ম এ রাখবেন। নিজের পছন্দ অনুযায়ী পর্যায়ক্রমে সাবজেক্ট চয়েস দিবেন। মনে রাখবেন আপনার মেধাক্রম অনুযায়ী সাবজেক্ট আসবে।❤
যে সাবজেক্টে পড়তে ইচ্ছুক না সেই সাবজেক্ট চয়েস লিস্টে রাখবেন না। তাই বলে শুধু একটা সাবজেক্ট যেনো চয়েস দিয়েন না।😀

✅ আবেদন করার পর যে কলেজে আবেদন করলেন সেই কলেজে অনলাইন আবেদন ফরমের কলেজের অংশ, SSC ও HSC এর রেজিঃ কার্ড ও মার্কশীট এর ফটো কপি (৪কপি) এবং ২ বা ৪ কপি পাসর্পোট সাইজ ছবি জমা দিবেন। ( কলেজের যে কয় কপি চায়)

✅ আবেদন ভুল হলে একবার বাতিল করে তা সংশোধন করতে পারবেন। তবে কলেজে কাগজপত্র জমা দিলে পারবেন না।

♦বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। যা ০১ ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে।

♦ভর্তি পরীক্ষার পাশ নম্বর হবে ৩৫; নেগেটিভ মার্ক নেই।

♦বিভাগ পরিবর্তনের সুযোগ থাকছে।

♦যেসব বিষয়ের উপর পরীক্ষা হবে-

i) বিজ্ঞান শাখা: বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ জ্ঞান(বাংলাদেশ)-১০, পদার্থবিজ্ঞান-১৭, রসায়ন-১৭, গণিত/জীববিজ্ঞান-১৬

ii) ব্যবসায় শিক্ষা শাখা: বাংলা-২৫, ইংরেজি-২৫, সাধারণ জ্ঞান(বাংলাদেশ)-১০, হিসাব বিজ্ঞান-২০, ব্যবসায় নীতি ও প্রয়োগ-২০

iii) মানবিক শাখা: বাংলা-২৫, ইংরেজি-২৫, সাধারণ জ্ঞান(বাংলাদেশ)-১০,উচ্চমাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের মধ্যে যে কোন চারটি বিষয়-(১০+১০+১০+১০)=৪০

♦ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে SSC পরীক্ষায় প্রাপ্ত GPA এর ৪০% ও HSC

17/01/2025

✅✅ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবণ্টন:

♦ মোট মার্ক: 200
★ SSC GPA :40%
★ HSC GPA :60%

♦ পরীক্ষার নম্বর বন্টন:
★ ব্যবসায় শিক্ষা:
বাংলা- ২৫
ইংরেজি- ২৫
সাধারন জ্ঞান- ১০
হিসাববিজ্ঞান- ২০
ব্যাবসায় নীতি ও প্রয়োগ- ২০

★মানবিক:
বাংলা- ২৫
ইংরেজি- ২৫
সাধারণ জ্ঞান- ১০
HSC পঠিত যেকোন ৪ বিষয়- ৪*১০= ৪০

★ বিজ্ঞান:
বাংলা- ২০
ইংরেজি- ২০
সাধারণ জ্ঞান- ১০
পদার্থবিজ্ঞান- ১৭
রসায়ন- ১৭
গনিত/জীববিজ্ঞান- ১৬

বাংলা এবং ইংরেজিতে বাধ্যতামূলক পাস করতে হবে নইলে ৪০ মার্ক পেলেও ফেইল বলে বিবেচিত হবে।

বি.দ্র: জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন নেগেটিভ মার্কিং নেই।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা:

ব্যবসায় ও মানবিক: SSC ও HSC তে নুন্যতম ২.৫ সহ মোট ৬.০০।

বিজ্ঞান: SSC ও HSC তে নুন্যতম ৩.০০ সহ মোট ৬.৫।

📌 জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংরেজীতে ২৫ এ ৮ না পেলে কোন সাব্জেক্ট পাবেন না।

15/01/2025

✅✅ বিভিন্ন ভাষার শব্দ মনে রাখার কৌশল:

১. পর্তুগীজ শব্দ মনে রাখার কৌশলঃ-)✌

গীর্জার পাদ্রি গুদামের বড় কামারার আলমারীর চাবি খুলে বালতি ভর্তি পাউরুটি, আনারস আতা, আচার, কাবাব এবং কেরাণিকে দিয়ে ইস্পাতের অন্য বাসনে আলকাতরা,আলপিন, ফিতা নিয়ে বেরিয়ে এসে সাবান মার্কা তোয়ালে পেতে বসলেন।😊

ব্যাখ্যা: গীর্জা, কামরা, পাদ্রি, গুদাম, আলমারী, চাবি, বালতি, পাউরুটি, আনারস, আতা, আচার, কাবাব, কেরানী, ইস্পাত, বাসন, আলকাতরা, আলপিন, ফিতা, সাবান, মার্কা এবং তোয়ালে পর্তুগীজ শব্দ।😍

২. ফরাসি শব্দ মনে রাখার কৌশলঃ
বাংলা শব্দ ভান্ডারে বহু ফরাসি শব্দ আছে যা এই উপমহাদেশে ফরাসিদের আগমন এবং তাদের ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। নিচের চমৎকার ছড়াটির মাধ্যমে ফরাসি শব্দ মনে রাখা যায়।✌

ফরাসিরা কার্তুজ কাটে
কুপন নিয়ে যায় রেস্তোরাঁয়
সেমিজ ঘরে পাতি পাতি
ডিপোতে সব বাস রয়।
ব্যাখ্যা: কার্তুজ কুপন ডিপো রেস্তোরাঁ আঁশ ওলন্দাজ শেমিজ পাতি-এগুলো ফরাসি শব্দ।😍

৩. ওলন্দাজ শব্দ মনে রাখার কৌশলঃ
বহু শব্দ ওলন্দাজ ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। নিচের ছড়াটির মাধ্যমে ওলন্দাজ শব্দ মনে রাখা যেতে পারে।👌

ওলন্দাজদের তাস খেলতে
লাগে ইস্কাপন
আরো লাগে টেক্কা তুরুপ
হরতন ও রুইতন।
ব্যাখ্যা: ইস্কাপন, টেক্কা, তুরুপ, হরতন ও রুইতন।✋

৪. তুর্কি শব্দ মনে রাখার কৌশলঃ
সুলতান দারোগার বাবা আলখেল্লা পরে বেগম রহিমা খাতুন ও চাকরকে সাথে নিয়ে শিকারে গেলেন। তার বন্দুকের গুলিতে চাকুওয়ালা বাবুর্চি এবং কুলির লাশ পড়লে সাজা ভোগ শেষে মুচলেকা দিয়ে জনগনের বারুদ নেভালেন।👊

ব্যাখ্যা: বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর, মুচলেকা, খাতুন ,বেগম, আলখেল্লা ইত্যাদি তুর্কি শব্দ।✌

৫. গুজরাটি শব্দ মনে রাখার কৌশলঃ
গুজরাটিরা দামি খদ্দর পরে হরতাল করে।
ব্যাখ্যা: খদ্দর এবং হরতাল গুজরাটি শব্দ।✌

৬. পাঞ্জাবী শব্দ মনে রাখার কৌশলঃ
শিখ তারকাদের কাছে পাঞ্জাবীর চাহিদা বেশি।
ব্যাখ্যা: তারকা, পাঞ্জাবী।✌

৭. চীনা শব্দ মনে রাখার কৌশলঃ
চা, চিনি, লিচু ও লুচি চীনাদের প্রিয় খাবার।✌

ব্যাখ্যা: চা, চিনি, লিচু ও লুচি চীনা শব্দ।✌

৮. বার্ম শব্দ মনে রাখার কৌশলঃ
বার্মাদের কাছে লুঙ্গি ও ফুঙ্গি জনপ্রিয় পোষাক।✋
ব্যাখ্যা: লুঙ্গি, ফুঙ্গি।✌

৯. জাপানি শব্দ মনে রাখার কৌশলঃ
হাসনাহেনা ক্যারাটে ও জুডো শিখতে রোজ রিকসায

পর্তুগীজ শব্দ মনে রাখার কৌশল
12/01/2025

পর্তুগীজ শব্দ মনে রাখার কৌশল

✅✅ এক মিনিটে মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠ ও তাদের সেক্টর মনে রাখার কৌশল
05/01/2025

✅✅ এক মিনিটে মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠ ও তাদের সেক্টর মনে রাখার কৌশল

✅✅ উপসর্গ মনে রাখার শর্টকাট 🔥✅✅ মাত্র ১০ মিনিটে সব উপসর্গ মুখস্ত করুন।এরকম শর্টকাট কৌশল শিখতে  পেজটি ফলো দিয়ে আমাদের সাথ...
02/01/2025

✅✅ উপসর্গ মনে রাখার শর্টকাট 🔥

✅✅ মাত্র ১০ মিনিটে সব উপসর্গ মুখস্ত করুন।

এরকম শর্টকাট কৌশল শিখতে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন।

01/01/2025

✅✅ বিভিন্ন সংস্থার সদস্যদের নাম মনে রাখার শর্টকাট 🔥🔥

♦GCC ভুক্ত দেশগুলোঃ উপসাগরীয় সহযোগিতা পরিষদ।
টেকনিকঃ- ["ওমা সৌদি বেয়াইন আমারে
কাতুকুতু"দেয়।]
★ওমা= ওমান
★সৌদি = সৌদি আরব
★বেয়াইন = বাহরাইন
★আমারে = সংযুক্ত আরব আমিরাত
★কাতু = কুয়েত
★কুতু = কাতার

♦দূরপ্রাচ্যের দেশগুলোঃ
টেকনিকঃ- [চীনতা কর মফিজ]
★চীন = চীন
★তা = তাইওয়ান
★কর= কোরিয়া (উত্তর/ দক্ষিন)
★ম = মঙ্গোলিয়া
★ফি = ফিলিপাইন
★জ = জাপান

♦OPEC ভুক্ত দেশগুলোঃ
টেকনিকঃ - [ইরান, ইরাকের, ইক্ষু, আম, আলু ও
লেবুতে ভেজাল নাই। সৌদি, আমারে, কাতু'কুতু দেয়।]
★এখানেঃ ইরান, ইরাক, ইকুয়েডর, অ্যঙ্গোলা,
আলজেরিয়া, লিবিয়া, ভেনেজুয়েলা, নাইজেরিয়া,
সৌদি আরব, সংযুক্ত আরব
আমিরাত, কাতার, কুয়েত।

Address

2290 Parkway Street
Dhaka
92240

Website

Alerts

Be the first to know and let us send you an email when NU Challenge জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NU Challenge জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং:

Share